Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

102
রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩

খুলনা বিএনপি অফিস পিওন বিকুকে অব্যহতি প্রদান
খবর বিজ্ঞপ্তি।।
নৈতিক স্খলনসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় খুলনা মহানগর ও জেলা বিএনপি অফিস পিওন রফিকুল ইসলাম বিকুকে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছেন। খবর বিজ্ঞপ্তিতে সাবেক অফিস পিওন রফিকুল ইসলাম বিকুর সাথে দলীয় নেতাকর্মীদের কোন প্রকার যোগাযোগ না রাখার আহবান জানিয়েছেন।

অন্তর্বরতীকালীন সরকার চেয়েছে নাগরিক ঐক্য
খবর বিজ্ঞপ্তি।।
দু:শাসনের অবসানের লক্ষ্যে অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেছে নাগরিক ঐক্য। দেশ বাচাতে এখনই প্রয়োজন অন্তর্র্বতীকালীন সরকার। শনিবার বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য সদর থানা শাখার প্রথম সম্মেলনে নের্তৃবৃন্দ এ কথা বলেন। নের্তৃবৃন্দ নগরীর ধারাবাহিক লোডশেডিং এর অবসান ও বন্ধ পাটকল চালুর দাবি করেছে।
সভাপতিত্ব করেন সংগঠনের সদর থানা সম্মেলন প্রস্তুত কমটির আহবায়ক আলী মুসা মিয়া। উদ্বোধন করেন নগর আহবায়ক এড. ড. মো: জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য মো: মহিদুজ্জামান। সন্মানিত বক্তা ছিলেন দলের নগর সদস্য এম এন আলী শিপলু, শেখ জামিরুল ইসলাম, আব্দুর রহমান মোল্লা, আব্দুস সালাম মন্টু, মো: হজুফা। শুভেচ্ছা বক্তৃতা করেন জেএসডির নগর সভাপতি মো: লোকমান হাকিম, ভাষানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ আব্দুল হালিম ও শুভেচ্ছা বক্তৃতায় এড. তৌহিদুর রহমান তুষার। সঞ্চালনা করেন সদর থানা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এস এম সেলিম রেজা বকুল।
কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি আলী মিসা মিয়া, সহ-সভাপতি আব্দুস সালাম মন্টু, খন্দকার ওয়াহিদুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদকএস এম সেলিম রেজা বকুল, যুগ্ম সম্পাদক মো: আব্দুল্লাহ, মো: ফয়সাল আহমেদ, মহিলা সম্পাদিকা তনুশ্রী রায়, কোষাধ্যক্ষ মাসুমা আক্তার হাসি, সাংগঠনিক সম্পাদক মীর রবিউল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আয়শা খাতুন, সদস্যবৃন্দ এড. ড. মো: জাকির হোসেন, মো: মহিদ উজ্জামান, কাজী মোতাহার রহমান, এম এন আলী শিপলু, গোলাম কিবরিয়া, সুলতানা পারভীন চুমকী, আনিস উদ্দীন গাজী, মো: ঈসা, সৈয়দ মাহফুজুল আলম রাজন, মো: শহিদুল আলম তুহিন ও এড. তরিকুল ইসলাম।

যশোরে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
যশোর অফিস
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। শনিবার বিকাল ৬টায় শহরের মুড়লী মোড় এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে এই মিছিল করা হয়।
রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে যুবলীগ নেতা নাসির উদ্দিন বলেন, রামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এলাকায় রামরাজত্ব কায়েম করেছেন। তিনি সন্ত্রাসী লালন পালনের মাধ্যমে গোটা রামনগর এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক বেচাকেনা এমনকি মুক্তিপণ আদায়ের মতো ঘৃণ্যতম কাজ করে চলেছেন। তার এহেন কর্মকাণ্ডে ইউনিয়নবাসী অতিষ্ঠ। তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

রূপসায় ২০ কেজি গাঁজাসহ আটক-২
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামে আব্দুল ওহাবের ভাড়াটিয়া বাড়ি থেকে গত ২২জুলাই শনিবার সন্ধ্যায় ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রূপসা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ,বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন, অফিসার ইনচার্জের নেতৃত্বে মোঃ সিরাজুল ইসলাম( ওসি তদন্ত) সহযোগিতায় কিসমত খুলনা পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই ফারুক হোসেন, কনস্টেবল ইমন, মোঃ ইব্রাহিম, মোঃ সুজন সহ একদল পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে ২ কেজির প্যাকেটের ১০টি প্যাকেট মোট ২০ কেজি গাঁজা সহ ২জনকে আটক করেন । আটকৃতরা হলেন (১) বিল্লাল হোসেন (৪০) পিতা- মৃত হানিফ হাওলাদার, চাঁনমারি বাজার, ৩০ নং ওয়ার্ড, খুলনা। ও (২) আলতাফ হোসেন (৫৫) ,পিতা মৃত মোনতাজ উদ্দিন, সাং- নতুন বাজার, চর মসজিদ এলাকা, খুলনা।
বাড়ির মালিক আব্দুল ওহাব বলেন- গত ১মাস আগে ৪ হাজার টাকা মাসিক হারে তারা দু’টি রুম ভাড়া নেয় । এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী রূপসা থানার অফিসার ইনচার্জ বলেন- আমরা বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা সহ ২জনকে আটক করেছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।

মোংলা-রামপালে নৌকার এমপি মনোনয়ন প্রত্যাশী ইদ্রিস আলী ইজারদারের মতবিনিময়
মোংলা প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-০৩ (মোংলা -রামপাল) আসনে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশের চলমান উন্নয়নের সাথে মোংলা-রামপালের জনকল্যাণে নিবেদিত থেকে কাজ করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এছাড়া দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গঠনে আওয়ামী লীগের দলীয় প্রধান দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, আমি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের দলীয় এমপি মনোনয়ন চাইবো। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কেউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে সবাইকে নিয়ে তার হয়ে কাজ করবো।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ফকিরহাটের বেতাগায় আওয়ামী মৎস্য জীবিলীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগ ফকিরহাটের বেতাগা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (২২ জুলাই) বিকেল ৫টায় চাকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুভ উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী মৎস্য জীবিলীগের আহবায়ক শেখ আব্দুল গফ্ফার। মোঃ মহব্বত ঢালী’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। প্রধান বক্তা ছিলেন,জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সভাপতি শেখ আঃ সবুর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ শাহজাহান আলী খান। সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সম্মেলনে আরো বক্ততা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, শেখ আসলাম আলী, জেলা আওয়ামী মৎস্য জীবিলীগের সহ-সভাপতি নাদির হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হৃষিকেশ কুমার দাস, উপজেলা সদস্য সচিব সহাদেব বিশ^াস, ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, মোঃ রেজাউল করিম ফকির, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ, ফরিদ উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। সভা শেষে রুহিদাস-কে সভাপতি ও মুস্তাফিজুর রহমান-কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। ##

শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতার সাথে মেধাবীদের নিয়োগ দিতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন লোভ লালসার উর্ধে থেকে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত করলে সেই প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হয়। দুর্নীতি করে সুনাম অর্জন করা যায়না। শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতার সাথে মেধাবীদের নিয়োগ দিতে হবে। গত কয়েক বছর ধরে আমি ও আমার সহধর্মীনি উপমন্ত্রী হাবিবুন নাহার রামপাল- মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কিছুর বিনিময় ছাড়া বেছে বেছে মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েছি। যাতে আগামী নুতন প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। একজন শিক্ষক চাকুরী জীবন শেষে যখন অবসরে যান তখন তিনি খালি হাতেই যান। সরকারের দেয়া অবসর ভাতা পেতে দেরী হয়। তখন বেসরকারি শিক্ষক- কর্মচারী কল্যান তহবীলের যে টাকা তিনি হাতে পান তা দিয়ে অনেক উপকৃত হন।
তিনি বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসায় পর রামপাল -মোংলায় শিক্ষা প্রতিষ্ঠানের যতো উন্নয়ন হযেছে তা আর কোন সরকারের সময় হয়নি। বিএনপি- জামায়াত ক্ষমতায় আসার পর প্রতিহিংসা পরায়ন হয়ে রামপাল -মোংলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দ কেটে নিয়ে যায়। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর আমি কেটে নেয়া উন্নয়ন বরাদ্দ ফিরিয়ে এনে সেই সব শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্টসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়। রামপাল -মোংলার মানুষ এখন সেই উন্নয়নের সুফল ভোগ করছে।
তিনি গতকাল ২২ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় রামপাল উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক/ কর্মচারী সমিতির উদ্যেগে তাকে দেয়া সংবর্ধনা ও অবসর প্রাপ্ত শিক্ষক / কর্মচারীদের কল্যান চেক বিতরন ও বেলা সাড়ে ১২ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ জাতীয় পর্যায় ইসলামাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসা শ্রেষ্ট মাদ্রাসা নির্বাচিত হওয়ায় ও গভর্নিং বডির সভাপতি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধণা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন আকুঞ্জির সভাপতিত্বে কল্যান চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপঅর উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মাধ্যমিক ও ্উচ্চ্ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক শেখ হারুনার রশিদ। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আ, রউফ, শিক্ষক সমিতির সভাপতি শেখ নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, সাবেক ইউপি চেয়াম্যান আলহাজ জামিল হাচান জামু, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, শেখ আ. মান্নান, হাওলাদার মোজাহারুল হক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। এরপর বেলা সাড়ে ১২ টায় ইসলামাবাদ ফাজিল ডিগ্্ির মাদ্রাসায় সংসবর্ধনা সভায় সভাপিত্ব করেন এসএম নুরুজ্জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মুহা ইউনুছ আলী, অধ্যক্ষ মকবুল হোসেন খান, মাও. খলিলুর রহমান, প্রভাষক আল আমীন, এনামুল বাশার কুদরতি, মাওলানা হুমায়ুন কবীর, হাওলাদার আ. মান্নান, মো. আবুল কালাম, মো. আল আমীন। এসময় উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব, অধ্যাপক মোল্লা আ. রঊফ, শেখ নিজাম উদ্দিন আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তি, অভিভাবক ও আমন্ত্রিত সুধী মন্ডলী উপস্থিত ছিলেন। সভায় বিশিষ্ট ঠিকাদার বড়দিয়া গ্রামের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম ও তার ভাই ইউপি সদস্য সোহাগ শেখ মাদ্রাাসার সিসি ক্যামেরা ক্রয়ের জন্য ৫০ হাজার টাকার ছেক হস্তান্তর করেন।

শেখ সোহেল কণ্যা শেখ নাজিলার আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, খুলনার যুবসমাজের অহংকার শেখ সোহেল উদ্দিন এর কনিষ্ঠ কন্যা শেখ নাজিলার আশু সুস্থতা কামনা করে গতকাল বাদ মাগরিব বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে প্রতিষ্ঠানের আহসান আহমেদ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ রাজিয়া নাসের অক্সিজেন সেবার প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ আলম, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, যুবনেতা বিধান চন্দ্র রায়, জিল্লুর রহমান ডলার, মোঃ আলামিন এহসান, তাপস জোয়ার্দার, চঞ্চল রায়, তানভীর রহমান আকাশ, কাজী নাজীব, আব্দুর রহমান, মোর্শেদ রিয়াদ, মোঃ কবিরুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমন, ফরিদ হোসেন, আবিদ হাসান ফাহিম, ইসমাইল মৃধা ইমন, তৌহিদ আফ্রিদী প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে: আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সর্বক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব এ অগ্রগতির প্রশংসা করছে। বিএনপি-জামায়াত অতীতেও চক্রান্ত করেছে, ভবিষ্যতেও করবে। তবে অতীতের মতো ভবিষ্যতেও তাদের সব চক্রান্ত রুখে দেওয়া হবে। শনিবার (২২ জুলাই) বিকালে তেরখাদা উপজেলার তেরখাদা ও বারাসাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিচুল হক, তেরখাদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে ও বারাসাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ নয়ন লস্করের সঞ্চালনায় সমে¥লনে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সম্মানিত অতিথি ছিলেন খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান অরুন, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এফ এম হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব খান ফরহাদুজ্জামান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মাকসুদুল আলম মামুন, আল আমিন শেখ রিয়েল সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।#

মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় একজন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে হানিফ আলী হত্যান্ডের ঘটনায় জামাল উদ্দিন (৩৮) নামে এক আসামীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শুক্রবার রাতে আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত জামাল একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
গতকাল শনিবার সকালে নিহতের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদ জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে জামাল উদ্দীন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ১২/১৩ জনকে আসামী করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্যঃ গত শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মাঠে ব্যবসায়ী বনাম কৃষকদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময় সংঘর্ষে আলামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হান্ফি আলীকে(৩৭) ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে। পরে তাকে উদ্ধার করে কোঁটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

তানজীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখার উদ্যোগে প্রি-হিফয ও ইবতেদায়ি সেকশনের বার্ষিক পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শনিবার নগরীর তালুকদার কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদরাসা বোর্ডের সমাপনী, জেডিসি ও দাখিল পরীক্ষা এবং বিশ্ব হিফয প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অধিকারী মেধাবি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার-২০২৩ তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের অতিথি ও শিক্ষক, অভিভাবক এবং স্টাফদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সকাল ৮টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন খুলনা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেয মাওলানা আ খ ম জাকারিয়া এবং বেলা ১১ টায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর খুলনা জোন ইনচার্জ আ খ ম মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ।
অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন কষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর হাফেয ড. আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলাম, অর্থসহ কুরআন তেলাওয়াত করেন এমদাদুল হক জায়েদ; শায়ান; মুনজির; জুবায়ের আল কাফি; তাসনিম হুমায়রা, আরবি বক্তৃতা করেন তাশরিফ আহমেদ, ইংরেজী বক্তৃতা করেন আদরিয়ান রহমান, আবৃত্তি করেন শেখ তাওহিদ ইসলাম, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন আব্দুল্লাহ আল নোমান, দেশের গান পরিবেশন করেন নোমান; মুনতাসির; হামিম; নাঈম ইসলাম; আশোয়ার; জুবায়ের আল কাফি; এমদাদুল হক জায়েদ, দলীয় গান পরিবেশন করেন আকসা; আদিবা; তানজিলা; জারা; নাজিফা নূর; তাসনিম হুমায়রা।
দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন নিরালা জনকল্যাণ সমিতির সেক্রেটারি আবেদ আলী, স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখাসমূহের পরিচালনা কমিটির সদস্য কাজি আব্দুল্লাহ আল ফারুক, কুরআন তেলাওয়াত করেন আলিফ হোসেন শান্ত; খন্দকার আরহাম; আব্দুল্লাহ মুহসিন জামিল, হামদে বারীতা’য়ালা পরিবেশন করেন মুনতাহা, দেশের গান পরিবেশন করেন আমাতুল্লাহ ইলিসাবাত, কবিতা আবৃত্তি করেন তাবাচ্ছুম চৌধুরী হৃদিতা, একক গান পরিবেশন করেন আরিনা আনহা, ইসলামী গান পরিবেশন করেন মাহিরা; সাবিহা; আমাতুল্লাহ; আনহা; মুনতাহা; মিনহাজ; আ. নোমান; ওয়েসুর; বাকি; রেদওয়ান; জাহেদ ওলি, মায়ের গান পরিবেশন করেন মুনতাহা, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন হুমায়রা; নুসাইবা; ফালাক; জাইফা; নামিরা; মুমতাহিনা; হৃদিতা। এতে বক্তব্য দেন আব্দুল মমিন, আরিফুল ইসলাম ভুইয়া, আরিফুল্লাহ, আজমল হোসাইন, আব্দুস শাকুর ও হাফেয ইমরান খালিদ প্রমুখ। অনুুষ্ঠানের ফাঁকে ফাঁকে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীদের পরিবেশনায় কুরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, বাংলা, আরবী, ইংরেজী বক্তব্য ও কবিতা আবৃত্তি উপস্থিত শ্রোতাদেরকে মুগ্ধ করে। অনুষ্ঠানে নগরীর বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। খাবার বিতরণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। #

