সদর থানা আ’লীগের বর্ধিত সভা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সদর থানা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ মঙ্গলবার (১১ জুলাই) বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বর্ধিত সভায় সদর থানা আওয়ামী লীগ, সদর থানার আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার বিশেষ আহ্বান জানিয়েছেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম।
মোংলায় সরকারের উন্নয়ন তুলে ধরে প্রচারণায় শেখ মোঃ আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী রামপালের সন্তান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ সোমবার (১০ জুলাই) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মোংলায় গণসংযোগ করেছেন। তিনি মোংলা উপজেলার চটেরহাট, খানজাহান আলী বাজার (মোল্লাহাট), গাজীর ব্রীজ, টাটিবুনিয়া, মিঠাখারী ও সুন্দরবন ইউনিয়নসহ মোংলার বিভিন্ন স্থানে জন সাধারণের মাঝে শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রচারণা করেন। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা নজরুল ইজারাদার, গোলাম আজম, গোলাম মোস্তফা, রেজাউল শেখ, জাহাঙ্গীর আলম, শিশির বর, আব্দুল মান্নান, আসলাম শেখ, অসিত মন্ডল, শেখ হেলাল বাবু, জাহিদ শেখ, ওয়ারিস আহমেদ রাজন, শেখ মোঃ রাসেল, রাজিব মৃধা, তুহিন খান টুলু, তুহিন খান, ইউনুস শেখ, শরিফুল ইসলাম, তাজমুল ইসলাম, লিটু শেখ, ইবাদুল শেখ, সুমন শেখসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।#
তেরোখাদায় আওয়ামী লীগ নেতা জামালের বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বিকাল ৪টায় তেরোখাদা উপজেলার ছাগলাদাহ বাজারে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মাকান্ডের চিত্র ঘরে ঘরে পৌঁছে দিতে উন্নয়নমূলক কর্মকান্ডের হ্যান্ডবিল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলি মো: জামিল খান,সরদার জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ,জেলা তাঁতীলীগের সদস্য সচিব ইঞ্জি:বরকত হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,ছ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান এফ.এম মফিজুর রহমান,ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ,সাধারন সম্পাদক খান সেলিম আহম্মেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক কে.এম সোহাগ,যুবনেতা বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি,ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল শেখ,বাজার কমিটির সভাপতি রুকু সাকাতী,বদরুল আলম বাবর,এম.এম মিল্টন হোসেন মিলু,আলমোমিন লিটন,জহুর শেখ,আলআমিন এহসান,ইউপি সদস্য জাহিদ হাসান বাদশা,ফরহাদ মেম্বার,শেখ শামীম হাসান,রাশেদ সরোয়ার সুমন,লিংকন মিনা,মনিরুল ইসলাম মনি,কাজী বিপ্লব হোসেন,মাজহারুল আলম,মিলন হোসেন,রমজান হোসেন রিকি,মলিনা বেগম,ছত্রনেতা তানভীর রহমান আকাশ,কাজী নাজিব,কবিরুল ইসলাম,আহসান আহম্মেদ পাভেল,আবু আহাদ বাবু,শেখ মো: হুসাইন আহম্মেদ,মোর্শেদ রিয়াদ,মো: ইসমইল মৃধা ইমন,সাজ্জাদ বাপ্পি,রায়হান কবির চঞ্চল,দুলাল শেখ,আজমল শেখ,টিটবুজ্জামান টিটব,মুকুল শেখ,তুহিন শেখ,রোকন উদ্দিন সাকাতী,মিলটন শেখ,সাফা খান,সজিব,অয়ন রহমতুল্লাহ প্রমুখ।
ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আ,লীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ৩নং ওর্য়াড কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান সোমবার (১০ জুলাই) বিকেল ৫টায় খাজুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মোসাঃ কোহিনুর বেগমের সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন লখপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম,ডি সেলিম রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব) ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় এতে আরো বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম-সাধারন সম্পাদক ফকির কওসার আলী, শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, দপ্তর সম্পাদক নির্মাল কুমার দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী ও ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন মোড়ল। সভা শেষে মোসাঃ কোহিনুর বেগমকে সভাপতি ও শিউলী বেগমকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। ##
খুলনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আটরায় ইটের সলিং মেরামত ও বালি-ভরাট কার্যক্রমের উদ্ভোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মানব কল্যাণ সংস্থার, স্বেচ্ছায় শ্রমের ধারাবাহিক অংশ হিসেবে, গতকাল আটরা গিলাতলা ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডের একাংশে, শেখ আশরাফুল কবির (তালাশ) এর বাড়ি থেকে আজিজার মোল্লার বাড়ি পর্যন্ত ইটের সলিং মেরামত ও বালি-ভরাট কার্যক্রম এর উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে ।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মানব কল্যাণ সংস্থার সভাপতি শেখ কিবরিয়া,খান মোঃ আতিকুর রহমান, মোঃ তুষার শেখ, শেখ শহিদুল ইসলাম, মোঃ সালাম মোল্লা, মোঃ মাহমুদুল হাসান নিলয়, মোঃ বাবু মিনা, মোঃ হিরন শেখ, প্রদীপ বিশ্বাস, মোঃ সবুজ মোল্লা, মোঃ আহাদ শেখ, মোঃ মিজানুর রহমান, বাপ্পা সরকার, মিঠুন দে সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। এ সময় উক্ত প্রকল্পের স্থানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে স্বেচ্ছায় অংশগ্রহণ করে, স্থানিয়রা বলেন, খুলনা মানব কল্যান সংস্থার এ ধরনের উদ্যেগ নিস্বন্দেহে প্রশংসনীয়।
৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খান হাফিজুর রহমানের অপারেশন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর ৩৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য,আলহাজ্ব খান হাফিজুর রহমান গত ৭ জুলাই জুম্মার দুপুরে গিলাতলাস্থ তার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল হসপিটালে ভর্তি করেন । ভর্তির পর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ি গতকাল (সোমবার) বিকাল ৪ টায় তার হার্টের প্রেসমেকার স্থাপন সম্পন্ন হয়। সন্ধায় অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন সফল হয়েছে। এদিকে পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে দলিয় নেতাকর্মী সহ সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
পাইকগাছায় ভারতীয় নপলি দিয় পানা উৎপাদন; দুটি হ্যাচারীক ১ লাখ ২০
হাজার টাকা জরিমানা; বিপুল পরিমাণ পানা ধংস
পাইকগাছা প্রতিনিধি
