মোংলায় সরকারের উন্নয়ন প্রচারণায় শেখ মোঃ আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি বাজারে গনসংযোগ শেষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের জনসাধারনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও প্রচারণা এবং মতবিনিময় করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। মঙ্গলবার (৪ জুলাই) এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাশার খান, ইউনুস শেখ, রিপন খান, ইউপি সদস্য ইলিয়াস শেখ, লুৎফর হাওলাদার, শহিদুল হাওলাদার, গফফার হাওলাদার, মুক্তিযোদ্ধা মকবুল ব্যাপারী, চিলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শেখ বাহাদুর মুক্ত, সাধারণ সম্পাদক নাজমুল হাওলাদার, শ্রমিক লীগ নেতা মান্না খান, হাফিজুর শেখ, বাচ্চু ব্যাপ্যারী, নেতহিন শেখ, রমজান বয়াতী, কবির হাওলাদার, শহিদ, গফফার খান, জসিম শেখ, আল আমিন শেখ, সোহেল শেখ, তুহিন খান টুলু, তুহিন খান, ইমদাদুল শেখ, কবির হাওলাদার, ফরিদ লাহারী, আবু সাইদ শেখ, রেজাউল ইসলাম, গোলাম আজম, মোস্তফা শেখ, আসলাম শেখ, ওয়ারিস আহমেদ রাজন, শেখ মোঃ রাসেল, জাহিদ শেখ, হিমেল রাব্বি সেহান, শরিফুল ইসলাম মুন্সি, ইসমাইল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খুলনা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি।।
আগামী ১৭ জুলাই খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩.০০ ঘটিকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মঈদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্র নেতা হুমায়ুন কবির রুবেল, রাকিবুল ইসলাম, রিয়াছাদ আলী, আল আমিন শেখ নয়ন, রেজা মাহমুদ মাসুম, মাহমুদ হাসান রুবেল, সাগর শিকদার, চৌধুরী আছাবুর রহমান, রাসেল আকন বাবু, গাজী মনিরুল ইসলাম, ফয়সাল আমিন দ্বীপ, মেহেদী হাসান শুভ, তায়জুল ইসলাম তাজু, ফয়সাল চৌধুরী, সাব্বির আহমেদ টগর, হৃদয় আহমেদ রিপন, আরিফ বিল্লাহ সবুজ, আবু হানিফ, আবু জাফর, হাফিজুর রহমান সাগর, কৃষ্ণ বিশ^াস, মোঃ রনি, আরিফুর রহমান আরিফ, অনিক আহমেদ, খালিদ ওয়ালিদ, মোঃ রাসেল শেখ, রাসেল ফরাজী, মোল্লা সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, ইয়ামিন শেখ, জি এম রুমন, হিমেল গাজী, আবু সাঈদ, মাহমুদ হাসান, নুরুল আমিন পাপ্পু, হাসিব গাজী, মোঃ রায়হান, আবরার হোসেন সৈকত, আবু বক্কর, হেলাল উদ্দিন, আতাউর রহমান, মেহেদি হাসান সাজ্জাদ, রনি জমাদ্দার, এস আই টুটুল, মুস্তাকিম বিল্লাহ, মোঃ সিয়াম, শাকিল, আবু হুরায়রা শেখ সুমন, জাহাঙ্গীর আলম, সোহেল রানা, এসাবুল মোল্লা, রাহাদ হোসেন, হাসিব সরদার, আরাফাত হোসেনসহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন বক্তব্য প্রদান করেন এবং খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা ছাত্রদলের উদ্দেশ্যে সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন।
সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের ভগ্নিপতি ইজ্ঞিনিয়ার শহিদুল ইসলামের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরওয়ারের ছোট ভগ্নিপতি পল্লীবিদ্যুতের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম (৬৪) ৩ জুলাই সোমবার রাত পৌনে ৮টায় খুলনা সিটি মেডিকেলে ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তার তিন ছেলে রয়েছেন। গতকাল সকাল ১০ টায় তার নিজ গ্রাম অভনগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে ১ম জানাযা এবং সকাল ১১ টায় শিরোমনি ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২য় জানাযা শেষে তাকে শিরোমনিতে দাফন করা হয়েছে। তিনি হালিমা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। জানাজার ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস এর পরিচালনায় জানাযা পুর্বক মরহুমের রুহের মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা নায়েবে আমীর, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা জেলা সেক্রেটারি, মুন্সী মিজানুর রহমান, উপস্থিত ছিলেন খুলনা জেলা সহকারী সেক্রেটারি, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গাউসুল আযম হাদি, বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। খানজাহান আলি থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো, হাফেজ মাওঃ গোলাম মোস্তফা, মুহাম্মদ আফজাল হোসেন, মুহাম্মদ আব্দুল খালেক, দৈনিক প্রবাহ আটরা গিলাতলা প্রতিনিধি ও দৈনিক সংগ্রামের খুলনা শিল্পাঞ্চল সংবাদদাতা এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক।
খুলনা জেলা যুবদলের সাংগঠনিক উপ কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৭ জুলাই দেশ বাঁচাতে খুলনা বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করার লক্ষে গত ২৪/০৬/২০২৩ তারিখ খুলনা জেলা যুবদলের প্রস্তুতি সভা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফী সখার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি তরিকুল ইসলাম বনি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) এম তমাল আহমেদ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবাদুল হক রুবায়েদ ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক পার্থ দেব মন্ডলের উপস্থিতিতে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক যুবদল খুলনা জেলা শাখার সাংগঠনিক উপ-কমিটি গঠন করা হয়।
মুক্তিযোদ্ধার সন্তান পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী কলেজ ছাত্রী কন্যার
খবর বিজ্ঞপ্তি
খুলনায় মুক্তিযোদ্ধার সন্তান পিতা চিরঞ্জীব রায় হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে কলেজছাত্রী কন্যা প্রতিক্ষা রায়। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মা, ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে পিতা হত্যার বিচারের দাবী তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি জানান, দাকোপ উপজেলার কালিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অনিল কৃষ্ণ রায়ের ছেলে চিরঞ্জিব রায়কে গত ২০মে বাড়ীর বিদ্যুৎ সংযোগ নেয়াকে কেন্দ্র করে প্রতিবেশী পরিতোষ রায় ও তার দুই ছেলে শুভ্রনীল রায় ও সপ্নীল রায় পৈশাচিকভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৯মে দাকোপ থানায় কলেজ পড়ুয়া মেয়ে প্রতিক্ষা রায় বাদি হয়ে মামলা দায়ের করেন। কিন্তু আসামির পরিবারের চাপে ও প্রাননাশের হুমকিতে হত্যার সাথে জড়িত অনেকের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। হত্যার দেড় মাস পার হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করেনি। যে কারনে এখনও মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে আসামীর পিতা পরিতোষ রায়, মাসি খুলনা জজকোর্টের আইনজীবি লাকি রায় ও সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক প্রজ্ঞা রায় এবং মামা হোসাফ কোল মাইন প্রজেক্টের ডেপুটি জেনারেল ম্যানেজার অনুপ কুমার রায় ও খুলনা আহসানউল্লাহ কলেজের প্রভাষক সুবীর রায়সহ আত্নীয়-স্বজনরা। আসামিদের গ্রেপ্তার না করাই এ হত্যাকারীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। আসামী পক্ষের ভয়ভীতি ও হুমকিতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তহীনতার মধ্যে রয়েছে পরিবারের সদস্যরা। পিতার হত্যাকান্ডে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার এবং উপযুক্ত বিচারের দাবীও জানান তিনি।
