Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা-খবর

92

দেবহাটায় উন্নয়ন কর্মকান্ডে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক সভা
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন সক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাবেক সভাপতি আব্দুল ওহাব, উপজেলা তথ্য অফিসার মৌসুমি সুলতানা, নাগরিক উদ্যোগের জগবন্ধু দাস প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে যুবউন্নয়ন অফিসার আমিনুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, ইউপি সদস্য আজগর আলী, এভোকেসি কমিটির সদস্য ফিরোজ হোসেন, উত্তম রায় সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তরা বলেন, নাগরিক উদ্যোগ পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে। দেশের বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সক্রিয় অংশগ্রহন করাতে হবে। কাউকে বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। তাই সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে। একই সাথে এই শ্রেণির মানুষের শারীরিক, মানুষিক, যৌন হয়রানি না সেদিকেও খেয়াল রাখতে হবে। সমাজের দলিত, ক্ষুদ্রনৃগোষ্টি, প্রতিবন্ধী, হিজড়া শ্রেণির মানুষকে মুলধারার সাথে সমন্বয় করে তাদেরকে আরো এগিয়ে নিতে হবে।
উল্লেখ্য যে, নাগরিক উদ্যোগ ১৯৯৫ সাল থেকে নাগরিকের “সুশাসন ও মানবাধিকার” এর সুরক্ষা ও বিকাশে তৎপর চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে।

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে এক ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। আটক আসামী উপজেলার খলিশাখালি এলাকার রুস্তম আলীর ছেলে আল আমিন (৩২)। বুধবার (১৯ জুলাই) দেবহাটা থানার এএসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দেবহটা থানাধীন খলিশাখালি এলাকা হইতে উক্ত আসামীকে গ্রেফতার করে। পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক দেবহাটা থানা এলাকায় অপরাধ দমনে নিয়মতি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মকান্ড চলমান রয়েছে।

 

সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোংলায় নৌপুলিশের সচেতনতামূলক সমাবেশ ও প্রচারাভিযান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ২০মে থেকে ২৩জুলাই ও ১লা জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার বন্ধ এবং পর্যটনবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা উপলক্ষে মোংলায় নৌপুলিশের সচেতনতামূলক সমাবেশ ও নৌ র্যালী অনুষ্ঠিত হয়েছে। নৌপুলিশের খুলনা অঞ্চলের আয়োজনে বুধবার বেলা ১১টায় মোংলা পৌর শহরের মামার ঘাটে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, নৌপুলিশ খুলনার সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার, পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির, মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ও ফিসারিস অফিসার হেলাল উদ্দিন এবং মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান।

সমাবেশে নৌপুলিশ কর্মকর্তারা প্রজনন মৌসুমে মাছ শিকার ও পর্যটনবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে সরকারের বিধি নিষেধ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবাণ জানান। এ বিধি নিষেধ মেনে চললে জনসংখ্যা বাড়ার সাথে সাথে মাছের উৎপাদন বেড়ে মানুষের মাছের চাহিদাপূরণ সম্ভব হবে।

এছাড়া বন কর্মকর্তা ও মেরিন-ফিসারিস কর্মকর্তা বলেন, জেলে ও পর্যটনবাহী নৌযান মালিকেরা মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলায় সাগর-নদী ও সুন্দরবনে মাছের পরিমাণ বেড়েছে। এর সুফল পাবেন জেলে ও সাধারণ মানুষ।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল ও পশুর চ্যানেলে নৌ প্রচারাভিযান চালান নৌপুলিশ।

শহীদ জাহেদার ২৬তম মৃত্যু বাষির্কী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার নলতা শহীদ জাহেদার ২৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ শে জুলাই) বিকাল ৫টায় জাহেদার নগর সংলগ্নে জাহেদার পুত্র আলম হোসেন এর সভাপতিত্বে ও বাইজিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য দেন, শহীদ জাহেদার পুত্র ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী এরশাদের পালিত সন্তান আরমান এরশাদ।

উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে কালিগঞ্জ ও দেবহাটা ভূমিহীন নেতৃবৃন্দ সম্মিলিতভাবে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম,আব্দুর রহিম পাড়,এবাদুল ইসলাম, বাবুর আলী গাজী, হাবিবুল্লাহ পাড়, মনিরুল ইসলাম পাড়, ইউপি সদস্য শওকাত আলী, মোকসেদ মোড়ল, সোলায়মান আলী, মোহাম্মদ আলী,সেকেন্দার আলী পাড়, শওকাত সরদার, করিম পাড়, হোসেন আলী,রেজাউল সরদার,আব্দুর জব্বার,ইব্রাহিম পাড়, অহেদ আলী গাজী, আজগার আলী মোড়ল, জিহাদ আলী শেখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, আজিজ সরদার,মহাতাপ আলী,আবু হানিফ, আলহাজ্ব আব্দুল কালাম প্রমুখ।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভাঙনমারী বায়তুল করিম জামে মসজিদের ইমাম আব্দুর রউফ।বক্তারা বলেন, শহীদ জায়েদার মৃত্যুবার্ষিকী আমরা ইতিপূর্বে একসাথে জায়েদের কবরস্থানের পাশে পালন করে আসতাম। কিন্তু বিগত সাত বছর যাবত বিভিন্ন গ্রামের মসজিদে পালিত হয়ে এসেছে আমাদের নেতৃবৃন্দের পরিচালনার ঘাটতিতে। তবে ২৬ তম মৃত্যুবার্ষিকীতে আমরা সকলেই মিলে একান্ত প্রচেষ্টায় পূর্বের মতো কবরস্থান সংলগ্ন মৃত্যুবার্ষিকী পালন করব ২৭ শে জুলাই ।

 

 

 

