Home আন্তর্জাতিক দুবাইয়ের শেখের দৈত্যাকার গাড়ির ভিডিও ভাইরাল

দুবাইয়ের শেখের দৈত্যাকার গাড়ির ভিডিও ভাইরাল

87

স্পোর্টস ডেস্ক।।

সড়কে বিশাল আকৃতির একটি গাড়ি সামলাতে ব্যস্ত কয়েকজন কর্মী। প্রথম কারো চোখে পড়লেই মনে হবে এত বড় গাড়ি দিয়ে কী হয়। গাড়িটির মালিক কে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে সড়কে বিশালাকার গাড়িটিকে সামলাতে কয়েক ব্যক্তি চালককে সহযোগিতা করছেন।

গাড়িটি মূলত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সদস্য শেখ হামাদ বিন হামদান আল নাহিয়ানের। গাড়িটি হামারের সাধারণ স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) চেয়ে তিন গুণ বড়। হামার এইচ১ ‘এক্স৩’ গাড়িটি শেখ হামাদের সংগ্রহের অংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ধনকুবের শেখ হামাদের সংগ্রহে অনেক গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক শ বিরল ও ‘উদ্ভট’ আকারের গাড়ি। বিশ্ব রেকর্ডে নাম লেখানো কিছু গাড়িও আছে তার সংগ্রহে।

৭৪ বয়সী শেখ হামাদ ২ হাজার কোটি ডলারের বেশি সম্পদের মালিক। তার গাড়ির সংগ্রহগুলো নিয়ে প্রায়ই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে থাকে।