Home খেলাধুলা বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে বিকল্প চিন্তা শ্রীলঙ্কার

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে বিকল্প চিন্তা শ্রীলঙ্কার

14

ক্রীড়া প্রতিবেদক

এক করোনা সব কিছু উল্টেপাল্টে দিয়েছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহথেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। কিন্তু এই সিরিজটি বাদ দিয়ে এখন অন্য চিন্তা করতে হচ্ছে তাদের।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই দুই দলের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। কলম্বো, গল আর ক্যান্ডিতে তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। এখনও সফর অবশ্য স্থগিত হয়নি। তবে হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট। তাই বিকল্প ভাবনা ভেবে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ যদি এই সফরে শেষ পর্যš Íযেতে না পারে, তবে আগেভাগেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) আয়োজন করবে স্বাগতিকরা।
আগামী আগস্ট-সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এই টুর্নামেন্টটি হওয়ার কথা। তার আগে জুনে ভারত এবং জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ছিল শ্রীলঙ্কার। কিন্তু এখন দুটি সিরিজই অনিশ্চয়তায় পড়ে গেছে, মনে করেন লঙ্কান ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা। তিনি বলেন, ‘এই মুহূর্তে দুটি সফরই অনিশ্চিত। ভারত সিরিজ বাদ হয়ে গেছে। বাংলাদেশ সিরিজও অনিশ্চয়তার দোলাচলে। যদি আগামী মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি না হয়, তবে এই বছর তারা কেউই আসতে পারবে না।’
তাই বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকতে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগটা মাঠে গড়ানো জরুরী বলে মনে করেন বোর্ড সেক্রেটারি। তার ভাষায়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে আমরা কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় নিয়ে এসএলপিএল শুরু করতে চাইছি। যেহেতু এই সময়টায় কোনো আন্তর্জাতিক সফর হচ্ছে না। যদি আইসিসি অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ চালানোর সিদ্ধাš Íনেয়, তবে এসএলপিএল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।’

প্রস্তুতির জন্য ৬ সপ্তাহ চান জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক
সম্প্রতি বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের নতুন তারিখ প্রস্তাব করা হয়েছে বাংলাদেশের। এর পর থেকেই খুব তৎপর জাতীয় দলের কোচ জেমি ডে।
এমনিতে নিয়মিতই ফুটবলারদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে চলেছেন। করোনাকালে বর্তমানে অবস্থান করছেন ইংল্যান্ডে। এই পরিস্থিতিতেও শিষ্যদের ফিটনেস ধরে রাখতে নানা ধরনের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন। কারণ বাছাই পর্বের চারটি ম্যাচ এখনও বাকি। সেজন্য প্রয়োজন প্রস্তুতির। তাই একটা পরিকল্পনাও করে রেখেছেন তিনি। বাছাইপর্বে আগামী ৮ ও ১৩ অক্টোবর হবে দুটি ম্যাচ। প্রথমটি আফগানিস্তান ও পরেরটি কাতারের বিপক্ষে। এরপর ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত এবং ওমানের বিপক্ষে। ডে তাই পর্যাপ্ত সময় নিয়েই মাঠে নামতে চাইছেন। এর মধ্যেই আবার বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কাজ চলছে। চুক্তির দ্বারপ্রান্তে দু’পক্ষই। তবে এসবের মাঝেই শিষ্যদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন জাতীয় দলের ইংলিশ এইকোচ।
তিনি বলেছেন প্রস্তুতি নিয়ে তার পরিকল্পনার কথা, ‘অনেক দিন ধরেই ফুটবলাররা খেলার মধ্যে নেই। এক দিক দিয়ে তারা অনেক দিন বিশ্রামও পাচ্ছে। যেহেতু বিশ্বকাপ বাছাইয়ের তারিখ প্রাথমিকভাবে ঠিক হয়েছে। তাই আমি মনে করি এর প্রস্তুতির জন্য অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় প্রয়োজন।’

চট্টগ্রামের কোচেদের পাশে তামিম

ক্রীড়া প্রতিবেদক

এবার নিজ শহর চট্টগ্রামের বেকার হয়ে পড়া অসহায় কোচদের পাশে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এমনিতেই ব্যক্তিগতভাবে নীরবে অনেককে সাহায্য সহযোগিতা করেছেন তামিম। শুরু থেকেই চারিদিকে করেনা আক্রান্ত ও করোনায় ক্ষতিগ্রস্ত এবং আর্থিক দিকে দুর্বল হয়ে পড়াদের পাশে আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
তার সর্বশেষ উদ্যোগ হলো নিজ শহর চট্টগ্রামের কোচদের সাহায্যে এগিয়ে আসা। বন্দরনগরীর ৫০জন ক্রিকেট কোচকে অর্থ সাহায্য দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। জানা গেছে,জেলার কোচেস এসোসিয়েশনের উদ্যোগে তামিম এই সাহায্যের হাত বাড়িয়েছেন। স্থানীয় কোচদের কষ্টের দিনে তাদের মুখে হাসি ফুটিয়েছেন দেশসেরা ওপেনার।

