কৃষকের সমস্যা নিরসনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কৃষকের সমস্য ও সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ জুলাই বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলার ফুলতলা উপজেলা কমিটির পক্ষ থেকে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে কৃষি ও কৃষকের স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কৃষক নেতা সন্দীপন রায়, রেজোয়ান আলী খান, সিরাজুল ইসলাম, আব্দুর রহমান সরদার, প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, প্রভাষক জাহাঙ্গীর আলম, স্বপন দে প্রমুখ নেতৃবৃন্দ।
ফকিরহাটের লখপুর ইউনিয়নে মহিলা আ’লীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৯নং ভবনা ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান বুধবার (২৬ জুলাই) বিকেল ৫টায় ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ্যানি বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধন করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাস। ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ইমরুল হাসান এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, মোঃ কওসার আলী ফকির, সংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম,ডি সেলিম রেজা ও সাধারন সম্পাদক মোঃ আসপিয়ার হোসেন মোড়ল। সভা শেষে ইয়াসমিন বেগমকে সভাপতি ও মিনা বেগমকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষির মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে সেচ মটর দিয়ে পানি উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেরদাউস শেখ (২৫) নামের একজন মৎস্য চাষির করুন মূত্যু হয়েছে। উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামে এ র্ঘটনা ঘটে। নিহত ফেরদাউস ভবনা গ্রামের আলফাজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ফেরদাউস শেখ মটর দিয়ে পানি উঠানোর জন্য গোয়ালঘরে যান। এসময় যান্ত্রিক ক্রটির কারনে মটর দিয়ে পানি না উঠায় মটর মেরামত করার সময় বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুতায়িত হন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাটের কাঠালবাড়ি ষাটোর্ধ্ব নারীর আত্মহত্যা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরের কাঠালবাড়িয়া এলাকায় উর্মিলা হীরা (৬২) নামের ষাটোর্ধ্ব এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও মৃতের পরিবার জানান, মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী ঘরের আড়ার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিটক হস্তান্তর করেন। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা সঠিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় মৃতের ভাই শৈলেন্দ্রনাথ হীরা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ফকিরহাটে ইয়াবা ও গাজা সহ মাদক বিক্রেতা আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ মাদক বিক্রেতা শেখ বাবু (৩২) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখা কার্যালয়ের একটি দল। মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাট সদর উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করে। এসময় আটক শেখ বাবুর দেহ তল্লাশী করে ২গ্রাম গাজা ও ৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখা কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) রাফিজা খাতুন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন আটক আসামীকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক কর্তৃক মাসুদ মাহমুদকে সম্মাননা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০২২ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী মাসুদ মাহমুদ ঝিনাইদহ জেলা প্রশাসকের আমন্ত্রণে গত মঙ্গলবার তার কার্যালয়ে উপস্থিত হলে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষনা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধিন দক্ষিণ গিলাতলায় এক সন্তানের জননীকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল করে কয়েক দফায় জোরপূর্বক ধর্ষণের অভিযোগের আদালতে মামলা দায়েরের পর এবার মামলার বাদী ও তার স্বামীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাননাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী গতকাল ২৬ জুলাই এ ঘটনায় খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেছেন, যার নং ১৪৬৪ তাং ২৬/০৭/২৩ ইং। থানায় দায়েরকৃত সাধারন ডায়েরী সুত্রে জানা যায় খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন ভুক্তভোগি নারী , আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। এদিকে ব্লাক মেইল করে কয়েক দফা ধর্ষণের ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক মো. দেলোয়ার হোসেন(৩৫) বিরুদ্ধে নারী ঘটিত নানা অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। দক্ষিণ গিলাতলার মো. ইউসুফ আলীর পুত্র মো. দেলোয়ার হোসেন(৩৫) একই এলাকার এক সন্তানের জননীকে দির্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো । কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে গত ২৪ মার্চ সকাল ১০টার সময় তার বাড়ীর সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে দেলোয়ারের তত্ত্ববধানে থাকা গফফার ফুড মোড়ের রেজাউল মেম্বরের ১৬ রুমে তার রঙ্গমহলে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। অভিযুক্ত দেলোয়ার ধর্ষণের ভিডিও ধারণ করে ঐ তরুণীকে ব্লাক মেইল করে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কুয়াকাটা সহ বিভিন্নস্থানে নিয়ে কয়েক দফা ধর্ষণ করে। অভিযুক্ত ধর্ষণকারী মো. দেলোয়ারের বিরুদ্ধে খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করে(যার নং ৯০/২৩, তাং-৩১/৫/২৩)। