Home জাতীয় মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ

মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণ

13

ঢাকা অফিস।।
রাজধানীর মগবাজার মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে মগবাজারের দিলু রোডের মুখে এ ঘটনা ঘটে। এতে জাকির হোসেন নামে এক সিকিউরিটি গার্ড আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল ফেলা হয়। এর একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিস্ফোরণের ঘটনায় আহত সিকিউরিটি গার্ড জাকির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন আমাদের সময়কে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে এসেছি। সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জেনেছি। হামলার কারণ এখনো জানা যায়নি। তদন্ত করে জানা যাবে।