জেলা আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে জেলা তাঁতী লীগ এর অংশগ্রহণ
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বিকালে সমাবেশে অংশগ্রহণ করেন খুলনা জেলা তাঁতী লীগ এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী লীগের আহবায়ক শহিদুল ইসলাম ইমন, সদস্য সচিব ইজ্ঞিনিয়ার বরকত হোসেন, যুগ্ম-আহবায়ক সোহেল খান, জি এম জাহাঙ্গীর, সদস্য ইজ্ঞিনিয়ার বিপ্লব রায়, পপি তরফদার, পবিত্র বাড়ই মানিক, মিহির বিশ্বাস, মুজাহিদুল মিনা, ফরহাদ হোসেন, লিটন সরদার, কনক বিশ্বাস, মঞ্জুশ্রী বৈরাগী, সাদ্দাম শেখ, এ্যাড. আমিরুল ইসলাম মুকুল, এ্যাড. শেখ সোহেল, দীপায়ন মন্ডল, কোরবান শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনায় পদযাত্র পুর্ব সমাবেশে বাবু গয়েশ্বর চন্দ্র রায়
শান্তির সমাবেশের নামে আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করছে: পরিনাম ভালো হবে না
খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি তৈরি করেছে। তাদের ছেড়ে দেয়ার দিন শেষ। সারাদেশে হামলার জবাব দেয়া হবে। আমদের গুলি করে মারবে আর আমরা ভদ্র লোকের মর মার নিবো, আমরা পাল্টা কিছু করবোনা এটাতো হয় না। স্বাধীন বাংলাদেশে মার খাওয়ার জন্যতো আমাদের জন্ম হয়নি। আমাদের লড়াই গনতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য। হারিয়ে যাওয়া গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুণ:প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। এটা বিএনপির জন্য লড়াই না-এটা ব্যক্তিগত কোন লড়াই না। এ লড়াই ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই না। এ লড়াই অবৈধভাবে ক্ষমতা বসে যারা লুটপাট করছে, নারী নির্যাতন করছে, নারী ধর্ষন করছে, দেশের টাকা বিদেশে পাচার করছে তাদেরকে বিতারিত করার জন্য লড়াই। চলমান লড়াইয়ের মাধ্যমে নির্দলিয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সেই সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন পুণ:গঠনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়।
বুধবার (১৯ জুলাই) বুধবার বিকাল ৩টায় বিএনপি ঘোষিত নির্দলীয় অন্তর্বরতী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে খুলনায় পদযাত্রা পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে দুষ্টের দমন সৃষ্টের ফলন বলে যে শপথ করেছেন সেটা মনে রেখে কাজ করবেন। আপনারা জনগণের সুখ শান্তি রক্ষা করাই আপনাদের কাজ। কোন দলের হয়ে কাজ করলে পাপের বোঝা যদি ভারী হয়ে যায় তখন কিন্তু পরিনাম ভালো হবে না। বিএনপির আন্দোলন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে না। বিএনপির আন্দোলন ফ্যাসিজমের বিরুদ্ধে। বিএনপির আন্দোলন জনগনের অধিকার আদায়ের জন্য-লুন্ঠিত টাকা ফেরত আনার জন্য-জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য। কথায় কথায় মামলা দিয়ে হয়রানী না করার আহবান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে লুকিয়ে থাকেন নাই উল্লেখ করে বাবু গয়েশ^র বলেন, তিঁনি নিজেই যুদ্ধ করেছেন। শহীদ জিয়ার সৈনিকেরা আন্দোলন করতে জানে। সকল প্রকার ট্রেনিং বিএনপির আছে যখন যেটা দরকার তখন সেভাবেই আন্দোলন হবে। আওয়ামী লীগের উদ্দ্যেশে তিনি বলেন অবিলম্বে পদত্যাগ করুন, শান্তির সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করবেন না। দেশে অরাজকতা করবেন না। অরাজকতা করলে জনগণের হাত থেকে রেহাই পাবেন না। হাসিনা সরকারের বিদায়ে জন্য অচিরেই কঠিন এবং কঠোর কর্মসুচি দেয়া হবে। সেই কর্মসুচি বেশি সময়ের জন্য হবে না। বিএনপির ভদ্র কিন্তু দুর্বল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গনতান্ত্রিক যুদ্ধ আমরা জয়ী হবোই। স্বাধীন যুদ্ধের সময় যেভাবে পিস কমিটি করেছিলো রাজাকার আলবদররা, আজকের বাংলাদেশে সেভাবেই একটা পিস কমিটি হয়েছে। ওবায়দুর কাদেরের নেতৃত্বে গঠিত পিস কমিটি বিএনপির কর্মসুচির দিনেই শান্তি কর্মসুচির নামে অশান্তির কর্মসুচি দেয়। এই পিস কমিটিকে যেনো ৭১ এর মত পালিয়ে যেতে না হয়। আওয়ামী লীগ নোংরা ভাষায় বলা বলা ছাড়া কিছুই জানেন না বলতে থাকেন। কাদের কতটা সাহস বুদ্ধিমত্তা আছে সবই আমাদের জানা আছে। সোজা পথে চলেন, শান্তির পথে চলে, গনতন্ত্র বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা ভালো থাকবেন।
মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, আওয়ামী লীগ বাঘের খপ্পরে পরে এখন ইয় নফসি ইয়া নফসি করছে। কতিথ উন্নয়নে রাখল আওয়ামী লীগ সেকেন্ড হোমের জন্য আন্দোলন করছে। দেশের টাকা লুট করে সিঙ্গাপুরে বাড়ি করেছে, কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে। সেই সব রক্ষা করার জন্য তারা আন্দোলন করছে। মনে রাখবেন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পথ পাবেন না। জনগন রাস্তায় নেমে এসেছে। যাদের হত্যা করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে তার বিচার এদেশের মাটিতেই হবে। লক্ষ্মিপুরে সজিবকে গুলি করে হত্যা করেছে। গত একবছরে ১৮জন নেতাকর্মীকে হত্যা করেছেন। হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। ২২ জুলাই ঢাকাকে অচল করে দেয়া হবে উল্লেখ করে ১৭ তারিখে খুলনায় তারুণ্যের সমাবেশে একটি তুচ্ছ ঘটনায় মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করে তিনি এ ধরণের মামলা দায়ের করা থেকে পুলিশকে বিরত থাকার আহবান জানিয়ে বলেন সবকিছুই রেকর্ড করা হচ্ছে। অবৈধ সরকারের পদলেহন করার পরিনাম শুভ হবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। তবে যেখানেই বাধা আসবে সেখানেই যুদ্ধ হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলার সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগমা রেহেনা ইসা, এস এ রহমান, অ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, মাহমুদ আলী, মো. রকিব মল্লিক, শের আলম সান্টু, মোস্তফাউল বারী, আবুল কালাম জিয়া, মোল্লা মোশাররফ রহমান, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবীর, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম, শেখ সাদি, মেজবাউল আলম, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক, শেখ জাহিদুল ইসলাম, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, আবু মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, অ্যাডভোকেট চৌধুরী তৌহিদুর রহমান তুষার, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, অ্যাডভোকেট মো. আলী বাবু, শেখ জামাল উদ্দিন, আবু সাইদ হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, চৌধুরী কাওসার আলী, মোমরেজুল ইসলাম, আবদুল মজিদ, খায়রুল ইসলাম খান, ওয়াহিদ ইমরান, আবদুস সাত্তার, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ, জি এম রফিকুল ইসলাম, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান, নাজমুর সাকির, মো. ইকবাল শরীফ, নেহিবুল হাসান নেহিম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, আব্দুল মান্নান মিস্ত্রি, শফিকুল ইসলাম শাহিন প্রমূখ।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন: উপলক্ষে স্বরণিকা উপ-কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন উপলক্ষে স্বরনিকা উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার বিকেল ৪ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহবায়ক হারুন অর রশীদ। সভায় স্বরনিকার নামকরণ, প্রচ্ছদ তৈরি, বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকার লেখা আহবানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় বক্তৃতা করেন, শতবর্ষ উৎযাপন কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, যুগ্ম আহবায়ক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, প্রচার উপ-কমিটির আহবায়ক ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, রেজিষ্ট্রেশন উপ-কমিটির আহবায়ক আব্দুর রব জোয়াদ্দার, প্রভাষক খান নুরুল ইসলাম, বেনজির আহমেদ জুয়েল, মাষ্টার সৌমেন বিশ্বাস, মোঃ মোশারফ হোসেন, প্রসেনজিৎ বিশ্বাস প্রমুখ।

