খুলনায় ২ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড
স্টাফ রিপোর্টার
খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জেএমবির দুই সদস্যকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৮ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো: মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দু’জনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
সন্ত্রাস বিরোধী আইনের তিন ধারায় তাদের ১০ বছর, সাত বছর ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। সবগুলো ধারার সাজা একইসাথে চলবে। রায় ঘোষণার পর দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের কৌঁসুলি (পিপি) মো: শওকত আলী সুজা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরের গল্লামারী এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো: মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক ২০২০ সালের ২২ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় সাজা দিয়েছেন আদালত। একটি ধারায় তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, একটি ধারায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, আরেকটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
আহত বিএনপি কর্মি সাগরের শয্যাপাশে নজরুল ইসলাম মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
১৭ জুলাই নগরীতে অনুষ্ঠিত বিভাগীয় তারুণ্যের সমাবেশস্থলে হামলায় আহত মো. সাগর মোল্লাকে দেখতে তার বাসভবনে গেলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার নিজ বাড়িতে অসুস্থ সাগরের খোঁজ-খবর নেন তিনি। পাশাপাশি তার চিকিৎসা এবং পারিবারিক সুযোগ-সুবিধার খবর রাখার জন্য বলেন নেতাকর্মিদের। সমাবেশস্থলে হামলার শিকার হওয়ায় তিনি দু:খ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, শমশের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, জাকারিয়া লিটন, মোহাম্মাদ আলী, মাসুদ রেজা, ঈশা শেখ, মোফাজ্জেল হোসেন, ইউনুচ শেখ, কাওসার শিকদার, আলী খাঁ, বাবুল, এস এম সিরাজুল ইসলাম বাবলু, মনির হাওলাদার, রাসেল মোল্লা, আলামিন শিকদার, রাজু তালুকদার, ইনছার মীর, আল বেলাল, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, মাহিন আহমেদ রুবেল, মাসুদ রানা, মনিরুজ্জামান মনি, তৌহিদুজ্জামান, মো. রাফি, দিহান, ইব্রাহিম মৃধা, রনি, সজল, হেলাল, কামরুল প্রমুখ।
প্রধান অতিথি থাকবেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়
খুলনায় বিএনপির পদযাত্রা কর্মসুচি আজ
।।খবর বিজ্ঞপ্তি।।
আজ ১৯ ই জুলাই বুধবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত “একদফা” দাবিতে খুলনায় পদযাত্রা কর্মসুচি পালিত হবে। বিকাল ৩টায় বিএনপি কার্যালয় সামনে থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে পদযাত্রার শুরু করবে বিএনপি। কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সভাপত্বি করবেন মহানগর বিএনপির আহবায়ক এড.শফিকুল আলম মনা।
সভায় মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছে নেতৃবৃন্দ।
দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন ও আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
গণ সচেতনা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ও খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অদ্য সকাল ১০:০০ টায় দৌলতপুর মহসীন মোড়ে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও র্যালী শেষে সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে এক আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, খুলনা এর উপ পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ। মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যেকোন কাজের ক্ষেত্রে নীতিহীনতাই দুর্নীতি। আর যে নীতিহীন সে হয় স্বার্থান্ধ। এ ধরনের লোক দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এরা দেশ ও জাতির উন্নয়নে বাঁধা হয়ে দাঁড়ায়। অপরদিকে নৈতিকভাবে উন্নত সৎ বিবেচনার মানুষ যে পদেই থাকুক না কেন তিনি সমাজ ও জাতির বড় সম্পদ। জাতীয় জীবনের উন্নতি, সমৃদ্ধির কথা ভাবতে গেলে আগামী নতুন প্রজন্মকে সৎ ও যোগ্য করে আমাদেরকেই গড়ে তুলতে হবে। উক্ত অনুষ্ঠানে মোঃ মনিরুজ্জামান রহিমের পরিচালনায় উপস্থিত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, এস এম আকতার উদ্দিন পান্নু, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী, সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, বিশেষ অতিথি জনাব মফিদুল ইসলাম হিরু, জনাব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