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। এ বিষয়ে আদালত কর্তৃক মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআই এর কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ(পি.পি এম) বলেন, তদন্তের অনেক অগ্রগতি হয়েছে, যেহেতু তদন্ত চলছে তাই সুষ্ঠ তদন্তের স্বার্থে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন । অতিদ্রত আদালতে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান। এদিকে নারী লুভি প্রতারক ভন্ড মো. দেলোয়ারের বিরুদ্ধে দ্রুত সঠিক তদন্তপুর্বক কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারটি। এছাড়া আগামী ৬ আগষ্ট রবিবার সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধর্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে অসহায় নারী উন্নয়ন সংস্থা ।
খুলনা-৬ আসনের সংসদ সদস্যের শোক ও সমবেদনা
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও আর.কে.বি.কে. হরিশ্চন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউটের প্রভাষক নিবেদিতা মন্ডলের শ্বশুর এবং কালী নগর কলেজের পরিদর্শক অসীম বিশ্বাসের পিতা অহি ভূষণ বিশ্বাস (৭৫) কিনডি জনিত জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
আজগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল পর্যায়ে উন্নয়ন হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনা দেশকে বিশ্বের বুকে মাথা উচু করে দাড় করিয়েছেন। বিশ্বে অনেক দেশেই শেখ হাসিনাকে অনুকরন করে। তার মত সৎ, যোগ্য লিডার হতে চায়। বাংলাদেশের সকল উন্নয়ন শেখ হাসিনার জন্য। বিএনপি-জামাতের রেখে যাওয়ার তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। ২০৪১ সালের মধ্যে এ দেশ হবে উন্নত দেশ। তিনি বলেন, তাই দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে হবে। কারন শেখ হাসিনা ছাড়া এ দেশের উন্নয়ন সম্ভব নয়। বুধবার (২৬ জুলাই) বিকালে তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শেখপুরা বাজার চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিচুল হক, আজগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ডলার ঢালীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জুয়েল মোল্লার সঞ্চালনায় সমে¥লনে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আজগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সারাফাত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গী, বীর মুক্তিযোদ্ধা গাউচুল হক, ইউসুফ আলী মোল্লা, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, আবীর মালিক, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, অনুপম মন্ডল, আবুল হাসান পলাশ, ইমরান হোসেন যুবরাজ, চিন্ময় রায়, খান ফরহাদুজ্জামান সুমন, রাজীব দাশ টাল্টু, মাকসুদুল আলম মামুন, আল আমিন শেখ রিয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হুসাইন, সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, নয়ন লস্কর, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজিম মোড়ল, মেহেদী হাসান সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।
সাতক্ষীরায় ডিবির বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের মেইন গেটের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়।
আটক ব্যবসায়ী হলেন, শহরের পলাশপোল এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. রেজাউল হোসেন (২৫)।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শিমুল হালদার, এএসআই(নিঃ) মাঈনুল হাসন ও এএসআই(নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে, মামলা নং-২৮।
চুয়াডাঙ্গার দর্শনায় ৭ জামায়াত নেতা কর্মি আটক: ৭টি বোমা উদ্ধার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এক অভিযানে ৭জামায়াতের নেতা কর্মিকে আটক করেছে। তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। বিকালে উদ্ধারকৃত বোমাসহ তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।
দর্শনা থানা পুলিশের ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও আগের দিন রাতে থানা এলাকার কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর গ্রামের জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, জামায়াত নেতা তানজিল হোসেন,তিতুদহ গ্রামের নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রামের লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের নেতা মোশারফ হোসেনকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়,যা নাশকতার কাজে লাগানো হতে পারে বলে খবর ছিল।বুধবার বিকালে তাদেরকে নাশকতা মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে যাত্রীবাহী লেগুনা (ট্রেকার) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে চুকনগর-নওয়াপাড়া সড়কের উপজেলার কলাগাছি বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।নিহতরা হলেন কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের ছেলে ও কলেজ শিক্ষার্থী দিপু মণ্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)। সাগর ও রাজু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চুকনগরের দিক থেকে মোটরসাইকেলে করে সাগর ও রাজু কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে ওই বাজারে পাশে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাগর ও রাজু ঘটনাস্থলেই মারা যান। উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, ‘সাগর খুলনার একটি কলেজে পড়াশোনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়কে অকালে তিনিসহ রাজুর মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।’
