কয়রা (খুলনা) প্রতিনিধি ।।
খুলনার কয়রায় মোটরসাইকেলে তুলে নিয়ে এক নারী ভিক্ষুককে শ্লীলতাহানি করেন চালক। এ অভিযোগে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেলের চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার খেওনা এলাকায় এক নারী ভিক্ষুককে মোটরসাইকেলে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায় অভিযুক্ত মোটরসাইকেল চালক। কৌশলে ওই নারী মোটরসাইকেল থেকে লাফ দিয়ে চিৎকার করেন।
এ সময় এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত পাইকগাছা উপজেলার গড়ুইখালী গ্রামের জনি গাইন (৩৬) নামের মোটরসাইকেল চালককে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আতাউর রহমানের পুত্র।
কয়রা থানার ওসি এবিএমএস দোহা বলেন, এ ব্যাপারে নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











