বাগেরহাটে ঘেরের মাছ চুরি, চোরের ছুরিকাঘাতে আহত-২
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামে মৎস্য ঘেরের মাছ চুরির ঘটনায় চোরের ছরিকাঘাতে ঘেরের মালিকসহ ২ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘেরের মালিক বিপ্লব কুমার পাল (৪৫) বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন ঘেরের মালিক বিপ্লব কুমার পাল ও ঘেরের পাহারাদার আশিষ কুমার বিশ^াস। বিপ্লব কুমার পাল সদর উপজেলার মগরা গ্রামের মৃত সুরেন্দ্র নাথ পালের ছেলে।
বিপ্লব কুমার পাল অভিযোগে জানান, বাগেরহাট সদর উপজেলার ০৭ নং ষাট গম্বুজ ইউনিয়নের বাদোখালী তালপুকুর পাড়ের সামনের বিলে স্থানীয় বিন্দু কুমারের কাজ থেকে আড়াই বিঘা ঘের হাড়িতে নিয়ে বিভিন্ন প্রকার মাছ চাষ করি। রবিবার( ১৬ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে আমি ও আমার ঘেরের পাহারাদার রাতের খাবার খেয়ে ঘেরে যাই। রাত দেড়টার দিকে আমরা ঘেরের বাসায় ঘুমিয়া পড়ি। রাত সোয়া দুইটার দিকে মাছের ঘেরের দক্ষিন পাশে মাছ ধরার শব্দ পাই। আমার দ্রুত ঘের থেকে বের হয়ে টর্চলাইট মারলে কয়েকজন লোককে মাছ ধরতে দেখি। আমরা চোর চোর বলে চিৎকার করলে তারা মাছ ভর্তি একটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যায়। সেখানে স্থানীয় বাদোখালী গ্রামের আঃ কাদের শেখকে আমরা ধরে ফেলি। এ সময় আঃ কাদের শেখ এর কোমরে থাকা ছুরি দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাম পায়ে, বুকের উপর, পিঠের ডান পাশে ও কনুইয়ের উপরে ছরিকাঘাত করে। এ সময় আমার ঘেরের পাহারাদার আশিষ কুমার বিশ^াস এগিয়ে আসলে তাকেও ছুরি মেরে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আমার শরীরের ২২ টি ও আমার ঘেরের পাহারাদার আশিষ কুমার বিশ^াস ২৫টি সেলাই লাগে।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা রহবে।
বসতের জন্য জায়গা দান করেও বিপাকে বৃদ্ধ
স্টাফ রিপোটার,বাগেরহাট
দীর্ঘদিন বাড়িতে কাজ করায় বসতের জন্য জায়গা দান করে বিপাকে পড়েছে এক বৃদ্ধ। বাগেরহাটে সদর উপজেলার কাড়াপাড়া এলাকার জসিম খন্দকার (৭২) এর বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন শেফালী বেগম (৪৫) নামে এক মহিলা। এ অবস্থায় জসিম খন্দকার তাকে বসতের জন্য দেড় কাঠা জমি শেফালী বেগমের ছেলে শহিদুলকে বসবাসের জন্য রেজিষ্ট্রি করে দেন। এখন শহিদুল বৃদ্ধের বাকি সম্পত্তিও দখলের পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন জসিম খন্দকার।
অভিযোগে জসিম খন্দকার জানান, আমার বসত বাড়িতে পাশ^বর্তী শেফালী বেগম দীর্ঘদিন ধরে কাজ করতেন। এ অবস্থায় আমি তাকে বসতের জন্য দেড় কাঠা জমি তার ছেলে শহিদুলকে বসবাসের জন্য রেজিষ্ট্রি করে দেই। এখন শহিদুল আমার বাকি সম্পত্তি দখলের জন্য উঠে পড়ে লেগেছে। গত ২২ ফেব্রুয়ারী দুপুরে আমার দুই মেয়ে ফারেহা ও ফালেহা আমার সম্পত্তিতে ডাব খাওয়ার জন্য যায়। এ সময় শহিদুল ,তার স্ত্রী জামিলা খাতুন ও তার মা শেফালী বেগম গালিগালাজ করে। এক পর্যায়ে তারা আমার মেয়েদের উপর হামলা চালায় ও ফারেহার পরনের ওড়না ছিড়ে ফেলে। তারা নিজেদের সম্মান বাচাতে দ্রুত বাড়িতে ফিরে আসে। পরে শহিদুল ও তার স্ত্রী জামিলা আমি ও আমার দুই মেয়ের নামে বাগেরহাট মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অপবাদ দিচ্ছে ও মামলা দিবে বলে হুমকি-ধামকী প্রদান করে। রাস্তা ঘাটে বিভিন্ন মানহানীকর মন্তব্য করায় আমরা ঠিক ভাবে রাস্তায় বের হতে পারছি না। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় জসীম খন্দারের স্ত্রী জানান, শহীদুলে থাকার মত কোন জায়গা ছিল না। আমার স্বামী তাদের উপকার করে এখন সম্মান হারাতে বসেছে। তিনি শহীদুল ও তার পরিবারের শাস্তি চান।
এ ব্যাপারে শহীদুলে স্ত্রী জামিলা বেগম বলেন, আমরা টাকা দিয়ে জায়গা ক্রয় করেছে। আমাদের কেউ সম্পত্তি দান করেনি। টাকা দেওয়ার পরেও জসীম খন্দার আমাদের সম্পত্তি ঠিক ভাবে ভোগ দখল করতে দিচ্ছে না। তিনি আরো জানান, আমরা কারো উপর হামলা করিনি জসীম খন্দকার ও তার দুই মেয়ে আমাদের বাড়িতে এসে আমাদের মারধর করেছে।
ইজিবাইক চালক মিরাজ হত্যা মামলার প্রধান আসামি সোহেল গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
নগরীর ইজিবাইক চালক মিরাজ কাজী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে ঢাকার মোহাম্মাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি হল মো. সোহেল হোসেন।