কালিগঞ্জে সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি শেখ রিয়াজ উদ্দিনের স্মরণসভা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২শে জুলাই) বিকাল ৪ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সহ সভাপতি গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল এর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির উপদেষ্টা, বিশিষ্ট সাহিত্যিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান।

প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদ হোসেন। সাংগঠনিক সম্পাদক আশেক মেহেদী। সহ- সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, সম্মিলিত সামাজিক আন্দোলন কালিগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমার, সহ-সভাপতি ইলাদেবী মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল নূর আহমেদ ইমন। নির্বাহী সদস্য প্রভাষক আতিয়ার রহমান, জিএম ফিরোজ আহমেদ, শহিদুল ইসলাম, ডা: মিলন কুমার ঘোষ, অমল কুমার ঘোষ, শিমুল হোসেন, যতিন দেব বর্মন, কনিকা সরকার,কল্পনা সরকার, শান্তি চক্রবর্তী, সুমাইয়া পারভিন সামী,বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী প্রমুখ।

বক্তারা বলেন শেখ রিয়াজ উদ্দিন ছিলেন অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন প্রগতিশীল প্রতিবাদী সাহসী কণ্ঠস্বর তিনি অন্যায়ের প্রতিবাদসহ দুঃখী মানুষের পাশে থেকে সব সময় প্রতিবাদ করে গেছে বক্তারা আরো বলেন রিয়াজ উদ্দিনের স্মৃতি স্বরক্ষার্থে একটি স্মরণিকা সহ তার পরিবারের পাশে সার্বিক সহায়তা করতে হবে।

মানুষের ভাগ্যের পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান: এড. সুজিত
পাইকগাছা প্রতিনিধি।।
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী বলেছেন, দেশের উন্নয়ন, মানুষের ভাগ্য পরিবর্তন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তিনি আরো বলেন,
জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৪ বছর সুষ্ঠভাবে দেশ পরিচালনা করছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পযর্ন্ত তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। আজ তার বাস্তব উদাহরণ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মোংলা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চারলেন রাস্তাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্মকান্ড।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না। এরই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে খুলনার পাইকগাছা ও কয়রায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
শনিবার (২২ জুলাই) বিকালে পাইকগাছা পৌরসভার শহীদ মিনার চত্বরে পাইকগাছা ও কয়রা উপজেলা কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কর্মী সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জান বাবু। সাংগঠনিক বক্তা ছিলেন খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোজাফ্ফার হোসেন মোল্লা, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স।
পাইকগাছা উপজেলা কৃষক লীগের আহৃবায়ক এড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, কৃষক লীগ নেতা নিরঞ্জন কুমার সরদার, আব্দুল করিম মোড়ল, ফারদিন রায়হান জিতু, জিএম আজিজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, জয়দ্রত বাছাড়, রনজিত অধিকারী প্রমুখ।

রূপসায় বাগমারা বাজার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি
এমপি আব্দুস সালাম মুর্শেদীর নির্দেশে রূপসায় বাগমারা বাজার বণিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সৃষ্ট সমস্যার সমাধানে ও ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামীতে বাজার ব্যবস্থাপনাকে সুসংগঠিত করার লক্ষ্যে একটি শক্তিশালী কমিটি করার প্রক্রিয়া নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের মোড় মোন্তাজ মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা বাস- মিনিবাস মালিক সমিতির কার্যকরী সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আখতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার শেখ, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, ইউপি সদস্য মোঃ ইলিয়াছুর রহমান শেখ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালে বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মামুন শেখ, নৈহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেক আজিজ, নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জব্বার শেখ, বাজার বণিক কমিটির সাবেক সভাপতি হুমায়ূন শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদ শেখ, বাজার কমিটির সাবেক কর্মকর্তা ও সিরাজ মেডিকেলের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান মুস্তাক, শ্রমিক নেতা মোঃ কুতুব উদ্দিন, মেহেদী হাসান। নাজমুল হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক এস এম এ তাহের, মাস্টারবুক ডিপোর স্বত্বাধিকারী সরদার মাহবুব, ওমেরা গ্যাস কোম্পানির ডিলার আরাফাত হোসেন লিমন, তারেকুল ইসলাম, জাহিদ শেখ, মোঃ আমির হোসেন, শহিদুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, আবু হানিফ শেখ, মোঃ মাসুদ শেখ, ইউসুফ আলি আকাশ, আল-আমিন, আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন -আহবায়ক হুমায়ুন কবির, যুবলীগ নেতা শেখ সজিব, রনি শেখ, মোঃ সোহেল রানা প্রমুখ।

কালিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা সদস্যদের সরব উপস্থিতিতে ব্যাপক উৎসাহে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক সাজু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু।

নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, প্রভাসক সেলিম শাহারিয়ার, ফারুক আহমেদ উজ্জ্বল, সিনিয়র সদস্য জিএম ছামসুর রহমান, ডিএম সিরাজুল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবীর, সহকারী অধ্যাঃ মনিরুজ্জামান মহসীন। শেখ লুৎফর রহমান, এস এমন ফজলুল রহমান, আব্দুল লতিফ মোড়ল, ডাঃ কেরামত আলী, মাষ্টার রফিকুল ইসলাম, ঈলাদেবী মল্লিক, হাফেজ আব্দুল গফুর, মিরাবসু সরকার, আব্দুল জলিল খাঁন, কাজী আল মামুন, রবিউল ইসলাম, টি এম আব্দুল জব্বার তরফদার, শেখ আমজাদ হোসেন, আমিনুর রহমান, আশেক মেহেদী, শেখ নাজমুল হোসেন, ইশারাত আলী, গৌরপদ দাশ বাচন, প্রভাসক মহিবুল্লাহ, মহাসীন হুসাইন, আলমগীর হোসেন।

সহযোগী সদস্য শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন ও শাহাদৎ হোসেন প্রমুখ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সদস্যদের মাসিক চাঁদা ও নিজ নিজ পত্রিকার কার্ডের কপি, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও প্রেসক্লাব নিয়ে বিবিধ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দেওয়াসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং হয়রনাীকর মামলা দায়ের করা প্রসঙ্গে, প্রেসক্লাবের সংবিধান পরিপন্থীদের প্রসঙ্গ, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ সাধারণ সভায় সকল সদস্য একমত পোষন করে বলেন কালিগঞ্জ প্রেসক্লাবকে আদালতে তুলেছে এবং নানাবিধ অপ প্রচার করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। সভার শেষ পর্যায়ে জাতীয় ধারা ভাষ্যকার ইসমাইল হোসেন মিলনকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যার প্রতিবাদে নগর যুবলীগের বিক্ষোভ মিছিল
নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে যুবলীগ কর্মী আজাদ শেখকে হত্যা ও হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা মহানগর যুবলীগ। শনিবার বিকাল পাঁচটায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, ১১নং পুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নিহত আজাদ শেখ এর ছোট ভাই সাজ্জাত শেখ, নগর যুবলীগ নেতা শওকত হাসান, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহীন হাসান, রিপন কবীর, পলাশ মন্ডল, সবুজ হাজরা, রফিকুল ইসলাম রফিক, অভিজিৎ পাল, ইলিয়াস হোসেন লাবু, হারুন উর রশিদ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা, আসাদুজ্জামান বাবু, জহির আব্বাস, ঝলক বিশ্বাষ, রফিকুল ইসলাম রফিক, জনি বসু, মেহেদী হাসান স্বপন, যুবলীগ কর্মী সাগর মজুমদার, একরামুল শেখ প্রমুখ।

ঝালকাঠিতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ নিহত ১৭
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় ইউপি ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম মাসুম।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে অর্ধ শতাধিক যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলো বাসার স্মৃতি নামে একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় পৌঁছলে ইউপি ভবনের সামনের মোড় ঘুরতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালায়। ইতিমধ্যে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এসময় ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। এছাড়া আরও ৩০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আরো চারজন মারা যান । নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। তাদের মধ্যেও মুমূর্ষু কয়েকজনকে দেখা গেছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)
রামপালে চুরির অপবাদ দিয়ে ইয়াছিন আরাফাত (১৫) নামের এক কিশোরকে আটকে রেখে বর্বর নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আসামী সরোয়ার হাওলাদারের বাড়ীতে ফেলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। এ নির্মম নির্যাতনের ঘটনায় কিশোরের পিতা অলিয়ার হাওলাদার বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর আরাফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় তিনি অভিযুক্ত ৩ জনকে আটক করেন। নির্যাতনকারী আসামীরা হলো, উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (৬০), স্বামী সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলি বেগম (৫৫), শহিদুল মাঝির পুত্র মাহামুদ ইসলাম (২৫), মোজাম্মেল হাওলাদারের পুত্র কেরামত হাওলাদার (৫০) আ. রহমান খানের পুত্র গ্রামপুলিশ মো. নাসিম হাওলাদার (৩৬)। এদের মধ্যে সরোয়ার ও তার স্ত্রী আকলি পলাতক রয়েছেন। আসামীদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিশু ইয়াছিনকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্মমভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। তিনি আরও বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার জন্য শিশুকে দ্রুত হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে।

দামুড়হুদায় নৌকার মনোনয়ন প্রত্যাশী পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিমের গণসংযোগ
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা -২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুর হাকিম। শনিবার সকাল সাড়ে ৮টা হতে থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, চন্দ্রবাস ,নাটুদা, বিভিন্ন হাট- বাজার এবং জনসম্মুখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সাধারন মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট সহ তার জন্য সকলের কাছে দোয়া চান। কার্পাসডাঙ্গা বাজার মোড় এলাকায় অবস্থিত কাজী নজরুল ইসলাম চত্বরে এক পথসভায় তাঁর নৌকার মনোনয়ন পাওয়ার ব্যাপারে প্রত্যাশা জানিয়ে দামুড়হুদা উপজেলাকে স্মার্ট গড়ার লক্ষ্যে উন্নয়ন ভাবনা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা-জীবননগর-দর্শনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: নুর হাকিম তিনি জাতীয় দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এলাকার মানুষের। যোগ দিচ্ছেন দলীয় নানা কর্মসূচিতে। বৈশিক মহামারি করোনার সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অকাতরে। এছাড়া বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠায় তার রয়েছে অসামন্য অবদান। মিডিয়া অঙ্গনে ‘সাদা মনের মানুষ’ হিসেবে রয়েছে ব্যাপক পরিচিতি। একজন ব্যবসায়ী হিসেবে রয়েছে তার সুনাম। এসময় মো: নুর হাকিম তার বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন।

রেলক্রসিং এ ট্রেনে কাটাপড়ে মটর সাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার
যশোর অভয়নগরের আকিজ জুট মিলের পিছনে দূর্গাপুর মোড়ে ট্রেনের সাথে দুর্ঘটনায় নিহত হয়েছেন বাসুদেব সুর নামের এক ব্যাক্তি। শনিবার সকাল ৭:৩০ ঘটিকায় দুর্গাপুর মোরের রেল গেট বিহীন ক্রসিং পার হওয়ার সময় এ দুর ঘটনাটি ঘটে। স্থানিয় সূত্রে জানা যায় মটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান। উপস্থিত জনতা এ সময় তাকে উদ্ধার করে অভয়নগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
নিহত ব্যক্তি হলেন শিল্প ও বন্দরনগরীতে অবস্থিত নওয়াপাড়া হৃদয় টেলিকমের মালিক লিটন সুর এর পিতা :- বাসুদেব সুর-(৫৫)পিতা -মৃত বিজয় কৃষ্ণ সুর,বাড়ির তাদের বাড়ি খুলনা ফুলতলা উপজেলার-দক্ষিণদিহি গ্রামে। দুর্ঘটনা কবলিত মমটর গাড়ির নাম্বার: খুলনা হ- ১১৬০০০, রেলওয়ে নিরাপত্তা বাহিনী নওয়াপাড়া রেলস্টেশনের উপপরিদর্শক (এসআই) সোহাগ কুমার জানান, যশোরগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে।

মাগুরায় ৪ দফা দাবিতে গণ কমিটির মানববন্ধন
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরাসহ সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা নিশ্চিত করা ও নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনাসহ ৪ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে গণ কমিটির মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দরা।

২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। এসময় বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ এবং যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান।

বক্তারা বলেন, দেশে প্রতিদিনই ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে। গতকাল ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭৯২ জন। এর আগে কোন বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এতো মানুষের মৃত্যু হয়নি। এই বছরের সাড়ে ছয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ হাজার ৭৯২ জন।

এক সময়ে বাংলাদেশে ডেঙ্গু রোগটি মৌসুমি রোগ বলে মনে করা হলেও, গত কয়েক বছর ধরে সারা বছর জুড়ে প্রকোপ দেখা যাচ্ছে। এর ফলে এই রোগের চার ধরনের ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং রোগটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে। বছরের পর বছর ধরে বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ আর এই রোগের ভাইরাস আরও শক্তিশালী হয়ে ওঠার পরেও সেদিকে নজর না দেয়ায় এই বছরে ডেঙ্গু মারাত্মক হয়ে উঠেছে।

বক্তাগণ আরও বলেন, মাগুরা জেলায় ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। কেবল মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। কিন্তু পৌরসভা, জেলা প্রশাসন, সরকারি হাসপাতালসহ মাগুরার বিভিন্ন দায়িত্বশীল সরকারি প্রতিষ্ঠানগুলো ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির উপর যে দায়িত্ব ন্যস্ত আছে তা কি তারা পালন করছেন? সে রকম কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। মাগুরায় নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা করা হয় না। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না। শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলে পানি জমে যায়। নিয়মিত ময়লা আবর্জনা পরিষ্কার করা হয় না। নদীতে ময়লা আবর্জনা ফেলা হয় আর শহরের ড্রেনের ময়লা দূষিত পানি সব নদীতে ফেলা হচ্ছে । ফলে নদী হয়েছে ময়লার ভাগাড়। দখল আর দূষণে নদী মরে যাচ্ছে। পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে। মশার উপদ্রব বাড়ছে।

