Home আঞ্চলিক দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখন ষড়যন্ত্রে ব্যস্ত: বক্তারা

দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখন ষড়যন্ত্রে ব্যস্ত: বক্তারা

13

খবর বিজ্ঞপ্তি।।
পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার (১৬ জুলাই) বিকালে গড়ইখালী বাজার চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি চক্রান্তকারী মহল সারা দেশে গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের অশুভ অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সম্মানিত অতিথির বক্তৃতায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে ও দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে বিএনপি এখন ষড়যন্ত্রে ব্যস্ত। তিনি সব ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, গড়ইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোঃ গাউছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওয়াহেদুল ইসলাম সজিব, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদউল্লাহ, উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, সদস্য আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিচুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মায়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার গাজী, সাধারণ সম্পাদক এস এম আয়ুব আলী, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, আব্দুল মানন্নান গাজী, উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, সুরজিৎ মন্ডল, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়বুর রহমান, চিন্ময় রায়, মোঃ ইমদাদুল হক টিটু, এস এম লূৎফর রহমান, মোঃ মফিজুর রহমান, সুকৃতি রায়সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।