র্যাব-৬ জানায়, ৩ জুলাই রাতে ইজিবাইক চালক মিরাজ কাজীকে ফোন করে ডেকে নেয় আসামি সোহেল। এরপর তাকে নেয়া হয় দৌলতপুর থানাধীন স্টেশন রোড হেলাল জুট মিলের ভিতরে। পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে চা পাতি দিয়ে ভিকটিমের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ভৈরব নদীতে ফেলে দেয়। ঘটনার ২দিন পর ৭নং ঘাট সংলগ্ন ভৈরব নদীর কিনারায় ভাসমান অবস্থায় মিরাজ কাজীর লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই র্যাব খুলনার অভিযানিক দল জানতে পারে এ হত্যা মামলার প্রধান আসামি ঢাকার মোহাম্মাদপুর থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে আসামি সোহেল হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাকে খুলনা সদর নৌ থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের অভিযানে নড়াইলের বাবুল শেখ হত্যা মামলার আসামি রিপনসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
ঢাকার রামপুরা থানা এলাকা এবং মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কওে নড়াইলে চাঞ্চল্যকর চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যা মামলার মূল আসামী রিপনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ১৭ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার রিপন শেখ (৪৫) ও তার সহযোগী মুরাদ শেখ (৪০)।
র্যাব-৬ জানায়, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন হান্দলা গ্রামের ভিকটিম বাবুল শেখ এর সাথে তার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলমান। উক্ত বিরোধ নিস্পত্তির লক্ষ্যে গত ১০ জুলাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি শালিশ বসে। পরেরদিন সকালে আসামী রিপন শেখ ও তার লোকজন জমির সীমানায় থাকা একটি তালগাছ কাটার জন্য আসলে ভিকটিম বাবুল শেখ ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে বাধা দেয়। তখন আসামী রিপন শেখ ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের বুকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।
এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই রাতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের রিপন শেখ ও তার সহযোগী মুরাদ শেখকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদেরকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাবেক হুইপ মোঃ আশরাফ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা ৩ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক হুইপ এবং প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষানুরাগী,মোঃ আশরাফ হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ আছর দোয়া ও আলোচনা সভা গতকাল মহেশ^রপাশা শহীদ জিয়া কলেজ সংলগ্ন দারুস সালাম জামে মসজিদে মোঃ আবুল কালাম শিকদারের আয়োজনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উক্ত মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মহিউদ্দীন খান। এ সময় মরহুম আশরাফ হোসেন এর স্মৃতিচারন করে বক্তৃতা করেন তার সন্তান মইনউদ্দীন আশরাফ, এ্যাডভোকেট ফজলে হালিম লিটন, শেখ মহসিন, অধ্যাপক জাহিদুল ইসলাম, আঃ জলিল হাওলাদার প্রমুখ এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম।
শিরোমনিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান প্রগতি যুব পরিষদ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
উত্তর শিরোমনি ফুটবল একাডেমির আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বিকাল ৫ টায় উত্তর শিরোমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা ফায়ার সার্ভিস ও শিরোমনি প্রগতী যুব পরিষদ একে অপরের মুখোমুখি হয়। খেলায় প্রগতী যুব পর্ষদ ১ -০ গোলে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান।
বিএনপি-জামাত কখনও দেশের উন্নয়ন চায় না আওয়ামী লীগ দেশের উন্নয়নেই বিশ্বাসী: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বিএনপি-জামাত বাংলাদেশের স্বাধীনতায় কখনও বিশ্বাস করে না। বিএনপি-জামাত দেশে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। বিএনপি-জামাত কখনও দেশের উন্নয়ন চায় না। আওয়ামী লীগ দেশের উন্নয়নেই বিশ্বাসী। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার আহবান জানান। কপিলমুনি সহচারী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের অমৃতময়ী মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গফফার খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিচুর রহমান মুক্ত, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোঃ কাওসার আলী জোয়াদ্দার, কৃষক লীগ নেতা মায়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা সরদার বজলুর রহমান, শেখ ইকবাল হোসেন খোকন, উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায় সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।#
বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে ভূমিকা রাখবে: মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নগরীর শহীদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বৃটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানী লি: এর সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশনের সম্পত্তি শাখা এ বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করছে।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে নির্বাচিত মেয়র পরিবেশ উন্নয়নে বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসে ভূমিকা রাখবে। একইসাথে নগরীতে স্বাস্থ্যসম্মত সুন্দর পরিবেশ সৃষ্টিতেও বৃক্ষের ভূমিকা অনেক। সিটি কর্পোরেশনের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনার ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণের জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানান।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আমিনুল ইসলাম মুন্না, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, বৃটিশ-আমেরিকান ট্যোবাকো বাংলাদেশের এসিসট্যান্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান ও খুলনা অফিসের কমার্শিয়াল কমপ্লায়েন্স অফিসার উম্মে সালমা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংস্থাটি খুলনা মহানগরীতে রোপণের লক্ষ্যে ১২ হাজার ফলদ, বনজ, ঔষধী বৃক্ষের চারা হস্তান্তর করেছে।
যুবলীগ কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
গতকাল ১৭ জুলাই সোমবার সন্ধ্যায় যশোর নোয়াপাড়া বাজারে কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা-সমাবেশ-গণমিছিলের অংশ হিসেবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর কমিটির উদ্যোগে পদযাত্রা-সমাবেশ-গণমিছিল শেষে নোয়াপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় পার্টির কেন্দ্রীয় সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক কমরেড তছলিম-উর-রহমান, যশোর কমিটির সদস্য কমরেড পলাশ বিশ্বাস, কমরেড সাধন বিশ্বাস-এর উপর নোয়াপাড়া যুবলীগ কর্তৃক লোহার রড দিয়ে হামলা করায় তারা সবাই মারাত্মকভাবে আহত হন। তাদের মধ্যে আহত কমরেড সাধন বিশ্বাস বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই বর্বরোচিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং যথাযথ বিচারের দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড গাজী নওশের আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোজাম্মেল হক, কমরেড সমরেশ রায়, কমরেড মোস্তফা খালিদ খসরু, কমরেড আনিসুর রহমান মিঠু, জেলা সদস্য কমরেড কাজী দেলোয়ার, কমরেড গাজী লুৎফর রহমান, কমরেড মুকুল, কমরেড হান্নান, কমরেড পবিত্র হালদার প্রমুখ নেতৃবৃন্দ।
গোপনাঙ্গে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম কৃষক বাবুল হাসপাতালে কাতরাচ্ছেন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে তর্ক-বিরোধের এক পর্যায়ে কৃষকের গোপনাঙ্গে ধারালো অস্ত্র (বাটালি) দিয়ে আঘাত করেছেন তার প্রতিপক্ষরা। এতে গুরুতর জখম হয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হয়েছেন মোড়েলগঞ্জে বড়শিবাওয়া গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে কৃষক বাবুল শেখ(৪৫)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোড়েলগঞ্জের জব্বারের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত বাবুল শেখের স্ত্রী শারমিন বেগম ও ভাই বাহাদুর শেখ বলেন, মোড়েলগঞ্জের ‘জিলবুনিয়া পীরের’ জমিতে গরু চরানো নিয়ে বাবুল তার প্রতিপক্ষ রাজ্জাকের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন। ঝগড়ার এক পর্যায়ে রাজ্জাক তার হাতে থাকা ধারালো অস্ত্র (বাটালি/কাঠ কাটার কাজে ব্যবহৃত) দিয়ে বাবুলের গোপনাঙ্গে আঘাত করেন। পরে ডাক চৎকারে তাকে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি বাবুলের গোপনাঙ্গে ১৪টি শেলাই লেগেছে বলে জানান আহত বাবুলের স্ত্রী শারমিন।
হামলাকারী প্রতিপক্ষ রাজ্জাক শেখ বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক। এ ঘটনার বিষয়ে অভিযুক্ত রাজ্জাক বলেন, আমাদের দুইজনের সাথে হাতাহাতি হয়েছে। ওই সময় পড়ে গিয়ে হয়তো বাবুল আঘাত পেয়েছেন। তাকে কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়নি বলে দাবী করেন রাজ্জাক।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে কেউ থানায় কোন অভিযোগ করেননি। কোন অভিযোগ পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দাকোপে এ্যাপোলো মন্ডলের মৃত্যুতে
সাবেক সাংসদ ননীগোপাল মন্ডলের শোক ও সমবেদনা জ্ঞাপন
