Home আঞ্চলিক আসুন শেখ হাসিনাকে বাঁচাতে বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখে দাড়াই: সিটি মেয়র

আসুন শেখ হাসিনাকে বাঁচাতে বিএনপি জামায়াতের নৈরাজ্য রুখে দাড়াই: সিটি মেয়র

60

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ’৭১-এর পরাজিত দেশী বিদেশী শত্রুরা এক হয়ে নানা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলো। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো এদেশের মানুষকে গোলাম আর মাটিকে তাদের চারণভূমি বানানোর জন্যে। ওই সকল চক্রান্তকারীরা জানতো বঙ্গবন্ধু জীবিত থাকলে কখনও তাদের ওই দুরভিসন্ধি সফল হবে না। সে কারনেই তারা বঙ্গবন্ধুকে হত্যা করার নানা পরিকল্পনার ছক এঁেকছিলো।

সেই ছকে খুনি খন্দকার মোস্তাক, তাহের উদ্দিন ঠাকুরসহ কতিপয় বিপথগামী সেনা সদস্যরা পা রেখে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তিনি বলেন, শত্রুরা শুধু একজন বঙ্গবন্ধুকে হত্যা করে নাই। তারা এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তারা এদেশের উন্নয়নকে হত্যা করেছে, তারা এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হত্যা করেছে। তারা এদেশের মানুষে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু তারা জানে না যে, জীবিত শেখ মুজিবের থেকে মৃত শেখ মুজিব বহুগুন শক্তিশালী। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত তাদেরই যোগ্য উত্তরসুরি হয়ে দেশে আজ অগ্নিসন্ত্রাস এবং লাশের রাজনীতি শুরু করেছে। এদেশের আর ৭৫ সাল হতে দেয়া হবে না। এবার বাঙালি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে- তারা ওই সকল উন্নয়ন বিমুখ রাজনৈতিক দলকে চিরতরে স্তব্ধ করে দিবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন অভিমান নয়; আসুন শেখ হাসিনাকে বাঁচাতে দেশী বিদেশি চক্রান্ত আর বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখে দাঁড়াই।

মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে শোকাবহ আগস্টের ৪০ দিনের সূচনা কর্মসূচির শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. অলোকা নন্দা দাস, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, মো. শফিকুর রহমান পলাশ ও এম এ নাসিম।

এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, কাজী জাকারিয়া রিপন, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, মো. মোতালেব মিয়া, মুন্সি মো. সেলিম মিয়া, ওহিদুল ইসলাম পলাশ, মো. শিহাব উদ্দিন, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, এমরানুল হক বাবু, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, মীর বরকত আলী, নাছরিন ইসলাম তন্দ্রা, গোলাম হায়দার বুলবুল, কবির পাঠান, মল্লিক নওশীর আলী, আকরাম সরদার, আব্দুল ওহাব, রানা পারভেজ সোহেল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

শোকসভার শুরুতে ‘৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহীম।

এর আগে সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।