সমাবেশ থেকে নিম্নলিখিত দাবিগুলো জানান হয়, মাগুরাসহ সারাদেশে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, সরকারি উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, নিয়মিত মশা নিধন অভিযান পরিচালনা, ড্রেন পরিষ্কার ও রাস্তাঘাট আবর্জনামুক্ত রাখতে হবে, জলাবদ্ধতা নিরসন, নদী দূষণ ও দখলমুক্ত করতে হবে।

দাকোপের বাজুয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা রনি গ্রেফতার
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় ৬০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা রনি গ্রেফতার। থানা পুলিশ সূত্রে জানা যায়, দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্তের দিক নির্দেশনায় এস আই নূর মোহাম্মদ শাহিদ, এ এস আই রাজ কুমার দাশ, এ এস আই গৌতম চন্দ্র মন্ডল, এ এস আই আনিচ, এ এস আই সত্তার এর পরিচালনায়, পুলিশ ফোর্স নিয়ে রাত আনুমানিক ১.৪৫ মিনিটের দিকে উপজেলার বাজুয়া গ্রামের মৃত আমিরুল হক বুলবুল এর পুত্র হাবিবুর রহমান রনি(৩১) কে তার বাসার সামনে হতে ৬০ পিচ ইয়াবা সহ আটক করেন। এস আই নূর মোহম্মদ শাহিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা রনির বাসার সামনে হইতে ৬০ পিচ মাদকদ্রব্য (ইয়াবা) সহ আটক করি। এ ঘটনায় এস আই নূর মোহম্মদ শাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। এ ব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত জানায়, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং থাকবে, দাকোপকে মাদক মুক্ত করবো, গ্রেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান রনির নামে অতীতে মাদক মামলা আছে।

ইন্দুরকানীতে শেখ রাসেল ল্যাব শিক্ষকের বাসায়, ল্যাব আছে শিক্ষার্থীরা জানেনা
ইন্দুরকানী (পিরোজপ্রর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ রাসেল ল্যাব শিক্ষকের বাসায়, স্কুলে ল্যাব আছে শিক্ষার্থীরা জানেন না। বুধবার সরে জমিনে গেলে দেখা যায়, উপজেলার পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২১ খ্রিঃ সালের শেখ রাসেল ল্যাবের বরাদ্দ দেওয়া হয় । সেখানে ১৭টি ল্যাপটব ও একটি মনিটর দেওয়া হয়। অথচ ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানে না তাদের প্রতিষ্ঠানে ল্যাব আছে। মাঝে মধ্যে শিক্ষকদের ল্যাপটবে কাজ করতে দেখে। নবম শ্রেণির লামিয়া, মনিরা, রাবেয়া, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিসান, তায়েব, রিয়াদ, হাফিজা জানায় আমাদের প্রতিষ্ঠানে ল্যাপটব দিয়ে কোন প্রশিক্ষণ দেওয়া হয় না এবং কোন মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হয় না। জানা যায়, ল্যাপটবগুলো প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকদের বাসায় রয়েছে। প্রধান শিক্ষক কিরণ কুমারের কাছে ল্যাব সম্পর্কে জানতে চাইলে তিনি তা দেখাতে অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে স্থানীয় শিক্ষক দেবরত চন্দ্র এর বাড়ী থেকে ২টি ল্যাব নিয়ে আসেন। তখন মোট ৪টি ল্যাপটব দেখায়। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের লনলাইন ভিত্তিক ক্লাস, আইসিটিতে পারদর্শী, কম্পিউটার প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লক্ষ লক্ষ টাকা ব্যায় করে শেখ রাসেল ল্যাব ও ডিজিটাল ল্যাড স্থাপন করেছে। কিন্তু এর দ্বারা সুফল পাচ্ছে না ছাত্র-ছাত্রীরা। বাসায় ল্যাব নিয়ে রাখার কারণ জানতে চাইলে সহকারী শিক্ষক দেরবত চন্দ্র জানান, অফিসের কাজের জন্য আমি ২টি ল্যাপটব বাসায় নিয়েছিলাম।
এছাড়াও উপজেলার পাড়েরহাট আর.এল. মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি সরকারী বালিকা বিদ্যালয়, বালিপাড়া ইউনিয়ন আলিম মাদ্রাসা, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ শেখ রাসেল ল্যাব ও ইন্দুরকানী এফ. ইউ. মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানে ল্যাবের কোন কার্যক্রম নাই। নাই ওয়াফাই সংযোগ ও উপযুক্ত অবকাঠামো।
পক্তাসী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান কিরণ কুমার বৈরাগী জানায়, অবকাঠামো না থাকার কারণে আমরা ল্যাপটব সঠিক ভাবে ব্যবহার করতে পারছি না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, আমরা ল্যাবগুলো তদারকি করি। তবে যেটুকু ত্রুটি রয়েছে তা সংশোধনের চেষ্ঠা চলছে।

ইন্দুরকানীতে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শ্রেণি পাঠদান
ইন্দুরকানী (পিরোজপ্রর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে নিয়মিত পাঠদান কার্যক্রম। সরে জমিনে গেলে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে পুরাতন একটি জরাজীর্ণ ভবনে শ্রেণি কক্ষের কার্যক্রম চালাচ্ছে কতৃপক্ষ। ভবনটির প্লাস্তার ও ঢালাই ভেঙ্গে ভীমের রড দেখা যায়। শ্রেণি কক্ষের মধ্যে বালু, ইটের খোয়া ও প্লাস্তারের ভাঙ্গাঅংশ পরে আছে। জানা যায়, দীর্ঘদিন ধরে এই ভবনে ক্লাস চলে আসছে। শিক্ষার্থীরা ঝুকি নিয়ে ক্লাস করছেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিসান, তায়েব, রিয়াদ, হাফিজা জানায়, আমরা এই রুমে ক্লাস করতে ভয় পাই। যে কোন সময় উপর থেকে প্লাস্তার ভেঙ্গে গায়ে পরতে পারে। এই পরিস্থিতি জেনে আমাদের অভিভাবকরা ক্লাস করতে আসতে দিতে চায় না। এছাড়া আমাদের ছাত্রীদের আলাদা কোন কমন রুম না থাকায় আমাদের অনেক সমস্যায় পরতে হয়।
ছাত্র অভিভাবক মোঃ নাসির উদ্দিন জানান, পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের এই ভবনটি অনেক পুরাতন। দীর্ঘদিন ধরে এটির বিভিন্ন অংশ থেকে প্লাস্তার খসে পরছে। তারপরেও এখানে চালানো হচ্ছে ক্লাস। যে কোন সময় বড় ধরনের ক্ষতির স্বীকার হতে পারে। তবে ২০১৮ সালে স্কুলের নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু হলেও অদ্যবধি শেষ করতে পারে নাই। যার কারণে ঝুকি নিয়ে পরিত্যাক্ত ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে কতৃপক্ষ।
প্রধান শিক্ষক কিরণ কুমার বৈরাগী জানায়, আমাদের বিদ্যালয়ে বর্তমানে ৩০২ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে। শ্রেণি কক্ষের তুলনায় শিক্ষার্থী বেশী হওয়ায় ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে। তবে নতুন ভবনটির কাজ শেষ হলে সমস্যা কেটে যাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর এ কে এম আবুল খায়ের জানায়, ঝুকিপূর্ণ ভবনে ক্লান নেওয়া সম্পূর্ণ নিষেধ। কি কারনে ঝুকিপূর্ণ ভবনে ক্লাস নেওয়া হচ্ছে তা ক্ষতিয়ে দেখব।

