Home জাতীয় ১৭ ও ১৯ জুলাই দেশের যেসব এলাকায় ছুটি ঘোষণা

১৭ ও ১৯ জুলাই দেশের যেসব এলাকায় ছুটি ঘোষণা

64

ঢাকা অফিস।।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের বেশ কয়েকটি পৌরসভা-ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৭ ও ১৯ জুলাই দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি উপসচিব মীর নাহিদ আহসান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৭ ও ১৯ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

জানা যায়, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসন, সাতটি পৌরসভা, একটি উপজেলা পরিষদ ও ১১টি ইউনিয়ন পরিষদে শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ১৯ জুলাই একটি উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন নির্বাচন হবে। ফলে এই দুদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

১৭ জুলাই ছুটি থাকবে ঢাকা-১৭ এর অন্তর্ভূক্ত (গুলশান- বানানী- ক্যান্টনমেন্ট-ভাষানটেক এলাকা, ওয়ার্ড নং- ১৫, ১৮, ১৯ ও ২০। আর ৭টি পৌরসভা- পিরোজপুরের ভান্ডারিয়া, চাঁদপুরের ছেংগারচর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের বেনাপোল, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জ জেলার তাড়াশে সাধারণ নির্বাচন হবে। তাছাড়া রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের শূন্য পদের উপনির্বাচন, ২৯টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ১১টি ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন ঘিরে ছুটি ঘোষণা করা হয়েছে।

তাছাড়া ১৯ জুলাই বুধবার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষ্যে ছুটি থাকবে।