একক অনুশীলনের সুযোগ পাচ্ছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। অনেক দেশের খেলোয়াড়রাই অনুশীলন শুরু করেছে। সেই মোতাবেক এবার একক অনুশীলনের অনুমতি পেলেন টাইগাররা।
ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে সবাই মাঠে এসে অনুশীলন করতে পারবেন না। এর জন্য নির্দিষ্ট একটি তালিকা প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। নিজেদের ফিটনেস ঠিক রাখতে অনুশীলন শুরু করতে চাচ্ছিল টাইগাররা। তবে এ বিষয়ে ঝুঁকি নিতে চাচ্ছিল না বিসিবি। তবে একক অনুশীলনের সম্মতি দিয়েছে বোর্ড। দলগতভাবে অনুশীলন করতে পারবেন না ক্রিকেটাররা।

কারফিউ ভঙ্গে করে নিষিদ্ধ ছয় ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর এখন অনেকটাই ঝুঁকিমুক্ত। শুধু উহান নয়, পুরো চীনেই করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলা যায়। তবু সতর্কতাস্বরুপ এখনই স্বাভাবিক জীবনযাপন শুরুর অনুমতি মেলেনি দেশের মানুষদের।
প্রাণঘাতী এ ভাইরাস যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তাই এখনও স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি করোনা কারফিউ বহাল রয়েছে চীনে। কিন্তু এ কারফিউ অমান্য করে মধ্যরাতে মদের পার্টি করতে চলে গিয়েছিলেন ছয় ফুটবলার, তাও অনূর্ধ্ব-১৯ দলের। এমন কাজ একদমই ভালোভাবে নেয়নি চাইনিজ ফুটবল ফেডারেশন (সিএফএ)। সেই ছয় ফুটবলারের কারফিউ ভঙ্গ করে মদের পার্টি করতে যাওয়ার খবর পেয়ে, সঙ্গে সঙ্গে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে শাস্তি পাওয়া এ ফুটবলারদের নাম প্রকাশ করেনি তারা।

অনুশীলনে ফিরেছে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক
করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে ক্রিকেট। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়াতে ধীরে ধীরে অনুশীলনে ফিরতে শুরু করেছে দেশগুলো। আফগানিস্তান ক্রিকেটাররাও অনুশীলনে ফিরেছে গতকাল রবিবার। ২২ সদস্যের একটি দল বিভিন্ন ধাপে ভাগ হয়ে কাবুলে অনুশীলন শুরু করেছে।
অনুশীলনে অংশ নেওয়াদের মধ্যে অধিনায়ক আসগর আফগান, রশিদ খান, মোহাম্মদ নবি ও মোহাম্মদ শাহজাদও রয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্যাম্পটি হবে মাসব্যাপী। আর পুরোটা সময়ই ক্যাম্পটি হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত ¡মেনে। অনুশীলনে দেখা গেছে খেলোয়াড়েরা মাস্ক পড়েই অনুশীলন করছেন। যার সমন্বয়ে থাকছে আইসিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও। দেশটির স্বাস্থ্য মন্ত্রণলায়ও এতে নজরদারি করছে।

স্বস্তির খবর মিললো প্রিমিয়ার লিগে

ক্রীড়া প্রতিবেদক
স্বস্তিদায়ক পরিস্থিতি নিয়েই শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। লিগে শেষ রাউন্ডের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়নি কাউকে।
করোনাভাইরাসের কারণে লিগ বন্ধ হয়েছিল ১৩ মার্চ থেকে। এই পরিস্থিতির মাঝেই লিগ শুরু হবে ১৭জুন। তবে এখনও সংক্রমণের প্রকোপ থাকায় দুই সপ্তাহ ধরেই খেলোয়াড় ও কাবের স্টাফদের করোনা পরীক্ষা করে আসা হচ্ছিল। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে ৬ রাউন্ড। সর্বশেষটি হয়েছে ৪ ও ৫ জুন। অবশ্য এর আগের রাউন্ডে একজন করোনা আক্রান্ত পাওয়া গিয়েছিল। সেই রাউন্ডে পরীক্ষা করা হয়েছিল ১ হাজার ১৯৭ জনের। এদের মাঝে টটেনহামের একজনের পজিটিভ ফলাফল আসে। ফলে প্রিমিয়ার লিগে তাকে নিয়ে মোট আক্রান্ত দাঁড়ায় ১৩ জনে। সর্বশেষ রাউন্ডে পরীক্ষা হয় ১ হাজার ১৯৫জনখেলোয়াড় ও কাব স্টাফের। তাদের সবার ফলাফলইনেগেটিভ এসেছে। এমনকি ইতিবাচক ফল ছিল চতুর্থ রাউন্ডেও। ১ হাজার ১৩০জনের করোনা পরীক্ষায় কাউকেই পজিটিভ পাওয়া যায়নি।