পরে একই দাবীতে খুলনার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবারের সদস্যরা। এ সময় তার মা যুথিকা রায়, পিসি তৃপ্তি রায়, কাকিমা বিথিকা রায়, মামাতো ভাই প্রীতম রায়, এলাকাবাসী খুলনা বিজিবি স্কুলের শিক্ষক শমরেশ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপসা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শ্রমিক লীগ রূপসা উপজেলা শাখার উদ্যোগে ৪ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় পূর্বরূপসা ব্যাংক মোড়স্থ বাগমারা বাজার বণিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি শেখ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক শেখ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক মোঃ বোরহান হাওলাদার, শ্রমিক লীগ নেতা সাবেক ছাত্র ও যুব নেতা আবু তাহের, জেলা অর্থ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামাল হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য ও বটিয়াঘাটা থানার সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার। জেলা শ্রমিক লীগের প্রভাশলী সদস্য মোঃ হায়দার আলী খানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বাবুল শেখ, মোঃ মুরাদ, মোঃ ইউসুফ সরদার লিটন, মোঃ নাসির খান, আঁখি বেগম, শামীম, আনোয়ার হোসেন, রমজান শেখ, রুমি বেগম, তাসলিমা খাতুন, বেলাল শেখ, শরীফ, নূর হাসান, মোস্তাকিন, রবীন, মুকুল প্রমুখ।
খুলনায় পাঁচশ ৯৭ শ্রমিককে প্রায় দুই কোটি ৭৯ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা জেলার মোট পাঁচশ ৯৭ শ্রমিককে চেকের মাধ্যমে দুই কোটি ৭৯ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে খুলনার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানের উচ্চশিক্ষার জন্য পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই গরীব-অসহায় মানুষ বেশি সুযোগ-সুবিধা পাচ্ছে। শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গরীব মেধাবি শিক্ষার্থীরা বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। যোগাযোগ ও চিকিৎসা সেবার উন্নতি হয়েছে ফলে মানুষ সহজেই যাতায়াত ও চিকিৎসা সেবা পাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করেছিলেন। এই তহবিলের লভ্যাংশ থেকে এপর্যন্ত প্রায় ২৪ হাজার অসহায় শ্রমিকদের মাঝে একশত ১১ কোটি টাকার অধিক অনুদান প্রদান করা হয়েছে। বর্তমানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় সাড়ে আটশত কোটি টাকা জমা রয়েছে।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মহিদুর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাহউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম বাশার বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বেনাপোল বন্দর দিয়ে ৩ দিনে এলো ১২৩ টন কাঁচা মরিচ
বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে এলো ১২৩ টন আমদানিকৃত কাঁচা মরিচ। আজ মঙ্গলবার (০৪ জুলাই) বিকেলে ৫টি ট্রাকে ৩৩ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে প্রবেশ করে।এ নিয়ে গত রবিবার ৪৫ টন এবং সোমবার ৪৫ টন কাঁচা মরিচ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়। ঢাকা ও খুলনার আমদানিকারক প্রতিষ্ঠানরা এসব কাঁচা মরিচ আমদানি করে নিয়ে আসে। কাঁচা মরিচের চালান গুলো দেশের বিভিন্ন জেলা শহরে চলে যাচ্ছে।
বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, আজ ভারত থেকে ৫টি ট্রাকে ৩৩ মেট্রিক টন কাঁচা মরিচ বেনাপোল বন্দরে পৌঁছেছে। এগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ এপারে ঢোকার অপেক্ষায় রয়েছে বলে জানতে পেরেছি।গত তিনদিনে এবন্দর দিয়ে ১২৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।
এ বন্দর দিয়ে বেনাপোলের মেসার্স ঊষা ট্রেডিং ঢাকার এন এস এন্টারপ্রাইজ ও খুলনার এস এম করপোরেশন সহ আরও কয়েকটি আমদানি কারক প্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে।
বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা কলিমুল্লাহ্ জানান, জরুরি ও পচনশীল পণ্য হওয়ায় কাঁচা মরিচের চালানগুলো ঢোকার সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কাস্টমস কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, প্রতি কেজি কাঁচা মরিচের আমদানি মূল্য দশমিক ২১৫ মার্কিন ডলার (২২ সেন্ট)। টাকার অঙ্কে ২৩ টাকা ৯৩ পয়সা। আর প্রতি কেজির বিপরীতে কাস্টম শুল্ক দিতে হয়েছে দশমিক ৫ মার্কিন ডলার (৫০ সেন্ট), যা টাকার অঙ্কে ৩৮ টাকা ৮২ পয়সা।
বেনাপোলের আমদানিকারক ঊষা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রয়েল জানান, আমদানি হওয়া কাঁচামরিচ তাদের রপ্তাতানিকারকরা বনগাঁসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে। আমদানি মূল্য ও কাস্টম শুল্ক ছাড়াও পরিবহনসহ দুই দেশের অন্যান্য খরচ মিলিয়ে তাদের আর ও অতিরিক্ত টাকা গুনতে হয়। সব মিলিয়ে ঢাকার পাইকারের হাতে পৌঁছানো পর্যন্ত আমদানি করা ভারতীয় কাঁচা মরিচের দাম পড়ে যায় ১৫০-১৬০ টাকার মতো। এর সঙ্গে বাজারের টোল ও সামান্য লাভ যোগ করে পণ্য বিক্রি করবেন।
সীমান্তের ওপারের পশ্চিমবঙ্গের বনগাঁর রপ্তানিকারক ফিরোজ বিশ্বাস জানান, আজ মঙ্গলবার বনগাঁর স্থানীয় বাজারে কাঁচা মরিচের পাইকারি দর ছিল ১৬০ থেকে ২৮০ রুপি কেজি। আর খুচরা বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩০০ রুপিতে। এদিন ভারতের নাগপুরে কেজি প্রতি পাইকারি দর ছিল ৭০ রুপি।
প্রসঙ্গত, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ঘাটতি ও উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।
নুরের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন সেই সাফাদি
খুলনাঞ্চল রিপোর্ট
চলতি বছরের শুরুতে ইসরাইলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের এজেন্ট’ মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি তোলা নিয়ে আলোচনায় আসেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। তবে শুরু থেকেই মেন্দির সঙ্গে সাক্ষাতের খবর নাকচ করে দেন নুর। তবে আলোচনা থেমে থাকেনি। নতুন করে আবারও আলোচনায় সেই সাক্ষাৎ।
এবার নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ইসরাইলের সেই মেন্দি এন সাফাদি। দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের সাক্ষাতের বিষয়টি সত্য বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