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ’র ৩য় দিনে মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সং¯’া এবং কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম, এফএও মাসুদুর রহমান, রফিকুল ইসলাম খানসহ মৎস্যচাষি ও মৎস্যজীবীবৃন্দ।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৬ জুলাই বুধবার বিকেল ৪টায় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র খুলনা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদারের বাসভবনে ও তাঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, ২৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সুমন হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ।
অপরদিকে শওকত হোসেন নিলু সৃষ্ট ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবৃতি প্রদান করেছেন এনপিপি চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ জোট সমন্বয়ক আলহাজ্ব শেখ সালাউদ্দিন সালু, এনপিপি মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র চেয়ারম্যান আব্দুল হাই সরকার, মহাসচিব জহুরুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
খুবি কর্তৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে সতর্ক অবস্থানে
খবর বিজ্ঞপ্তি
মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নির্দেশনানুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই (বুধবার) ক্যাম্পাসের বেশ কিছু স্থানের ঝোপ-ঝাড় পরিস্কার করা হয়। এছাড়া মশক নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ করে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ড্রেনসমূহ, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, আবাসিক কোয়ার্টারসমূহের আশপাশসহ বিভিন্ন জায়গায় ফগার মেশিনের মাধ্যমে নিয়মিতভাবে মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে এবং হল কর্তৃপক্ষ আবাসিক হলসমূহে মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন ঝোপ-ঝাড় প্রতিনিয়ত পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
সাতক্ষীরায় ডিবির বিশেষ অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদর হাসপাতালের মেইন গেটের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের উপর অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যাক্তিকে আটক করা হয়।
আটক ব্যবসায়ী হলেন, শহরের পলাশপোল এলাকার গোলাম মোস্তফার ছেলে মো. রেজাউল হোসেন (২৫)।
এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, সাতক্ষীরা সদর থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা, ও সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শিমুল হালদার, এএসআই(নিঃ) মাঈনুল হাসন ও এএসআই(নিঃ) নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে, মামলা নং-২৮।
চুয়াডাঙ্গার দর্শনায় ৭ জামায়াত নেতা কর্মি আটক: ৭টি বোমা উদ্ধার
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এক অভিযানে ৭জামায়াতের নেতা কর্মিকে আটক করেছে। তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছে। বিকালে উদ্ধারকৃত বোমাসহ তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।
দর্শনা থানা পুলিশের ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও আগের দিন রাতে থানা এলাকার কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাদপুর গ্রামের জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, জামায়াত নেতা তানজিল হোসেন,তিতুদহ গ্রামের নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রামের লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের নেতা মোশারফ হোসেনকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়,যা নাশকতার কাজে লাগানো হতে পারে বলে খবর ছিল।বুধবার বিকালে তাদেরকে নাশকতা মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ’র ৩য় দিনে মৎস্য চাষিদের নিয়ে মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষি ও মৎস্যজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সং¯’া এবং কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এন্ড এ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রজেক্ট এর সহযোগিতায় অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাঃ রবিউল ইসলাম, এফএও মাসুদুর রহমান, রফিকুল ইসলাম খানসহ মৎস্যচাষি ও মৎস্যজীবীবৃন্দ।
দর্শনায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) ফকির ফেরদৌস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ডিগ্রীর মাঠ
মাছের ঘের সংলগ্ন গোবরগাড়া গ্রামের রাস্তার উপর থেকে গোবরগাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে মোঃ রহিম বাদশা (১৯), আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
জীবননগরের সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির উন্নয়ন কর্মসুুচির হুইল চেয়ার ও পরিপোষক ভাতা বিতরণ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির উদ্যোগে উন্নয়ন কর্মসুুচির হুইল চেয়ার ও পরিপোষক ভাতা বিতরণ অনুষ্টিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির উদ্যোগে শাখারিয়া প্রবীণ সামাজিক কেন্দ্র অনুষ্টিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসুুচির হুইল চেয়ার ও পরিপোষক ভাতা বিতরণ