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় চালনা পৌরসভার যুবলীগ নেতা এ্যাপোলো মন্ডল (৩৫) এর দুরারোগ্য মরণ ব্যাধি কান্সাররে মৃত্যুতে খুলনা-১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল সহ নেতৃবৃন্দের শোকবিবৃতি প্রদান করেছেন। সোমবার বিকাল সাড়ে ৫ টায় নিজ বাসভননে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা -১ আসনের সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল, আওয়ামী লীগ নেতা আসিত বরণ সাহা, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সঞ্জয় কুমার মোড়ল, ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দীন, , সাবেক চেয়ারম্যান সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, দেবপ্রসাদ গাইন, অধ্যক্ষ দিবাকর মন্ডল, সদস্য সমরেশ রায়, গোবিন্দ লাল রায়,শচীন্দ্র নাথ মন্ডল, বিধান ঘোষ, গাজী সরোয়ার হোসেন, অমিত সাহা, শাহাবুদ্দিন মোল্লা, স্বপন রায়, নিমাই মন্ডল, মিহির রায়, দেবদাসরায়,পরিতোষ রায়, দিপংকর বৈদ্য, মুরারীমোহন থান্দার, কমলেশ বাছাড়, ভবেন্দ্রনাথ মন্ডল, উমাশংকর রায়, প্রসেনজিৎ রায়, মুরারীমোহন থান্দার, এ্যাডঃ দেবপ্রসাদ বৈদ্য, আধ্যাপক রঞ্জন রায়, অচিন্ত্য সাহা, অংগদ বাইন, বিশ্বজিৎ রায়, বিষ্ণু পদ মিস্তী, শিবেন্দ্রপ্রসাদ রায়, দূর্গপদ রায়, প্রভাষ রায়, নিহার রায়, সুধাংশু বৈদ্য, সমরেশ রায়, তাপস হালদার, মলিনা জোয়াদার, জয়শ্রী রায়, অধ্যাপক অমুল্য বাছাড় ষুগোল ঘরসমী, সুকৃতি রায়, সুরঞ্জন রায়, সমরবিশ্বাস, আশোক কুমার রায় কৃষ্ণ পদ গোলদার দেবান্দ মন্ডল মিলন মল্লিক, অনুপ বাকচী প্রমুখ।
যুবনেতা এ্যাপোলোর মৃত্যুতে দাকোপ আ.লীগের শোক
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
সাবেক ছাত্রনেতা দাকোপ উপজেলা আওয়ামী যুবলীগনেতা এ্যাপোলো মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা যুবলীগ নেতা এ্যাপোলো মন্ডলের অকাল মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ ফকির, রনজিত কুমার মন্ডল, সরোজিত কুমার রায়, দীপংকর রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, পঞ্চানন মন্ডল, আ’লীগনেতা এবিএম রুহুলামিন, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, চেয়ারম্যান মিহির মন্ডল, মানস রায়, অধ্যাপক দুলাল রায়, শফিকুল ইসলাম আক্কেল, গৌরপদ বাছাড়, মাসুম আলী ফকির, সুদেব রায়, সঞ্জিব মন্ডল, অধ্যাপক সুপদ রায়, ক্ষিতিশ চন্দ্র রায়, স্বপন কুমার সরকার, জ্যোতি শংকর রায়, পরিমল কান্তি রপ্তান, জুলফিক্কার গাজী জুলু, নিত্যুরঞ্জন কবিরাজ, অপারাজিতা মন্ডল অপু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, অরবিন্দু সরকার, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সম্পাদক অমারেশ ঢালী, স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক জি এম রেজা, যুবনেতা আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব রায়, রতন কুমার মন্ডল, শেখ মেহেদী হাসান বুলবুল, ছাত্রনেতা ফয়সাল শরীফ, লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর প্রচার সম্পাদকের পিতার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমানের পিতা জনাব শেখ আলতাফ হোসেন গতকাল মঙ্গলবার (১৮ জুলাই ) রাত সাড়ে ৭ টায় দাকোপের নিজস্ব বাসভবনে স্টক করে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইন, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্বাস আমীন, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, আলহাজ্ব শফিউল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মোল্লা রবিউল ইসলাম, মোঃ শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, আবুল কালাম আজাদ, আলহাজ্ব মারুফ হোসেন, হাফেজ খায়রুল ইসলাম, ক্বারী জামাল হেসেন, কাজী তোফায়েল হোসেন প্রমুখ।
উপকূলের মেয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে শিক্ষকদের ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি
উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনে আগ্রহী করে তোলার লক্ষ্যে খুলনায় তিন জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় মেন্টর ও সেচ্ছাসেবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী খুলনার সিএসএস আভা সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত এই কর্মশালায় বাগেরহাট, খুলনা ও সাতক্ষিরা জেলার তিনটি উপজেলার মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষকসহ ৬৫ জন অংশ নেন। আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রীডম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘সিসগা’ প্রকল্পের অধিনে উপকূলেন মেয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম শুরু পরিচালনা করছে। এর আওতায় খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্স এর উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করছে বিডিওএসএন। এছাড়াও উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড, রোবটিক্স অলিম্পিয়াড, সাইন্স অলিম্পিয়াড ও প্রোগ্রামিং প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে এই উপজেলাগুলো ঘিরে।
