Home জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করার অনুমতি

সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করার অনুমতি

20

ঢাকা অফিস।।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উদ্যোগে তারণ্যের সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আগামী ২২ জুলাই শনিবার এ সমাবেশ হবে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারণ্যের সমাবেশ একটি মাঠে করতে বলেছিল। আমরা প্রথমে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে করতে চেয়েছিলাম। সংগঠনের পক্ষ থেকে একটি আবেদনও দিয়েছি। কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলেছেন। আমরাও তাই বলেছি।’

তিনি আরও বলেন, দেশে ৪ কোটি ৭০ লাখ তরুণ ভোটার, তারা ভোট দিতে পারে না, ভিন্ন মতের দল করার কারণে চাকরি থেকে বঞ্চিত। তাই তরুণদের সম্পৃক্ত করে দেশ বাঁচাতে তারণ্যের এই সমাবেশ করছি। এরমধ্যে পাঁচটি বড় শহরে আমরা তারুণ্যের সমাবেশ করেছি। সর্বশেষ আগামী ২২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে তারণ্যের সমাবেশ।

এর আগে রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম আমাদের সময়কে বলেন, আগামী ২২ জুলাইয়ের তারণ্যের সমাবেশের জন্য প্রথমে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবেদন করা হয়েছিল। পরে পুলিশের সঙ্গে আলোচনা করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আবেদন করা হয়েছে। সেখানে পুলিশ ইতিবাচক সাড়া দিয়েছে।