ওই প্রতিবেদনে বলা হয়, মেন্দি এন সাফাদি গত ২৬ জুন মুঠোফোনে খুদে বার্তা দিয়ে এসব কথা স্বীকারোক্তি দেন। তার মুঠোফোন নম্বরটি প্রতিবেদক সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি, রিসার্চ অ্যান্ড পাবলিক রিলেশনস নামে ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছে। প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার হিসেবে মেন্দি এন সাফাদির নাম রয়েছে। প্রতিষ্ঠানটি ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের অধীন ইসরাইলি করপোরেশনস অথরিটিতে নিবন্ধিত।
প্রতিবেদনে আরও বলা হয়, মেন্দি এন সাফাদি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক। এছাড়া তিনি ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা গোলান মালভূমি এলাকার বাসিন্দা। তবে ইহুদি নয় তিনি দ্রুজ ধর্মাবলম্বী। দুবাইয়ে ব্যবসা করেন। বাংলাদেশের গণমাধ্যমে রাজনৈতিক নেতাদের উদ্ধৃত করে বলা হয়েছে, মেন্দি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। তিনি মোসাদের এজেন্ট- এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। আবার তিনি যে মোসাদের এজেন্ট নন, সে ব্যাপারেও কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর দাবি করেন, ‘চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ও ক্ষমতাসীন নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার আড়াল করতে সরকার সমর্থকরা প্রোপাগাণ্ডা চালাচ্ছে।’
তিনি বলেন, ‘ইসরায়েল থেকে ক্রয় করা গোয়েন্দা নজরদারি যন্ত্রের মাধ্যমে সরকার নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ করে মানবাধিকার লঙ্ঘন করছে। আমি এ ধরনের কোনো মিটিংয়ে আমি অংশ নিইনি। আমাকে, আমাদেরকে নিয়ে অপপ্রচার, প্রোপাগাণ্ডা নতুন নয়। এর আগে অনেক অপপ্রচার ও প্রোপাগাণ্ডা ছড়িয়েছে। এসব অপপ্রচার, প্রোপাগাণ্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা কিংবা আমাদেরকে দুর্বল করা যাবে না।’
পাইকগাছায় চোর আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় এলাকা বাসি জয়দেব (২১) নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন। সোমবার রাতে দুইটি ভেড়াসহ তাকে আটক করে পুলিশে দেয়। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আমিত দেব নাথ জানান, সোমবার রাত ৮ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরণ বাড়ি চকের চিকিৎসক বিপুল মন্ডলের বাড়ির গোয়াল থেকে ২ টি ভেড়া চুরি করে নিয়ে ৪ জন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে থাকে। এ সময় চিকিৎসক ঘের থেকে বাড়ি ফিরছিলেন। তার ভেড়া দেখে তিনি চিনতে পারে। এ সসয় তিনি চোর বলে চিৎকার দেয়। অজ্ঞাত ৩ জন চোর পালিয়ে গেলেও খড়িয়ার ঠাকুরণ বাড়ি কৃষ্ণ পদ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল(২১) কে এলাকাবাসি আটক করে। পরে থানায জানালে চোর ও ভেড়াসহ থানায় হেফাজতে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটক চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দাকোপে কৃষকদের মাঝে সার ও বীজধান বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ৪ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় কৃষকদের মাঝে সার ও ধানেরবীজ দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন প্রায় ৩৫০ জন কৃষক সার ও বীজধান গ্রহণ করেছে। কৈলাশগঞ্জ ইউনিয়নের কৃষক পবিত্র মৃধা, জুয়েল রপ্তান, বাজুয়া ইউনিয়নের কৃষক উজ্বল রায় ও কৃষানী পপী মন্ডল জানান উপজেলা কৃষি অফিস থেকে ৫ কেজী ধানের বীজ, ১০কেজি ডি এ বি আর, ১০ কেজি এম ও পি, সার পেয়েছি। কৃষি অফিস সুত্রে জানা যায় সরকারী প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি আমন মৌসুমে বিনা মূল্যে কৃষক দের মাঝে সার ও বীজধান বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম বলেন উপজেলার ১ হাজার ৭ শত জন কৃষক বিনামূল্যে এই সার ও বীজ পাবেন।
ডুমুরিয়ায় বৃহত্তর বিলসিঙ্গার পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর বিল সিঙ্গার ভরাট স্লূইস গেটের পলি অপসারণ, জলাবদ্ধতা নিরসন, বিলের আওতাধীন দুই ইউনিয়নের সকল মৎস্য চাষী ও কৃষকদের বাঁচানোর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে খুলনা সাতক্ষীরা মহাসড়কের খর্ণিয়া বাজারে ৩দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন ¯’ানীয় ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম, শিক্ষক আল আমিন খান, শ্রমিকলীগ নেতা খান চঞ্চল আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার মোড়ল, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান সরদার, কৃষক শেখ অহিদুজ্জামান, আঃ সবুর গাজী, রেজোয়ান হোসেন, আসাদুজ্জামান লিটু প্রমূখ।বক্তারা বৃহত্তর বিল সিঙ্গার স্লূইস গেটের পলি অপসারণ করে কৃষককূল বাঁচানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ আটক-১
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে দুটি আগ্নেয়াস্ত্রসহ মো. হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের দেওয়া তথ্যে অনুযায়ী তাঁর মাছের ঘেরের বাসা থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ। মো. হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র দুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রসফায়ারে নিহত কাড়াপাড়া এলাকার সন্ত্রাসী আপনের বলে পুলিশকে জানিয়েছেন আটক হানিফ হাওলাদার। বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা রয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক পিপিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকার সরকারডাঙ্গা থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু-একজন ক্রেতাকে ইতিমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করে হানিফ হালদারকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে, এস.আই এর বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা
স্টাফ রিপোটার,বাগেরহাট
যৌতুক না দেওয়ায় অন্যত্র বিয়ে করায় এসআই শেখ শাহরিয়ার রহমান (৩৪) এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রথম স্ত্রী শারমিন আক্তার(২৮)। মঙ্গলবার(৪ জুলাই) শারমিন আক্তার বাদী হয়ে মোকাম বাগেরহাট বিজ্ঞ অতিঃ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এসআই শেখ শাহরিয়ার রহমান খুলনার খালিশপুর এলাকার এস.এম হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ঢাকায় পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত আছেন।
মামলায় শারমিন আক্তার জানান, ২০২০ সালের ৭ মার্চ শেখ শাহরিয়ার রহমানের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে বিভিন্ন সময় আমি ও আমার পরিবারের কাছে যৌতুক দাবি করে। গত ১লা জুন আমার স্বামী বাগেরহাটে আমাকে নিয়ে ঘুরতে আসে। খারদ্বার এলাকায় পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে আমার স্বামী ও তার সহযোগী লিমা আক্তার আমাকে যৌতুকের দায়ে রাস্তার মধ্যে মারপিট করে জখম করে। পরে খোজ নিয়ে জানতে পারি, গত ১৬ এপ্রিল লিমা আক্তারকে ২য় স্ত্রী হিসেবে বিবাহ করেছে আমার স্বামী। লিমা আক্তার বাগেরহাট সদর উপজেলার দশানী এলাকার শেখ সরোয়ার হোসেনের মেয়ে।
শারমিন আক্তার আরো জানান, বিয়ের পর থেকেই এসআই শেখ শাহরিয়ার রহমান বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়েছে। বিয়ের পর থেকে আমার পরিবারের কাজ থেকে একাধিকবার নগদ অর্থ, স্বর্নালংকার, ফার্নিসার ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২০ লক্ষ টাকা নিয়েছে। পূনরায় ৫লক্ষ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে অন্যত্র বিয়ে করেছে। তিনি আরো বলেন, আমার স্বামী একাধিক মহিলার সাথে পরকিয়ার জড়িয়েছে। এ নিয়ে কয়েকবার প্রশাসনের মাধ্যমে সালিশী ও হয়েছে। আমি তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে শারমিন আক্তারের পিতা মোঃ মহিউদ্দিন শেখ জানান, আমার কোন ছেলে সন্তান নাই। শেখ শাহরিয়ারকে নিজের ছেলের মতই ভালোবাসতাম। আমার মেয়ের সুখের কথা চিন্তা করে শাহারিয়ার যখন যা চেয়েছে আমি সাধ্যমত দিয়েছি। নিজের জমি বিক্রি করেও তাকে টাকা দিয়েছি। কিন্তু শাহারিয়ার যে কাজ করছে তা কোন ভাবেই মেনে নিতে পারছি না। তার তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত এসআই শেখ শাহরিয়ার রহমান বলেন, আমি লিমা আক্তারকে বিয়ে করেছি এটা সত্য। কিন্তু কোন মারধর করিনি। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্য করবার জন্য মিথ্যা মামলা করেছে।
বাগেরহাটে গাছ চাপা পড়ে প্রবাসির মৃত্যু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলায় গাছের নিচে চাপা পড়ে জাফর হাওলাদার (৪৫) নামের এক কাতার প্রবাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিন মাস আগে বাড়িতে এসেছিলেন। মৃত জাফর হাওলাদারের এক ছেলে ও মেয়ে রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে কাতার প্রবাসি জাফর হাওলাদার ছুটি নিয়ে তিন মাস আগে বাড়িতে আসেন। মঙ্গলবার দুপুরে জাফর হাওলাদার শ্রমিক হিসেবে পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহুর্তেই তিনি গাছটির নীচে চাপা পড়েন। দ্রুত শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে কাতার থেকে ৬ মাসের ছুটি নিয়ে বাড়ীতে আসছিল। ছুটির মধ্যেও তিনি এলাকায় শ্রমিকের কাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যপারে কোন অভিযোগ না থাকায় মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফকিরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব দু’টি পরিবার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালখালী এলাকায় দু’টি বসতঘরে অঘ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বসত ঘরের পাশে থাকা বৈদ্যুতিক খুটির থেকে সর্ট সার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান। এতে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরমধ্যে একটি বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অন্য ঘরের সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এসময় ঘরের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ও গাছপালা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার (৩রা জুলাই) রাতে উপজেলার গোয়ালখালী এলাকায় দিনমুজুর রনজিৎ মন্ডলের বসতঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে মনিমোহন মন্ডলের বসতঘরেও আগুন লাগে। এলাকাবাসী আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় পাশের নদী ও পুকুর থেকে পানি এনে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রনজিৎ মন্ডলের বসতঘর সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের কোন মালামাল ও আসবাবপত্র বের করতে পারেনি তারা। ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মনিমোহন মন্ডলের ঘরের জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি পরিবারের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান। সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা আল্লাদী রানী মন্ডল জানান, ওই এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের দল পৌঁছাতে পারিনি। বর্তমানে রনজিৎ মন্ডলের পরিবার সব হারিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাদের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় রনজিৎ মন্ডলের সন্তানদের বইপত্র ও পরীক্ষার সনদ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওই পরিবারেরর খোজখবর নেন। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটতে পরে বলে তিনি জানান। তিনি অসহায় পরিবার দু’টিকে সহায়তার আশ্বাস প্রদান করেন।
ফকিরহাটে কলেজ প্রভাষক কামাল আর বেঁচে নেই
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক এস এম সাইদুল আলম কামাল (৫৫) মারা গেছেন। প্রভাষক সাইদুল আলম কামাল মঙ্গলবার (৪ঠা জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, এস এম সাইদুল আলম কামাল গত সোমবার (৩রা জুলাই) দুপুর ২টার দিকে হঠাৎ বুকে ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতাল নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। প্রভাষক এস এম সাইদুল আলম কামাল উপজেলার মূলঘর গ্রামের শেখ সাখাওয়াত হোসেনের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর অকাল মৃত্যুতে কলেজের সহকর্মি, শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ##
ফকিরহাটে নৈশ্য প্রহরীকে বেঁধে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় রনি স্টোরের নৈশ্য প্রহরীকে বেঁধে রেখে ও মারপিট করে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ফকিরহাট বিশ্বরোড মোড় নামক এলাকার অদূরে আট্টাকী ঘোষপাড়া এলাকায় রনি স্টোরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পরিহিত ৮/১০ জনের একটি ডাকাতদল সাঁটারের তালা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। শব্দ শুনে ঘুমিয়ে থাকা নৈশ্য প্রহরী স্বপন মজুমদার জেগে গেলে তাকে রশি দিয়ে বেঁধে মারপিট করে ডাকাতেরা। এসময় দোকানের ক্যাশ কাউন্টার ভেঙ্গে নগদ ৪লাখ টাকা, ১০ কেস কোমল পানীয় সহ অন্যান্য মালামাল নিয়ে গেছে। ডাকাতদল এসময় সবগুলো সিসিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলে। সিসিটিভি ফুটেজের হার্ডডিক্স খুলে তারা নিয়ে গেছে। ডাকাতদের হামলায় নৈশ্যপ্রহরী স্বপন মজুমদার আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ডাকাতি ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিক রনি ঘোষ জানান। তিনি আরো বলেন, ডাকাতদল যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান করে মালামাল নিয়ে চলে যায়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) আকরাম হোসেন সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে, একই রাতে উপজেলার ফলতিতা এলাকায় বিসমিল্লাহ টায়ার হাউসে সাঁটারের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ ৫০ হাজার টাকা সহ ৩ লাখ টাকার মবিল চুরি করে নিয়ে গেছে বলে ওই প্রতিষ্ঠানের মালিক মো. ফরহাদ জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিক লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলেও তিনি জানান।