কর্মশালায় দিনব্যাপী শিক্ষকদের ট্রেনিং কারিকুলামের অরিয়েন্টেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, রামপাল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ প্রমুখ।
রামপালের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস বলেন, নতুন কারিকুলামের যে মূল উদ্দেশ্য তা বাস্তবায়নে এই প্রকল্প আমাদের অনেক সহায়ক হবে।
মুনির হাসান বলেন, মেয়েরা পড়াশুনা করবে শুধুমাত্র জিপিএ ৫ এর জন্য নয়, বরং একজন প্রবলেম সলভার হয়ে স্মার্ট বাংলাদেশ তৈরীকে নেতৃত্ব দিতে। মমলুক ছাবির আহমেদ আয়োজনে আগত শিক্ষকদের সাধুবাদ জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীকে সঠিক পথে পরিচালিত করেন তার শিক্ষক। আপনাদের এই আন্তরিকতা প্রমাণ করে আমাদের পিছিয়ে পড়া মেয়েদের জন্য এই তিনটি উপজেলা একটি রোল মডেল হিসেবে তৈরী হতে বেশী দেরী নেই।
অভয়নগরে জমি ও নগদ টাকা ফিরে পেতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন
তামিম আহমেদ মনির:
যশোরের অভয়নগরে এস এম আবুল কালাম নামে বিদেশ ফেরত প্রবাসী এক যুবক তার বড় ভাই তরিকুল ইসলাম সরদার ওরফে তরিকুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। নিজের রেজিস্ট্রিকৃত জমি ও নগদ টাকা ফিরে পেতে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে এস এম আবুল কালাম জানান, সে ও তরিকুল ইসলাম সরদার উপজেলার ধোপাদী গ্রামের মৃত ঈব্রাহীম সরদারের ছেলে। সম্পর্কে তরিকুল তার বড় ভাই। ১৯৯৭ সালে চাকুরীর নিয়ে সৌদি আরবে চলে যান তিনি। ২০০৭ সালে দেশে ফিরে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জগবাবুর মোড় এলাকায় নওয়াপাড়া টু মণিরামপুর সড়কের পাশে পাঁচ শতক জমি ক্রয় করেন। তার নামে ৪৮৬৪/ ৪৮৬৫ দাগে ৩২৮৮ খতিয়ানের ওই জমির দলিল ও নামজারী রয়েছে। এর কিছুদিন পর ধোপাদী গ্রামে বিল ‘বোকড়ে’ দুই বিঘা জমি ক্রয়ের পরামর্শ দেন বড় ভাই তরিকুল। তার পরামর্শে বিঘাপ্রতি দুই লাখ টাকা মূল্যে দুই বিঘা জমি এবং রেজিস্ট্রি খরচ এক লাখ বাবদ মোট পাঁচ লাখ টাকা দেন তরিকুলকে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ছুটি শেষে বিদেশে কর্মস্থলে ফিরে যান তিনি। এসময় জগবাবুর মোড় এলাকার পাঁচ শতক ও বিল বোকড়ের দুই বিঘা জমি নিজ উদ্যোগে দেখভালের দায়িত্ব নেয় তার ভাই তরিকুল। ২০১৪ সালে বিদেশে থাকাকালিন সময় তিনি স্ত্রীর মাধ্যমে জানতে পারেন, তরিকুল ওই পাঁচ শতক জমিতে মাটি ভরাট করে গাছ লাগিয়ে সীমানা প্রাচীর দিচ্ছে। কি কারণে এসব করছে তা জানতে চাইলে তিনি আমার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরবর্তীতে ২০১৬/২০১৭ সাল তরিকুল তার পরিবার নিয়ে ওই পাঁচ শতক জমিতে পাঁকাবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। ২০১৮ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে রেজিস্ট্রিকৃত ও বিলের দুই বিঘা জমির কাগজপত্র চাইলে তরিকুল তার সঙ্গে ছলচাতুরি শুরু করেন।
চোখের জল মুছতে মুছতে তিনি জানান, পাঁচ শতক জমি ও নগদ পাঁচ লাখ টাকার জন্য স্থানীয় পর্যায়ে কয়েকবার বৈঠক হয়েছে। থানা পুলিশ চেষ্টা করে ব্যার্থ হলে চলতি বছরের জুলাই মাসের ১৩ তারিখ যশোরের বিজ্ঞ আদালতে তরিকুল ইসলাম সরদার ওরফে তরিকুলের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং-পি-৮৩১/২৩। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার পরীবারের নিরাপত্তা, রেজিস্ট্রিকৃত জমি ও বিলের দুই বিঘা জমি ক্রয় বাবদ পাঁচ লাখ টাকা ফিরে পেতে সাংবাদিকদসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম সরদার মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এস এম আবুল কালাম তার ভাই হলেও তিনি তার পরিচয় দেন না। ওই পাঁচ শতক জমি তার কাছ থেকে নগদ টাকায় ক্রয় করেছেন তিনি। যা এখনও রেজিস্ট্রি না করে দিয়ে উল্টো তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যে কারণে ওই পাঁচ শতক জমির দখলশর্ত দেখিয়ে আদালতে মামলা করেছেন তিনি। আর বিল বোকড়ের জমি সংক্রান্ত পাঁচ লাখ টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন, এস এম আবুল কালামের ছোট ভাই এস এম এরশাদ, ভাইপো আবু সাঈদ, সাব্বির হোসেন, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, হাবিবুর বাশার, ভগ্নিপতি জাকির হোসেন, বন্ধু শফিকুল ইসলাম প্রমুখ।