চিংড়ি পানা উৎপাদনকারী পাইকগাছা উপজলা সদরর দুটি হ্যাচারীক ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পানা ধংস করা হয়ছ। উল্লখ্য, ২০ ম থক ২৩ জুলাই পর্যÍ মা চিংড়ি সহ সাগর সবধরণর মৎস্য আহরণ নিষিদ্ধ করছ সরকার। সরকারি এ নিষধাজ্ঞা উপক্ষা কর অবধভাব ভারতীয় নপলি এন পানা উৎপাদন করছিল উপজলার বায়ালিয়া¯ ব্লু-ষ্টার হ্যাচারী ও পর সদরর ন্যাশনাল হ্যাচারী। সামবার বিকাল মৎস্য অধিদপ্তরর বিশষ অভিযান দুটি হ্যাচারীক ৬০ হাজার টাকা কর মাট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজলা নির্বাহী অফিসার মমতাজ বগম। এ সময় দুটি হ্যাচারীর বিপুল পরিমাণ পানা ধংস করা হয়। মৎস্য অধিদপ্তরর বিশষ এ অভিযান নতত্বদন মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মাঃ জাহাঙ্গীর আলম। এ সময় উপ¯িত ছিলন, জলা মৎস্য কর্মকর্তা জয়দব পাল, সাসটনবল কাস্টাল এন্ড মরিন ফিশারিজ প্রকল্পর উপ-প্রকল্প পরিচালক সরাজ কুমার মিস্ত্রী, বটিয়াঘাটার সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, পাইকগাছার সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক শখ কামরুল হাসান টিপু, উপজলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মাস্তফা কামাল জাহাঙ্গীর, ষালআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবক সভাপতি এ্যাডঃ মার্তজা জামান আলমগীর রুলু, মরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষত্র সহকারী রণধীর সরকার, এসআই তরিকুল ইসলাম ও পশকার মাঃ ইব্রাহীম।
পাইকগাছায় মাইগ্রশন কর্মসূচির অ্যাডভাকসি কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নিরাপদ অভিবাসন ও বিদশ-ফরতদর পুনরকত্রীকরণ শীর্ষক উপজলা অ্যাডভাকসি কর্মশালা অনুষ্ঠিত হয়ছ। ব্র্র্যাক মাইগ্রশন কর্মসূচির আওতায় সামবার সকাল উপজলা পরিষদ মিলনায়তন এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজলা নির্বাহী অফিসার মমতাজ বগম এর সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলন, উপজলা চয়ারম্যান আনায়ার ইকবাল মটু। স্বাগত বক্তব্য রাখন, মাইগ্রশন কর্মসূচির কাউন্সিলর শাহিনা আক্তার টুম্পা। মূল প্রবন্ধ উপ¯াপন করন দবানদ মন্ডল। বিশষ অতিথি ছিলন, উপজলা ভাইস চয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরাজ বুলু, মহিলা ভাইস চয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদÍ) তুষার কাÍি দাশ, উপজলা কষি অফিসার জাহাঙ্গীর আলম, ইউপি চয়ারম্যান জিএম আব্দুস সালাম করু, উপজলা মাইগ্রশন ফারামর সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। বক্তব্য রাখন, উপজলা সমাজসবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রশমা আক্তার, আনসার ও ভিডিপি কর্মকর্তা মলুদা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকর ব্যব¯াপক জয়Í কুমার ঘাষ, কষি ব্যাংকর ম্যানজার হাদিসুজ্জামান, যুবলীগনতা এমএম আজিজুল হাকিম ও নিজাম উদ্দীন মাল্লা।
শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সং¯ার মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সং¯ার মাসিক সভা অনুষ্ঠিত হয়ছ। সামবার বিকাল সংগঠনর অ¯ায়ী কার্যালয় সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপ¯িত ছিলন, সাধারণ সম্পাদক রমদ্রনাথ সরকার, প্রভাষক লিলিমা খাতুন, নাজমীন নাহার, আবু সাবাহ, প্রাক্তন শিক্ষক জিনাতুনছা পানা, কষি ব্যাংকর ম্যানজার হাদিসুজ্জামান, ইলিয়াস হাসন, সাংবাদিক আব্দুল আজিজ, মত্যুঞ্জয় সরদার, পঞ্চানন সরকার ও শারমিন আক্তার।
স্বছতার ভিত্তিত টাউন মাধ্যমিক বিদ্যালয়র দুই কর্মচারী নিয়াগ
পাইকগাছা প্রতিনিধি
আবারও স্বছতার ভিত্তিত টাউন মাধ্যমিক বিদ্যালয়র ৪র্থ শ্রণির ২ জন কর্মচারী নিয়াগ দিয়ছন প্রতিষ্ঠানটির সভাপতি ও পাইকগাছা পরসভার ময়র সলিম জাহাঙ্গীর। উল্লখ্য, গত ১৫/০৩/২০২৩ ইং তারিখ বহুল প্রচারিত দুটি জাতীয় ও ¯ানীয় দনিক পত্রিকায় টাউন মাধ্যমিক বিদ্যালয়র একজন পরিছনতাকর্মী ও একজন আয়া পদর নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সামবার দুপুর পাইকগাছা সরকারি উচ বিদ্যালয় এ দুটি পদর নিয়াগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিছনতাকর্মী পদ ৯ জন প্রার্থী আবদন এবং পরীক্ষায় অংশগ্রহণ করন ৬ জন প্রার্থী। অপরদিক আয়া পদ ৫ জন আবদনকারীর মধ্য ৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করন। স্বছতা নিশ্চিত করত তাৎক্ষনিক প্রশ তরী কর লটারির মাধ্যম ২০ নম্বরর লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরর মখিক পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়াগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি হিসব ছিলন পাইকগাছা সরকারি উচ বিদ্যালয়র প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ম¿ণালয়র প্রতিনিধি ছিলন উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শখ, সদস্য সচিব ছিলন প্রধান শিক্ষক নারায়ন চদ্র শিকারী, ম্যানজিং কমিটির সদস্য কাউন্সিলর এসএম তয়বুর রহমান উপ¯িত ছিলন। পরসভা এবং অন্যান্য প্রতিষ্ঠানর ন্যায় এবারও শতভাগ স্বছতার ভিত্তিত নিয়াগ পরীক্ষা সম্পন করা হয় বল জানান বিদ্যালয়র সভাপতি ও পরসভার ময়র সলিম জাহাঙ্গীর।
পাইকগাছায় জুয়া ও মাদক সহ আটক-৯
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় জুয়া ও মাদক সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। থানায় মামলা হয়েছে। সোমবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার পরিদর্শক(ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, রোববার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাড়ুলী ইউনিয়নের আবুল সরদারের ছেলে সামাদ সরদার(৪৫), হরিঢালী ইউনিয়নের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে প্রকাশ বিশ্বাস(৩৩), উলুডাঙ্গা গ্রামের সবুর মোড়লের ছেলে হালিম মোড়ল(৪৮)কে আটক করা হয়। অপর দিকে গড়ুই খালী ইউনিয়নে নগদ টাকা ও জুয়া খেলার সরজ্ঞাম সহ ৬ জনকে আটক করা হয়। আট ব্যক্তিরা হলেন, বাঁশাখালী গ্রামের রাজ্জাক গাজীর ছেলে লুৎফর রহমান (৩৪), জবেদ গাজীর ছেলে ইকরামুল গাজী(৩০), আনছার গাজীর ছেলে শুকুর গাজী(৩৫), হাকিম গাজীর ছেলে ইয়াছিন(৩৬), হেকমত সরদারেরর ছেলে রনি সরদার(২৫), হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন(৩৪) কে আটক করা হয়। আটক ব্যক্তিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
হাশেম রেজার নামে মামলার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদে দর্শনায় হাসেম রেজা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও পরে হাশেম রেজা সংবাদ সম্মেলন করেছে।
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের সন্তান আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাশেম রেজার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদে দর্শনায় হাশেম রেজা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে মানববন্ধন ও পরে হাশেম রেজা মামলা কারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।সাংবাদিক সম্মেলনে বলেন কুড়ুলগাছি গ্রামের শিমুল রেজা নামে এক যুবক আমার নামে দামুড়হুদা থানায় মিথ্যা মামলা করেছে।এছাড়া আমার নাবালক দু”ছেলের নামে মামলা দিয়েছে।এছাড়া জাকির হোসেন স্থানীয় ছাত্রলীগ নেতা হত্যার মামলার আসামী জামায়াত কর্মী জাকির হোসেন ও যুবদলের ক্যাডার মাদক ব্যবসায়ী রানা সহ কিছু যুবক আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করে।তিনি বলেন,আমি চুয়াডাঙ্গা -২ আসনের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।তাই আমার বিরুদ্ধে মামলাকারীর মদদদাতা একই এলাকার বাসিন্দা ঢাকাস্থ সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিম মনোনয়ন প্রত্যাশীর ভাই ইউনিয়ন কমিটির সহসভাপতি টুটুলের প্রত্যক্ষ মদদে এলাকায় বিভিন্ন ব্যক্তির নামে মামলা করছে।কারণ টুটুল গত ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৩য় হয়েছিল।অপরদিকে নুর হাকিমও আওয়ামীলীগের মনোনয়ন লাভে মাঠে কাজ করে যাচ্ছে।উল্লেখ্য হাশেম রেজার নামে ১৭ টি মামলা ও ৬৫ টি অভিযোগ বিভিন্ন দপ্তরে পাঠিয়ে তাকে দমনের চেস্টা করছে বলে সে জানিয়েছে।
