Home আঞ্চলিক বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি

বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি

28

একদফা দাবি আদায়ের লক্ষ্যে

খবর বিজ্ঞপ্তি।।
একদফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির আন্দোলনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে কেন্দ্রীয় কর্মসুচি অংশ হিসেবে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের পর নগরীর ঢাউন মসজিদের সামনে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি। একই সময়ে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের মসজিদগুলোতেও লিফলেট বিতরণ করা হয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, কে এম আশরাফুল আলম খান নান্নু, আব্দুল বারিক পান্না, ওহিদুজ্জামান হাওলাদার, আসাদুজ্জামান, মোহাম্মদ টুটুল, পলাশ, রকিবুল ইসলাম প্রমূখ।
সদর থানা: আহবায়ক কে এম হুমায়ুন কবীর ও সদস্য সচীব মোল্লা ফরিদ আহমেদ এর নেতৃত্বে বাবুস্ সালাম জামে মসজিদ এবং বাইতুল মা’মুর জামে মসজিদের সামণে লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনাডাঙ্গা থানা: সোনাডাঙ্গা থানার আহবায়ক হাফিজুর রহমান মনি ও সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের নেতৃত্বে নিউ মার্টেকস্থ বায়তুন নুর জামে মসজিদ ও সিদ্দিকিয়া মসজিদে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আসাদুজ্জামান আসাদ, মুসা হোসেন খান, জাকির ইকবাল বাপ্পিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিশপুর থানা: খালিশপুর থানা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম জিয়া, জহর মীর, এড. মোহাম্মাদ আলী বাবু, হায়দার তরফদার, কাজী শামীম, গোলাম মোস্তফা ভুট্টো, শেখ হালিমসহ অনেকে।
দৌলতপুর থানা বিএনপি: থানার আহবায়ক আবু মো. মুর্শিদ কামাল ও সদস্য সচিব শেখ ইমাম হোসেন এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
খানজাহান আলী থানা: খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান ও সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের নেতৃত্বে ফুলবাড়ী গেট বাজার জামে মসজিদে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এমদাদুল ইসলাম, এনামুল হাসান ডায়মন্ড, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, কামরুল ইসলাম, আল-আমিন হাওলাদার, জুয়েল হাওলাদার, মাসুম বিল্লাহ, মামুন শেখ, জসিম হাওলাদার, কামাল ভুইয়া, মনির হাওলাদার, মিকাইলসহ অনেকে।
আড়ংঘাটা থানা: বিএনপির আহবায়ক মতলুবুর রহমান মিতুলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজাউর রহমান প্রিন্স, ইকবাল মোড়ল, আকসির হোসেন সাজু, সাফায়েত শেখ সহ অনেকে। অনুরুপভাবে নগরীর ৩১টি ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছে বিএনপি।


লিফলেটে যা লিখা ছিল-

সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী কুশাসনে দেশ আজ বিপর্যস্ত। মানুষ ভোটের অধিকার, কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার হারিয়েছে। চাল, ডাল, চিনি, কাঁচামরিচ, সার, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ সব নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের এখন বেঁচে থাকা দায়। সর্বগ্রাসী দুর্নীতি আর ভয়াল জঙ্গলের রাজত্ব থেকে দেশ ও মানুষকে বাঁচাতে অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে। আসুন, বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলোর একদফা আন্দোলন সফল করতে রাজপথে ঝাঁপিয়ে পড়ি। আসুন, স্বৈরাচারী শেখ হাসিনার মদদে দেশব্যাপী খুন, জখম ও সন্ত্রাসের অবসান ঘটানো এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের নোংরা চাতুরীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি। প্রিয় ভাই ও বোনেরা, শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে চলমান আন্দোলন জোরদার করুন এবং দলে দলে যোগ দিন।