কেশবপুরে প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন মানবিক ইএনও এম এম আরাফাত হোসেন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে আমির আলী নামে এক অসুস্থ অসহায় প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। সোমবার সকালে তিনি ওই অসুস্থ প্রতিবন্ধীকে চিকিৎসা খরচ বাবদ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। অসহায় প্রতিবন্ধী আমির আলী উপজেলার ঈমাননগরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন। আর্থিক সমস্যার কারণে চিকিৎসা করাতে না পারার বিষয়টি ইউএনওকে জানালে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এর আগে গত রোববার আল-আমিন হোসেন নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার ফি ও অন্যান্য খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।আমির আলী ও আল-আমিন হোসেনসহ তাদের পরিবারের লোকজনেরা অনেক খুশি, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম আরাফাত হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। #
চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪১ জনকে পুরস্কৃত
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪১ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার প্রদান হয়।
মঙ্গলবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জুলাই২০২৩ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার- ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন।ও পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এছাড়া চাহিদার প্রেক্ষিতে থানা,ক্যাম্প,ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ সর্বমোট ৪১ জনকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), হুমায়রা আক্তার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, মোঃ আলমগীর কবীর, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, আরওআই, টিআই (প্রশাসন), সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ।
খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খুলনায় নিরাপদ অভিগম্যতা বিষয়ক ৩ দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
নগরীর সিএসএস আভা সেন্টারে গতকাল (মঙ্গলবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিআরসি’র সমন্বয়কারী পিয়ারে ফ্যারেন্ড ও খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবীর। বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের কর্মকর্তা কাজী রাশেদ শিমুল, সজল তানসাঙ্গা,মোশাররফ হোসেন, বাগেরহাট জেলা ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হান্নান,খুলনা জেলা ইউনিটের কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রেড ক্রিসেন্টকে আরও গতিশীল করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রতি আহবান জানান।
৩ দিনব্যাপী এই কর্মশালায় খুলনা বিভাগের রেড ক্রিসেন্টের ৩৫জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
কেবল অপারেটর লাইসেন্স বিষয়ে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
কেব্ল্ টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচলনা, মনিটরিং, নিয়ন্ত্রণ, পাইরেসিরোধকল্পে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ৪(১) ধারা অনুযায়ী ভূনির্ভর চ্যানেল, উপগ্রহ বা স্যাটেলাইট চ্যানেল ইত্যাদি গ্রাহকদের বাণিজ্যিক ভিত্তিতে সঞ্চালন করতে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু লাইসেন্সধারী কেব্ল্ অপারেটর ও ফিড অপারেটর সরকার কর্তৃক অননুমোদিত চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করছে এবং কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে সরকার কর্তৃক অনুমোদিত/অননুমোদিত চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার করছে যা উক্ত আইনের পরিপন্থী। সংশ্লিষ্ট সকলকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ অনুযায়ী কেব্ল্ ব্যবসা পরিচালনা করতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
খুলনার জেলা প্রশাসণের গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
ছাপাখান ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৪ ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থিত হয়ে নির্ধারিত ফরম-ক-তে ঘোষণাপত্র প্রমাণিকরণপূর্বক ছাপাখানা পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ এর ৪ ধারা অনুযায়ী ঘোষণাপত্র প্রমাণিকরণ ব্যতিরেকে কিছু কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান ছাপাখানা পরিচালনা করছে যা উক্ত আইনের পরিপন্থী। ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩ অনুসরণে ছাপাখানা পরিচালনার নিমিত্ত ঘোষণাপত্র প্রমাণিকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন মোটরসাইকেল চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ওয়াহিদুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মহসিন উদ্দীন খানের ছেলে।
