খবর বিজ্ঞপ্তি।।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, খুলনা শাখার উদ্যোগে গত শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির নিচতলার হলরুমে ফোরামের সভাপতি অ্যাড. মাসুদ হোসেন রনির সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এস. এম. শফিকুল আলম মনা, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় ফোরামের ১৭ জুলাই তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহিত সিদ্ধান্তসমূহ আজ ১৬ই জুলাই রবিবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আদালত অঙ্গন ও পার্শ্ববর্তী এলাকায় লিফলেট বিতরণ। ১৭ই জুলাই তরুন আইনজীবীদের সমন্বয় দুপুর ১টায় বার মিলনায়তন থেকে সমাবেশ স্থলে অর্থাৎ ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে যোগদান। সভা থেকে গত ১৪ জুলাই বিভিন্ন পত্রিকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কতিথ সভা সংক্রান্তে যে সংবাদ প্রকাশিত হইয়াছে তাহাতে ফোরামের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন। উক্ত সভায় উপস্থিত যে সকল আইনজীবীর নাম প্রকাশিত হইয়াছে তাদের মধ্যে অ্যাড. জয়দেব কুমার সরদার, অ্যাড. মুনিমুর রহমান নয়ন, অ্যাড. জি, এম, মাসুদ করিম, অ্যাড. মিজানুর রহমান রুনু, অ্যাড. কবিরুল ইসলাম সাগর, অ্যাড. সৈয়দ মনিরুজ্জামান, অ্যাড. মো. সাহেদ হোসেন, অ্যাড. মামুন মোর্শেদ ফারুকী মুন্নাসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত না থাকলেও তাদের নাম ব্যবহারে সভা থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। একই সাথে কথিত সভায় তাদের উপস্থিতি ও নাম উল্লেখ করায় দোষিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানানো হয় একইসাথে ভবিষ্যতে এধরণের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অ্যাড. গাজী আব্দুল বারী, সাবেক সভাপতি অ্যাড. এস, আর ফারুক, সাবেক সভাপতি অ্যাড. নুরুল হাসান করা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা মো. মাসুম রশীদ, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, অ্যাড. মাহফুজুর রহমান মফিজ, অ্যাড. এ. কে. এম শহিদুল আলম, অ্যাড. তৌহিদুর রহমান তুষার, অ্যাড. মামুনুর রশিদ, অ্যাড. খালেদ হাসান জনি, অ্যাড. বলার রহমান রাজা, অ্যাড. জাহিদুজ্জামান, অ্যাড. সাইফুর রহমান সুমন, অ্যাড. লুৎফুল বারী সুমন, অ্যাড. জেমস, অ্যাড. আলমগীর হোসেন, অ্যাড. তৌহিদুজ্জামান, অ্যাড. আবু হুয়াররা সোহেল, অ্যাড. রফিকুজ্জামান, অ্যাড. হুমায়ুন কবির উজ্জ্বল প্রমুখ।











