অনুষ্ঠানে সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাকির হোসেন।
জীবননগর থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক র্যালি
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগর থানা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় জীবননগর থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জীবননগর থানার সামনে হতে র্যালি শুরু করে জীবননগর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জীবননগর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে র্যালিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), মোঃ হাফিজুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, জীবননগর,
মোঃ রফিকুল ইসলাম, মেয়র, জীবননগর পৌরসভা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং থানার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় পিস ক্লাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে পিস কর্নসোটিয়ামের আওতায় রূপান্তরের সহযোগিতায় অভিজ্ঞতা কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস সত্তার, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগার আলী, পারুলিয়া ইউপি সদস্য হাসিনা পারভীন সন্ধ্যা, সমাজসেবক উত্তম কুমার রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রূপান্তরের উপজেলা সমন্বয়কারী মিনহাজুল হক।
এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ৫টি ইউনিয়নের তরুণ যুব পিস ক্লাব সদস্য এবং লোকাল কর্তৃপক্ষ অংশগ্রহন করেন।
এদিকে, বক্তরা উগ্রতা প্রতিরোধে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলা, উঠান বৈঠক, মাইকিং বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে যুব সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করার কথা তুলে ধরেন। এছাড়া আগামী দিনগুলোতে এই ক্লাবগুলো সচল রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া যুবকদের উগ্রতা বেশি বেশি খেলাধুলা আয়োজন করার পরামর্শ প্রস্তাবনা নির্দেশনা উঠে আসে।
কয়রায় সাসের উদ্যোগে শিক্ষাবৃত্তি পেল মেধাবী শিক্ষার্থীরা
কয়রা(খুলনা) প্রতিনিধি
কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষাদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এ চেক বিতরণ করা হয়। সাসের প্রকল্প সমন্বয়কারী খান মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ এসএম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভুমি বিএম তারিক-উজ-জামান, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সহকারি পরিচালক একেএম গোলাম ফারুক, আঞ্চলিক ব্যাবস্থাপক ফরিকুল ইসলাম, শাখা ব্যবস্থাপক জিএম মাসুম বিল্লাহ, আবু তাহের, আনন্দ মোহন ঢালী, অরুপ কুমার মন্ডল, অডিটর রুহুল আমিন, স্টামফোর্র্ড বিশ^বিদ্যালয়ের ছাত্র পরিবেশ বিভাগের ছাত্র ইমন পারভেজ প্রিন্স। পিকেএসএফ এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ২০২১ সালের ২য় পর্যায় ২০২২ সালের ১ম পর্যায়ে সংস্থার সদস্য পরিবারের মধ্যে মাধ্যমিক/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক সমমান শ্রেনিতে অধ্যায়নরত ৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন। প্রতিজনকে ১২ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিজন ২ বছরে ২ দফায় মোট ২৪ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি গ্রহন করবে।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবন্ধব সরকার। তিনি নিজে শিক্ষিত। এজন্য তিনি দেশের কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন।কারন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।
ইন্দুরকানীতে ২বছর পর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:
ইন্দুরকানীতে উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন হওয়ার ২ বছর পর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টায় উপজেলা হলরুমে এ সভা শুরু হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান শিকদার সংঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম.এ আউয়াল বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, পিরোজপুর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম শিকদার, আওয়ামীলীগ নেতা হাওলাদার মোয়াজ্জেম হোসেন, আঃ আজিজ হাওলাদার, কবির হোসেন বয়াতী, আলী হায়দার প্রমুখ।
দর্শনায় ইয়াবাসহ ১ জন গ্রেফতার
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করেছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানাধীন তিতুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) ফকির ফেরদৌস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তিতুদহ ডিগ্রীর মাঠ
মাছের ঘের সংলগ্ন গোবরগাড়া গ্রামের রাস্তার উপর থেকে গোবরগাড়া গ্রামের জহির উদ্দীনের ছেলে মোঃ রহিম বাদশা (১৯), আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো গরু ব্যবসায়ীর
