Home জাতীয় নয়াপল্টনে নয়, সোমবার বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

নয়াপল্টনে নয়, সোমবার বিএনপির সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে

130

 

ঢাকা অফিস।।

এক দফা সরকার পতনের দাবিতে নিজেদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। নিজেদের পূর্ব ঘোষিত “জন-সমাবেশ” এর স্থান পরিবর্তন করেছে বিএনপি। আগামীকাল সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি।

রবিবার (৩০ জুলাই) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের ভেন্যু পরিবর্তনের তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিএনপি।

‘সংশোধন’ বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে, আগামীকাল ৩১ জুলাই সোমবার বেলা ৩টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি