Home আঞ্চলিক খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ আজ, ব্যাপক প্রস্তুতি

খুলনায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ আজ, ব্যাপক প্রস্তুতি

31

স্টাফ রিপোর্টার।।
খুলনায় যুবলীগের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে তারুণ্যের জয়যাত্রা সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বুধবার মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ জানান, বিভাগের সাত জেলা থেকে সমাবেশে যোগ দেবে যুবলীগের নেতাকর্মীরা। সেই সঙ্গে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেবে। তবে বেশি দূরত্ব হওয়ায় মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার নেতাকর্মীদের এই সমাবেশে আনা হচ্ছে না।

তিনি জানান, সমাবেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিএনপি ও তাদের সমমনাদের অপপ্রচারের জবাব দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে যুবলীগের উদ্যোগে খুলনা বিভাগীয় এই ‘তারুণ্যের জয়যাত্রা সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন, খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী প্রমুখ।

সভাপতিত্ব করবেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। সঞ্চালনা করবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।