২৩নং ওয়ার্ড আ’লীগ নেতা লব পরলোকে; নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। গত মঙ্গলবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়ে ভাই-বোন, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রূপসা মহাশশ্মানে বিকাল ৬টায় পরলোকগত লবের সৎকার অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। সেখানে তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্যধারনের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান অনি, মোস্তাফিজুর রহমান মন্টু, আহাদ আলী মোল্লা, রতন মিত্র, শাহরিয়ার, আব্দুল জব্বার, আনোয়ার হোসেন সোনা, রাজিব সাহা, যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাড. আল আমিন উকিল, পুজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, বিমান সাহা, উজ্জল দাস, রফিকুল ইসলাম বাবুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে বিপ্লব সাহা লবের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, ২৩নং ওয়ার্ড সভাপতি চৌধুরী মিনহাজ উজজ্জামান সজল, সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো।

ফকিরহাটে ঠিকাদারের বাড়িতে দসু্যুতা মামলায় একজন আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ঠিকাদারের বাড়িতে দস্যুতার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুর্বত্তরা নগদ টাকা, স্বণালংকার ও মোবাইল ফোন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ঠিকাদার শহিদুল ইসলাম বাদি হয়ে ৪জনকে অজ্ঞাতনামা আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি দস্যুতা মামলা করেন। ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তাকে বুধবার (১৯ জুলাই) পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্তকারি কর্মকর্তা ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে উপজেলার পিলজংগ কলমের দোকান নামক এলাকায় ঠিকাদার শহিদুল ইসলামের বাড়িতে মুখোশধারি একদল দুর্বৃত্ত দোতলায় উঠে ঘরের দরজা ভেঙ্গে ঘরের প্রবেশ করে। এরপর পরিবারের সকলকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দেড়লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একাধিক মামলার আসামী ইমরান শেখ (২৫)কে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা গ্রাম থেকে আটক করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন সন্দেভাজন আটককৃত একাধিক মামলার আসামী ইমরান শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এব্ ংঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। #

ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে প্রয়োজনীয় কাগজপত্র ও নোংরা পরিবেশ থাকায় দুটি পানির কারখানায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জুলাই) সকালে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পানি কারাখানার প্রতিষ্ঠানের পরিচালক রত্না সরকারকে ৫হাজার টাকা জচরিমানা করেন। অপরদিকে, গত সোমবার আরো একটি পানির কারখানার মালিককে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও নোংরা পরিবেশ থাকায় ৩হাজার টাকা জরিমানা করেন। অভিযানে পেশকার মিজানুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ফকিরহাটে তথ্যপ্রযুক্তির মাধ্যমে টাকা ফেরৎ পেলেন ব্যবসায়ী
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারের রফিকুল ইসলাম নামের একজন ব্যাবসায়ির টাকা তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করে ফেরৎ দিলেন ফকিরহাট মডেল থানা পুলিশ। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় জানান, উপজেলার মানসা বাজারে অবস্থিত মিশুক টেলিকমের মালিক নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেনের সময় ভুলক্রমে অন্য একটি নাম্বারে ২৫হাজার টাকা চলে যায়। পরে ওই মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বার টি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতের এ ব্যাপারে ব্যবসায়ি রফিকুল ইসলাম ফকিরহাট মডেল থানায় একটি জিডি করেন। এরই পরিপ্রেক্ষিতে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই নাম্বারটি ট্রাকিং করে সেই ব্যাক্তির খোঁজ পান। এরপর সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে ২৫হাজার টাকা ফেরৎ আনতে সক্ষম হন। যা বুধবার (১৯ জুলাই) পুলিশ মিশুক টেলিকমের পরিচালক রফিকুল ইসলামের হাতে তুলে দেন। #

খুলনা মহানগর যুবলীগের আহ্বান
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ সফলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দদের মিছিল সহকারে অংশ গ্রহনের নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগীয় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে যাত্রা সেই যাত্রাকে সাফল্যমন্ডিত করতে দৃপ্ত শপথ গ্রহন করবে তরুন সমাজ। এই লক্ষ্যে সকল নেতৃবৃন্দদের এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃজন ও বিতরণ: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। এ পর্যায়ে ২৯ জন গবেষকের গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। ১৯ জুলাই (বুধবার) বেলা সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক এবং সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ জ্ঞান সৃজন ও বিতরণ। আর এটা সম্ভব গবেষণার মাধ্যমে। তিনি শিক্ষকদের উদেশ্যে বলেন, গবেষণায় আরও বেশি মনোনিবেশ করতে হবে পাশাপাশি যুগোপযোগী গবেষণা ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বৃদ্ধি করতে হবে যাতে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রথম দিক থেকেই গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় কিইউএস র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে। এই র্যাংকিংয়ের অবস্থান ধরে রাখার দায়িত্ব আমাদের সবার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও জাতির আকাক্সক্ষা হলো দক্ষ দেশপ্রেমিক ও জনশক্তি তৈরি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। এই দক্ষ জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়সমূহের। আমরা সবাই সেই আকাক্সক্ষা পূরণে কাজ করছি। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণা বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে গবেষণার জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ ছিলো সেখানে বর্তমান ৪ কোটি টাকা শিক্ষকদের গবেষণার জন্য বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে গবেষণায় বরাদ্দপ্রাপ্ত এই অর্থ জনগণের ট্যাক্সের টাকা। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। গবেষণা যেনো মানসম্মত হয় এবং গবেষণালব্ধ ফল যেনো জনগণের কল্যাণে আসে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। গবেষকদের শুধুমাত্র অভ্যন্তরীণ তহবিলের ওপর নির্ভর না করে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা থেকে তহবিল সংগ্রহের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী এবং সঞ্চালনা করেন যুগ্ম পরিচালক প্রফেসর ড. মোঃ আমিরুল ইসলাম। অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক আব্দুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
ডুমুরিয়া প্রতিনিধ
ডুমুরিয়ায় জিল্লুর রহমান শেখ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার সকালে উপজেলার সাহস ইউনিয়নে চটচটিয়া মাহেন্দ্রা স্টান্ডে এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় কুখিয়া গ্রামস্ত মৃত জুলফিকার আলীর ছেলে ব্যবসায়ী জিল্লুর রহমান ঘটনা দিন সকালে চটচটিয়া মৎস আড়তে মাছ বিক্রি করতে যায়।এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ কেয়াখালি এলাকার শামীম মোল্লা,আকবর মোল্লা, আফজাল মোল্লা, আক্তার মোল্লা ও কামাল বিশ্বাস তাকে মারধর করে এবং ধরে নিয়ে ৩টি নন জুডিশিয়াল ¯ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত শামীম মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন পাওনা ১ লক্ষ ৩০ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর নয়,ধাক্কা- ধাক্কা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি শেখ কনি মিয়া বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯’া নেয়া হবে

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে জিয়াউল আলম মহলদার (৩৭) নামের এক যুবকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার খনিয়া ইউনিয়নের রানাই গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিয়াউল উপজেলার রানাই গ্রামের আলী আকবর মহলদারের ছেলে। ¯’ানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম দিদার জানান সন্ধ্যার পর জিয়াউল নিজ বাড়িতে আইপিএস’র কাজ করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ’র তারে জড়িয়ে পড়ে।এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার জোহর নামাজ বাদ জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে দাফন সম্পন্ন করা হয়েছে।

দুদক ও জেলা প্রতিরোধ কমিটির উদ্যোগে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গণসচেতনা সৃষ্টিতে ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ও খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার সকাল ১০:০০ টায় দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে কেডিএ খানজাহান আলী মাধমিক বিদ্যালয়, সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যবরেটারী মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্স আপ হয় কেডিএ খানজাহান আলী মাধমিক বিদ্যালয় প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন, খুলনা এর উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। বিতর্ক অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে মডারেটর এর দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, বিচারকের দায়িত্ব পালন করেন দুদকের সহকারী পরিচালক শেখর কুমার রায়, মিনা আজিজুর রহমান ও মোঃ মনিরুজ্জামান রহিম এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মফিজুল ইসলাম হিরু, প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী, মিনা জিল্লুর রহমান ও শিক্ষক শিক্ষয়ত্রীবৃন্দ।

খুলনায় ইসলামী আন্দোলন নেতার পিতার জানাজা ও দাফন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ নোমানের পিতা শেখ আলতাফ হোসেন (৬৫) গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় দাকোপের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমার জানাজার নামাজ গতকাল বুধবার (১৯ জুলাই ) সকাল ১০ টায় খুলনা জেলার দাকোপ উপজেলার লক্ষীখোলা গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের ইমামতি করেন মরহুমার ভাইপো মাওলানা নাসিম উদ্দিন।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু মোহাম্মদ গালিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম হাসিব গোলদার, মুফতি আরিফ বিল্লাহ, ফেরদৌস গাজী সুমন, মোঃ শাহিন, ইসলামী যুব আন্দোলনের নগর সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, ইসলামী শ্রমিক আন্দোলনের মাওলানা ইলিয়াছুর রহমান, মুফতি আব্দুর রহমান আরিফী, মাওলানা আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ আবু রায়হান, মোঃ আব্দুর রহমান, মোঃ সাব্বির হোসেন, মোঃ ফয়সাল ইসলাম প্রমুখ। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

পাইকগাছার ৩টি ইউনিয়ন ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা
খবর বিজ্ঞপ্তি
সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করার লক্ষ্যে পাইকগাছা উপজেলার রাড়ুলী, গদাইপুর ও সোলাদানা ইউনিয়ন এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোম ও মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী কার্যালয়ে এ বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায় সহ
রাড়ুলী, গদাইপুর ও সোলাদানা ইউনিয়ন এবং পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

শ্যামনগরে নারী চিংড়ি শ্রমিক জোট সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
১৯ জুলাই, ২০২৩ সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোট সদস্যদের ২ দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের ¯’ানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, অসীম কুমার মৃধা, চেয়ারম্যান, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা ন্যায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিš‘ তারা পুরুষের সমান কাজ করেন। আপনাদের দাবির প্রেক্ষিতে সকলে একতাবদ্ধ হয়ে অধিকার আদায়ে এগিয়ে যাবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করব।” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেফালি বিবি, নির্বাহী পরিচালক, বনজীবী নারী উন্নয়ন সংগঠন। প্রশিক্ষণে সহায়তা করেন শওকৎ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স, প্রশিক্ষণে আরো উপ¯ি’ত ছিলেন অসিত কুমার মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স।

 

শ্যামনগরে নারী চিংড়ি শ্রমিক জোট সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
খবর বিজ্ঞপ্তি
১৯ জুলাই, ২০২৩ সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে শ্যামনগর নারী চিংড়ি শ্রমিক উন্নয়ন জোট সদস্যদের ২ দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, অসীম কুমার মৃধা, চেয়ারম্যান, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা ন্যায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু তারা পুরুষের সমান কাজ করেন। আপনাদের দাবির প্রেক্ষিতে সকলে একতাবদ্ধ হয়ে অধিকার আদায়ে এগিয়ে যাবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করব।”বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেফালি বিবি, নির্বাহী পরিচালক, বনজীবী নারী উন্নয়ন সংগঠন। প্রশিক্ষণে সহায়তা করেন শওকৎ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, লিডার্স, প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন অসিত কুমার মন্ডল, প্রশাসনিক কর্মকর্তা ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স।

রামপালে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল থানা পু্লশি অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। আটক মো. সুমন মল্লিক উপজেলার জিয়লমারী গ্রামের মোশারেফ মল্লিকের পুত্র। গ্রেফতারকৃত আসামীকে বুধবার সকাল ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ জুলাই) রাত ১০ টায় অভিযান চালিয়ে সুমনকে তার গ্রাম জিয়লমারী থেকে আটক করে পু্লশি। বিজ্ঞ আদালতে সে এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সাজাপ্রাপ্ত সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম।#

জীবননগরে নতুন ইউএনও কে বরণ করলেন পদন্নোতি পেয়ে বদলী হওয়া ইউএনও
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিলেন পদন্নোতি পাওয়া বিদায়ী নির্বাহী অফিসার।
বুধবার সকালে জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা.হাসিনা মমতাজ কে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। উল্লেখ্য জীবননগর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান পদোন্নতি পেয়ে এডিসি হয়েছেন।তিনি আগামী সপ্তাহে মাগুরা জেলার এডিসি হিসেবে যোগদান করবেন।

দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক তনুশ্রী বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা নাগরিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের নির্বাহী কমিটির সভাপতি উত্তম রঞ্জন দেবনাথ, সদস্য আব্দুল্লাহ আল মামুন। এসময় অতিথিদের কাছ থেকে ৭ম শ্রেণিতে ৯৮% নম্বর পেয়ে দর্শনা আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১ম স্থান অধিকারী আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ কুমার দাসের বড় মেয়ে সেজুতি দাস ও
৬ষ্ঠ শ্রেণিতে ১ম স্থান অধিকারী ৯৮% নম্বর পেয়ে কেরু এন্ড কোম্পানির সহকারি ব্যবস্থাপক মৃনাল বিশ্বাসের পুত্র অর্নব কৃষ্ণকে ফলাফল প্রদান করেন।

মোংলায় ভাড়াটিয়ার দখলে প্রকৃত মালিকের বাড়ী, প্রতিকারে পথে পথে ঘুরছেন বাড়ীওয়ালার সন্তানেরা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন এক শারীরিক প্রতিবন্ধী বাড়ীর মালিক। ওই প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দারের ১৩সন্তান তাদের নিজ বাড়ীতে গেলে বুধবার (১৯ জুলাই) সকালে তাদেরকে মারধর করেন ভাড়াটিয়া সাব্বির গং। এ ঘটনায় মাসুদা বেগম (৪৮) নামের প্রতিবন্ধী মোতালেবের মেয়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের মোর্শেদ সড়ক এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার বিষয়ে মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোতালেব জোমাদ্দারের ছেলে মতিউর রহমান রানা। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০০ সালে পৌর শহরের মোর্শেদ সড়কে ১৫দশমিক ৫০শতক জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন তারা। পরে ২০০৩সালে স্থানীয় সাইফুর রহমান সাব্বির নামে এক ব্যক্তিকে তাদের বাড়ীতে ভাড়া দেন। এরপর তারা চাকুরী ও জীবন-জীবিকার তাগিদে ঢাকায় চলে যান। ২০১৫ সাল পর্যন্ত নিয়মিত তাদের ঘর ভাড়া দিতে থাকেন সাব্বির। পরবর্তীতে ঘর ভাড়া নিয়ে তালবাহানা করে বাড়ীওয়ালা পরিবারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বাড়ীতে ঢুকা বন্ধ করে দেন। এ নিয়ে ২০১৮সালে ভাড়াটিয়ার নামে থানায় জিডি করেন বাড়ীওয়ালা। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ীওয়ালা পরিবারের সদস্যদের নামে আরেকটি মামলা করেন ভাড়াটিয়া সাব্বির। পরে তিনি জাল কাগজপত্র তৈরী করে বাড়ীটি জবর দখল করে রয়েছেন।

বাড়ী জবর দখলের বিষয়ে ভাড়াটিয়ার বিরুদ্ধে পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে তারা অভিযোগ করেও কোন সুফল পাননি বলেও সংবাদ সম্মেলনে জানান মতিউর রহমান রানা। তিনি বলেন, সাব্বির অত্যন্ত ভয়ংকর প্রকৃতির লোক। এখন তাদেরকে তাদের নিজ বাড়ীতেই উঠতে দিচ্ছেন না সাব্বির। তাই বাড়ীতে উঠতে না পেরে পথে পথে ঘুরছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুর রহমান সাব্বির তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বৈধভাবেই ওই জায়গা ভোগ দখল করছেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুউদ্দীন বলেন, ভাড়াটিয়া-বাড়ীওয়ালার মারামারির বিষয়টি ফোনে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। #

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
তথ্য বিবরণী
মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যুবকরাই দেশের প্রধান চালিকা শক্তি। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হবে। দেশ গঠনে যুবকরাই সহায়ক ভূমিকা রাখতে পারে।
বুধবার দুপুরে খুলনা প্রাইমারি টিটার্স টেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর অডিটোরিয়ামে ‘মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অতিথিরা একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এতে প্রধান আলোচক ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান। খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, প্রাথমিক শিক্ষা দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন (বাতিঘর) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, ব্যাংক এশিয়া লিমিটেডের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ আবু হেনা হাসানুজ্জামান ও স্বেচ্ছাসেবী সংগঠন (বাতিঘর) এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন পিটিআই’র সুপারিনন্টেন্ডেন্ট মাধুরী বিশ^াস।

অতিথিরা আরও বলেন, যারা মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবন করে তারা সকলেই মাদক সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত। তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। মাদক বিষক্রিয়ার মতো মানুষের শরীরে কাজ করে। এটা শুধু ব্যক্তি মানুষকেই নয়, বরং তার পরিবারকেও ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বৃহত্তর আমরা খুলনাবাসীর বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
পৃথিবী একটাই তার পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরইÑ কেএমপি কমিশনার
খবর বিজ্ঞপ্তি
পৃথিবী একটাই তার পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। ডেংগু চিকুন গুনিয়া রোধে সকলের বাসা/বাড়ির আংগিনা, অফিস ও ঝোপ ঝাড় পরিস্কার পরিছন্ন রেখে ডেংগু প্রতিরোধে সকলকে ভুমিকা পালন করতে হবে।
বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ মাঠ চত্তরে বৃহত্তর আমরা খুলনাবাসীর সপ্তাহব্যপি বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা কথাগুলো বলেন। তিনি আরো বলেন বৃক্ষ আমাদের সুস্বাধু ফল দেয়, ঔষধি গাছ যার মাধম্যে মানুষের শরীরের বিভিন্ন ঔষধের প্রয়োজন মিটায়, বনজ গাছ আমাদের সুশীতল ছায়া প্রদান করে থাকে। কোন কারনে আমরা গাছ নিধন না করি। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের পরম বন্ধু, পৃথিবীর আগামি প্রজন্মকে স্বাস্থ্য সম্মত ভাবে বাঁচাতে হলে বনানয়ন অপরিহায্য। আমাদের চারিপাশ সবুজ সমাহারে পরিনত করতে হবে এবং সকল খালি জায়গায় গাছ লাগাতে হবে।
বৃক্ষরোপন কর্মসুচি গ্রহন করায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক উপ পরিচালক মোঃ ইমদাদুল হক বলেন, আজ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে পলিথিন, প্লাষ্ঠিক বোতল বর্জন করতে হবে। কাপড় ও চটের তৈরি ব্যাগ ব্যবহার করতে হবে, হাইড্রোলিক হর্ন বাজানো বন্ধ করা উচিত। সড়কের পাশ্বে বা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি, বাথরুমের ময়লা পানি ড্রেন খাল নদিতে না ফেলি, শিল্প কারখানার বিশাক্ত পানি নদিতে না ফেলি, বিশেষ করে শহরের মধ্যে গরু/ মুরগী ফার্ম করে পরিবেশ দুষণ না করি, বিভিন্ন পণ্য বিক্রয়ের নামে পরিবেশের ক্ষতি করে মাইক ব্যবহার বন্দ করি, পরিবেশকে রক্ষা করতে হলে সব ধরনে পাখি ধরা বন্ধ করতে হবে। অনেক জীব-জন্তুু আছে যারা আমাদের পরিবেশ রক্ষা করে তাদের নিধন করা বন্ধ করতে হবে। পাখিদের থাকার জন্য এবং আমাদের পরিবেশের জন্য গাছ অপরিহায্য।
দৈনিক পুর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আলি সানি বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে আমাদের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র /ছাত্রিদেরকে পরিবেশের উপর দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে শিক্ষকদের আরো গঠনশীল ভুমিকা পালন করা যাতে সকলেই গাছ লাগাতে আগ্রহী হয়।
দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, সকল নাগরিককে সচেতন করে তুলতে হবে। বেশি বেশি করে গাছ লাগাতে হবে। অবস্থা বুজে সব সময় গাছ লাগাতাতে হবে। একটি গাছ কাটলে তিনটি লাগাতে হবে। বিনা প্রয়োজনে গাছ না কাটি। আমাদের চারিপাশের পরিবেশকে ঠিক রাখতে গাছের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ অধিদপ্তরে লোক ও বল বৃদ্ধি করতে হবে।
সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধাক্ষ মো. মনিরুল ইসলাম সরদার সিটি কলেজে বৃক্ষরোপন কর্মসুচিতে পুলিশ কমিশনার, পুর্বাঞ্চল ও সময়ের খবর সম্পাদকসহ বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, পুলিশ কর্মকর্তাসহ সকলকে ধন্যবাদ জানান।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকনের পরিচালনায় কর্মসুচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) তাসলিমা খাতুন, উপ পুলিশ কমিশনার মোহাম্মাদ তাজুল ইসলাম, সিটি কলজের শিক্ষক পরিষদ সম্পাদক এবি এম অহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক নিগার সুলতানা, সহযোগী অধ্যাপক আ. রশিদ, সহকারী অধ্যাপক সঞ্জয় হিরা, সহযোগী অধ্যাপক দেবাংশু রায়, প্রভাষক ইমরান আলি, কলেজের ছাত্র প্রতিনিধি স্বজল হোসেন তালুকদার ও মাহাবুব হাসান ইমন, বৃহত্তর আমরা খুলনাবাসীর ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. মো. আ, সালাম, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, নাজমুল তারেক তুসার, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, ক্বারী শরীফ মিজানুর রহমান, মো. আরিফ আহমেদ, মো. জিসান রহমান, মো. শফিকুল ইসলাম অভি, জয়নাল আবেদিন, মো. আঃ হালিম, আবু বক্কার, মো. আজমল হোসেন, আ. রহিম, ইরানী পারভীন, নাফিসা ইসলাম সুমা প্রমুখ।

