খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কারাবরণ করেছিলেন। সে সময় তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। তবুও তিনি গণতন্ত্র রক্ষায় কোন অপশক্তির কাছে আপোষ করেন নি। তাঁর এবং তাঁর পরিবারের এই ত্যাগের কারণে বাংলাদেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। এই অর্জনকে ধ্বংস হতে দেয়া যাবে না। তাই আগামী নির্বাচনে আবারও দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে লক্ষে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, নাছরিন আক্তার তন্দ্রা, আফরোজা জেসমিন বিথী, রেজওয়ানা প্রধান, আঞ্জুমনোয়ারা, কাউন্সিলর রোজী ইসলাম নদী, মল্লিক নওশের আলী, আব্দুল ওহাব, আব্দুর রহীম খান, আব্দুর রহমান, শরীফ মোস্তফা, মো. আজিম, রমজান, জব্বার আলী হীরা, শংকর কুন্ডু, রুম্মান আহমেদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