ডুমুরিয়ায় উপজেলা ছাত্রদলের প্র¯‘তি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্র¯‘তি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ। বক্তৃতা করেন ছাত্রদল নেতা ইভান গাজী, ইব্রাহিম হোসেন, জাফর হাসান, আসাদুজ্জামান,সাকিল আহমেদ, ইমরান হোসেন,মুকিব আকুঞ্জি, শাওন হোসেন, সাকিব হাসান, মনিরুল ইসলাম, মেহেদী হাসান তুহিন, আশিকুজ্জামান, আব্দুল্লাহ, এজাজ আহমেদ, মেহেদী হাসান, আঃ হালিম, সাদ্দাম হোসেন,রিয়াদ হাসান,সোহান ইসলাম, ওয়ালিদ হোসেন, রিয়াজুল ইসলাম, আরাফাত রহমান, তরিকুল ইসলাম,সজিবুল ইসলাম, আঃ রহিম,সাহাদ হাসান, রাহাত আলী, আজিজুর রহমান, সবুজ গাজী প্রমূখ।
কেশবপুরে এক ইউপি সদস্যর সংবাদ সম্মেলন
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুরে ফারুক হোসেন জাকারিয়া নামে একজন ইউপি মেম্বারকে বিভিন্নভাবে সম্মানহানীসহ সমাজে ভাবমূর্তি ক্ষুন্ন করায় প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার সকালে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ফারুক হোসেন জাকারিয়া বলেন, তিনি পেশায় একজন শিক্ষক ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার এলাকার আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তি মাটি কেটে বহনের সময় সরকারি রাস্তা নষ্টের প্রতিবাদ করায় গত ২৬ এপ্রিল তাকে উপজেলার ভালুকঘর বাজারে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই সময় প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করায় ২৭ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গত ২৫ জুন ভালুকঘর বাজারে আব্দুল্লাহ আল মাহফুজের মাটি ট্রাক্টরে করে বহনের সময় সরকারি রাস্তার ক্ষতি সাধন হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ট্রাক্টর চালককে তিনি নিষেধ করেন। বিষয়টি জানতে পেরে মাহফুজ মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থলে এসে তার উপর আচমকা মোটরসাইকেল উঠিয়ে দেয় এবং মারপিট করে। বিষয়টি উল্লেখ করে ওইদিনই তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এদিকে সম্প্রতি ফারুক হোসেন জাকারিয়ার নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেকেন্দার আলী তাকে (ফারুক হোসেন জাকারিয়া) অভিযুক্ত করে সরকারি চাল আত্মসাতের অভিযোগ করেন। বিষয়টির দু’দফা তদন্ত শেষ হয়েছে। এরইমধ্যে ওই প্রতিপক্ষ তাকে দোষি সাবস্ত করে সংবাদ প্রকাশ করাইয়াছে। তার সম্মান ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তারা (প্রতিপক্ষ) উঠেপড়ে লেগেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারুক হোসেন জাকারিয়া তাকে মারপিটসহ তার বিরুদ্ধে ভুয়া ও অসত্য তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, তিনি মাটি ব্যবসার সঙ্গে জড়িত না এবং কখনো তাকে মারপিট করেননি। তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে যে অভিযোগ করা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ডুমুরিয়ায় সরকারি সম্পত্তির গাছ কর্তন !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সরকারি ভিপি সম্পত্তিতে থাকা আম,বেল, বাঁশ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে বিক্রি করে দিয়েছে এক প্রভাবশালী ব্যক্তি। উপজেলার খর্ণিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাবেক ডিসিআর ভুক্ত পরিবার এ ঘটনায় আইনগত ব্যব¯’া গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,খর্ণিয়া গ্রাম¯’ বৈদ্যনাথ পাল ও দেবপ্রসাদ পাল তাদের বাড়ি সংলগ্ন এক খন্ড সরকারি জমি ডিসিআর কেটে ভোগদখল করে আসছিল। এমতাব¯’ায় ঘটনার দিন গত বুধবার সকালে ¯’ানীয় প্রভাবশালী কামরুজ্জামান শেখ ও আবু তালেব শেখ ১৫/২০ জনকে সাথে নিয়ে একটি আম গাছ, দুটি বেল গাছ ও ত্রিশটি বাঁশ কেটে ¯’ানীয় কাঠ ব্যবসায়ী মিজান শেখের নিকট বিক্রি করে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। উল্লেখ্য জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে। তাদের ধৃষ্টতা দেখে এলাকার অনেকেই হতবাক হয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া গ্রহণ করা হবে।
ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনায় পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ আহত-৫
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তু”ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খলশিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার আটলিয়া ইউনিয়নের খলশিবুনিয়া গ্রাম¯’ রামপদ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল একই এলাকার আঃ রশিদ তালুকদারের মৎস্য ঘেরের পাশ দিয়ে যাতায়াত কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর উভয় গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে সুকুমার গ্রুপে সুকুমার মন্ডল,মাতা সুন্দরী মন্ডল ও ছেলে অভিজিৎ মন্ডল এবং অপর গ্রুপের রশিদ তালুকদার ও তার স্ত্রী রশিদা বেগম আহত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যব¯’া নেয়া হবে।
কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় জেলায় স্কুল হেলথ ক্লিনিক চালুও ডিজিটাল অ্যাপস করতে হবে
তথ্য বিবরণী
কিশোরীদের স্বাস্থ্যসেবা সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য ও সেবার সহজ প্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে হবে। তাদের জন্য একটি ডিজিটাল অ্যাপস চালু করতে হবে যাতে করে তারা সহজে সেবা নিতে পারে। প্রতিটি জেলায় একটি করে স্কুল হেলথ ক্লিনিক থাকে হবে। কিশোরীদের পরিবর্তনের দ্রুত হতে পারে । তাদের ক্ষমতায়নে এবং বয়স-ভিত্তিক চাহিদাগুলো পূরণের জন্য সম্ভবপর সবকিছু আমাদেরকে করতে হবে । বাংলাদেশে কিশোর-কিশোরীদের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখের বেশি। কিন্তু তারা তাদের সঠিকভাবে বেড়ে ওঠা ও বিকাশের জন্য অপরিহার্য স্বাস্থ্যসেবা ও তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের সামাজিক বাধার সম্মুখীন হয়। কেননা, মানসিক স্বাস্থ্য ও মানসিক অসুস্থতা সম্পর্কে একদিকে যেমন রয়েছে সচেতনতার অভাব, অন্যদিকে কমিউনিটিতে ব্যাপক মাত্রায় প্রচলিত রয়েছে এবিষয়ক নানা নেতিবাচক ধ্যান-ধারণা ও কুসংস্কার। জনউদ্যোগ,খুলনার কিশোরীদের স্বাস্থ্যসেবার সচেতনতামূলক সভায় বক্তারা একথা বলেন।
