Home আঞ্চলিক সাতক্ষীরার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

23

দেবহাটা প্রতিনিধি।।
সাতক্ষীরার নলতা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র রাজ প্রতাপ দাস নিহতের ঘটনায় বিক্ষুদ্ধ জনতার হামলায় ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে নলতা হাইস্কুলের এক্সটেনশন ভবনে কয়েকজন ছাত্র ছাত্রী তাদের এক বন্ধুর জন্মদিনের কেক কাটছিল। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানতে পেরে তাদেরকে বকাঝকা ও চড় থাপ্পড় মারে এবং তাদের অভিভাবকদের জানায়। এ ঘটনার পর বেলা সোয়া ১২ টার দিকে নবম শ্রেণির ছাত্র কালিগঞ্জ উপজেলার হিজলা চন্ডিপুর গ্রামের দীনবন্ধু দাসের ছেলে রাজ প্রতাপ দাস বাড়িতে যেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।
পরে মরদেহ নিয়ে স্কুল ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ এক পর্যায়ে বৃহত আকার ধারন করতে থাকে। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে ভাংচুর শুরু হয়। এছাড়া অন্যান্য কক্ষে এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভাংচুর শুরু হয়। কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়ে জেলা পুলিশের আরো টিম পাঠানোর জন্য জানালে সেখানে জেলা পুলিশের কয়েটি টিম, দেবহাটা থানা, কালিগঞ্জ সার্কেল সহ বেশ কয়েকটি ইউনিট এক সাথে কাজ করে। দীর্ঘ সময় পার হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর মধ্যে ৯ টির মত বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। তবে অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এদিকে এঘটনায় বিদ্যালয়ের বাকি শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ থাকে। পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে নেয়।
নলতার স্থানীয় ব্যবসায়ী ইকবাল জানান জানান, রাজ প্রতাপ দাসসহ কয়েকজন বন্ধু মিল একটি জন্মদিনের অনুষ্ঠান করে স্কুলের ছাদে। সেখানে তারা জন্মদিনের কেক কাটা ও টিকটক ভিডিও করছিল তারা। বিষয়টি জানতে পেরে সহকারী শিক্ষক অবকাশ খাঁ সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সাথে তর্কে জড়ায়। এসময় তিনি তাদের চড় কিল ঘুষি মারেন। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ তার বন্ধুরা।
রাজপ্রতাপের বন্ধু আল-রাফি, মুশফিকুর ও জুবায়ের সাংবাদিকদের জানান, শিক্ষক অবকাশ চন্দ্রসহ অন্যান্য শিক্ষকদের মারপিটে অসুস্থ হয় এবং বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে পরে নলতা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতাপের কাকীমা তাপসী দাশ জানান, সে স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়। পরিবারের সদস্যদের তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে নলতা হাইস্কুলের এক্সটেনশন ভবনে কয়েকজন ছাত্র ছাত্রী তাদের এক বন্ধুর জন্মদিনের কেক কাটছিল। স্কুলের শিক্ষকরা বিষয়টি জানতে পেরে তাদেরকে বকাঝকা ও চড় থাপ্পড় মারে এবং তাদের অভিভাবকদের জানায়। পরে নিহতের ঘটনা ঘটেছে। মরদেহ ময়না তদন্তের পর মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে। তাছাড়া ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে দুইজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।