ওয়াহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে লোহাগড়ার নোয়াগ্রামের নিজ বাড়িতে ফিরতে ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাকে এলাকাবাসী কাশিয়ানী ১০০ শয্য জেনারেল হাসপাতালে নিয়ে যান ।
মহেশপুরে উদ্দেশ্য প্রণোদীত অতিরিক্ত রির্পোট দাখিলের প্রতিবাদে মানববন্ধন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহ জেলা তথ্য অফিসার কর্তৃক দাখিল কৃত মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদীত অতিরিক্ত রির্পোট এর প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে মানববন্ধন পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভোলডাঙ্গা বাজারে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব জমসের আলী,নুরুল ইসলাম,ডাঃ আঃ ওহেদ আলী,রফিকুল ইসলাম,এরশাদ আলীসহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমূল হুদা জিন্টুর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দীক সঠিক তদন্ত না করে ও প্রকল্প স্থানে না গিয়ে মনগড়া মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদীত অতিরিক্ত রির্পোট দাখিল করেন। যার ফলে একটি কুচক্রী মহল ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টুর জনপ্রিয়তা নষ্ট করা পায়তারা করছে। প্রকল্প স্থানে সরজমিনে গিয়ে প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে কিনা তা পুনরায় তদন্তের আহবান জানান তারা।
ডুমুরিয়ার শোভনায় বিএনপি নেতার পিতার মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন শেখের পিতা শাহাজাহান শেখ (৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় শোভনা মৌলবীপাড়া নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র,১কন্যা,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল সকাল ১০টায় মৌলবীপাড়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর¯’ানে তাকে দাফন করা হয়।
বিএনপি নেতা কবিরের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন
উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এরা হলেন উপজেলা বিএনপি আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান, মতিয়ার রহমান বা”চু, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন,গাজী আব্দুল হালিম,অরুন গোলদার,শাহিনুর রহমান শাহিন, খান আফজাল হোসেন, শেখ ফরহাদ হোসেন, আলমগীর হোসেন,মোল্যা মশিউর রহমান, শেখ মাহবুর রহমান,আমিরুল ইসলাম হালদার, সেলিম হালদার, দেলোয়ার হোসেন, মাষ্টার আয়ূব আহমেদ, শেখ হেলাল উদ্দিন, আঃ রব আকুঞ্জি, শাহাদাত হোসেন, শেখ শফিকুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান হবি, শেখ শাহনেওয়াজ হোসেন,জিএম মনিরুজ্জামান সোহাগ,মোল্যা আবরর হোসেন সৈকত, শাহেদ গাজী,ইমন সরদার, সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে শোভনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন। এরা হলেন আহ্বায়ক আহমদ আলী ফকির, শেখ আঃ গফফার, আব্দুর রশিদ শেখ, আনছার আলী মোল্লা, হাফিজুর বাগাতি, শেখ ফরিদুল ইসলাম,হাদিউল মোল্যা,হযরত আলী দফাদার, জাফর মোল্লা,মিজানুর রহমান মোল্লা, শেখর মল্লিক, আমিনুর রহমান মোড়ল, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, সবুজ শেখ, সুদীপ্ত রায়, জাহাঙ্গীর গাজী, শেখ মেহেদী হাসান তুহিন, মনিরুল ইসলাম বাগাতিসহ নেতৃবৃন্দ।
মাগুরার শালিখাতে শিক্ষার্থীদের মাঝে “বাইসাইকেল বিতরণ”
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে “বাইসাইকেল বিতরণ”অনুষ্ঠান ১৮ জুলাই মঙ্গলবার উপজেলা মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার।প্রধান অতিথি তার বক্তব্য বলেন নারী শিক্ষা উৎসাহীত করতে শুধুমাত্র মেয়েদের মধ্যে বাইসাইকেল বিতারণ করা হয়েছে। তিনি তাদের শিক্ষায় মনোনিবেশ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কামাল হোসেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মোঃকামালহোসেন,শালিখাউপজেলাআওয়ামীলীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে,শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন,শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইমুন নেছা,ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার,বুনাগাতী ইউনিয়নের চেয়ারম্যান বক্তিয়ার উদ্দিন লস্কর।এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।











