সোমবার দুপুর ১২টায় নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্যসেবা ও আমাদের করনীয় শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা। বিশেষ অতিথি ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি আফরোজা জেসমিন বীথি, প্রধান শিক্ষক মোছাঃ মাহামুদা খাতুন, সঞ্চালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সন্দীপ রায়, মোঃ আবুল হোসেন, মাহাফুজা হক, মোঃ বদরুজ্জামান, চন্দনা রানী সেন, মোঃ মনিরুজ্জামান আকুঞ্জী, অসীম কুমার দেবনাথ, তাপস কুমার বিশ^াস, কণিকা রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় কৈশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতে হবে। সেখানে কিশোর-কিশোরীরাও সব ধরনের সমস্যা জানতে পারবে। পাশাপাশি অভ্যন্তরীণ ক্রীড়ার ব্যবস্থা করতে হবে। সেখানে অবশ্যই কাউন্সেলিং কর্নার থাকবে। কৈশোরবান্ধব স্বাস্থ্যকেন্দ্রে অভিভাবকদেরও কাউন্সেলিং করাতে হবে। বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরীদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। কারণ, স্কুল-কলেজেই শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজের সময় পেরিয়ে যায়। তাই এ সময়ে টিফিনের ব্যবস্থা করতে হবে।
খুলনা’য় আগমনে বরিশালের নব-নির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত’কে নগর শ্র’লীগ নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা আগমন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত’কে গতকাল খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ’র নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জনান।
এই সময় উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, মো: বাবুল হোসেন, মো: সেলিম হোসেন, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, নুর ইসলাম, মো: আজিম উদ্দিন, ইমরান হোসেন’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, খুলনা মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মরহুম ফকির আবু হোসেন মৃত্যুবরণ করায় তার মরাদেহে পুস্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তার মৃত্যুতে সংগঠনের সকল নেতৃবৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার শান্তি কামনা করে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনান নেতৃবৃন্দ।
কুয়েটে সেরা ইনোভেটিভ আইডিয়া প্রদানকারীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর দাপ্তরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন/অটোমেশন বাস্তবায়ন এবং সেবাসমূহ সহজীকরণের লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের নিকট হতে প্রাপ্ত ইনোভেটিভ আইডিয়াসমূহের মধ্যে হতে নির্বাচিত ইনোভেটিভ আইডিয়া প্রদর্শনী এবং সেরা আইডিয়া প্রদানকারীদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পুরস্কৃত করা হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় ইনোভেশন টিম কর্তৃক ১০ জুলাই সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনোভেশন টিম এর আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, পরিচালক, চেয়ারম্যান, দপ্তর/শাখা প্রধান, এপিএ টিমের সদস্য এবং ইনোভেশন টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচি গৃহীত হয়। কেসিসি’র কঞ্জারভেন্সি বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
সভায় ডেঙ্গু প্রতিরোধকল্পে মহানগরী এলাকায় সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধিসহ নগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া নিজ নিজ বাড়ির আঙিনা নিয়মিত পরিস্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশ বিস্তারের স্থানসমূহ অর্থাৎ ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, ডাবের খোসা, টিনের কৌটা ইত্যাদিতে পানি জমতে না দেয়ার জন্য সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম ও শেখ মোঃ মাসুদ করিম, সহকারী কঞ্জারভেন্সি অফিসার মোঃ আব্দুর রকীব, নূরুন্নাহার এ্যানি, জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সি পরিদর্শকগণ সভায় উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ার পল্লীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে জখম ২১ দিনেও থানায় হয়নি মামলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার কোমরাইল ধামালিয়া বটতলা মোড়ের পাষন্ড স্বামী জাহাঙ্গীর আলম মিঠু স্ত্রী জোসনাকে যৌতুকের দাবিতে পিটিয়ে গুরুত্র আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার ২১ দিন পরেও থানায় মামলা না হওয়ায় ভ’ক্তভোগি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবেন বলে শোনা যাচ্ছে। ঘটনাস্থলে যেয়ে এবং থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, কোমরাইল গ্রামের ধামালিয়া বটতলা এলাকার জাহাঙ্গীর আলম মিঠু(৪২)এর সাথে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার চরকুলিয়া বড়ঘাট গ্রামের মৃত গনি গাজীর মেয়ে জোসনা বেগম(৩৮) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই তাকে তার স্বামী নির্যাতন করে আসছে। তাওে সংসাওে ১৮ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ জুন রাত আনুমানিক সাড়ে ৮ টায় ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে মিঠু তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় মারাত্মক ক্ষত হয়। এ ঘটনায় জোসনার ভাই মোঃ ওবায়দুল ইসলাম এবং ভ’ক্তভোগি নিজে প্রথক দুটি আবেদন করেছেন ডুমুরিয়ায় থানায়। তাদের অভিযোগ গত ২১ দিনে ডুমুরিয়া থানা কোন ব্যবস্থা গ্রহন করেনি। এ ব্যাপারে চেচুঁড়ি পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলম বলেন, জোসনার স্বামী তাকে মারপিট করার সত্যতা পাওয়া গেছে। এখনও মামলা নেয়া হয়নি কেন এমন পশ্নের উত্তর এড়িয়ে যেয়ে বলেন, স্থানীয় চেয়ারম্যান বলেছে ঘটনাটি মিমাংসা করা হবে।
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ ২৪ বোতল ফেনসিডিলসহ দু’জনকে গ্রেফতার করেছে।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা মডেল থানার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে কার্পাসডাঙ্গা ক্যাম্পের এসআই(নিঃ) ইমরান হোসেন, এএসআই(নি:) মোঃ মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কোমরপুর গ্রামে অভিযান চালায়। পুলিশ দেখে এসময় রাস্তা দিয়ে দ্রুত যেতে দেখে পুলিশ তাদের গতিরোধ করে ও মুন্সিপুর গ্রামের লস্কর আলীর ছেলে মোঃ মুরসালিন (২৮)ও কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ফকির মন্ডলের ছেলে হীরক মন্ডল(৩২) কে আটক করে।পরে তাদের দেহ তল্লাশি করে ২৪ পিচ ভারতীয় ফেনসিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
মহেশপুরে প্রতিবন্দী কিশোরীর সাথে সর্ম্পক অতপর ৪ মাসের অন্তসত্তা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক বুদ্ধি প্রতিবন্দী (১৬) কিশোরীর সাথে সর্ম্পকের অভিযোগ উঠেছে মহর আলী (৫০) নামে এক ব্যাক্তি বিরুদ্ধে। বর্তমানে বুদ্ধি প্রতিবন্দী কিশোরী ৪ মাসের অন্তসত্তা। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার আজিবাড়ি নওদাগ্রামের মন্ডল পাড়ায়।
