ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুলের অতিরিক্ত ক্লামের নামে খোলা এসএসসি ম্যাথ ব্যাচ-২০২৪ গ্রুপে গণিতের শিক্ষক এস এম তৈমুর রেজার দেওয়া একটি ম্যাসেজ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকসহ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃস্টি হয়েছে। এমন ঘটনার পর থেকে মুখ খুলতে শুরু করেছে বিদ্যালয়ের অনেক অভিভাবক ও শিক্ষার্থী। প্রাথমিক পর্যায়ে কোন কোচিং এর নিয়ম না থাকলেও কিছু কিছু শিক্ষকের বিরুদ্ধে কৌশলে শিক্ষার্থীদের কোচিং করতে বার্ধ করার অভিযোগ রয়েছে। কোচিং নীতিমালা লঙ্ঘন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত ক্লাসের নামে স্কুলে এবং বিদ্যালয়ের বাইরে স্পেশাল ব্যাচের নামে রমরমা কোচিং বাণিজ্যের খবর এখন সর্বমহলে আলোচিত। অতিরিক্ত ক্লাসের নামে কোচিং বাণিজ্যের র্শীর্ষে আছে বিদ্যালয়ের গণিতের সিনিয়র শিক্ষক এস এম তৈমুর রেজা। তিনি সরকারি বেতনের বাহিরে প্রতি মাসে আয় করছে প্রায় দুই লক্ষ টাকা। দীর্ঘদিন এই অবস্থা চলে আসলেও প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট দপ্তরের নিরবতায় বর্তমানে ভয়ংকর আকার ধারণ করেছে। এই অবস্থায় চলতে থাকলে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে পাঠদানের গুনগতমান এবং বিদ্যালয়ের শৃংখলা সম্পুর্ণ রুপে ভেঙ্গে পড়ার আশংকা করছে অভিভাবকসহ এলাকাবাসী।
গভ.ল্যাবরেটরি হাই স্কুলের ‘‘এসএসসি ম্যাথ ব্যাচ-২০২৪’’ ফেজবুক গ্রুপে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম তৈমুর রেজার দেওয়া মেসেজ‘‘ যারা জুন মাসে কমপক্ষে একদিন ব্যাচ করেছ তাদের সবাইকে জুন মাসের বেতন দিতে হবে এবং তারা কেবলমাত্র আগামী ৪জুলাই এবং ৫জুলাই পরীক্ষা দিতে আসবে। বাকি সবাই পরীক্ষা দিতে আসবে না। এমন একটি মেসেজের অনুসন্ধান করতে গিয়ে খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুলে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের জিম্মি করে কোচিং নীতিমালা লঙ্ঘন করে কোচিং বাণিজ্যের নানা খবর বেরিয়ে এসেছে। শিক্ষকের দ্বারা শিক্ষার্থীদের মানুষিক চাপের হাত থেকে রক্ষা করতে অভিভাবকরা সব জেনে বুঝেও সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে মুখ খুলতে পারছে না।
জানাগেছে, অতিরিক্ত ক্লাসের নামে চলা ‘‘এসএসসি ম্যাথ ব্যাচ-২০২৪’’ এর প্রি-টেস্ট পরীক্ষা থাকায় জুন মাসে মাত্র একটি ক্লাস নেয় ব্যাচের শিক্ষক এস এম তৈমুর রেজা। এ জন্য ব্যাচের শিক্ষার্থীর অভিভাবকরা ধার্যক্রত বেতনের টাকা কিছু কম দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে যায় তৈমুর রেজা। তিনি ব্যাচের নামে খোলা আইডিতে মেসেজ দেন ‘‘যারা জুন মাসে কমপক্ষে এক দিন ব্যাচ করেছ তাদের সবাইকে জুন মাসের বেতন দিতে হবে এবং তারা কেবলমাত্র আগামী ৪জুলাই এবং ৫জুলাই পরীক্ষা দিতে আসবে। বাকি সবাই পরীক্ষা দিতে আসবে না।’’ মেসেজটি অভিভাবকদের নজরে আসলে ক্ষিপ্ত হয়ে যায়। ম্যাসেজটি সাংবাদিকদের হাতে আসলে সরেজমিনে বিদ্যালয়ে অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে কোচিং বাণিজ্যের নীতিমালা বহিরভূত নানা তথ্য।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’তে শ্রেনীতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাসের মাধ্যেমে সহায়তার জন্য কিছূ ফি নির্ধারন করে দিয়েছে। এ জন্য নীতিমালায় অতিরিক্ত ক্লাসের ফি প্রতিষ্ঠানের প্রধানের নিয়ন্ত্রণে একটি আলাদা তহবিল গঠন করে ফি এর টাকা জমা দেওয়ার বিধান রয়েছে কিন্তু বিদ্যালয়ে এ সংক্রান্ত একটি তহবিল থাকলেও এর কার্যক্রম বা লেনদেন হয় না বলে জানাগেছে। তহবিল থেকে ৯০% টাকা ঐ সকল শিক্ষক পাবে আর বাকি ১০% প্রতিষ্ঠানের বিদ্যুৎ, পানি, গ্যাস এবং সহায়ক কর্মচারীদের ব্যয়ে ব্যবহৃত করার কথা বলা হয়েছে