স্পোর্টস ডেস্ক।।
কয়েক বছর আগে চ্যাম্পিয়ন্স লীগের বদলে ইউরোপিয়ান সুপার লীগ (ইউএসএল) আয়োজন করতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, লিভারপুলের মতো পরাশক্তি ক্লাবগুলো। শুরুতে ধাক্কা খেয়ে কিছুটা পিছু হটলেও টুর্নামেন্টটি এখনো আয়োজন করতে চায় তারা। যদিও ফিফা ও উয়েফা এই টুর্নামেন্টের ঘোর বিরোধী। এবার সুপার লীগকে থামাতে চ্যাম্পিয়নস লীগকেই ঢেলে সাজানোর উদ্যোগ নেয় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লীগ। উয়েফা গত বছরের মে মাসে ভিয়েনায় সভা শেষে চ্যাম্পিয়নস লীগে আমূল পরিবর্তনের ঘোষণা দেয় উয়েফা কার্যনির্বাহী কমিটি। নতুন পরিসরের চ্যাম্পিয়নস লীগে থাকছে না গ্রুপ পর্ব। ৩২ থেকে বেড়ে অংশ নিবে ৩৬ দল। হোম ও অ্যাওয়ে মিলিয়ে নকআউট পর্বের আগে খেলবে ৮টি করে ম্যাচ খেলবে প্রত্যেক দল।
নতুন পরিসরের চ্যাম্পিয়নস লীগ বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর সব ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে উয়েফা। চিঠিতে নতুন কাঠামো অনুযায়ী বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলার যোগ্যতার মানদণ্ড নিয়ে ব্যখা দিয়েছে সংস্থাটি।
বাড়তি চার ক্লাবকে বাছাই করার প্রক্রিয়াও চিঠিতে ব্যাখ্যাও দিয়েছে উয়েফা। চ্যাম্পিয়ন্স লীগের নতুন ফরম্যাটে ছোট ক্লাবগুলোর জন্য স্বস্তু বয়ে এনেছে। কারণ, ২০২৪-২৫ আসর থেকে শীর্ষ লীগ থেকে সর্বোচ্চ ৫টি ক্লাব চ্যাম্পিয়নস লীগ খেলতে পারবে। সেক্ষেত্রে বাড়তি দল আসরে পারে ইংলিশ প্রিমিয়ার লীগে। কারণ, নিয়ম অনুযায়ী যে দেশের ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন, সে দেশ থেকে বাড়তি একটি দল খেলার সুযোগ পাবে। যেহেতু চ্যাম্পিয়নস লীগের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, সেজন্য ২০২৪ সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পাঁচটি ক্লাবকে খেলার অনুমতি দিতে পারবে।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ দেওয়া হবে দ্বিতীয় ক্লাব। যেখানে গত পাঁচ বছরের সামগ্রিক হিসাবে যে দেশের লীগ উয়েফা র্যাঙ্কিংয়ের পাঁচে থাকবে, সেই দেশ থেকে নেওয়া হবে। বাকি দুটি ক্লাব সব দেশের ক্লাবগুলোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে খেলবে তারা। সেক্ষেত্রে আগের মৌসুমে উয়েফা আয়োজিত ইউরোপা লিগ ও কনফারেন্স লীগে সবচেয়ে ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়নস লীগে জায়গা পায়নি, সেই দুই ক্লাবকে সুযোগ দেওয়া হবে।
নতুন আঙ্গিকে যেমন হবে চ্যাম্পিয়ন্স লীগ -চার দল বেড়ে ৩৬ দলের আসর -দল বাড়ায় ম্যাচের সংখ্যা বাড়বে ১০০টি (বাছাইপর্বসহ) -দুটি দল পাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি – থাকবে না গ্রুপ পর্ব – লীগ পর্বেই দেখা যাবে প্লে-অফ – শীর্ষ ৮ দল সরাসরি নকআউট (শেষ ষোলো) পর্বে খেলবে – ৯ম থেকে ২৪তম দল দুই লেগের বাছাইপর্ব খেলে শেষ ষোলোতে আসবে -নকআউট পর্বের আগেই এক দেশের একাধিক ক্লাবের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে – সপ্তাহে দুই দিনের জায়গায় তিন দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) খেলা হবে











