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে দুই নসিমনের মুখোমুখি সংঘর্ষে মো: সোহেল মিয়া (৫২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুলাই) সকালে সদর উপজেলার গোবরার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মৃত সোহেল খুলনার দিঘলিয়া গ্রামের মো: জামির মিয়ার ছেলে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবায়দুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনার দিঘলিয়া গ্রামের গরু ব্যবসায়ী সোহেল মিয়া নসিমন যোগে গরু নিয়ে দিঘলিয়া থেকে নড়াইলে আসছিলেন। পতিমধ্যে নড়াইল সদর উপজেলার গোবরার মোড়ে পৌছালে তাদের বহনকারি নসিমনটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনে থাকা গরু ব্যবসায়ী সোহেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ওসি ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
দাকোপের তিন মেধাবী কন্যার সফলতার গল্প
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের মেধাবী তিন সন্তানের সরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় এলাকাবাসী গর্বিত। তাদের সফলতায় অভিভাবক, শিক্ষক, আত্মীয় সজনসহ সকলে আনন্দিত। পরিবার সূত্রে জানা যায় (১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছে দাকোপের মেধাবী সন্তান সৃষ্টিপ্রিয়া বৈদ্য। সে দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের কৈলাশগঞ্জ মধ্যপাড়া গ্রামের গর্বিত পিতা নির্মল কুমার বৈদ্য ও গর্বিত মাতা ইতিকা রায়ের মেধাবী সন্তান। সৃষ্টিপ্রিয়া বৈদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। দাকোপ বাসীর জন্য সত্যিই গর্বের বিষয় হাজার হাজার প্রতিভাবান মেধাবীদের সাথে ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে দাকোপের মেয়ে সৃষ্টিপ্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এই অর্জন সহজ ছিল না, মাত্র কয়েক মাসের ব্যবধানে বাবাকে হারিয়ে পড়ালেখা থেকে দুরে সরে যান। যে বাবার স্বপ্ন ছিলো সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবে, সেই বাবার স্বপ্ন ঠিকই সত্যি হয়েছে কিন্তু বাবা আজ আর বেঁচে নাই। যোগাযোগ করা হলে সৃষ্টিপ্রিয়া বলেন, “চান্স পাওয়াটা আনন্দের ছিল। কিন্তু ভর্তি পরীক্ষা যুদ্ধে বা এই সময়টাতে আমার জন্য অনেক কষ্টের গেছে। বাবা ২৪ শে ফেব্রুয়ারি’২০২৩ গত( মারা) হয়েছেন। তারপর পড়াশুনা থেকে অনেক দুরে চলে গেছিলাম। কোনো কিছুইতে মনোযোগ ছিলনা। এর ভিতর চান্স পাওয়াটা আমার জন্য অন্যরকম অনুভূতি আনে। আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন। সে হিসেবে বাবার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে পরীক্ষা দিয়েছি এবং ১০৯ তম স্থান অর্জন করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মেরিট আসে তবে ঢাকায় চান্স হয়ে যাওয়ায় ঢাকাতেই ভর্তি হয়েছি। সৃষ্টিপ্রিয়া বৈদ্য আরো বলেন, “সব মিলে সকলের আশীর্বাদ ও বিশেষ করে আমার বাবার আশীর্বাদের ফল এটা। পরবর্তী জীবনে সাফল্যের জন্য আমার সিনিয়র সবার আশীর্বাদ চাই। সৃষ্টিপ্রিয়ার মা বলেন,”ওর বাবার স্বপ্ন পূরন হয়েছ, মা হিসাবে আমি এতেই খুশি”। উল্লেখ্য,সৃষ্টিপ্রিয়া বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেছেন, তারপর বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি এল বি কে ডিগ্রি মহিলা কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। দাকোপবাসীর পক্ষ থেকে সৃষ্টিপ্রিয়া বৈদ্যের এই অসাধারণ সফলতার জন্য আন্তরিক অভিবাদন ও শুভ কামনা রইল। (২) “আজ বাবার স্বপ্ন ও আমার ইচ্ছা দুটোই পুরন হয়েছে –দীপা মন্ডল” বলেন। খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজারের স্থায়ী বাসিন্দা গর্বিত পিতা বাসুদেব মন্ডল ও গর্বিত মাতা ঝুমা মন্ডলের মেধাবী সন্তান সদ্য প্রকাশিত সরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় বাংলাদেশের গৌরবময় বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছেন দাকোপের মেধাবী সন্তান দীপা মন্ডল। দাকোপ শিক্ষা বিস্তারের এগিয়ে যাচ্ছে। পাবলিক পরীক্ষাগুলোতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও দারুন সফলতা লাভ করছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে নারীর শিক্ষা বিকাশে এগিয়ে যাওয়া সামনের দিনে হাজারো তরুন শিক্ষার্থীদের উদাহরণ দীপা মন্ডল। তরুনরা হয়তো বিশ্বাস করতে শিখবে শুধু মেধা নয়, নিজের চেষ্টা, ইচ্ছা ও স্বপ্ন থাকলে সৃষ্টিকর্তা হয়তো সফল হতে সাহায্য করবেন।
বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে দীপা বলেন,”যেহেতু সেই ছোট্টবেলা থেকে সংগীত-ই আমার ধ্যান জ্ঞান, তাই বরাবরই ইচ্ছে ছিলো যেকোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে সংগীত বিষয়ে পড়ার। তাছাড়া আমার বাবার স্বপ্ন ছিলো, আমাকে মিউজিকে পড়ানোর। আজ ঈশ্বর আমার বাবার স্বপ্ন ও আমার ইচ্ছা দুটোই পুরন করেছেন। এছাড়া দীপার বাবা ও মায়ের অনুভূতি জানতে চাইলে বলেন, “বাবা-মা ভীষণ খুশি। আর ঈশ্বর যদি না চাইতেন তাহলে এটা কখনোই সম্ভব হতো না। আর এই সাফল্যটা তাদের প্রাপ্য বলে আমি মনে করি। কারণ পুরো এডমিশন টাইমটাতে বাবা-মা যেভাবে সাপোর্ট দিয়েছে তার তুলনা হয় না।