বটিয়াঘাটায় উপজেলায় নামজারিতে ভোগান্তি
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসে নানামুখী ভোগান্তিতে নাগরিক। ভূমি মন্ত্রণালয় গত ১৭ জুলাই ২০২২ তারিখ ৩১,০০,০০০০,০৫৭,৩১০০১,২২,৬ নং স্মারকে নামজারিতে ভোগান্তি নীরাশনের জন্য নামজারি সহজি করনের লক্ষ্যে ই-নামজারি পরিপত্র জারি করে । পরিপত্রের নির্দেশনা অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) বরাবর অনলাইনে নামজারি আবেদন করলে সহকারী কমিশনার (ভূমি) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রতিবেদন দেয়ার জন্য প্রেরন করেন। ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা বিশেষ তদবিরে নাম মাত্র কিছু নামজারি মঞ্জুরের সুপারিশ করেন। তদবির ছাড়া শত শত নামজারি কেস না মঞ্জুরের সুপারিশ। যা তার অফিস রুমে তদবিরের উপচে পড়া ভীড় প্রমান করে। সহকারী কমিশনার (ভূমি)শত ভাগ সচ্ছতার মাধ্যমে ভূমি সেবা দেয়ার চেষ্টা করলেও ইউনিয়ন ভূমি সহকারীর দুর্নীতির কারণে তা ব্যহাত হচ্ছে। বটিয়াঘাটা উপজেলায় মন্ত্রনালয়ের নির্দেশ প্রয়োগ নেই বলেই চলে । পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে কোন নামজারি কেস প্রথম আদেশে খারিজ করা যাবে না। নাম জারী আবেদনে কোন কাগজ পত্রের ঘাটতি থাকলে আবেদনকারিকে দাখিলের জন্য জানাতে হবে। দাখিল করতে ব্যর্থহলে দ্বিতীয় আদেশে খারিজ করা যাবে। আবেদনকৃত নামজারি ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা না থাকলে আবেদন খারিজ করা যাবে না । কিন্তু মন্ত্রনালয়ের জারি করা পরিপত্রের নির্দেশনার কোন তোয়াক্কা করছে না ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ পদ দাশ । খারিজ করা বিষয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কৃষ্ণ পদ দাশের কাছে জানতে চাইলে তিনি জানান সাত দিনের বেশি কোনো নামজারি কেস আমার আইডিতে রাখা যাবে না। এমন কোন নির্দেশনা উর্ধ্বতন কর্তৃপক্ষের আছে কি না উত্তরে তিনি বলেন না।
কুয়েটের শিক্ষার্থীদের সংগঠন কিলোফ্লাইট’কে আর্থিক সহযোগিতা প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষার্থীদের সংগঠন কিলোফ্লাইট’কে “ ঋড়ৎসঁষধ ঝঅঊ ঔধঢ়ধহ ২০২৩” এ অংশগ্রহণের জন্য বিশ^বিদ্যালয়ের পক্ষ্য থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। ০৪ জুলাই মঙ্গলবার বিকাল ৪টায় ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার আর্থিক সহযোগিতা হিসেবে নব্বই হাজার টাকার চেক হস্তান্তর করেন। আর্থিক সহযোগিতার চেক গ্রহণ করেন কিলোফ্লাইট টিমের মডারেটর ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ মহিউদ্দিন, ক্যাপ্টেন মোঃ রাহাতুজ্জামান ও ডেপুটি ক্যাপ্টেন মোঃ জাহিদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুল হক খান ।
উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট থেকে ০২ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে “ঋড়ৎসঁষধ ঝঅঊ ঔধঢ়ধহ ২০২৩” শীর্ষক ইনভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হবে। উক্ত কম্পিটিশনে অংশগ্রহণের জন্য কুয়েটের শিক্ষার্থীদের সংগঠন কিলোফ্লাইট নির্বাচিত হয়েছে।
পরিবেশ ও ভূমি সচিবসহ ৮জন বিবাদী: শরণখোলায় শতবর্ষী পুকুর রক্ষায় বেলার আইনি নোটিশ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারের শতবর্ষী পুকুর রক্ষায় আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবসহ ৮জনকে বিবাদী কারা হয়েছে। বেলা নিযুক্ত সুপ্রিমকোর্টের আইনজীবী এস হাসানুল বান্না স্বাক্ষরিত নোটিশ সোমবার (৩ জুলাই) বিবাদীরদেরকে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গৃহীত পদক্ষেপ নোটিশ প্রেরণের সাত দিনের মধ্যে বাদিকে অবহিত করার অনুরোধ জানানো হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
অন্য বিবাদীরা হলেন, সচিব ভূমি মন্ত্রনালয়, সচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক বাগেরহাট, পুলিশ সুপার বাগেরহাট, চেয়ারম্যান জেলা পরিষদ বাগেরহাট ও উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর বাগেরহাট।
নোটিশে বলা হয়েছে, জেলার শরণখোলা উপজেলাধীন রায়েন্দা বাজার এলাকায় একটি শতবর্ষী পুকুর যার আয়তন ১.৩৫ একর। জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন এসএ ৫৬৩ এবং বিআরএস-১২০৩৯ নম্বর দাগের এ পুকুরটি রায়েন্দা বাজার ও উত্তর কদমতলা অঞ্চলের একমাত্র মিষ্টি পানির আধার হিসেবে দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সুপেয় পানির সংকটে থাকা উল্লেখিত এলাকার ৫ হাজরেরও বেশি পরিবারের পানির চাহিদা পূরণ করে থাকে এই পুকুরটি।
তাছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান দৈনন্দিন ব্যবহার্য পানির জন্য এ পুকুরের ওপর নির্ভরশীল। সর্বোপরি, ভয়াবহ দূর্যোগের সময় উপকূলীয় এই এলাকায় যখন সুপেয় পানির চরম সংকট দেখা দেয়, সে সময় এ পুকুরটিই এলাকাবাসীর পানির চাহিদা পূরণ করে থাকে।
তাই অবিলম্বে পুকুর হিসেবে চিহ্নিত স্থানে আধাপাকা ঘর ও গাইডওয়াল নির্মাণের অনুমোদন বাতিলসহ পুকুরের শ্রেণি পরিবর্তন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ করা এবং পুকুরের জায়গায় পূর্বের বরাদ্দকৃত বন্দোবস্ত বাতিলেরও দাবি জানানো হয়েছে। সেইসাথে, উল্লেখিত পুকুরটি সংস্কারপূর্বক শ্রেণি অপরিবর্তিত রেখে তা ‘পুকুর’ হিসেবে সংরক্ষণের দাবি জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, শতবর্ষী পুকুর রক্ষায় বেলার পক্ষ থেকে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রনালয় এবং ভূমি মন্ত্রনালয়ের সচিবসহ ৮জনকে বিবাদী করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ প্রেরণের সাত দিনের মধ্যে এ সক্রান্ত গৃহীত পদক্ষেপ বাদীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিবাদীদের নামে মামলা করা হবে।
উল্লেখ্য, বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজারে অবস্থিত ৫সহস্রাধিক পরিবারের মিঠা পানির একমাত্র উৎস শতবর্ষী রায়েন্দা বাজার পুকুরটির একাংশ ভরাট করে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭ জুলাই ইজারা বন্দোবস্ত দেন জেলা পরিষদের চেয়ারম্যান। শিরিন সুলতানা রুমি, মো. আসাদুজ্জামান খান, উজ্জলা সাহা, অম্বরিশ রায়, মৌসুফা নুর মুমু, মো. ইমরান উদ্দিন শুভ ও শিশির কুমার সাহা’র নামে এ ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে।
গত ২০ জুন জেলা পরিষদ থেকে এ সংক্রান্ত একটি পত্র শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসার পর ইজারার বিষয়টি প্রকাশ পায়। এর পরই স্থানীয় সচেতনমহল মার্কেট নির্মাণ বন্ধ, ইজারা বাতিলসহ পুকুরটি রক্ষায় প্রতিবাদী হয়ে ওঠে। স্থানীয়দের আন্দোলনের মুখে তাৎক্ষণিকভাবে মার্কেট নির্মাণ স্থগিত করে জেলা পরিষদ।
মৈত্রী বিদ্যুৎ প্রকল্পের ২য় ইউনিট সিক্রোনাইজেশন হয়েছে
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড’র (বিআইএফপিসিএল) রামপালে বাস্তবায়নাধীন ২দ্ধ৬৬০ মেঃ ওঃ মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্টের ১ম ইউনিটের পর এবার ২য় ইউনিটও সফলভাবে সিক্রোনাইজ করা হয়েছে। গত ২৮ জুন বুধবার সকালে সংশ্লিষ্ট সকল সিস্টেম সংযুক্ত করে জাতীয় গ্রীডের সাথে সফলভাবে ২য় ইউনিট সিক্রোনাইজ করা হয়।
মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন বিআইএফপিসিএল’র (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী (প্রাঃ) লিমিটেড’র) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে, বয়লার লাইট আপ করার ২৮দিনের মধ্যে সিক্রোনাইজেশনের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং ১০দিনের মধ্যে স্টিম ব্লোয়িংয়ের কাজ সম্পন্ন করা হয়, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১ম ইউনিট গত ২০২২সালের ২৩ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে এবং ২য় ইউনিট থেকে চলতি বছরের আগামী সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিআইএফপিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লা এত স্বল্প সময়ের মধ্যে এত বড় লক্ষ্য অর্জন করায় কর্মকর্তা, কর্মচারী, দেশী-বিদেশী প্রকৌশলী, বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যৎতে সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্প পরিচালক অতনু দত্ত সংশ্লিষ্ট সকলের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সফলতার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যেই সিক্রোনাইজেশনের এ লক্ষ্যমাত্রা অর্জন করায় বিআইএফপিসিএল, ভারত হেভি ইলেকট্রিকাল লিমিটেড (ইঐঊখ), ফিশনার (ঋরপযঃহবৎ-ঙহিবৎ’ং ঊহমরহববৎ) সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।
নড়াইলে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে মুক্তিপণ দাবি, ভিকটিম উদ্ধার, আসামি গ্রেফতার
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। ৩ জুলাই (সোমবার) বিকালে নড়াইল সদর উপজেলার মুচিরপুল এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল সদর থানাধীন রঘুনাথপুর গ্রামের মো: মিজানুর শেখের ছেলে মো: সিফাত শেখ (২১) ও সিফাতের স্ত্রী মোছা: রিক্তা খানম। এ সময় একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুইটি লোহার রড উদ্ধার করা হয়। গত ০২ জুলাই সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার মির্জাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত শেখ রহম আলীর ছেলে শেখ মাসুদ হাসান (৪৫) কে সিফাত-রিক্তা দম্পতি পরস্পর যোগসাজসে পরকীয়া প্রেমের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। তারপর তারা ঐ ব্যক্তিকে রাতভর আটক রেখে মারধর করে ও দেশীয় অস্ত্র দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন মুচিরপোল এলাকা হতে ভিকটিমকে উদ্ধারসহ আসামীদ্বয়কে আটক করেন। ভিকটিমের দেয়া তথ্য মতে ও আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক তাদের ভাড়া বাসা হতে ভিকটিমকে নির্যাতনে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা মালামালসহ ৩ চোর আটক
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট)
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় মালামালসহ ৩ চোরকে হাতেনাতে আটক করেছে রামপাল থানা পু্লশি। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের পুত্র পারভেজ শেখ (২৪), মৃত আবু জাফরের পুত্র সালাম শেখ (৩৫) ও মো. ইয়ামিন শেখের পুত্র ধলু শেখ (২৪)। জানা গেছে, গত ৩ জুলাই রাত অনুমান ২ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর কোনায় ওয়াচ টাওয়ারের পাশে একদল চোর তামার তারসহ মালামাল নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইন-চার্জ মো. মনিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধারসহ চোরদের আটক করা হয়। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর চক্র সিন্ডিকেট করে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। আমি দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারিপশে নজরদারী বৃদ্ধি করি। কারা কারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে তথ্য নিই। এদের শেল্টারদাতা ও গডফাদারদের চিহ্নিত করার চেষ্টা করি। যে কারণে গত দুই মাস দায়িত্ব পালনকালে চুরি শূণ্যের কোঠায় আনা সম্ভব হয়েছে। সূত্র জানায়, জনৈক ওলিউল্লাহ নামের এক ব্যাক্তির ছত্রছায়ায় একটি সিন্ডিকেট বিদ্যুৎ কেন্দ্রে চুরির সাথে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্হা গ্রহন না করায় চুরি থামানো যাচ্ছে না বলে স্থানীয়রা দাবী করেছেন।
রামপালে বেকারি ব্যাবসায়ীকে হত্যাচেষ্টার প্রধান আসামী আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে বেকারি ব্যাবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ জুলাই) মামলাটি করেন ভিকটিম বিধান সাহা। পু্লশি প্রধান আসামী মো. ইসমাইল ইজারদার (১৯) কে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আটক ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের পুত্র। জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যাবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে কাঠের চলা দ্বারা মাথায় উপুর্যুপরি আঘাত করে। এতে বিধান সাহা গুরুতর আহত হন। সোমবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করার পরপরই পু্লশি ইসমাইলকে গ্রেফতার করে। উল্লেখ্য, ইসমাইল ওই কারখানায় কর্মরত ছিল। বেকারি মালিকের খারাপ আচারণের কারণে তাকে মারপিট করা হয়েছে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।#
খুলনায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
“ সময়ের সাথে আগামীর পথে “ এই ম্লোগান নিয়ে নিয়ে হাটি হাটি পা পা করে বিশ বছর পেরিয়ে ২১বছরে পদার্পন করেছে জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ হুমায়ুন কবীর বালু মিলনায়তনে কেক কেটে খুলনায় প্রতিষ্টা বার্ষিকী উদ্ধোধন করেন নব নির্বাচিত সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ।
এনটিভির দর্শক ফোরাম খুলনা আহবায়ক হুমায়ুন কবীর বাবুলের সঞ্চালনায় এনটিভি খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব এই অনুষ্টানে সভাপতিত্ব বরেন। এই সময় সংক্ষিপ্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম, স্বাধীনতা সাংবাদিক ফোরম আহবায়ক মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফারুখ আহমেদ, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হাসান আহমেদ মোল্লা, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোটার্স এসোসিয়েশন খুলনার ভাইস প্রেসিডেন্ট শেখ আব্দুল বাকি,জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ন অধ্যক্ষ তারিকুল ইসলাম সহ প্রমুখ বক্তব্য রাখেন।
