ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় পরিত্যক্ত মাটির দেওয়াল চাপায় মোঃ মাহিম শেখ নামে চৌদ্দ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার হোগলাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মোঃ হেলাল শেখের ছেলে।
মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল জানায় , ঘটনার দিন সকালে হোগলাডাঙ্গা গ্রামের হেলাল শেখ বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত মাটির ঘরের পাশে উঠানে বসেছিলেন। এ সময় তার শিশু পুত্র মাহিম শেখ ঘুম থেকে উঠে গুটি গুটি পায়ে পিতার কাছে যাওয়ার সময় হঠাৎ করে দেওয়াল ভেঙে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে।
পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অব¯’ায় উদ্ধার করে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুপুরে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া দেওয়াল চাপায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।











