মহেশপুরে প্রতিবন্দী কিশোরী ধর্ষন মামলার আসামী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে এক বুদ্ধি প্রতিবন্দী কিশোরী ধর্ষন মামলার আসামী মহর আলী (৫০) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। শনিবার ভোররাতে জেলার শৈলকুপা উপজেলার কাগমাড়ী গ্রাম থেকে শৈলকুপা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। আটককৃত মহর আলী উপজেলার আজিবাড়ী নওদাগ্রামের মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে।
জানাযায়,গত ২৪ জুন বিকাল ৩ টার দিকে বিবাহের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্দীর বাড়ির উত্তর পাশে একটি লেবু বাগানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে দৈহিক মেলামেশা করে। এরপর থেকে বুদ্ধি প্রতিবন্দি কিশোরী অন্তসত্তা হয়ে পড়ে। এ ঘটনায় বুদ্ধি প্রতিবন্দী কিশোরীর পিতা মিলন হোসেন বাদি হয়ে মহেশপুর থানায় ধর্ষন মামলা দায়ের করেন ।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)খন্দকার শামীম উদ্দীন জনান, আটককৃত মহর আলী ঘটনার পর থেকে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিক্তিত্বে জেলার শৈলকুপার উপজেলার কাগমাড়ী গ্রামের তার এক আত্বিয়ের বাড়ি থেকে শৈলকুপা থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। আজ শনিবার ধর্ষন মামলায় তাকে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের অভিযোগ ক্যাশিয়ারের বিরুদ্ধে
সাতক্ষীরা প্রতিনিধি:
মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের (ধর্ষণ) ক্যাশিয়ারের বিরুদ্ধে। কোমলমতি ছাত্রদের নির্যাতনের মাধ্যমে বাধ্য করেন তার ইচ্ছা পূরণ করতে। ঘটনাটি জানাজানি হওয়ার পর নিজেকে বাঁচাতে মাদ্রাসার মোহতামিমের যোগসাজসে প্রতিষ্ঠানটির শিক্ষকদের একের পর এক চাকরিচ্যুত করছেন প্রভাবশালী ওই ক্যাশিয়ার ।

অভিযুক্ত আবুল এফতেখার সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠান মাদরাসাতুস্ সুফ্ফাহ এর ক্যাশিয়ার। তিনি শহরের ঈমান গ্লাস স্টোরের স্বত্বাধিকারী ও সরকারি কলেজ মোড় এলাকার বাসিন্দা।

এদিকে, এসব ঘটনা যা জানি হলে বর্তমানে মাদ্রাসার এলাকা জুড়ে শুরু হয়েছে হৈ চৈ। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী ও চাকরিচ্যুত শিক্ষকরা।

মাদ্রাসা সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন মার্কাস) এর মাদরাসাতুস্ সুফ্ফাহ মাদ্রাসা। সাতক্ষীরা টিএনটি অফিস এলাকার মাদ্রাসাটিতে প্রায় ১শ’ শিক্ষার্থী আবাসিক ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতো, মাদ্রাসার ক্যাশিয়ার আবুল এফতেখার একাধিকবার জোরপূর্বক বলাৎকারের কারণে আতঙ্ক নিয়ে ছাত্ররা মাদ্রাসা ছাড়তে শুরু করেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী নেমে এসেছে প্রায় ৬০ জনে।

মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফ (কাল্পনিক নাম) জানান, ঈদুল আযহার আগের মাসিক ছুটিতে আমরা দুইজন মাদ্রাসা পাহাড়ার দায়িত্বে ছিলাম, একদিন হটাৎ ফজরের নামাজের পরে বাহির থেকে নক করা হয়, আমরা সেলিম হুজুর ভেবে দরজা খুলে দিয়ে দেখি আবুল দাদু, আমরা রীতিমত আমরা আমাদের জায়গায় গিয়ে শুয়ে পড়ি, কিছুক্ষণ পরে দাদু আমাদের মাথার কাছে গিয়ে বসেন এবং আমাদের চুম্বন করার চেষ্টা করেন। আমরা সরে যাওয়ার চেষ্টা করলেও উনি জোর করে আমাদের সাথে খারাপ কাজ করতে থাকেন।

অন্য আরেক শিক্ষার্থী জানান, রমজান মাসের ফজরের নামাজের সময় সবার যখন ঝিমঝিম ভাব, তখন নামাজের রুকুতে গিয়ে আমার লজ্জা স্থানসহ শরীরের বিভিন্ন অঙ্গে একাধিকবার হাত দিতে থাকেন। আমরা এতদিন ভয়ে কাওকে কিছু বলতে পারেনি। তিনি আরও জানান, আমাদের এই বিষয়গুলো হুজুরদের মধ্যে জানাজানি হলে আবুল দাদু আর বড় হুজুর থেকে আমাদের অনেক হুজুরকে বের করে দিয়েছে, আমরা সবাই এখন ভীষণ ভয়ের মধ্যে আছি। এছাড়াও মাদ্রাসার ভুক্তভুগি একাধিক শিক্ষার্থীদের এমন অভিযোগ রয়েছে অহরহ।

নাম প্রকাশের অনিচ্ছুক মাদ্রাসা থেকে চাকরিচ্যুত এক শিক্ষক জানান, ক্যাশিয়ার আবুল ভাইয়ের এসব অপকর্ম আমি আমি যে নেতার প্রতিবাদ করলে হঠাৎ করেই আমাকে চাকরিচ্যুত করা হয়। ছাত্ররা ভয়ে এসব কথা বলতে পারে না। তবে অনেক ছাত্র সহ্য করতে না পেরে আমাকে বলেছিল। আমি প্রতিবাদ করাই আমারে পরিণতি হয়েছে।

অভিযুক্ত ক্যাশিয়ার আবুল এফতেখারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাচ্চারা অভিযোগ করতেই পারেন, তবে ঘটনা সত্য না, আমি সেখানে যাতায়ত করি।

মাদরাসাতুস্ সুফ্ফাহ এর মোহতামিম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, আমি দুএকদিন আগে এবিষয়ে শুনে কমিটিকে জানিয়েছি, সভাপতি সাহেব আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, মাদ্রাসা ছাত্রদের বলাৎকারের বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

দাকোপে মাধ্যমিক শিক্ষক সমিতি শিক্ষা জাতীয়করণের দাবিতে গণ অবস্থান কর্মসূচি পালন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১১ জুলাই থেকে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসাবে দাকোপে মাধ্যমিক শিক্ষক সমিতির আওতা ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গণ কর্মসূচী পালন করছে। পাশাপাশি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সহ সমমনা ১০টি শিক্ষক সংগঠন।
দাকোপ উপজেলার মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেইনফটকে বড় তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচীত পালন করছে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী বৃন্দ। শ্রেনী কক্ষ গুলো রয়েছে শিক্ষার্থী শূন্য তালাবদ্ধ। গত ১১ জুলাই, থেকে শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত যে কোন মূল্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক নেতারা বলেন, এমপিওভূক্ত শিক্ষকগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১,০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের একধাপ নিচে প্রদান করা হয়। তাছাড়া সহকারি প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান না করার ফলে উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সহকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় সহকারি প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক/কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকৎসায় মৃত্যুবরণ করছেন বলে জানান শিক্ষক নেতারা।

