দাকোপ প্রতিনিধি।।
দাকোপে বারুইখালী খালে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ জাল ও ১০টি নেট পাটা জব্দ করা হয়েছে। এসময় আইন অমান্য করার জন্য একজনকে ২ হাজার টাকা জরিমানা এবং ১৫ হাজার মাছের পোনা উদ্ধার করা হয়েছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে, অবৈধ জালের ব্যবহার বন্ধে ২০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার বারুইখালী খালে মোবাইল কোট মাধ্যমে এ জাল জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা। সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশ দাকোপ সদস্য ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে উদ্ধারকৃত মাছের পোনা খালে অবমুক্ত এবং উপজেলা পরিষদ মাঠে অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।











