বুন্দেসলিগার সর্বকনিষ্ঠ গোলদাতা ভির্তজ

ক্রীড়া প্রতিবেদক
লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোল দাতার খাতায় নাম লিখিয়েছেন তিনি। তার আগে এই রেকর্ডটি ছিল নুরি সাহিনের। ২০০৫ সালে ১৭ বছর ৮২ দিনে সর্বকনিষ্ঠ গোল দাতার রেকর্ড গড়েছিলেন নুরি। কিন্তু ভির্তজ পেছনে ফেলেছেন নুরিকেও।
৮৯ মিনিটে বদলি হিসেবে করা ভির্তজের গোলটি সান্ত¡নাসূচক হলেও তা ছিল দেখার মতো। বিশেষ করে বাঁ পায়ের বাঁকানো শটে যেভাবে তিনি ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেছেন, তা ছিল চোখে লেগে থাকার মতো। বায়ার লেভারকুসেনের এই স্ট্রাইকার গোল করেছেন ১৭ বছর ৩৪ দিনে।

লিগের শুরুতেই সুয়ারেসকে পাচ্ছে বার্সা

ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনার জন্য সুখবর বয়েই আনলেন লুই সুয়ারেস। চোট সারিয়ে ফিরলেও পুরোপুরি ফিটনেস না থাকায় ম্যাচ খেলার সবুজ সঙ্কেত মেলেনি এতদিন। লা লিগা শুরু হওয়ার আগে মিলে গেলো সেই সঙ্কেত। বার্সার শুরুর ম্যাচে খেলতে বাধা নেই তার।
উরুগুইয়ান তারকা বার্সার হয়ে সর্বশেষ খেলেছেন ৯ জানুয়ারি। এর তিন দিন পরই সার্জারি করান ডান হাঁটুতে। অস্ত্রোপচারের পর বাইরে ছিলেন ৫ মাস। মার্চে করোনাভাইরাসের কারণে লা লিগা স্থগিত না হলে বাকি মৌসুমে খেলাই হতো না সুয়ারেসের। কিন্তু লিগ দেরি করে শুরু হওয়াতে বরং লাভ হয়েছে বার্সারই।

শিরোপার আরও কাছে বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক
বাকি আছে আর চারটি ম্যাচ। তা থেকে দুটি জয় পেলেই টানা অষ্টম লিগ শিরোপা ঘরে উঠবে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগায় শনিবার বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলে হারিয়ে এই সমীকরণের সামনে দাঁড়িয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ২১ম্যাচে দুটি মাত্র পরাজয়, কিন্তু লেভারকুসেনের সঙ্গে এ ম্যাচ জিততে বায়ার্নের পরীক্ষাই হয়েছে প্রথমে পিছিয়ে পড়ায়। লুকাস আলারিওর গোলে এগিয়ে যাওয়া লেভারকুসেনের বিপক্ষে প্রথমার্ধেই গোল করে কিংসলি কোমান, লিওনগোরেৎস্কা ও সার্জে জার্নারি বায়ার্নে স্বস্তি ফেরাতে অবশ্য দেরি করেননি। পরে তো রবার্টলেভানডস্কি তার ৩০তমগোল করে লেভারকুসেনকে ফেরার সুযোগই দেননি আর।

আইপিএল আয়োজনে আগ্রহী আমিরাত

ক্রীড়া প্রতিবেদক
শ্রীলঙ্কার পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজন করার প্রস্তাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ভারতীয় একাধিক গণমাধ্যম বিয়ষটি নিশ্চিত করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ২৯ মার্চ এ প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল। তবে অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে ওই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে জোর চেষ্টা চালাবে ভারত। সেই প্রস্তুতি ভেতরে ভেতরে নিতে শুরু করেছে আইপিএলের আয়োজকরা। ভারতে এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এজন্য দেশের বাইরে আয়োজনের পরিকল্পনাও নাকি হচ্ছে। লক ডাউনের শুরুতে শ্রীলঙ্কা আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতকে। যদিও ভারত শ্রীলঙ্কায় আইপিএল আয়োজনে আগ্রহ দেখায়নি। এবার সংযুক্ত আরব আমিরাত আয়োজক হতে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে।