প্রতিবন্দী কিশোরীর পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার আজিবাড়ী নওদাগ্রামের মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে মহর আলী প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় বিবাহ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে একই গ্রামের মিলন হোসেনের বুদ্ধি প্রতিবন্দী কন্যা ছনিয়া খাতুনের (১৬) সাথে অবৈধ ভাবে দৈহিক মেলামেশা করে আসছিল। এক পর্যায়ে গত ২৪ জুন বিকাল ৩ টার দিকে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রতিবন্দীর বাড়ির উত্তর পাশে একটি লেবু বাগানে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্দি কিশোরীর সাথে পূনরায় দৈহিক মেলামেশা করে। তারপর থেকে বুদ্ধি প্রতিবন্দি কিশোরী অন্তসত্তা হয়ে পড়ে। বর্তমানে বুদ্ধি প্রতিবন্দী কিশোরী ৪ মাস ১১ দিনের অন্তসত্তা।
এ ঘটনায় মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বুদ্ধি প্রতিবন্দী কিশোরীর পিতা মিলন হোসেন।
অন্তসত্তা বুদ্ধি প্রতিবন্দী কিশোরী জানান, মহর আমাকে বিয়ের ও টাকার লোভ দেখিয়ে আমার সাথে অবৈধ সর্ম্পক করেছে। শুধু তাই না আমি তার কথা মত না চললে আমাকে মেরে ফেলারও হুমকি দিতো সে।
অন্তসত্তা বুদ্ধি প্রতিবন্দী কিশোরীর পিতা ও মা জানান,আমার পাগল মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার সাথে মহর যা করেছে তার জন্য আমরা এখন সমাজে মুখ দেখাতে পারছিনা। পাগলি মেয়ে ও তার এ সন্তান নিয়ে আমরা এখন কি করবো ? আমি এর সুষ্ঠু বিচার চায়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) খন্দকার শামীম উদ্দীন জানান, বিষয়টি আমি মৌখিক ভাবে সুনেছি। কিন্তু মেয়ের পরিবারের লোকজন অভিযোগ দেওয়ার কথা ছিলো কিন্তু তারা এখনও থানায় এ বিষয়ে অভিযোগ দেয়নি।
বিশ^ টিকাদান সপ্তাহ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনায় বিশ^ টিকাদান সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সফলতার কারণে সাধারণ মানুষ এখন আগ্রহসহকারে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসে। তবে করোনা অতিমারী চলাকালে টিকাদান কর্মসূচি কিছুটা বাঁধাগ্রস্ত হয়েছে। ঐ সময়ে টিকার ডোজ হতে বাদপড়া শিশুদের টিকার আওতায় নিয়ে আসাই বিশ^ টিকাদান সপ্তাহ পালনের উদ্দেশ্য। জনবল সংকটসহ বেশ কিছু প্রতিবন্ধকতা থাকার পরেও খুলনা জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের চেষ্টা অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ^ব্যাপী করোনা ভাইরাস অতিমারী চলাকালে স্বাস্থ্য ঝুঁকির কারণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির নিয়মিত কার্যক্রম কিছুটা ব্যহত হয়। এর ফলে বিশে^র অনেক দেশে টিকার মাধ্যমে নিয়ন্ত্রণে থাকা রোগগুলোর প্রাদুর্ভাব পুনরায় লক্ষ্য করা যায়। এই ঝুঁকি হতে রক্ষাপেতেই বিশ^ টিকাদান সপ্তাহের এই আয়োজন। বর্তমানে দেশে শিশুদের পূর্ণ টিকাদান কাভারেজ জাতীয় পর্যায়ে ৯৬ শতাংশ। সন্তান ধারণক্ষম নারীদের টিডি-৫ টিকাদান কাভারেজ জাতীয় পর্যায়ে ৮০ শতাংশের বেশি। দেশে পোলিও এবং মা ও নবজাতকের ধনুষ্টংকার মুক্ত অবস্থা বজায় রয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ দেশ হতে হাম, রুবেলা ও কনজেনিটাল রুবেলা সিনড্রোম দূর হবে বলে আশা করা যায়। করোনার কারণে দেশে ২০২১ সালে টিকা না পাওয়া শিশুর সংখ্যা ছিলো ৫৯ হাজার ১০৭ জন যা ২০২২ সালে কমে ২৪ হাজার ১৮৮ জনে নেমে আসে আবার আংশিক টিকা প্রাপ্ত শিশুর সংখ্যা ২০২১ সালে ছিলো প্রায় ১০ লাখ, যা ২০২২ সালে তিনলাখ ১৮ হাজার ৭৬০ এ নেমে আসে।
সভায় জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল-বেরুনী, বিশ^ স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয় ডাঃ মোঃ আরিফুর রহমানসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য দপ্তর এবং পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক দফার পক্ষে জনমত সৃষ্টিতে খুলনায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ সেপ্টেম্বরে
খবর বিজ্ঞপ্তি
স্বৈরশাসন বিরোধী, সরকার পতন আন্দোলনে এক দফার পক্ষে জনমত সৃষ্টির জন্য খুলনায় গণতন্ত্র মঞ্চ’র উদ্যোগে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য গণতন্ত্রমনা জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।
সোমবার ১০ জুলাই দুপুরে স্যার ইকবাল রোডস্থ একটি আবাসিক হোটেলে গণতন্ত্র মঞ্চ’র খুলনা জেলার শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মঞ্চ’র আহবায়ক ও জেএসডি নেতা মোঃ লোকমান হাকিম সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন মঞ্চ’র সদস্য সচিব, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনির চৌধুরী সোহেল, সদস্য সচিব কামরুজ্জামান টুকু, জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নগর সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কে. এম আলী দাদ। সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জাতীয় সংসদে ইসির ক্ষমতা খর্ব করে প্রহসনমূলক দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের তীব্র নিন্দা করা হয়। নেতৃবৃন্দ বলেন, এই চক্রান্ত জনগণ যে কোন মূল্যে প্রতিহত করবে। সভায় গণসংহতি আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান টুকুকে গণতন্ত্র মঞ্চ’র খুলনা জেলা শাখার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত, উপজেলা, নগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে মঞ্চ’র কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনায় অস্ত্রসহ ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ইলাইপুর, রূপসা, খুলনায় জেলার ১৪০ জন ভিডিপি সদস্যদের ২১ দিনব্যাপী অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক, ৩ আনসার ব্যাটালিয়ন চন্দন দেবনাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গঠনে আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। সন্ত্রাস দমন, বাল্যবিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবজীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীগণ উপকৃত হবেন এবং সংগঠনও উপকৃত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মোহাম্মদ মিরাজুল ইসলাম খান ও প্রশিক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলাম সহ প্রশিক্ষকবৃন্দ ।
দাকোপে সদ্য যোগদান করা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা
মোঃ শামীম হোসেন – বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ উপজেলায় সদ্য যোগদান কৃত নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ৯ জুলাই রবিবার বিকেলে সদ্য যোগদান করা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীকে তার নিজকার্য্যলয় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা, উপজেলা পঃ পঃ স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা প্রজিৎ রায়, সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক জি এম আজম, অফিসের সি এ বিকাশ বর্মন, জিয়া শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
