Home আঞ্চলিক পাইকগাছায় নবজাতকের লাশ উদ্ধার

পাইকগাছায় নবজাতকের লাশ উদ্ধার

13

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় নবজাতকের বেওয়ারিশ লাশ পাওয়া গেছে। রোবার সকালে উপজেলা রাড়ুলী ইউনিয়নের বাঁকা সেতুর নিচে এলাকাবাসি দেখতে পায় ওই লাশ। পুলিশ লাশটিকে উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, রোবার সকালে রাড়ুলী ইউনিয়নের বাঁকা সেতুর নিচে এলাকাবাসি নবজাতকের বেওয়ারিশ মৃত্যু লাশ দেখতে পায়। এ সময থানাায় জানালে পুলিশ মৃত্যু বাচ্চাটিকে উদ্ধার করে। কার বাচ্চা সেটি জানা যায়নি। পরে নবজাতকের লাশটি সুরত হাল শেষে ময়না তদন্ত ও ডিএনএ পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লোক লজ্জার ভয়ে কে বা কারা এ বাচ্চাটি মৃত্যু অবস্থায় ফেলে রেখে যেতে পারে। লাশটির ময়না তদন্তের শেষে রোববার দুপুরে আনজুমান মফিদুলে দাফন করা হয়।

পাইকগাছায় অভিযানে ১৩ গ্রেফতারী পরোয়ানার আসামি গ্রেফতার

পাইকগাছা থানাপুলিশের অভিযানে ১৩ গ্রেফতারী পরোয়ানার আসামিকে গ্রেফতার করছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার কাশিম নগরেরর কাশেস আলীর ছেলে ইকবল হোসেন(২৮), খড়িয়ার আমির আলীর ছেলে ফারুক(৪০), সরলের সিরাজুল ইসলামের স্ত্রী আনজুয়ারা (৩৮), শ্রীকন্ঠপুর ফকির আলীর ছেলে ইউসুফ (৬০), আফিল ঢালীর ছেলে জুল ফিক্কার ঢালী(৩১),সুবল দাশের ছেলে তাপস(৪৮)ও স্বপন(৫৫) নোয়ায় গ্রামের মুজিবর গাজীর ছেলে হোসেন গাজী(৩৫), ষিববাটী শেরআলীর ছেলে হোসেন আলী(৫৯), কমলাপুরের সালাম হোসেনের ছেলে নাইম হোসেন(২৫), হামরাইলের কালাচাঁদের ছেলে রেজাউল করিম(৩৫), খাটুয়ামারীর আরশাদ আলীর ছেলে মতিয়ার গাজী (৫৭), হরিঢালীর সুকুমার ধরের ছেলে তপন ধর(৪০)কে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার ১৩ আসামিকে গ্রেফতার করা হয়।রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।