আটরা গিলাতলা প্রতিনিধি।।
খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু গাড়ীতে হামলা। গতকাল ১৫ জুলাই শনিবার বিকাল সোয়া ৫টায় ফুলবাড়ীগেট পুলিশ বক্রোর সামনে এ ঘটনা ঘটে। ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রস্তুতি সভায় যাওয়ার পথে ফুলবাড়ীগেট পুলিশ বক্রা সংলগ্নে তিনি হামলার স্বীকার হন । নজরুল ইসলাম মঞ্জুর গাড়ীতে হামলা চালিয়ে ভাংচুরের খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা এগিয়ে এবং পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পিছু হটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে রবিউল ইসলাম রবি নামের এক যুবদল কর্মীকে পুলিশ আটক করে। পরে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় যোগদেন নজরুল ইসলাম মঞ্জু।
জানাগেছে, আগামীকাল ১৭ জুলাই ডাকবাংলার সোনালী ব্যাংক চত্ত্বরের খুলনার বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রস্তুতি সভার আহবান করেন থানা বিএনপির সাবেক কমিটি। প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিকাল ৪ টার পর থেকে বিএনপির আহবায়ক কমিটির গ্রুপের নেতা-কর্মী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুরাতন টিটিসি কলেজ রোর্ড(ফুলবাড়ীগেট দারোগা বাজার রোর্ডে) অবস্থায় নেয়। মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু সফর সঙ্গীদের নিয়ে প্রস্তুতি সভায় উদ্দেশ্যে রওনা দেয়। বেলা সোয়া ৫টার দিকে ফুলবাড়ীগেট পুলিশ বক্রা সংলগ্নে তার গাড়ীটি পৌছালে একদল যুবক লাঠিসোঠা নিয়ে তার গাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ই্টপাটকে নিক্ষেপ করে পরে গাড়ীটি ঘিরে ফেলে লাঠিসোঠা দিয়ে ভাংচুর করে। এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের পিছু হঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে করেছে বলে জানাগেছে।
এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জুর সফর সঙ্গী মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম হামলার কথা স্বীকার করে বলেন,খুলনার তারুণ্যেও মহাসমাবেশ সফল করতে আমরা ফুলবাড়ীগেটে বিএনপির প্রস্তুতি সভায় যাচ্ছিলাম। আমাদের গাড়ীটি ফুলবাড়ীগেট পুলিশ বক্রোর কাছে পৌছালে দলীয় বিপদগামী কর্মীরা কারোদ্বারা প্রয়োচিত হয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা সাবেক এমপির নতুন গাড়ীর সামনের এবং পিছনের গ্লাস ভেঙ্গে ফেলেছে। উপস্থিত কর্মীদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি বলেন ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।
এদিকে হামলার ঘটনার পর উত্তেজনার মধ্যে ফুলবাড়ীগেটের প্রস্তুতি সভা সংক্ষিপ্ত করা হয়। খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রস্তুতি সভা বিকাল সাড়ে ৫টায় ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ে শুরু হয়। থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শুকুর। প্রস্তুতি সভায় বিএনপি নেতা মতিয়ার রহমান, মুন্সি আব্দুর রব, আশরাফ ঢালী, আরিফুল ইসলাম মন্টু, মীর শাহাজাহান, মো. গোলজার, জামাল, আরিফুর রহমান, গাজী ফখরুল, কিবরিয়া মেম্বর মোল্যা সোলায়মান, মোল্যা লোকমান হোসেন, খলিলুর রহমান, জাহিদ, আক্কাস, নাসির উদ্দিন, আ. ওহাব, আব্দুল হালিম, খয়বার, রফিকুল ইসলাম সুজা, সৈয়দ মন্টু, ওবায়দুর রহমানসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিল। সভা শেষে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে খুলনা যশোর মহাসড়কে প্রচার মিছিল বের করে। এ সময় মহাসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।
হামলার বিষয়ে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ কামাল হোসেন বলেন, খানজাহান আলী থানা বিএনপির ব্যানারে ফুলবাড়ীগ্টে দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিএনপির দ্ইু গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জুর গাড়ীটি ফুলবাড়ীগেট আসার পথে হামলার স্বিকার হয়। তিনি অক্ষত থাকলেও তার গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পরপরই পুলিশের কঠোর অবস্থানে হামলাকারীরা পলিয়ে যায়। তিনি বলেন এ ঘটনায় এখ পর্যন্ত কোন মামলা হয়নি।











