চালনা পৌরসভা ও দাকোপে মশার উপদ্রব বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে ও চালনা পৌরসভায় মশার উপদ্রব বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে। দিনে দিনেই বেড়ে চলচ্ছে মশার উপদ্রব। এ থেকে রক্ষা পেতে পৌরসভার ৭ ও ৯ নং ওয়াডের কমিশনারদের” স্প্রে ” করতে দেখা গেছে। কিন্ত পৌরসভার প্রাণকেন্দ্র যেটা চালনা বাজার সহ দাকোপ উপজেলা সদর এলাকা ( ৫, ৬, ৮) নং ওয়াডের মশানিধনের কোন কার্ষক্রম গ্রহণ করা হয়নি। সরেজমিনে ঘুরে খোঁজ খবর নিয়ে জানা যায়, চালনা পৌরসভার চায়ের দোকানে মুদি, কাপড়সহ বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, যে কোন সময়ে একটু বর্ষা হলেই বা না হলেও সারাদিন ধরে মশার উপদ্রব বেড়েই চলেছে। কেউ কেউ মশার কোয়েল সারাক্ষণ পুড়িয়ে চলেও কোনক্রমে থাম ছেনা মশার উপদ্রব। ফলে এ সকল ব্যবসায়িকদের দোকানে কোন কাষ্টমার তেমন আসছে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাবেচা করছে। এক মাত্র মশার উপদ্রব থেকে নিজেকে রক্ষা করতে এমনভাবে চলতে হছে এ সকলদের। আবার অনেক কাষ্টমারকে চায়ে দোকানে বসে হাত, পা, সবসময় নাড়া চড়াও করতে দেখা গেছে। চোখ,কান,ও মুখের উপর সার্বক্ষণিক হাত নাড়াতে দেখা গেছে। মশার উপদ্রব থেকে পৌরসভাবাসীকে রক্ষা করতে কোন পদক্ষেপ নিবে কি না বা কি কি ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এমন প্রশ্নের উওরে চালনা পৌরসভার প্যানেল মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিল শেখ মেহেদী হাসান বুলবুল এ প্রতিবেদক কে বলেন, ৮ ই জুলাই শনিবার আমরা পৌরসভা থেকে প্রথমে কাজ শুরু করেছি ৭ ও ৯ নং ওয়ার্ডে। পর্যায়ক্রমেই প্রতিটি ওয়াডে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করা হবে। চালনা পৌরসভার ৭ ও ৯ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু করায় চালনা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র সনত কুমার বিশ্বাস ও প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এলাকাবাসী। একই সাথে চালনা পৌরসভার অন্য ওয়ার্ডবাসী ও দাকোপ উপজেলার সকল ইউনিয়ন বাসীর দাবি মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকল এলাকায় এভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। বাজুয়ার চাঁদপাড়া থেকে সুপদ মন্ডল জানান মশার জ্বালায় এলাকাবাসী অতিষ্ট। কোন জায়গায় একটু বসার উপায় নেই যেখানে যাবে শুধু মশা আর মশা। লাউডোব থেকে জলিল শেখ বলেন কি বলবো ভাই মশার জ্বালায় দিনেও একটু ঘুমানোর উপায় নেই মুশড়ি টানালেও মশা মুশড়ির ভিতর ঢুকে যায়। এতো ছোট মশা যে মুশড়িতেও মানে না। বানিশান্তা ইউনিয়ন থেকে উত্তম মন্ডল জানান মশার জ্বালায় শুধু মানুষ না গরু – ছাগল ও পোষা দায় হয়ে পড়েছে গোয়াল ঘরে ডাবল মুশাড়ি টানিয়েও রক্ষা নাই মশার কয়েল ধুপের ধোঁয়া কোন কিছুই রোধ করতে পারছে না মশাকে। আমরা খুব যন্ত্রনায় আছি। কৈলাশগঞ্জ ইউনিয়ন থেকে জুয়েল রপ্তান জানান মশার ভয়ে আমরা আতংকে আছি। এদিকে খুলনায় ডেংগু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে খবর শুনেছি তাই এলাকার লোকেরা ভয়ে দিন কাটাচ্ছে। গৌরাঙ্গ রায় জানান চালনা পৌরসভায় যেভাবে মশক নিধন কার্যক্রম চলছে এভাবে চালনাসহ দাকোপের সকল এলাকায় কার্যক্রম চালাতে হবে।
দাকোপে তক্ষক সাপবিক্রির সংঘবদ্ধ চক্রেরসদস্য আটক -১ পলাতক -৩
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় লাউডোব গ্রাম থেকে থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসাপ বিক্রির সময় হাতে নাতে ১ জন আটক। অতপর সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য পালাতক রয়েছে। দাকোপ থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮জুলাই দিবাগত গভীর রাতে ৩ নং লাউডোব ইউনিয়নে লাউডোব গ্রামের প্রফুল্ল কয়াল এর পুত্র মহিম কয়াল(৫০), জিনাদআলী শেখ এর পুত্র আকরাম শেখ (৪৮), নুরআলী শেখ এর পুত্র মাসুদ শেখ (২৮) ও মাসুদ শেখ এর স্ত্রী নাসমিন শেখ(২২) নামের একটি সংঘবদ্ধ চক্র লাউডোব পশ্চিম পাডা গ্রামের বাড়ীর পাশে ফাঁকা জায়গায় অবৈধভাবে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক বিকিকি করছিল। এমন সময় ঐ স্থানে হঠাৎ উপস্থিত হয় দাকোপ থানা পুলিশের এস আই বিজয় কৃষ্ণ কর্মকার, আজমীর হোসেন সহ কনস্টেবল হেলালুর রহমান, মোল্লা নাইমুর,ও বিশ্বজিৎ এ পুলিশ ফোর্সের একটি চৌকুস দল। ঘটনা স্থলে থেকে নিষিদ্ধ একটি জীবিত ১৪. ৫ ইঞ্জি লম্বা তক্ষক সহ হাতেনাতে মহিম কয়ালকে আটক করে। পরে আকরাম, মাসুম ও নাসমিন এ ৩ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে থানায় এসে ধৃত মহিম কয়ালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে পলাতক ঐ তিন জন আসামির নামে বলে তারা এ তক্ষক সাপ পাচার চক্রের সক্রিয় সদস্য ছিল। থানায় একটি নিষিদ্ধ বন্য প্রানী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ৪ জনকে আসামী করে ধৃত মহিম কয়ালকে জেল হাজতে পাঠানো হয়েছে এব্যাপারে দাকোপ থানা পুলিশ ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত বলেন আসামী দের বিরুদ্ধে নিষিদ্ধ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো এধরণের অবৈধ পাচারকারী চক্রের বিরুদ্ধে এমন ধরনের অভিযান অব্যহত থাকবে।
বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে বাড়িতে ঢুকে তরুণীকে ধর্ষণ মামলায় জহির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হাবাসপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক সেখেরগাড়ী গ্রামের আলীজান মণ্ডলের ছেলে।
এর আগে জোরপূর্বক তরুণীকে ধর্ষণ করলে ওই তরুণীর মা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেন।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। রোববার ওই তরুণীর মা বাদী হয়ে মামলা করলে রাতে অভিযুক্ত জহির হোসেনকে আটক করা হয়। পরে সোমবার সকালে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে মীমাংসার প্রস্তাব, তরুণীর আত্মহত্যাচেষ্টা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে প্রতিবেশী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জহির হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে অভিযুক্তের পরিবার ১০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করে। এদিকে লোকলজ্জার ভয়ে ওই তরুণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
অভিযুক্ত যুবক একই গ্রামের আলীজান মণ্ডলের ছেলে। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক এ ঘটনা ঘটিয়েছে ওই যুবক। পরে লোকলজ্জায় শনিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই তরুণী। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে মহেশপুর থানায় মামলা করেছেন।
ধর্ষণের শিকার ওই তরুণীর চাচি জানান, ঘটনার দিন দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে জহির হোসেন গোয়াল ঘরে নিয়ে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে রাতে অভিযুক্তের পরিবার ১০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার চেষ্টা করে। লোকলজ্জার ভয়ে শনিবার সকালে ওই তরুণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
মহেশপুর থানার এসআই জুম্মন আলী জানান, এ ঘটনায় জহির হোসেনকে অভিযুক্ত করে মামলা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।
সমস্যায় ধুঁকছে দেশের প্রথম দ্বিতল রেলস্টেশন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
নানা সমস্যায় জর্জরিত দেশের প্রথম দোতলা স্টেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিটিশ আমলের এ স্থাপত্যের মূল ভবনের জায়গায় জায়গায় পরগাছা জন্মেছে। সিঁড়ি ও দেওয়ালের অবস্থায়ও বেহাল। মূল ভবনের সিঁড়িতে পর্যাপ্ত আলোর অভাবে আতঙ্কে ওঠানামা করতে হয় যাত্রীদের। দ্বিতীয় প্ল্যাটফর্মে নেই যাত্রীছাউনি।
ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এ রেলস্টেশন ভবনের গোড়াপত্তন বলে ধারণা করা হয়। বিলের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হওয়ায় রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল। সে কারণেই প্রয়োজনীয়তা থেকেই এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়। মোগল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্যশৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে এ দ্বিতল স্টেশনটি।
এখানে শুধু দোতলা স্টেশন ভবনই নির্মাণই করা হয়নি; দোতলা রেলস্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে রোপণ করা হয়েছিল। সেগুলোর অবশিষ্ট অংশ হিসেবে এখনো স্টেশনের প্ল্যাটফর্মে বিরল প্রজাতির একটি পামট্রি রয়েছে।
আলমডাঙ্গা স্টেশনে দীর্ঘদিন ধরে কুলির কাজ করছেন হায়দার আলী। তিনি বলেন, ‘বয়সতো অনেক হলো। অনেক আগে থেকে এখানে কুলির কাজ করি। এই স্টেশনটা মূলত ইংরেজরা করেছিল। এরাম (এরকম) দোতলা স্টেশন আর কোথাও নেই। অনেক মানুষ দেখতে আসে এটা। তবে স্টেশনের মেরামত খুব দরকার। সেই ইংরেজরা কবে করে গেছে। এখনো সেভাবেই আছে।’
তথ্য ঘেঁটে জানা যায়, বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর থেকে। সেসময় চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেললাইন স্থাপিত হয়। নীলকরদের বিরুদ্ধে এ অঞ্চলে কৃষক বিদ্রোহের কারণে বিতাড়িত কিছু নীলকর জগতিতে আখ মাড়াইয়ের কল উৎপাদন শুরু করেছিলেন। ভারী ভারী আখ মাড়াইয়ের কল বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছানো সহজ হবে রেলপথে। এমন চিন্তা থেকেই কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেললাইন স্থাপিত হয়। পরে ১৮৬২ সালে আলমডাঙ্গায় দ্বিতল রেলস্টেশনটি নির্মাণ করা হয়।
পরে ১৮৭১ সালের ১ জানুয়ারি গোয়ালন্দ পর্যন্ত বর্ধিত করা হয়। ১৮৯৭ সালে দর্শনা-পোড়াদহ সেকশনটি (অঞ্চল) সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইনে উন্নীত করা হয়। পর্যায়ক্রমে ১৯০৯ সালে পোড়াদহ-ভেড়ামারা, ১৯১৫ সালে ভেড়ামারা-ঈশ্বরদী এবং ১৯৩২ সালে ঈশ্বরদী-আব্দুলপুর সেকশনগুলোকে ডাবল লাইনে উন্নীত করা হয়।
আলমডাঙ্গায় কুমার নদের ওপর ‘লাল ব্রিজ’ খ্যাত বর্তমান রেলওয়ে ব্রিজটি ১৯০৯ সালে উদ্বোধন করা হয়। পরে কালিদাসপুর থেকে রেলস্টেশন আলমডাঙ্গায় স্থানান্তরিত হয় বলে জানা যায়।
স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিলেন আনছার আলী নামের এক বৃদ্ধ। তিনি বলেন, ‘স্টেশনের দ্বিতল ভবন মূলত ১৭৫৩ সালের পরে তৈরি। কারণ তখন ব্রিটিশরা ভবনটি অত্র এলাকার নীল চাষের অফিস হিসেবে ব্যবহার করতো। এ স্টেশনের নিচের ভবনে যে কত নীল চাষির রক্ত মিশে আছে, সেটা বলাই বাহুল্য।’
সরেজমিন দেখা গেছে, রেলস্টেশনের মূল ভবনটি সংস্কার করা হয়নি। সামনের দেওয়ালের ইট-সুরকির ফাঁকে জন্মিয়েছে কলাগাছ। আশপাশে জঙ্গলের মতো পরিবেশ তৈরি হয়েছে।
এ অবস্থায় রেললাইন ও স্টেশন সংস্কার, ঢাকাগামী ট্রেনের বরাদ্দ সিট সংখ্যা বৃদ্ধি ও নতুন ট্রেনসহ বেশকিছু দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবির মধ্যে রয়েছে দেশের একমাত্র দ্বিতল রেলওয়ে স্টেশন ভবনের আদি নির্মাণশৈলী অক্ষুণ্ন রেখে আধুনিকায়ন, আপ ও ডাউন প্ল্যাটফর্ম বর্ধিতকরণ, এক্সপ্রেস রোড ও ফুটওভার ব্রিজ স্থাপন, যাত্রী ছাউনি বর্ধিতকরণ ও চিত্রা-সুন্দরবন এক্সপ্রেসের বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি।
কুষ্টিয়ার দৌলতপুরে যাওয়ার জন্য বাচ্চা নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘আলমডাঙ্গা স্টেশনটা অনেক পুরোনো। এ স্টেশনে বসার পরিবেশ ভালো না। বিল্ডিংগুলোরও দুর্দশা অবস্থা। দেশের একমাত্র দোতলা স্টেশন নানা সমস্যায় জর্জরিত। অথচ কর্তৃপক্ষের কোনো খেয়ালই নেই।
স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গীতা পাল নামের এক নারী যাত্রী বলেন, ‘দোতলা স্টেশনে নামতে খুব কষ্ট হয়। কারণ সিঁড়ি ঘরটা ভালো না। যে কারণে ঘুরে যেয়ে নামতে হয়। ওইদিকটা সংস্কার করা দরকার।’
যাত্রী তরুণ কুমার সাহা বলেন, ‘স্টেশনের মূল সিঁড়ি ভবন অনেকটা অকেজো হয়ে রয়েছে। সিড়িতে পর্যাপ্ত আলো না থাকায় রাতে নামতে ভয় করে। মাদকসেবীদের কারণে রাতে যাত্রীরা ভয়ে থাকেন। এসব বিষয়ে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’
আনন্দধাম এলাকার এক যাত্রী বলেন, ‘এটা একটি প্রাচীন রেলস্টেশন। এখানে প্রায় সব ট্রেনই থামে। মেইন প্ল্যাটফর্মে টয়লেট আছে কিন্তু দ্বিতীয় প্লাটফর্মে যাত্রীছাউনি নেই, টয়লেটও নেই। এ কারণে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।’
এ বিষয়ে আলমডাঙ্গা রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, আলমডাঙ্গা স্টেশনের ঐতিহ্য ধরে রাখতে হলে এটা ভাঙার সুযোগ নেই। স্টেশনের অনেক সংস্কার হয়েছে এবং হচ্ছে। তবে বর্তমানে ওপারের অর্থাৎ ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী স্থাপনসহ টুকিটাকি বেশ সংস্কার প্রয়োজন। আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে সমস্যাগুলো আগেই জানিয়েছি।
তিনি আরও বলেন, এখানে কর্মরত আছি প্রায় ৭-৮ বছর। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে শুধু স্টেশনটি দেখতে আসেন। আমারও বেশ ভালো লাগে। এখানে এখনো একটা পামট্রি ও একটি কাঠমল্লিক গাছ আছে, যেটা ব্রিটিশরা লাগিয়ে ছিল।
নির্মাণাধীন ভবনের বিমচাপা পড়ে শ্রমিক নিহত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে চাপা পড়ে জাহিদ হোসেন (১৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দুপুরের দিকে বাগআঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হোসেন পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।
সঙ্গে থাকা নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার কামরুল ইসলামের একটি বাড়ি নির্মাণের সেন্টারিংয়ের কাজ করছিলেন জাহিদ হোসেন। এ সময় অসাবধানতাবসত বিম ভেঙে পড়লে জাহিদ হোসেন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নির্মাণাধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল আল মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে যাই। এখানে এসে জানতে পারলাম তারা দীর্ঘ ৩ মাস যাবত ওই বিল্ডিংয়ে কাজ করছিল। নিয়ম অনুযায়ী আমরা তার জন্য যা করার দরকার তাই করবো।
স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান, নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করে। সোমবার দুপুরে কাজ করতে গিয়ে বিম ভেঙে চাপা পড়ে সে মারা গেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি।
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যা
খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সস্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন-সমাবেশ ও রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা। কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, আইজিপি, মহাপরিচালক র্যাব, অতিরিক্ত আইজিপি নৌ-পুলিশ, ডিআইজি খুলনা রেঞ্জ ও কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগরের সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হাসান আলীর সঞ্চালনায় মানববন্ধনে অংশ নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. গোলাম মওলা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