সেরি এ’তেও দেখা যাবে পাঁচ বদলি

ক্রীড়া প্রতিবেদক
ইউরোপের অন্যান্য লিগের মতো পাঁচ জন ফুটবলার বদলি করার সুযোগ মিলবে সেরি এতেও। ইতালিয়ান লিগের প্রত্যেক কাব প্রতি ম্যাচে পাবে এই সুবিধা। চলতি মৌসুমে লিগের বাকি অংশে কার্যকর হবে নতুন এ নিয়ম।
নতুন এই নিয়মের অনুমোদন দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। গত মাসে ফিফা চালু করেছে এই নিয়ম। তিন জনের বদলে পাঁচ জন ফুটবলার বদলি করার নিয়ম প্রবর্তন করেছে বিশ্ব ফুটবলের এ অভিভাবক সংস্থা। অল্প সময়ে ব্যস্ত সূচিতে ফুটবলাররা যাতে ইনজুরি না পড়েন সে জন্যই এই ব্যবস্থা। বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে স্থগিত হওয়া সেরি এফের মাঠে গড়াচ্ছে ২০ জুন থেকে।

নিজেকে ছাড়িয়ে গেলেন লিওয়ানডোস্কি

ক্রীড়া প্রতিবেদক
রবার্ট লিওয়ানডোস্কি ছাড়িয়ে গেলেন নিজেকেই। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বুন্দেসলিগায় মৌসুমের ৩০তম গোল করেছেন। আর সব প্রতিযোগিতা মিলিয়ে লিওয়ানডোস্কি গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৪। পেশাদার ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ গোলের ব্যক্তিগত রেকর্ড ছুঁয়েছেন তিনি।
আর ৪-২ গোলের জয়ে বায়ার্ন মিউনিখ আরেকটু এগিয়েছে শিরোপার পথে। টানা অষ্টম শিরোপার সঙ্গে তাদের দূরত্ব আর ২ জয়। অবশ্য বরুশিয়া ডর্টমুন্ড পা পিছলে গেলে আরও আগেই নিশ্চিত হয়ে যেতে পারে বায়ানের শিরোপা। ৩০ ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৭০। লিগে বাকি আর ৪ ম্যাচ। দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড এমরে চানের একমাত্র গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে। বায়ার্নের চেয়ে এখনও ৭ পয়েন্টে পিছিয়ে ডর্টমুন্ড।

তৃতীয় স্টেডিয়ামের কাজ শেষ করল কাতার

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ২০২২ কে সামনে রেখে দ্রুত গতিতে প্রস্তুতি সারছে আয়োজক দেশ কাতার। তাই ফুটবল বিশ্বকাপের জন্য ৮টিভেন্যু প্রস্তুত করার পরিকল্পনা করেছে পারস্য উপসাগরের দেশটি।
ইতিমধ্যে তৃতীয় স্টেডিয়ামের কাজ সম্পন্ন করেছে দেশটি। টুর্নামেন্টের জন্য নতুন আরও ৫টি স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যভাগে ৪০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন অ্যাডুকেশন সিটি স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। ২০২২ সালের ১৮ ডিসেম্বর এই এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। ২০২২ সালের ২১ নভেম্বর কাতারে ফিফা বিশ্বকাপ শুরু হয়ে ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

তৃতীয়বার অবসরের ঘোষণা দিলেন ম্যাকগ্রেগর

ক্রীড়া প্রতিবেদক
রয়ী লড়াইয়ের রিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কনর ম্যাকগ্রেগর। এ নিয়ে ৪ বছরের মধ্যে তৃতীয়বার অবসরের ঘোষণা দিলেন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) চ্যাম্পিয়ন।
গতকাল রবিবার নিজের অফিসিয়াল টুইটারে অবসর নেওয়ার ব্যাপারে ম্যাকগ্রেগর লিখেন, ‘বন্ধুরা, আমি লড়াই থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশ্চর্যজনক স্মৃতিগুলোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কি অসাধারণ যাত্রা ছিল এটা!’ এর আগে তিনি ২০১৬ ও ২০১৭ সালেও অবসর নিয়েছিলেন। তবে প্রতিবারই ফিরে আসেন খাঁচার ভেতরের রিংয়ের লড়াইয়ের টানে। ইউএফসি’র দুই ভিন্ন ভিন্ন লড়াই ফিদার ও লাইট ওয়েট চ্যাম্পিয়ন ৩১ বছর বয়সী আইরিশ তারকা রেকর্ড ২২টি লড়াইয়ে জয় পেয়েছেন। হেরেছেন ৪টিতে।