এছাড়া আমার দিদির (রূপন্তী রুপা)কথা না বললেই নয়। দিদির জন্যই আমি মানসিক ভাবে শক্ত ছিলাম পুরো এডমিশনের সময়টাতে। উল্লেখ্য ছোটবেলা দীপার বেড়ে উঠা গ্রামে। বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক। দাকোপের গৌরবময় বিদ্যাপিঠ বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি এবং দাকোপের একমাত্র সরকারি কলেজ সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে একটা মানসিক চাপ তৈরী হয়। বর্তমানে লক্ষ লক্ষ প্রতিযোগি, সেখানে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে দীপা মন্ডলের এই অর্জনে পরিবার অত্যন্ত গর্বিত। দাকোপবাসীর পক্ষ থেকে দীপা মন্ডলকে অভিবাদন ও শুভেচ্ছা রইল। (৩) অভিনন্দন অনুষ্কা রায়কে। দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের গর্বিত পিতা তেজেন রায় ও গর্বিত মাতা প্রমিলা রায়ের মেধাবী সন্তান অনুষ্কা রায় খুলনা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ মেধা তালিকায় চান্স পেয়েছেন। তার সাথে যোগাযোগ করা হলে অনুষ্কা রায় বলেন, “সর্বপ্রথম প্রণাম জানাই মহান সৃষ্টিকর্তাকে যার অশেষ কৃপায় আমি এই অবধি আসতে পেরেছি। তারপর প্রণাম জানাই আমার বাবা মাকে যারা ছোট বেলা থেকে আমার সকল সাফল্যের উৎসাহ দাতা ও আমার পরামর্শদাতা। তারপর নমস্কার জানাই আমার সকল শিক্ষক শিক্ষিকা আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষিদের যাদের আর্শীবাদ ও উৎসাহে আমি এই অবস্থানে আসতে পেরেছি। আমি মূলত মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। কিন্তু অল্প কিছু মার্কের জন্য আমি এবার সেই সাফল্য অর্জন করার সুযোগ পাইনি। তারপর অনেক হতাশা কাজ করেছিল নিজের মধ্যে আমি বোধ হয় কোথাও চান্স পাবো না। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি এবছর পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছি। তরুন শিক্ষার্থীদের জন্য অনুষ্কা রায় বলেন, “আমি ছোটবেলা থেকে খুব যে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম এমনটা নয়। স্কুল কলেজে প্রায় সকল কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথেই বেশি যুক্ত থাকতাম কিন্তু পড়ালেখা কখন কভার করে নিতাম নিজেই টের পেতাম নাহ। তোমরা পারবে সেই সাহস নিয়ে এগিয়ে যাও। সর্বোপরি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমি যেনো এই সাফল্য ধরে রাখতে পারি ও ভালো মানুষ হতে পারি এই আশীর্বাদ করবেন। উল্লেখ্য, অনুষ্কা ছোটবেলা পড়ালেখা করেছেন বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাজুয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরবর্তীতে খুলনা সরকারি মহিলা কলেজ থেকে সফলতার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই ভাবে দাকোপ বাসীর পক্ষ থেকে অনুষ্কা রায়ের এই সফলতার জন্য আন্তরিক অভিবাদন ও শুভকামনা রইল। সাথে সাথে দাকোপবাসী কামনা করে সামনের দিনগুলোতে আরো বেশি ছেলে – মেয়ে মনোযোগের সাথে লেখা- পড়া করে সামনের দিকে এগিয়ে যাবে সাফলতার সাথে এবং দাকোপের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। এরাই হবে দাকোপের উজ্জ্বল ভবিষ্যৎ। এদের হাতেই বয়ে আসবে দাকোপের উন্নয়ন।
নগরঘাট-রেলিগেট খেয়াঘাট ইজারাদার কে বুঝিয়ে দিতে ব্যর্থ জেলা পরিষদ
দিঘলিয়া প্রতিনিধি।।
খুলনা জেলা পরিষদের মালিকানাধীন নগরঘাট-রেলিগেট খেয়াঘাটে জেলা পরিষদের কর্মকর্তার উপস্থিতেই খেয়াঘাটের ইজারাদারকে পারানির টোল উত্তোলন বন্ধ করে দেয় ফেরীর ইজারাদার ফিরোজ মোল্লা ।
জানা যায়, জেলা পরিষদ হতে নগরঘাট-রেলিগেট খেয়াঘাটে ইজারা নেওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত খেয়াঘাটের দখল বুঝে না পেয়ে খেয়াঘাটের ইজারা গ্রহীতা মোঃ শহিদুল ইসলাম খেয়া ঘাটের দখল বুঝিয়ে দেওয়ার জন্য জেলা পরিষদের নিকট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের সার্ভেয়ার সরেজমিন তদন্ত করে জেলা পরিষদ চেয়ারম্যান এর কাছে প্রতিবেদন দেন। পরবর্তীতে পত্র মারফত ইজারাদার কে রেলিগেট প্রান্তে জেলা পরিষদের স্থাপিত টোলঘরে বসে টোল আদায়ের জন্য জেলা পরিষদের চেয়ারম্যান নির্দেশনা দেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল বুধবার জেলা পরিষদের কর্মকর্তার উপস্থিতিতে খেয়া ঘাটের ইজারাদার পারানি টোল উত্তোলনের জন্য রেলিগেট প্রান্তে জেলা পরিষদের টোল ঘরে টোল উত্তোলনের জন্য বসলে ফেরীর ইজারাদার মোঃ ফিরোজ মোল্লা ও তার সাঙ্গোপাঙ্গো সিদ্দিক মুন্সী, দেলোয়ার, কামরুল জেলা পরিষদের কর্মকর্তার উপস্থিতিতে খেয়াঘাটের ইজারাদার কে টোল উত্তোলনে প্রথমে বাধা প্রদান করে এবং পরবর্তীতে টোল উত্তোলন বন্ধ করে দেয়। উল্লেখ্য ফেরীর ইজারাদার ফিরোজ মোল্লা সড়কের নির্বাহী প্রকৌশলী মৌখিক নির্দেশনায় খেয়া ঘাটের ইজারাদারকে টোল উত্তোলন করতে বাধা দেয় বলে উপস্থিত কর্মকর্তাদের জানান।
এ ব্যাপারে (সওজ) সড়ক ও জনপথ খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদের কাছে জানতে চাইলে তিনি মিটিং এ আছেন বলে জানান, মিটিং শেষে যোগাযোগ করবেন বলে জানালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত যোগাযোগ করেননি।
ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক বাবলু’র ইন্তেকাল: শোক
খবর বিজ্ঞপ্তি।।
২৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন বাবলু (৫৭) মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টায় ইন্তেকাল করেছেন। বুধবার (২৬ জুলাই) বাদ জোহর বসুপাড়াস্থ রহমাতপাড়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। অনুরুপ বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মী গ্রেফতার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে দলের অভিযোগ।
এদিকে পুলিশ জানায়, গভীর রাতে সমবেত হয়ে তারা নাশকতা করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান বকুল, বিএনপির সদস্য ওবাইদুল ইসলাম ঝন্টু, সহ-সভাপতি ফারুক হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতাউল হুদা, লুৎফর রহমান টিটু, ইউনিয়ন বিএনপি নেতা ও চিকিৎসক একেএম নাজমুস সালেহীন লিপন, সদস্য বাদশা আলম, জেহালা ইউনিয়ন বিএনপি সদস্য সমসের আলী ছমে, জামজামি ইউনিয়ন বিএনপি নেতা মজিবর রহমান, খাসকররা ইউনিয়ন বিএনপির সদস্য ফতে আলী ও আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য জনি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশ ধরপাকড় শুরু করেছে। তাদের বাড়ি থেকে পুলিশ তুলে এনেছে। এ জেলা থেকে যাতে নেতাকর্মীরা সমাবেশস্থলে যেতে না পারেন- সেই কারণে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালায়।
