Home বিনোদন ভাগ্য ফেরাতে নাম বদল

ভাগ্য ফেরাতে নাম বদল

17

বিনোদন ডেস্ক।।
সিনেমার ঘোষণার পর থেকে আলোচনার তুঙ্গে দক্ষিণী সুপারস্টার প্রভাস, দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চনের ‘প্রজেক্ট কে’। ছবিতে খল চরিত্রে যোগ দিয়েছেন দক্ষিণী তারকা কমল হাসানও। তবে পরিচালক নাগ অশ্বিনের ছবিটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ভাগ্য ফেরাতে ছবির নাম বদলে করা হয়েছে ‘কালচক্র’। আগামী ২০শে জুলাই ‘কমিক কন’ অনুষ্ঠানে প্রকাশ্যে আসতে চলেছে সিনেমার প্রথম ঝলক।