বাজুয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়ায় আন্তঃ ওয়ার্ড বাজুয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত। ২০২৩ এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা ২১ জুলাই শুক্রবার বিকাল ৪ টায় বাজুয়া এস এন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ০৫ নং ওয়ার্ড বনাম ০৭ নং ওয়ার্ড অপরের মুখোমুখি হয়। খেলায় ০৫ নং ওয়ার্ড ৬-১ গোলে ০৭ নং ওয়ার্ডের বিপক্ষে জয়লাভ করে। ০৫ নং ওয়ার্ড এর পক্ষে তীব্র ২ গোল, চয়ন ১ গোল, হৃদয় ১ গোল, শান্ত ১গোল ও মিন্টু ১ গোল করে জয়সুচক গোল ৬ টি করে দলকে বিজয়ের দিকে নিয়ে যায়। বিজয়ী দলের ০৫ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান উৎপল দাশ বলেন ভালো খেলা হয়েছে। তাই বলতে চাই গত বছরও ফাইনাল খেলেছি এবারও উঠলাম ফাইনালে। আশা করি আমার দল এবার চ্যাম্পিয়ন হবে। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন যুবসমাজকে মাদক মুক্ত করার জন্য আমার এই আয়োজন। কারণ আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। এতে যুবকরা সুস্থ ও সবল মানুষ হয়ে গড়ে উঠবে। কয়েক দিন আগে আমার ইউনিয়নের একমাত্র কলেজ বাজুয়া এস এন কলেজের ছেলেরা খুলনা জেলা চ্যাম্পিয়ান হয়েছে। বিভাগীয় খেলার শেষ খেলায় ট্রাইফিকারে হেরে গেছে যদি ঐ খেলায় জিততে পারতো তবে বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে ঢাকায় খেলতে যেত এটা আমাদের জন্য কম গর্ভের নয়। তাই আগামীতে বাজুয়াকে আরো এগিয়ে নিতে আজকের এই ওয়ার্ড পর্যায়ে খেলার আয়োজন। এখান থেকেই প্লেয়ার বাঁচাই করা হবে। সাথে সাথে তিনি ইউনিয়ন বাসীর সকলকে আগামী দিনের খেলা দেখার জন্য মাঠে আসার জন্য আহবান জানান। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ৫ নং ওয়ার্ড জয়লাভ করে ফাইনালে উঠেন। ফাইল খেলায় ০৫ নং ওয়ার্ড বনাম ০৯ নং ওয়ার্ডের মধ্যে প্রতিযোগিতা মূলক খেলা অনুষ্ঠিত হবে।

ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারীতে রান্না ঘর নির্মাণ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়গুনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাড়ির মালিক আসাদ শেখ (৬৫) ও কাঠমিস্ত্রি মোল্লাহাটের সোনাপুরা গ্রামের নিকাইল মোল্লার ছেলে নাসিম মোল্লা (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ শেখের বাড়িতে বেলা ১১টার দিকে রান্না ঘর নির্মাণ করার সময় আসাবধানতাবসত বিদ্যুতের বাল্ব সরাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মোল্লাহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দুপুরের দিকে তারা দুইজন মারা যান। মোল্লাহাট থানার ওসি সোমেন দাস জানান, এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মাল্টিমিডিয়ায় ক্লাস হয় না খুলনার অধিকাংশ স্কুলে
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর অধিকাংশ স্কুলে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়া হয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাব, ল্যাব সংকট, অনীহার কারণে শিক্ষকরা মাল্টিমিডিয়ায় ক্লাস নেন না। এতে প্রযুক্তিনির্ভর শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির নীতিও ব্যর্থ হতে যাচ্ছে।
নূর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা নুশরাত শায়লা বলেন, মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য সব উপকরণ স্কুলে রয়েছে। মাঝে মাঝে ক্লাস নেই। তবে সমস্যা হলো একটিমাত্র কক্ষে উপকরণ থাকায় শিক্ষার্থীদের ক্লাস করাতে অসুবিধা হয়। ক্লাসের নির্ধারিত সময়ও কমে যায়। তিনি আরও বলেন, আলাদা কক্ষে বরাদ্দ না দেওয়া এবং দীর্ঘদিন ফেলে রাখায় বেশিরভাগ মেশিন নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কন্টেন্ট তৈরির যে নেট ফ্যাসিলিটি রয়েছে সেটিও অপ্রতুল। শিক্ষার্থীদের নিজ খরচে ইন্টারনেট বা ডাটা কিনে কন্টেন্ট তৈরি করতে হয়। এ কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন।

চলতি বছর সারা দেশে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন সহকারী শিক্ষিকা রুমানা আফরোজ। নগরীর প্রাণকেন্দ্র সাত রাস্তার মোড়ে বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রুমানা বলেন, এতে স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। তবে বেশ কিছু জটিলতায় অনেক সময় নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, এক ক্লাস থেকে অন্য ক্লাসে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ায় তারা বিরক্ত হয়। এ ক্ষেত্রে ল্যাব প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীরা পুরোপুরি সুবিধা পাবে। তিনি আরও বলেন, মাঝে মাঝে প্রজেক্টর বা ল্যাপটপ নষ্ট থাকে। তখন ক্লাস নেওয়া যায় না। দেড় মাস ধরে স্কুলের প্রজেক্টর নষ্ট। এ কারণে ক্লাস নেওয়া যাচ্ছে না।

নগরীর একেবারে শেষ প্রান্তে বানিয়াখামার এলাকার ডি আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার আলাদা কক্ষ রয়েছে। সেখানে প্রজেক্টরের পাশাপাশি পর্দা টাঙানো রয়েছে। তবে এখানেও নিয়মিত ক্লাস হয় না। প্রধান শিক্ষিকা শাহজাদী মানুসরা জানান, ক্লাস মাঝে মাঝে নেওয়া হয়। তবে জাতীয় সব উৎসব উপলক্ষ্যে প্রজেক্টরে শিক্ষার্থীদের ভিডিও দেখানো হয়। স্বাধীনতা দিবস, ৭ মার্চের ভাষণ, বিজয় দিবসের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান না করার মূল কারণ হিসাবে কন্টেন্ট তৈরিতে শিক্ষকদের অনীহাকে দায়ী করছেন অভিভাবকরা। দু’একটি স্কুলে ক্লাস নেওয়া হলেও শিক্ষকরা ইউটিউব ঘেঁটে পুরোনো কন্টেন্ট দিয়ে চালিয়ে দেন। জেলা ও থানা শিক্ষা অফিস থেকে তদারকি করা হয় না। ফলে শিক্ষকরা স্বাভাবিক কাজের চাপে মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে আর ভাবেন না।

খুলনা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, নগরীর ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে মাল্টিমিডিয়া ক্লাস রুম সাজাতে জেলা প্রশাসনের দপ্তর থেকে ২০১৮-১৯ অর্থ বছরে এক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল বিক্রির অর্থ দিয়ে রুম সাজানো হয়। কিন্তু স্কুলগুলোতে গিয়ে দেখা গেছে-মাল্টিমিডিয়ার রুমগুলোর এলোমেলো অবস্থা। ঝুল আর মাকড়সার জালে ঢাকা পড়েছে প্রজেক্টরের মুখ। সাদা পর্দায় ময়লার আস্তর পড়েছে। প্রতি বছর ২০০ শিক্ষককে মাল্টিমিডিয়া প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ বাবদ সরকারের কোটি টাকা খরচ হয়। এছাড়া মাল্টিমিডিয়ার যন্ত্রাংশ মেরামতেও টাকা ব্যয় হয়। এত খরচের পরও তদারকির অভাবে শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে থানা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান বলেন, প্রতিটি স্কুলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছে। পাশাপাশি সব স্কুলেই মাল্টিমিডিয়া সেট রয়েছে। সপ্তাহে দুইদিন ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।

এরপরও কেউ পাঠদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিমিডিয়ায় পাঠদান না করার বিষয়ে কয়েকটি স্কুলের নাম উল্লেখ করা হলে শিক্ষা কর্মকর্তা শাহজাহান বলেন, এমনটি আমার জানা নেই। এ বিষয়ে তদারকি করেন সহকারী শিক্ষা কর্মকর্তারা। আমি তাদের খোঁজ নিতে বলব।