কর্মসূচিতে কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতাসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এ সময় তারা বলেন, রুবেল হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও এ ঘটনার কোনো কূল-কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খুঁজে বের করতে ব্যর্থ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কার্যত অদ্যাবধি কুষ্টিয়ার বহুল আলাচিত সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডের ঘটনাটি অন্ধকার হিমাগারে গতিশূন্যতায় পড়ে রয়েছে।
কর্মসূচি শেষে কুষ্টিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা অবিলম্বে সাংবাদিক রুবেলের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। পরে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ খাইরুল আলমের কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
২০২২ সালের ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকায় কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে বসে দায়িত্ব পালন করছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল। তিনি সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া পৌর বাজারে পৈতৃক কাঁচামালের আড়ত ও বিভিন্ন সরকারি দফতরে ঠিকাদারি করতেন। অফিসে কর্মরত থাকা অবস্থায় হঠাৎ করে মুঠোফোনে একটি কল এলে তিনি কাউকে কিছু না বলেই হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সবগুলো মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার চারদিন পর ৭ জুলাই দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় গড়াই নদে নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরের দিন ৮ জুলাই নিহত রুবেলের চাচা মিজানুর রহমান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী নিহত সাংবাদিক রুবেলের চাচা বলেন, প্রথম প্রথম এক থেকে দুই মাস আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা ভালো ছিল। এরপর থেকে তাদের উৎসাহ ও তদন্তে ভাটা পড়ে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কারা, কী কারণে রুবেলকে হত্যা করলো তার কিছুই জানতে পারবো না এটা তো হতে পারে না। মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়ার জন্য তিনি গত বছরের ১৫ সেপ্টেম্বর পুলিশের আইজি বরাবর আবেদন করেছেন। কিন্তু আবেদনের কোনো জবাব মেলেনি। মামলাটি বর্তমানে নৌ পুলিশ তদন্ত করছে।
শিক্ষকের কুরুচিপূর্ণ বক্তব্য ভাইরাল, বহিষ্কার দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি
যশোরে এক শিক্ষকের কুরুচিপূর্ণ বক্তব্য ভাইরালের ঘটনায় তার বহিষ্কার দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় যশোরে বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধন করের।
সম্প্রতি ওই স্কুলের সহকারী শিক্ষক শফিকুজ্জামানের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুজ্জামান ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি। তিনি দীর্ঘদিন ধরে সহকর্মী শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন। গ্রুপিং করে বিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছেন। অনেক শিক্ষকের এমপিওভুক্তিতে বাধা সৃষ্টি করেছেন। তার কারণে অনেক ভালো শিক্ষক বিদ্যালয় ছাড়তে বাধ্য হয়েছেন। পাশাপাশি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত করার চেষ্টা করছেন।
সবশেষ তিনি ফোনে সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, অ্যালভিনা আক্তার ও সহকারী প্রধান শিক্ষক ঝর্ণা আক্তারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এ মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি জানার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ও অভিভাবকরা এ মানববন্ধন করেন। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক শফিকুজ্জামানের বহিষ্কার দাবি করা হয়।
মানববন্ধনে স্কুলটির সাবেক শিক্ষার্থী শরিফুল ইসলাম মনা, ফয়সাল ইসলাম, আলমগীর হোসেন, সিন্টু মিয়া, মোছা. হেনা খাতুন প্রমুখ বক্তব্য দেন।
জানতে চাইলে যশোর বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার হালদার বলেন, সহকারী শিক্ষক শফিকুজ্জামানের কুরুচিপূর্ণ বক্তব্য ও তার বিরুদ্ধে মানববন্ধনের বিষয়টি আমরা অবগত। স্কুলের গভর্নিং বডির সভাপতি দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
বাগেরহাটে ১ লাখ তালের চারা রোপণ
বাগেরহাট প্রতিনিধি
ঘন সবুজে আবৃত ধানক্ষেত, মাঝখানে কর্দমাক্ত মেঠোপথ। এর দু’পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাল গাছ। বাংলাদেশের উপকূল এবং গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি এটি। তবে এমন নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া দুর্লভ। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তাল গাছ।
দেশে সম্প্রতি বজ্রপাতে প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাগেরহাট জেলায় এক লাখ তাল গাছের বীজ ও চারা রোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে জেলার নয়টি উপজেলায় তাল গাছের বীজ ও চারা রোপণের কার্যক্রম চলছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাল গাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়ক। প্রবল ঝড়-বৃষ্টি ও আকাশের বিজলি থেকে মানুষ ও প্রাণীজগৎ রক্ষা করতে তাল গাছ অগ্রণী ভূমিকা রাখে। যে এলাকায় তাল গাছের সংখ্যা বেশি, সে এলাকায় ঝড় ও বিজলিতে মানুষ ও পশু-পাখির মৃত্যুর হার কম।
তাল গাছের শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত প্রবেশ করায় ঝড়ে হেলে পড়ে না। যেখানে কোনো কিছুর চাষ হয় না, সেখানেও তাল গাছ শক্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে। নতুন রাস্তার ল্যান্ডস্কেপ, বাঁধ ও নদীভাঙন রোধে তাল গাছের রয়েছে সফল প্রয়োগ।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এ প্রধানমন্ত্রী ২৫ দফা নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। এর ২১ দফা নির্দেশনায় বলা হয় বজ্রপাত প্রবণ এলাকায় তাল গাছ রোপণ করার কথা। বাগেরহাট একটি বজ্রপাত প্রবণ জেলা। কিছুদিন আগেও মোরেলগঞ্জে বজ্রপাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রাণহানি নিয়ে জেলা উন্নয়ন সভায় আলোচনা করে, সবার মতামতের ভিত্তিতে তাল গাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করি।
তিনি আরো বলেন, জেলার নয়টি উপজেলার প্রতিটিতে ১০ হাজারসহ জেলা পর্যায়ে মোট এক লাখ তাল গাছ রোপণ করব। তালের চারা সংগ্রহ এবং মনিটর করার জন্য একটি কমিটি করা হয়েছে। এত তালের চারা পাওয়া কষ্টকর। তবে এই কমিটি দেশের বিভিন্ন জায়গায় খোঁজ করে এরইমধ্যে ৬০ তালের চারা রোপণের ব্যবস্থা করা হয়েছে। এগুলো রাস্তার পাশে এবং মাঠে লাগানো হচ্ছে।











