এদিকে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামের একটি স্কুলে তারা নাশকতা করছিল। তারা বোমার বিস্ফোরণও ঘটায়। এ সময় আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
নগর স্বেচ্ছাসেবক লীগের কেককাটা অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
২৭ জুলাই গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে ৩০ বছরে পদার্পণ করলো বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।” বঙ্গবন্ধুর হাতে গড়া স্বেচ্ছাসেবক বাহিনীকে ১৯৯৪ সালে ২৭ জুলাই “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ” নামে নতুনভাবে ঢেলে সাজাতে কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দায়িত্ব দেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আশি এবং নব্বই দশকের এক ঝাঁক সাবেক ছাত্র নেতাদের নিয়ে দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে আ ফ ম বাহাউদ্দিন নাছিম শুরু করেন স্বেচ্ছাসেবক লীগ পূর্ণগঠনের। ২০০৩ সালের ২৭ জুলাই বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়ে সারা দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের কমিটি ছড়িয়ে দিয়ে সংগঠনকে পূর্ণাঙ্গ রূপ দান করেন। ২০০৯ সালের ২৪ জুলাই আওয়ামী লীগের সম্মেলনে তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান এবং ২৯ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় সকল নেতাকর্মীকে কান্নায় ভাসিয়ে এক সঙ্গে দুইটি গুরুত্বপূর্ণ পদে না থাকার যৌক্তিক কারণ দেখিয়ে সংগঠনের সহ সভাপতি এ্যাড. মোল্লা মোঃ আবু কাউছারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন। এরপর থেকে অদ্যাবধি জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর পরামর্শ ও নির্দেশনায় পরিচালিত হয়ে আসছে স্বেচ্ছাসেবক লীগ।
এদিকে, ২৭ জুলাই বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার রাতে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেককাটেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষেদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতাদেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা। কেককাটা অনুষ্ঠানের পূর্বে আলোচনা অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, ছিয়ানব্বই এর অসহযোগ আন্দোলন, ২০০১ সালের ১ অক্টোবর নির্যাতন পরবর্তী বিএনপি- জামাতের তান্ডব এর প্রতিবাদে দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত সকল আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ ছিল অগ্রভাগে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট বর্বোরোচিত গ্রেনেট হামলায়ও নারী নেত্রী আইভি রহমান নিহত হন সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথেও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতাকর্মী গুরুত্বর আহত হন। অনেক নেতাকর্মী এখনও গ্রেনেডের স্পিøন্টার বয়ে বেড়াচ্ছে। তিনি আরও বলেন এখন বিএনপি জামায়ত বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র লিপ্ত। ২০১৩-১৪ সালে তারা যেমন অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করেছিলো, আজও তেমনি তারা মানুষের জানমাল ক্ষতি করার জন্য সর্বদা সক্রিয়। তাদের সম্পর্কে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে তাদের ষড়যন্ত্র আমাদের প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন স্বেচ্ছাসেবক লীগ আজ খুলনাতে সাংগঠনিক ভাবে ভাল করছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে আমাদের একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্যদেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো: ফারুক হোসেন হিটলু।
নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিমের সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ড: সাঈদুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ মিজানুর রহমান জিয়া, ইসরাফুল জামান খান শাকিল, মীর রবিউল আলম, মোঃ রাজীব হোসাইন, শাহরিয়ার মাহমুদ রিয়াদ, বিজয় কুমার দে মিঠু, বায়জিদ হোসেন, মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, কুমারেশ মন্ডল, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এইচ এম কামাল হোসেন, মোঃ আব্দুল মান্নান শেখ, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, আবু সালেহ বাবু, আবীর মালিক, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, সুরজিত মন্ডল রবীন্দ্রনাথ ধর, মোঃ ওহিদুজ্জামান, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ আবু সাঈদ খান, মোঃ মোজাহার হোসেন মোজ, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ হাবিবুর রহমান হাবিব, তাসকিন শরীফ, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ ইমরান হাওলাদার, গোলাম রাব্বানী মামুন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আসাদুল ইসলাম সানি, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, শেখ মোস্তাফিজুর রহমান বাদল, মোঃ শুকুর আসলাম শ্রাবণ, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ রফিকুল ইসলাম কাজল, মোঃ খান আজিম হিজল, সাব্বির আহমেদ, মশিউর রহমান, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, মোহাম্মদ পিয়াল, রফিকুল ইসলাম খান, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, আরিফুল ইসলাম অনিক, হামিদা বেগম, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, রেয়াজাদ হোসেন জন, আলী আজগর আকন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান কামাল, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, জাহিদুল ইসলাম জাহিদ, শরিফুল ইসলাম অভি, মোঃ ইব্রাহিম মোড়ল, আতিকুর রহমান সোহাগ, নজরুল ইসলাম নবী, আহসান হাবিব রুবেল, মোহাম্মদ খালিদ হোসেন তুহিন, ফাহিদ হোসেন ঐশ্বর্য।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রীকে নতুন করে শাস্তি দিতে হাইকোর্টের নির্দেশ
