স্পোর্টস ডেস্ক।।
সপ্তাহের শুরুতে বক্সিং রিংয়ে এক কাণ্ড ঘটিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন নারী বক্সার ড্যানিয়েল্লা হেমসলি। একটি লড়াই শেষে তিনি দর্শকের সামনে তার শরীরের ওপরের পোশাক উন্মুক্ত করে দেন। ডাবলিন থ্রিঅ্যারেনায় আলেকসান্দ্রা ড্যানিয়েলকে হারিয়ে এমনটি করেন তিনি। তবে তার এমন কাণ্ডে সমালোচনা শুরু হয়েছে। খবর মার্কার।
যদিও এই ঘটনার পর ক্ষমা চেয়েছেন ড্যানিয়েল্লা। পরে তিনি জানান, পোশাকে ত্রুটির কারণে এমনটি করতে তিনি বাধ্য হয়েছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মাফ চেয়েছেন অনলিফ্যানস তারকা এবং জানান, এই ঘটনাটি কোনো পরিকল্পনার অংশ ছিল না।
তিনি লিখেন, ‘হ্যাঁ আমি এটা করেছি! এটাই সত্যিকারের যুদ্ধ! যারা আমার এমন আচরণে কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আসলে আমার শরীরে প্রচুর ঘামের কারণে পোশাক আটকে গিয়েছিল।’











