কিন্তু তা মানা হচ্ছে না। অতিরিক্ত ক্লাসের নামে নেওয়া টাকার রশিদ দিতে হবে এবং অতিরিক্ত ক্লাসের প্রতিটি ব্যাচে ৪০জন নির্ধারন করা কম পক্ষে ১২টি ক্লাসের কথা বলা হয়েছে কিন্তু নীতিমালা কোন কিছুই মানতে নারাজ অতিরিক্ত ক্লাসের নামে কোচিং সংশ্লিষ্ট শিক্ষকগণ। নীতিমালায় আরো বলা হয়েছে মেট্রোপলিটন শহরের জন্য অতিরিক্ত ক্লাসের জন্য মাসিক সর্বোচ্চ তিনশ টাকার কথা কিন্তু নেওয়া হচ্ছে ৬শ থেকে ১ হাজার টাকার বেশি। নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রধান শিক্ষককে ম্যানেজ করে বহাল তবিয়তে চলছে অতিরিক্ত ক্লাসের নামে রমরমা কোচিং বাণিজ্য। অপরদিকে বিদ্যালয়ের বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে কোচিং এর নিয়ম না থাকলেও বিদ্যালয়ের মো. লুৎফর রহমান নামের এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেনীর বৃত্তি কোচিং এর নাম দিয়ে কোচিং করানো অভিযোগ উঠেছে। ঐ শিক্ষকের বিরুদ্ধে বৃত্তির টিকিট পেতে তার কাছে বাধ্যতামূলক কোচিং করতে হবে এমটাও অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে এমন একটি অভিযোগের তদন্ত হয়েছে বলেও জানাগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, বিদ্যালয়ের শ্রেনী কক্ষের পাঠদান এখন আর নাই কিছু কিছু শিক্ষক ক্লাসে পাঠদানে মনোযোগী না হয়ে অতিরিক্ত ক্লাসের নামে কোচিং বাণিজ্যের দিকে ঝুকছে। অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের শিক্ষকের কাছে না পড়ে অন্য শিক্ষকের কাছে পড়লে বিভিন্ন অজুহাতে কম মার্ক দেওয়া অনেক সময় বিদ্যালয়ের শিক্ষকের নিয়মে অংক না করলে কেটে দেওয়া সহ বিভিন্ন ভাবে মানোষিক চাপে ফেলে শিক্ষার্থীদের স্কুলের শিক্ষকের কাছে পড়তে বাধ্য করা হয়। অভিভাবকরা আরো বলেন, বিদ্যালয়ের গণিতের শিক্ষক তৈমুর রেজা স্কুলের মধ্যে প্রতি মাসে ৪ থেকে ৫টি ব্যাচ প্রায় ১৫০/ ২শ এবং বাহিরে স্পোশাল ৫/৬টি ব্যচের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক টাকা আয় করছে। তিনি অতিরিক্ত ক্লাসটিকে এখন কোচিং বাণিজ্যে পরিনত করেছে। অভিভাবকরা জানায় তৈমুর রেজা ২০০৭ সালে সহকারী শিক্ষক হিসাবে এই প্রতিষ্ঠানে যোগদান করে দীর্ঘ ১৬ বছর পার করেছে। এই প্রতিষ্ঠানে কোন প্রকার ঝামেলা ছাড়াই কোচিং বাণিজ্য ভালো হওয়ায় তিনি প্রতিষ্ঠান ছেলে অন্যত্র যেতে চান না। এই কোচিং বাণিজ্যের তালিকায় রয়েছে বিদ্যালয়ের সঞ্জয় কুমার মন্ডল, সাইফুল্লাহ তারেক, মো. লুৎফর রহমানসহ বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক। তারা বলেন, নতুন শিক্ষা পদ্ধতিকে পুজি করে বিদ্যালয়ের অনেক শিক্ষক এখন ক্লাসে পাঠদানের থেকে কোচিং বাণিজ্যে মেতে উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী ছালাহউদ্দিন জুন্নু বলেন, বিদ্যালয়ের শিক্ষক তৈমুর রেজার নামে উঠা অভিযোগটি আমি শুনেছি। আমি তাকের অতিরিক্ত টাকা নিলে ফেরত দিতে বলেছি এবং তাকে মৌখিক ভাবে শতর্ক করে বলেছি ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যালয়ের বাইরে কোচিং বাণিজ্যের বিষয়ে তিনি বলেন আমিও শুনেছি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কৌচিং নীতিমালার অনুযায়ী তহবিল রয়েছে স্বীকার করলেও তহবিলে লেনদেন এবং টাকা নেওয়ার রশিদের বিষয়টি তিনি এড়িয়ে যান। এছাড়াও ৩শ টাকার পরিবর্তে ৫শ টাকা থেকে ১হাজার টাকার উপরে নেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি ক্ষতিয়ে দেখছি।
এদিকে ঐতিহ্যবাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুলের কৌচিং বাণিজ্য চরম আকার ধারণ করায় অভিভাবকসহ এলাকাবাসী বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও খুলনা জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।











