ঢাকা অফিস
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফুলপরী খাতুনের নির্যাতনে ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীসহ পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিল করে যথাযথ প্রক্রিয়ায় নতুন করে শাস্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৩ আগস্টের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে নেয়া ব্যবস্থা যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় বুধবার এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ।
ওই শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি, আইন বিভাগের ইসরাত জাহান মিম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও একই বিভাগের মুয়াবিয়া জাহান। এর মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। অন্যরা ছাত্রলীগের কর্মী।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মো. মহসিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। আর বিশ্বিবিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
রিটকারী আইনজীবী গাজী মো. মহসীন বলেন, আইনে সর্বোচ্চ শাস্তির বিধান হচ্ছে ছাত্রত্ব বাতিল মানে স্থায়ী বহিষ্কার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘কোড অব কন্ডাক্ট অব স্টুডেন্ট, ১৯৮৭’র প্রথম অধ্যায়ের ৪, ৫ ও ৭ ধারা এবং দ্বিতীয় অধ্যায়ের ৮ ধারা সর্বোচ্চ শাস্তির কথা বলা আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতে প্রতিবেদন দিয়ে বলেছে, তারা সর্বোচ্চ শাস্তি দিয়েছে। কিন্তু এক বছরের জন্য বহিষ্কারাদেশ তো সর্বোচ্চ শাস্তি হতে পারে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন প্রতিবেদনে আদালত বিষ্ময় প্রকাশ করেছেন।
বিশ্বিবিদ্যালয়ের পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি এক বছরের জন্য পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কন্ডাক্ট-১৯৮৭ এর বিদান অনুসারে শাস্তির বিষয়ে প্রথম সিদ্ধান্ত নিবেন উপাচার্য। উপাচার্যের শাস্তি যথাযথ হয়েছে কিনা সে ব্যাখ্য-বিশ্লেষণের পর চূড়ান্তভাবে শাস্তি বা সাজা আরোপ করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটি। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে শাস্তি কম-বেশি হতে পারে। কিন্তু এই পাঁচ শিক্ষার্থীর ক্ষেত্রে উপাচার্য কোনো সিদ্ধান্ত দেননি। বিশ্বিবিদ্যালয় শৃঙ্খলা কমিটি সরাসরি শাস্তি আরোপ করেছেন। পাঁচজনকে এক বছরের জন্য বহিষ্কার করেছেন। কিন্তু এই বহিষ্কার আদেশটি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তা বাতিল করে যথাযথ প্রক্রিয়ায় নতুন করে শাস্তি বা সাজা আরোপ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতের বক্তব্য তুলে ধরে শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্ট বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে সাজা বা শাস্তি আরও বেশি দেয়ার সুযোগ আছে। যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই বলেছে জঘন্য অপরাধ (ফুরপরীকে নির্যাতন) ঘটেছে, তাই আদালত বলেছেন, সে হিসাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে সাজা আরও বেশি দিতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবেদনে বলেছে, এক বছরের বহিষ্কারাদেশকে সর্বোচ্চ সাজা। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চারঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা তাকে নির্যাতন করেন। এ সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল ও ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
পরে ভুক্তভোগী ফুলপরী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হলের প্রাধ্যক্ষ ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট। পরে তদন্ত প্রতিবেদনে নির্যাতনের সত্যতা মিললে অভিযুক্তদের হল এবং শাখা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
উচ্চ আদালতের নির্দেশে বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বহিষ্কার করা হয় নির্যাতনকারীদের। অভিযুক্ত ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে গত ১৫ জুলাই এক বছরের জন্য বহিষ্কার করা হয়। ওইদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাসহ কোনো কিছুতেই অংশ নিতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের আইনে এটা সর্বোচ্চ শাস্তি বলে জানান প্রক্টর শাহাদৎ হোসেন।
ইবির পাঁচ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ আদালতকে জানাতে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; যা গত ১৯ জুলাই আদালতে উপস্থাপন করা হয়। রিটকারী আইনজীবী সেদিন বহিষ্কার আদেশ ও শাস্তি বিধিসম্মত হয়নি বলে প্রশ্ন তোলেন। শুনানির পর আদালত কোন প্রক্রিয়ায় পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তা জানতে চান।











































