Home আঞ্চলিক অভয়নগরে সাজাপ্রাপ্ত আসামি আটক

অভয়নগরে সাজাপ্রাপ্ত আসামি আটক

18

 

তামিম আহমেদ মনির, অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইমরান গাজী (৪৫) কে আটক করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) ভোররাতে উপজেলার সিদ্ধিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইমরান গাজী উপজেলার সিদ্ধিপাশা গ্রামে মৃত. মোবারকর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আটক ইমরান গাজীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। প্রথম স্ত্রীর করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। মামলার পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলো। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে কারাদ-ের রায় প্রদান করেন।
সিদ্ধিপাশা ক্যাম্পের আইসি এসআই আকরাম হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে উক্ত আসামিকে সঙ্গীও সহ রবিবার ভোরবেলায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইমরান গাজীকে আটক করা হয়েছে। আসামিকে রবিবার সকালে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।