খুলনা সিটি কর্পোরেশনের ৩য় বার মেয়র নির্বাচিত হয়ে ৩ জুলাই শপথ গ্রহনের পর প্রথমই এননিভি প্রতিষ্টা বাষিকীর অনুষ্টানে যোগদান করেন। বিষয়টি সিটি মেয়র তার শুভেচ্ছা বক্তব্যতে উল্লেখ করে এনটিভির সকল কলা কুশলীদের আন্তরিক শুভেচ্ছা জানান। সিটি মেয়র বলেন এনটিভি জনপ্রিয়তা ধরে রেখেছে বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে। তিনি এনটিভির অগ্রযাত্রা কামনা করেন ।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান এবং অতিথিদের অপ্যায়ন করা হয় । এই ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ব্যাক্তিগত ভাবে অনেকেই এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ২০০৩ সালের ৩ জুলাই এনটিভি স্যাটেলাইন চ্যালেন হিসাবে যাত্রা শুরু করেছিল। কিন্তু ৩ জুলাই ২০২৩ নব নির্বাচিত সিটি মেয়র শপথ জনিত কারনে খুলনা এবার ৪ জুলাই এই কেক কাটা অনুষ্টানটি করা হয় ।
দাকোপ উপজেলার রাস্তা-ঘাটের বেহাল দশা নেই কোন ব্যবস্থা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলার রাস্তা-ঘাটের বেহাল দশা নেই কোন ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই অনেক জায়গায় এখনও সেই নরম কাঁদা মাটির হাঁটু গেঁড়ানো দৃশ্য দেখা যায়। এলাকাবাসী জানায় এখনো অল্প বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় সকল যানবাহন। এমন কি রাস্তায় চলা ফেরা করতে সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়। এমন দৃশ্য দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়ন, কামারখোলা ইউনিয়ন, সুতারখালী ইউনিয়ন ও দাকোপ ইউনিয়নের কিছু এলাকায় দেখা যায়। কামারখোলা ইউনিয়নের দাকোপ খেওয়া ঘাট পার হলেই একধারে সুতারখালী ইউনিয়নের শেষ কালাবগী সুন্দরবন এলাকার ঝুলন্তপাড়া নামক স্থান পর্যন্ত। পুরো কাঁচা কাঁদা মাটির তৈরি ওয়াবদা রাস্তা। এই রাস্তা দিয়ে দু ইউনিয়নের জনসাধারণের চলাচলের এক মাত্র রাস্তা।
সুতারখালী ও কামারখোলা ইউনিয়নে সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, মোটর সাইকেল, মোটর ভ্যান, ইজিবাইক, টমটমসহ বিভিন্ন যান চলাচল করে এ কাঁচা কাঁদা রাস্তা দিয়ে। তাদের ভাষ্যনুযায়ী সামান্য একটু বৃষ্টি হলেই বিপাদে পড়তে হয় এলাকার জনগনের। সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
তখন এলাকার জনগনের চলাচলের একমাত্র উপায় থাকে নদী পথে ট্রালারে বা জুতা হাতে নিয়ে কাদার মধ্যে দিয়ে পায়ে হেটে চলতে হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কেহ যদি অসুস্থ হয়ে পড়ে তখন তাকে যে, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করা হবে। সেটাও খুব কঠিন হয়ে পড়ে। আবার যদি গুরুত্বপূর্ণ ডেলিভারি, জরুরী কোন রোগী থাকে অনেক সময় পথে তার মৃত্যু ঘটে যায়। অনেক সময় কপালের জোরে বেঁচে যান চিকিৎসা নিলে। এ বিষয় স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিরা বড় নিরব। এলাকার এক সাবেক ইউপি সদস্য সাংবাদিকদের বলেন, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কালাবগীর দূরাত্ব প্রায় ২৫ কিলোমিটার। এবং কামারখোলা ইউনিয়নের দূরাত্ব প্রায় ১০ কিলোমিটার। পুরো রাস্তা কাঁচা কাঁদা মাটির। বৃষ্টি হলেই কোন অসুস্থ ব্যক্তি বা কোন রোগীকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হলে অনেকটা অসাধ্য হয়ে পড়ে। এক মাত্র উপায় থাকে ট্রলার যোগে নদী পথে নিয়ে যাওয়া। বেশির ভাগ জরুরী ডেলিভারি রোগীর দেখা যায় পথেই প্রসব হয় যায়। তাছাড়া মাঝে মাঝে অনেক সময় শোনা যায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে রোগীর মৃত্যুর খবর। তিনি আরো বলেন, এমপি মহাদয় ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতারা যদি রাস্তার বিষয় একটু খেয়াল করেন। তাহলে রাস্তা পাকা হয় দুর হতো কাঁদা মাটির খেলা। কিন্তু কেউ এ বিষয় নিয়ে কথা বলেও না দেখেও না। এখানেই কাঁদা মাটির গল্প শেষ নয়, দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ নতুন খেওয়া ঘাট হইতে দাকোপ পরিষদ যেতে রাস মন্দির পর্যন্ত অর্থাৎ দাকোপ পুরাতন লঞ্চঘাট পর্যন্ত রাস্তা কাঁচা রয়েছে। একটু বৃষ্টি হলেই এলাকার জনগনের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। বন্ধ হয়ে যায় সকল যানবহন চলাচল। তখন কাঁদা মাটি ছিটকোতে হয় এলাকার সকলকে। এ বিষয় দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ এলাকার গরীবের দরদী সাহসী মানুষ গৌতম সরকার (কাঁকন) সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলার জনগন শান্তিতে বসবাস করতে পারে। আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে একের পর এক উন্নয়ন করে স্বনামের সাথে এগিয়ে যাচ্ছে অথচ আমাদের এই অবস্থা।তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ভালো মনের মানুষ। তারই ধারাবাহিকতা নিয়ে দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিঃস্বার্থ ভাবে কাজ করে চলেছেন। তেমনি কোন ভাবেই কমতি নেই, দাকোপ উপজেলার উন্নয়ন। দাকোপ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান বিনায় কৃষ্ণ রায় সততার সাথে এগিয়ে।
তাই আমি জনগনের পক্ষে থেকে চেয়ারম্যান বাবুর দৃষ্টি আকর্ষণ করছি। আসা করি আমাদের এ তিন কিলোমিটার কাঁচা কাদা মাটির রাস্তা দ্রুত কাঁদা মাটি দুর হবে। শুধু আমার না তিন ইউনিয়ন বাসীর জনগনের দাবি, কাঁচা কাঁদা মাটির রাস্তার অবসর গঠিয়ে জনগণের চলাচলের জন্য পাকা রাস্তার ব্যবস্থা করা হোক।
জামালকে খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় ছাত্রকল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে তিনি কুশল বিনিময় করেন ও খুলনার সাধারণ ছাত্রদের সার্বিক কল্যাণ ও শিক্ষার সুযোগ তৈরীতে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সহ খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উর্ধ্বতন সহ-সভাপতি শেখ রাকিবুর রহমান রাহাত ও সাধারণ সম্পাদক মোঃ সাদনান হোসেন ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক অভীক দে সাম্য, জুলফিকার আলী আসিফ, তানভীর আহমেদ লিওন, প্রচার সম্পাদক হাসিব শেখ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি এভার ভেনটেজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মালামাল (নির্মাণ সামগ্রী) নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি এভার ভেনটেজ। মঙ্গলবার বেলা ১১টার দিকে বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়ে এ জাহাজটি। জাহাজটি হতে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। সাথে সাথে খালাসকৃত মালামাল নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।
বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড’র খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২২জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি এভার ভেনটেজ। জাহাজটি মঙ্গলবার বেলা ১১টায় মোংলা বন্দরের ৫নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেলসেতুর ১হাজার ৯শ ৫২দশমিক ৪৪২মেট্টিক টন ওজনের ২শ ৩৯প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরণের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর ২টা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হবে। খালাসের সাথে সাথে এসকল মালামাল নৌযানে করে নদীপথে নেয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