 

 

সাপে কাটার পর বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে হাজির রোগী
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সাপে কাটার পর নিজেই বিষাক্ত রাসেল ভাইপার সাপ মেরে ব্যাগে ভরে হাসপাতালে ছুটে আসেন জাহিদুল ইসলাম রাজা (৫৫) নামে এক ব্যবসায়ী। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন।

গড়াই নদে শখের বসে মাছ ধরতে গিয়েছিলেন জাহিদুল। মাছ ধরার এক পর্যায়ে নদের পাশে বালুচরে অস্থায়ী টং ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার ডান পায়ে কিছু একটা কামড় বসায়। টর্চ জ্বেলে তিনি দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে তিনি সেটিকে মেরে ফেলেন।

সাপটিকে মেরে একটি ব্যাগে ভরে সোজা মরা সাপ নিয়ে ছুটে আসেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাপটিকে বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।

মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে সদর উপজেলার জুগিয়া বটতলা এলাকায় গড়াই নদের পাড়ে এ ঘটনা ঘটে। রাত ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন জাহিদুল ইসলাম ওরফে রাজা (৫৪) নামের ওই লোহা ব্যবসায়ী। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া হাটপাড়া এলাকার সামছুল আলমের ছেলে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন জাহিদুল ইসলাম জানান, রাতে জাল নিয়ে মাছ ধরতে বাড়ির পাশের গড়াই নদে যান। মাছ ধরার এক পর্যায়ে টং ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার ডান পায়ে কিছু একটা কামড় বসায়। টর্চ জ্বেলে তিনি দেখতে পান ছোট্ট একটি কালো রঙের সাপ। সাপটি দেখতে পেয়ে লাঠি দিয়ে তিনি সেটিকে মেরে ফেলেন। এ সময় নিজেই নিজের পা বেঁধে ফেলেন। এরপর চরে বালুকাটা লোকজনকে ডেকে সাপটা ব্যাগে ভরে সোজা হাসপাতালে ছুটে আসেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, রাসেল ভাইপার সাপটি খুবই ছোট। তবে সাপটির পেট বেশ ফোলা ছিল। ধারণা করা হচ্ছে ছোবল দেওয়ার আগে সাপটি কিছু খেয়েছিল। এজন্য হয়তো বিষ নাও থাকতে পারে। জাহিদুলকে ভ্যাকসিন (অ্যান্টি ভেনম) দেওয়া হয়েছে।

পরিবেশ কর্মী ও সমাজসেবক শাহাবুদ্দিন মিলন জানান, গত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় গড়াই নদ সংলগ্ন এলাকায় বিষধর রাসেল ভাইপার সাপের উপদ্রপ বেড়েছে। তারা এ পর্যন্ত বিভিন্ন স্থান থেকে অন্তত ৭টি রাসেল ভাইপার সাপ উদ্ধার করে সেগুলোকে নিরাপদ স্থানে ছেড়ে দিয়ে এসেছেন।

বন্যার সময় এই সাপের উপদ্রপ বেশি হয় দাবি করে তিনি এ সময় নদী তীরবর্তী এলাকার মানুষজনকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেন।

সাতক্ষীরায় হত্যা ও ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় মোছা. সানজিদা হোসেন সুজ্যোতি (১৩) নামে এক কিশোরীকে হত্যা করে মরদেহ গোপনের দায়ে তার প্রেমিক আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আশাশুনিতে তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এই দুই রায় দেন।
সাজাপ্রাপ্ত আব্দুর রহমান উপজেলার জালালাবাদ গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও রবিউল ইসলামের বাড়ি আশাশুনির মনিপুর গ্রামে।

কলারোয়ার কিশোরী হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু জানান, সুজ্যোতি হত্যা মামলার রায়ে আসামি পক্ষ খুশি নয়। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতে আপিল করবেন।
তবে জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয় সুজ্যোতি। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। একপর্যায়ে ২৮ মার্চ ভোরে একই গ্রামের বিলের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

মামলার এজাহারে আরও বলা হয়, মোছা. সানজিদা হোসেন সুজ্যোতির সঙ্গে ঘটনার এক বছর আগে থেকে প্রতিবেশী আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক চলছিল। এ ঘটনায় সুজ্যোতির মা লাইলী পারভীন বাদী হয়ে ২৯ মার্চ কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে আব্দুর রহমানকে ২০২২ সালের ৪ এপ্রিল নিজ গ্রাম জালালাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার এসআই সোহরাব হোসেন তার বিরুদ্ধে ২০২২ সালের ২৮ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অপরদিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে রবিউল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম। ২০১০ সালের ১৩ আগস্ট আশাশুনি থানার এসআই মজিবর রহমান একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। ৫ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দিয়েছেন।
এর আগে একই সালের ২৯ জুন তরুণীর বাবা শফিকুল ইসলাম আশাশুনি থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রবিউল ইসলাম পলাতক রয়েছেন।