চাকরির কথা বলে নেন ৬ লাখ টাকা, অবশেষে গ্রেপ্তার
খুলনাঞ্চল রিপোর্ট।।
পণ্যবাহী বিদেশি জাহাজে নাবিকের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আ. গফুর ওরফে পানি গফুরকে (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বাগেরহাটের বারাকপুরের তহমিনা বেগমের ছেলে তাওহীদ হাসানকে বিদেশি জাহাজে নাবিকের চাকরি দেওয়ার প্রস্তাব দেন গফুর। সেখানে মাসিক বেতন দেড় লাখ টাকা বেতনের কথা বলা হয়। এজন্য তহমিনা বেগমের কাছ থেকে গত ২৬ জুন স্ট্যাম্পের মাধ্যমে সাড়ে ৬ লাখ টাকা নেন গফুর। টাকা নেওয়ার ২০ দিনের মধ্যে হাসানকে জাহাজে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর তহমিনা তাঁর ছেলে হাসানকে নিয়ে গত ১৬ জুলাই গফুরের কাছে যান। এ সময় চাকরি ও টাকা ফেরত দেবেন না বলে উল্টো হুমকি এবং ভয়ভীতি দেখান গফুর। এ ঘটনার গত ১৯ জুলাই তহমিনা বেগম বাদী হয়ে গফুরের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পুলিশ গফুরকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে সাংবাদিকরা ছবি তুললে তিনি সাংবাদিকদের গালাগালসহ দেখে নেওয়ার হুমকি দেন। মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, বাগেরহাট আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সবজির দাম কমায় ক্রেতাদের স্বস্তি
স্টাফ রিপোর্টার
খুলনায় সবজির লাগামহীন ঊর্ধ্বগতির দাম কমতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। কাঁচা মরিচ, পেঁপে, ঢেঁড়স, কাঁকরোলসহ সব ধরনের সবজির দাম এখন ক্রেতার নাগালে এসেছে।

শনিবার (২২ জুলাই) খুলনার টুটপাড়া জোড়াকল বাজার, নিরালা বাজার, মিস্ত্রি পাড়া বাজার ঘুরে দেখা যায়, বেগুনের দাম কেজিতে ১০ টাকা কমে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ২০ টাকা কমে ৪০ টাকা বিক্রি হচ্ছে কুশি আর ঝিঙে। কাঁকরোলের দাম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এছাড়া পেঁপে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০/৩৫ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৩০ টাকা, লাল শাক ৪০ টাকা, ডাটা শাক ৪০ টাকা, ২৫ টাকা হালিতে বিক্রি হচ্ছে কাঁচা কলা। কাঁচা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।
জোড়াকল বাজারের সবজি বিক্রেতা রবিউল বলেন, শনিবার পাইকারি বাজারে সবকিছুর দাম একটু কম। আর পাইকারি দাম কমলে খুচরা বাজারেও দাম কমে যায়।

বাজার করতে আসা গৃহিণী রহিমা বেগম বলেন, গত ২ দিন একটু স্বস্তি নিয়েই বাজার করতে পারছি। দাম অনেক কমেছে সবজির।
খুলনায় সবজির লাগামহীন ঊর্ধ্বগতির দাম কমতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত…

নিরালা বাজারের সবজি বিক্রেতা হুসাইন জানান, বাজারে সবজির আমদানি বেশি হচ্ছে আজ কয়েক দিন। তাই দামও একটু একটু করে কমছে। বৃষ্টি বাড়লে সবজির উৎপাদন বেড়ে যায়, বাজারের সরবরাহও বেড়ে যায়, ফলে দামও কম হয়।

সবজির বাজারে ক্রেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললো মাছের বাজারে নেই তেমন কোনো সুখবর। ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। এছাড়া রুই, কাতলা, মৃগেল মাছ ২৫০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা কেজি, পরশে মাছ ৫০০ টাকা, টেংরা মাছ ৫৫০ টাকা, চিংড়ি মাছ ৪৫০ থেকে ৬০০ টাকা, বাগদা চিংড়ি ৬০০ টাকা, পাবদা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের মাছ পাওয়া যাচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়।
খুলনায় সবজির লাগামহীন ঊর্ধ্বগতির দাম কমতে শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা। সব ধরনের সবজির দাম কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত…

জোড়াকল বাজারে মাছ বিক্রেতা রহিম বলেন, খুলনা রুপসা রোড থেকে এই বাজারে সবচেয়ে বেশি মাছ আসে। এছাড়া আশপাশের কিছুই এলাকা থেকে বিভিন্ন ধরনের মাছ আসে এই বাজারে। বছরের এই সময়টায় বৃষ্টি না থাকায় মাছের উৎপাদন কমে যায়, ফলে মাছের দাম একটু বাড়ে। তবে এ বছর উৎপাদিত মাছ রাজধানীতে চলে যাওয়ায় এখনো মাছের দাম কমেনি। আগামী মাসের প্রথম সপ্তাহে বাজারে নতুন মাছ আসা শুরু করলে মাছের দাম কমে যাবে।

মাছ বিক্রেতা নিয়ামত জানান, আর ৩/৪ দিন পর বাজারে ইলিশ মাছ আসার সম্ভাবনা রয়েছে। এতে মাছের দাম আরও কমতে পারে।

সংবাদ কপি করায় থানায় অভিযোগ দিলেন সাংবাদিক
যশোর প্রতিনিধি
সংবাদ কপি করে পত্রিকায় প্রকাশ করায় থানায় অভিযোগ করেছেন এক সাংবাদিক। যশোরের ঝিকরগাছায় এমনই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, সংবাদ কপি করায় থানায় লিখিত অভিযোগের ঘটনা এটিই প্রথম।

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ ঝিকরগাছা থানায় অভিযোগটি করেছেন। তিনি নিজেকে দৈনিক খোলাকাগজ, সাপ্তাহিক আঁচড় এবং যশোরের স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে লিখিত অভিযোগে পরিচয় উল্লেখ করেছেন।
অভিযুক্ত মতিউর রহমানের পরিচয় হিসেবে দৈনিক ভোরের চেতনা পত্রিকার যশোর জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব, যশোর জেলা শাখার সভাপতি উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আফজাল হোসেন চাঁদ বেশ কিছুদিন ধরে তথ্য অনুসন্ধান করে ‘যশোর-২ আসনের মাঠে ময়দানে প্রার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করেন, যা বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে প্রকাশিত হয়। পরবর্তী সময়ে প্রতিবেদনটি কপি করে শিরোনাম ঘুরিয়ে নিজ নামে দৈনিক ভোরের চেতনা পত্রিকায় প্রকাশ করেন মতিউর রহমান। অথচ প্রতিবেদনটি প্রকাশের আগে প্রতিবেদকের অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে থানায় অভিযোগদাতা আফজাল হোসেন চাঁদ বলেন, ‘প্রতিবেদনটি তৈরি করতে আমার অন্তত ১৫ দিন সময় লেগেছে। অনেক পরিশ্রমের পরে আমি প্রতিবেদনটি দাঁড় করিয়েছি। অথচ সেই প্রতিবেদন ছবিসহ আমার অনুমতি ছাড়াই কপি করে অন্য নামে প্রকাশিত হয়েছে। এ কারণে আমি আইনের আশ্রয় নিয়েছি।’

জানতে চাইলে মতিউর রহমান বলেন, ‘এ অভিযোগের কোনো ভিত্তি নেই। যারা পলিটিকস করেন তাদের সঙ্গে লাগতে নেই। সময় হলে আমিও অভিযোগ করবো।’

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, আফজাল হোসেন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তথ্য কমিশন, সাংবাদিক সংগঠনের মাধ্যমে নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়ার জন্য তাকে পরামর্শ দেওয়া হয়েছে