Home আঞ্চলিক পাইকগাছায় যৌন হয়রানির ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

পাইকগাছায় যৌন হয়রানির ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

18

স্টাফ রিপোর্টার

খুলনার পাইকগাছায় গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক মো. মেহেরুল্লাহ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে পাইকগাছার নাছিরপুর রেজাকপুর বাইতুলনূর আয়েশা বুকমি হাফেজিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদরাসার শিক্ষক। এর আগে মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মেহেরুল্লাহ শেখ সাতক্ষীরার তালা খলিল নগর এলাকার একিম শেখের ছেলে। জানা যায়, মঙ্গলবার সকালে ছেলের পড়াশোনার জন্য মাদরাসায় গেলে শিক্ষক মেহেরুল্লাহ শেখ ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। এক পর্যায়ে অফিস কক্ষের দরজা বন্ধ করে তাকে যৌন হয়রানি করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজ শফী বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মেহেরুল্লাহ শেখকে গ্রেফতার করে।