খুলনায় ফিটনেসবিহীন ৩৫ গাড়ি হালনাগাদে তাগিদ
স্টাফ রিপোর্টার
যশোরে বাস ইজিবাইক সংঘর্ষে গত ৭ জুলাই একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়। ৮ জুলাই বাসচালক আদালতে আত্মসমর্পণ করে। কিন্তু শ্রমিকনেতারা বাসটির ফিটনেস পরিস্থিতি নিয়ে কথা না বলে সড়কে ইজিবাইক নসিমন করিমন চলাচল বন্ধ না হওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন। এভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দিনে দিনে আরও দীর্ঘ হচ্ছে। অনুমোদন ও ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও অপেশাদার চালক দ্বারা গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থা, ট্রাফিক বিভাগের অদূরদর্শিতা এবং সংশ্লিষ্ট বিভাগের দুর্নীতির কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। খুলনায় ৩৫টি গাড়ির ফিটনেস হালনাগাদ করা হয়নি এখনও। তাদের হালনাগাদ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

 

 

 

সূত্রে জানা গেছে, খুলনা বিআরটিএ থেকে এ যাবত ৩০৫০টি গাড়ি নিবন্ধন হয়েছে। এর মধ্যে থ্রি হুইলার ২৬০০ ও বাস মিনিবাস ৪৫০। এগুলোর মধ্যে ফিটনেস হালনাগাদ নাই ৩৫টি। ফিটনেস করার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হাইড্রলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট চলমান রয়েছে।

নিরাপদ সড়ক চাই-নিসচা খুলনা জেলা সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব বলেন, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দিন দিন এটি বৃদ্ধি পাচ্ছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এ অঞ্চলের মোট গাড়ির তিন ভাগের দুই ভাগের রেজিস্ট্রেশন নেই। তাছাড়া চালকের লাইসেন্স নেই অর্ধেকেরও বেশি। বিআরটিএ ও ট্রাফিক বিভাগের মধ্যে সমম্বয় না থাকার কারণে সড়ক দুর্ঘটনার চিত্র এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। সরকারের উচিত বিষয়টিতে কঠোর পদক্ষেপ নেওয়া এবং কয়েকটি ঘটনার কারণ খুঁজে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, মহাসড়কে ইজিবাইক, নসিমন, করিমন, আলমসাধু, থ্রি-হুইলারসহ নানাগতির যানবাহন চলাচল করে। ফলে রাস্তায় বাস, ট্রাক বা অন্য দ্রুতগতির যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। শ্রমিক সংগঠনগুলো এর প্রতিবাদে আন্দোলন-সংগ্রাম করেছে। ছোট যানবাহনের জন্য আলাদা লেন তৈরির দাবি কখনও পূরণ হয়নি। ফলে দুর্ঘটনা লেগেই আছে। হাইকোর্টের নির্দেশ রয়েছে মহাসড়কে এইসব যানবাহন চলাচল নিষিদ্ধের। কিন্তু সে নির্দেশনাও পালন হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মহানগরীতে অনুমোদনহীন গাড়ি চলতে দেওয়া হয় না। ফিটনেস ও অদক্ষ চালকদের সম্পর্কে বিআরটিএ দেখছে। কীভাবে ফিটনেসবিহীন গাড়ির ও অদক্ষ চালক সার্টিফিকেট পায় তা দেখা দরকার।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) খুলনার সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভির আহমেদ বলেন, গত এক বছরে খুলনায় ১৭৩টি অভিযানে ৩৬৭টি মামলা দায়ের ও ২ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। আমরা গাড়ি ও তার চালকের সঠিক মান যাচাই-বাছাই করে তবেই গাড়িকে চলাচলের অনুমতি দিয়ে থাকি।

গত ৯ জুলাই তিনি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বলেছিলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে ডোপটেস্টের রিপোর্ট দেখে লাইসেন্স প্রদান করা হচ্ছে। বিআরটিএ’র নিয়ম অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি ও হাতের আঙুলের ছাপ গ্রহণ শেষে ইস্যু করা বারকোড সম্বলিত কাগজে প্রিন্ট করা লাইসেন্স থাকলে বৈধভাবে মোটরযান চালানো যাবে।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপশি রুট পারমিটসহ অন্যান্য দিক দেখাশোনার জন্য জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে একটি কমিটি রয়েছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং চালকের লাইসেন্স না থাকা বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুরে খেয়া ঘাটের স্থান বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদ কর্তৃক পরিচালিত দৌলতপুর বাজারের ঐতিহ্যবাহী শত বছরের নদী পারাপাড়ে খেয়া ঘাটের স্থান বহাল রাখার দাবিতে গতকাল বুধবার সকাল ১১ টায় দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার উদ্যোগে দৌলতপুর যশোর-খুলনা মহাসড়কের উত্তরা ব্যাংক চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাজার উন্নয়ন সংস্থার সভাপতি শেখ কামাল হোসেন ও সঞ্চালনায় ছিলেন বাজার উন্নয়ন সংস্থা সাংগঠনিক সম্পাদক এম এম জসিম। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান,৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ মফিজুর রহমান হিরু,বাজার উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক নান্নু মোড়ল,স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অশোক কর,ব্যবসায়ী আলী আকবর খান,জামাল উদ্দিন বাবলু,জিএম রহমান সাবু, শহিদুল ইসলাম সেলিম,শামীম খান,দৌলতপুর বাজার উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ যথাক্রমে সহ-সভাপতি মোঃ আসাদ বন্দ,এম এম সফি,শেখ মোঃ কামমারহোসেন, মোঃ জাকির হোসেন,গাজী আকমল হোসেন,মোঃ আজিজুল মোল্লা,মোঃ মাসুম শেখ, আরিফ মোড়ল,সুমন হাওলাদার,মোঃ আসলাম ফকির,মোঃ হিরু শেখ,মোঃ জয়নাল মোল্লা,বাজার ব্যবসায়ী কালাম মোড়ল,ডিএম আলাউদ্দিন,শেখ ইসমাইল হোসেন, শাহিন বেপারী, মোঃ ডিকলার,মোঃ জাহাঙ্গীর, মহিউদ্দিন আহম্মেদ রাজু, শামীম, শেখ ফিরোজ, দুলাল গোমস্তা,শেখ পলাশ,আব্দুল বারেক,মোহাম্মদ আসলাম,হীরা বাবু,বিকাশ দত্ত,ুসাজু, আলামিন,জাবেদ,আসলাম,মফিজুর রহমান মিঠু,মোহাম্মদ আলী,দুলাল মিয়া,গোলাম মোস্তফা,আব্দুল মান্নান,মোঃ শফিক, শরীফ মোড়ল,বাচ্চু,কুতুব উদ্দিন হাওলাদার,শাহ আলম, হাফিজ,আবুল হোসেন সহ বাজার উন্নয়ন সংস্থার সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের বৃন্দ। বক্তারা বলেন,১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শত বছরের নদী পারাপাড়ে দৌলতপুর বাজারের খেয়া ঘাটটি দিয়েই মানুষ পারাপার হয় এবং এই ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করে। ষড়যন্ত্র করে এই ঘাটটি অন্যত্র স্থানতর করা হলে এই বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ হবে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাজারের অনেক উন্নয়ন করেছেন ড্রেন,রাস্তাঘাট সহ যে সকল উন্নয়ন করেছেন তাতে বাজারের শৃঙ্খলা ফিরে এসেছে। সকল রাস্তাঘাট প্রশস্ত হয়েছে। এখন মা-বোন সহ সকল ুমানুষের রাস্তা দিয়ে হেঁটে নদী পারাপার হতে কোন সমস্যা নেই। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বিএল কলেজ থেকে শ্মশান ঘাট পর্যন্ত শহর রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় বাজারের ভৈরব নদীর তীর সংরক্ষণ করে পারাপারের জন্য আরও সুন্দর ঘাট নির্মাণ করা হবে। কর্তৃপক্ষের নিকট দাবী দৌলতপুর বাজার খেয়াঘাটটি বাজারেই রাখা হোক।ুএই ঘাটটি অন্যত্র না নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট ব্যবসায়ী ও বাজার উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ জোর দাবি জানান। সকলের মতামতকে উপেক্ষা করে যদি বাজারের ঘাটকে অন্যত্র স্থানান্তর করা হয় তাহলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল দৌলতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সদর থানা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের তারণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। বুধবার সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম বাবুল মোল্লা, জামিরুল হুদা জহর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, মইনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাবুল সরদার বাদল, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, এডভোকেট মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম তালুকদার, মোঃ শিহাব উদ্দিন, মো. আজম খান, শেখ এশারুল হক, আতাউর রহমান সিকদার রাজু, মোঃ ফয়জুল ইসলাম টিটো, মো. অহিদুল ইসলাম পলাশ, মুন্সী মোঃ সেলিম মিয়া, কাউন্সিল জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর এডভোকেট জেসমিন পারভিন জলি প্রমূখ।
সভায় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে বৃহস্পতিবার বিকাল ৩টায় সদর থানার সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

বিএনপির অগ্মিসন্ত্রাস ও নাশকতার দাঁতভাঙ্গা জবাব দিতে রাজপথে প্রস্তুত যুবলীগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্মতীকরনের লক্ষ্যে দেশ যখন দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন খালেদা জিয়ার কুলাঙ্গার পুত্র তারেক দেশের সম্পদ লুট করে লন্ডনে বসে দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে বিদেশীদের কাছে ধন্যা দিচ্ছে। এবং বিভিন্ন গুজব রটিয়ে দেশের ভাবমুর্তি নষ্ট করছে। গত ১৭ জুলাই বিএনপি বিভাগীয় শান্তি সমাবেশের নামে যে মিথ্যাচার করেছে আমরা তার কঠোর প্রতিবাদ ও নিন্দা জানাই। বিএনপি যে মারামারি কাটা-কাটি ও উশৃঙ্খল দল সেটা তারা নিজেরাই মারামারি ও রক্তাক্ত জখম হয়ে আবার ও প্রমাণ করেছে। আমরা বিএনপিকে হুশিয়ারী দিয়ে বলতে চাই মিছিল মিটিং সমাবেশ করবেন এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগ কারো গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে না। কিন্তু তারুণ্যের সমাবেশ বা পদযাত্রার নামে কোন অগ্নিসংযোগ, নাশকতা ও বিশৃঙ্খলা করলে তার দাঁতভাঙা জবাব দিতে রাজপথে তৎপর রয়েছে যুবলীগ।
বুধবার বুধবার বেলা ১১টায় রূপসা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য চৈতালী হালদার চৈতি। প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ।
রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা যুবলীগ সদস্য বাদশা মিয়ার পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা জলিল তালুকদার, হারুন আর রশিদ, তরিকুল ইসলাম সুমন, নাসির হোসেন সজল, ব্রজেন দাস, রাফেল বাবু, কবির আহমেদ মনা, আরাফাত হোসেন মিয়া, শামীম হাসান তুহিন, আল মামুন লিটন, ফরহাদ হোসেন, মোরশেদ রিয়াদ, মো. আমিরুল ইসলাম বাবু, মো. সাগর, সৈকত আহমেদ, রাসেল বাপ্পি, এস এম রুবেল, দীপ খান, মোল্যা কামরুল ইসলাম, আশিষ রায়, বাসুদেব রায় চৌধূরী, সাইদুর রহমান ছগির, কামরুজ্জামান সোহেল, শামীম হাসান লিটন, সুব্রত বাগচী, নোমান ওসমানী রিচি, সরদার জসীম উদ্দীন, আল মমিন লিটন, শেখ সাগর, শাহরিয়ার হোসেন মানিক, মারুফ খান, আঃ রশিদ শেখ, জাহিদুল ইসলাম, বাদল মোল্লা, শফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, রবিউল ইসলাম, মেজবাবুর রহমান, আবুল কালাম আজাদ, তারেক আজিজ, শাহনেওয়াজ কবীর টিংকু, রতন মন্ডল, মহিউদ্দিন খান প্রিতম, খায়রুজ্জামান সজল, সাইফুল ইসলাম শাওন, ওয়ায়েসকুরুনী বাবু, এহতেশামুল হক অপু, মহিউদ্দিন মানিক, আশিক ইকবাল, নাহিদ গাজী, সাইফুল ইসলাম, শেখ সজীব, ইরান মোল্যা, ইখতিয়ার মোল্যা, আশিষ বিশ্বাস, জাফর সরদার, হাবিব ফকির, রিমন, প্রতাপ শীল, রেজাউল ইসলাম, আঃ আজিজ, আঃ রহিম মিনা, সাকিব খান মিলন, ইব্রাহিম শেখ, আজিজুর মোড়ল, নাহিদ শেখ, শরিফুল ইসলাম সোহাগ, তৌহিদ শেখ, তুষার দাস, মুরাদ শেখ, আমির হামজা, রুবেল শেখসহ তৃনমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের কনিষ্ঠ কন্যা শেখ নাজিলার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সফল করার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীরা মিছিল বের করে উপজেলা চত্বরে শেষ করেন।

জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শান্তি সমাবেশ ও তারুণ্যের জয়যাত্রা কর্মসূচি সফল করতে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা
১৯ জুলাই বেলা ৩ টায় দলীয় কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. সেলিনা আক্তার পিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মনোয়ারা খাতুন শিউলি। এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আকলিমা খাতুন তুলি, এ্যাড শিউলি আক্তার লিপি, শারমিন সুলতানা রুনা, শিমু আক্তার, এ্যাড রোজলিন সরকার, বিভা বিশ্বাস, জান্নাতুল হাওয়া শান্তা, এ্যাড পামোলী কাদের, জোহরা খাতুন, মাধুরী মন্ডল, এ্যাড সোনিয়া খাতুন, কাকুলী আক্তার, মাহিনুর, বেবি আক্তার, হীরা, ইতি, শ্রাবণী, ডালিয়া, রোকেয়া, মাহমুদা, রিজিয়া, স্বর্নালী হাসান, পারভিন, ময়না, নাছিমা, পারভিন, অনিতা, রোকেয়া, মাহমুদা, আফরোজা, জ্যোতি, চাঁদনি, শাহিনা, খাদিজা, আসমা, শাহনাজ, হালিমা, সালমা, মরিয়ম, রহিমা প্রমূখ।