উল্লেখ্য, এর আগে গত ১৭মে এম,ভি সান ইউনিটি, ৫মার্চ এম,ভি হাইডং-০৯ ও ২১ফেব্রুয়ারী এম,ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিলো।
লোহাগড়া ভাগ্নের বিরুদ্ধে মামাকে হত্যার অভিযোগ
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় রড দিয়ে পিটিয়ে মামা মো: সিরাজুল ইসলাম (৫৫) কে হত্যার অভিযোগ উঠেছে তার ভাগ্নে শান্তর বিরুদ্ধে।
সোমবার (৩ জুলাই) রাতে লোহাগড়া উপজেলার রায়গ্রাম মধ্যপাড়া শিব মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেশ মোল্লার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত মোল্লার সাথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্লার ছেলে শান্ত মোল্লার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয় মহব্বতের। পরে সে বাড়ি ফিরে এ বিষয়ে জানালে, সিরাজুল শান্তকে ডেকে এ বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার কয়েকজন সহযোগীকে নিয়ে রড ও লাঠিসোটা দিয়ে হামলা করেন সিরাজুলের ওপর। এসময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শান্তর রডের আঘাতে সিরাজুল মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ তার ছেলে মহব্বতের। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়েছে। এছাড়া এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
মোংলায় এনটিভি‘র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের সেরা দর্শক নন্দিত ও জনপ্রিয় বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ২০বছর পেরিয়ে ২১বছরে পদার্পন করেছে। এনটিভি‘র এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপংকর দাশ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সামসুউদ্দীন, মোংলা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী ও স্থানীয় গণমাধ্যম কমীর্সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
পরে ক্লাব চত্বর থেকে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এনটিভি‘র ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন, শুরু থেকেই সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রেখে আসছে এনটিভি। ফলে সকলের কাছে বিশ্বস্ততা ও জনপ্রিয়তা অর্জন করেছেন এ চ্যানেলটি। সংবাদ ছাড়াও অনুষ্ঠান, সমসাময়িক বিভিন্ন প্রোগ্রামে মানসম্মতা বজায় রাখা ও রুচিশীলতার প্রসংশা করেন বক্তারা। বক্তারা সময়ের সাথে আগামী পথে শ্লোগানটি তুলে ধরে ভবিষ্যৎতে এনটিভি‘র উত্তোরাত্তর সফলতা কামনা করেন।
এছাড়া মোংলাসহ উপকূলীয় এলাকার মানুষের দুঃখ-দুর্দ্দশা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা-অসুবিধাসহ দুর্নীতি-অনিয়মের নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় এনটিভির ষ্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমনের সততা-নিষ্ঠার কর্মকাণ্ডের প্রসংশা করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
জনতার মেম্বার আবার দৃষ্টান্তর উদাহরণ রাখল
মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া
জনতার দূর ভোগ দেখে ঘড়ে বসে থাকতে পাড়লেন না জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি)। ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের “ভিলকির পুল” নামক স্থানে বৃষ্টির কারণে জলবদ্ধতা সৃষ্টি হয়। এবং জনগণের চলাফেরার ভোগান্তি সৃষ্টি হয়। সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে যখন সবাই বাড়িতে বসে বৃষ্টি উপভোগ করে তখন জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি)। বৃষ্টির মধ্যে ভিজে সেই জলবদ্ধতা কিভাবে দূর করা যাই সেই কাজ করেন। তিনি নিজে বৃষ্টিতে ভিজে সেই ভিলকির পুল এর ড্রেন নিজেই পরিষ্কার করতে লেগে পরেন। একেই হয়তবা বলে জনতার মেম্বার। শুধু এখন না আমরা এর আগেও দেখেছি এই জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি) এমন কর্ম কান্ড গুলো। হসপিটাল থেকে নেমে ইউনিয়ন পরিষদে আসতে যে সাঁকোটা পড়ে তার দুপাশে খুব বেহাল অবস্থা ছিলো। আসাদুজ্জামান (কচি) মেম্বার জনগণের কথা এবং দূরভোগ এর কথা ভেবে নিজে মাটির বস্তা মাথাই করে টানেন এবং সেই রাস্তাটি মেরামত করেন। আবার ৬৮ পাড়া মোড় পার হয়ে খোরশেদ মিস্তিরি বাড়ি সংলগ্ন একটি সরকারি রাস্তা বৃষ্টির পানিতে ভেঙ্গে যাই এতে করে ওই রাস্তা দিয়ে কেউ চলা ফেরা করতে পাড়ত না এখানে আসাদুজ্জামান (কচি) মেম্বার নিজে বাঁশ পুতে চাঁটাই দিয়ে মাটি কেটে রাস্তাটি মেরামত করেন। শুধু এতটুকুই না করোনার কালীন সময় আমরা দেখেছি যখন ডেঙ্গুর প্রভাব বিস্তার করে ঠিক তখন জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি) নিজ উদ্যোগে যুব সমাজকে সঙ্গে নিয়ে ৪নং ওয়াডের রাস্তার পাশ দিয়ে থাকা সমস্ত ঝোঁপ ঝাড় কেটে পরিষ্কার করেন। এবং ডেঙ্গু প্রতি রোধের বিভিন্ন পদক্ষেপ নেন। তার এই সমস্ত কর্ম কান্ড দেখে মনে হয় যে প্রতিটা ওয়ার্ডে যদি জনতার মেম্বার আসাদুজ্জামান কচি -এর মত মেম্বার থাকত তাহলে প্রতিটা ইউনিয়নে উন্নত হত। জনগন এটাই চাই যে প্রতিটা ওয়ার্ডে আসাদুজ্জামান (কচি) মেম্বারের মত এক জন মেম্বার যেনো থাকে। জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি) কে তার এই সকল উন্নয়ন মূলক এবং জনগনের সেবা মূলক কর্মকান্ডের জন্য জনগন তাকে এতটাই ভালোবাসে যে তাকে একবার নয় তিন তিন বার বিপুল ভোটে জয় যুক্ত করেন। এবং এক টানা দীর্ঘ ১৫ বছর যাবত ইউ পি এর সদস্য হয়ে সাধারণ জনগনের সুখে দুখে পাশে থাকেন এবং তার ৪ নং ওয়াড সহ বাহিচর ইউনিয়নের প্রতিটি ওয়াডের রাস্তাঘাটের উন্নয়ন করে যাই এবং যে রাস্তা গুলো অকেজো হয়ে আছে সেই গুলো মেরামতের কাজ গুলো নিরসার্থ ভাবে করেন এবং এখনো করে যাচ্ছেন। এছাড়াও আসাদুজ্জামান (কচি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আসাদুজ্জামান (কচি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা কালীন সময় সৎ ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করেন। জনগন চাই জনতার মেম্বার আসাদুজ্জামান (কচি) শুধু এখন না সারা জীবন যেনো এমনি ভাবে জয় যুক্ত হয়ে তাদের এমন উন্নয়ন মূলক এবং সেবা মূলক কাজ করতে পাড়েন। জনগন যেনো তার এই সকল উন্নয়ন মূলক কাজ এবং সেবা থেকে কখনই বঞ্চিত না হয় এই আশা করেন।
আশাশুনিতে কয়েক দিনের হালকা মাঝারি বর্ষণ;
প্রতাপনগর আশ্রয়ন প্রকল্পের নির্মান কাজ শেষ প্রায় ৩ টি ঘরের আংশিক ধ্বসে কাত হয়ে পড়েছে
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনির প্রতাপনগরে কয়েক দিনের টানা বর্ষণে আশ্রয়ন প্রকল্পের তিনটি ঘরের আংশিক ধ্বসে পড়েছে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পরিমান একটু বেশী হওয়ায় নির্মান কাজ শেষ বা নির্মানাধীন ঘরগুলোর সদ্য ভরাটির নিচের বালি সরে গিয়ে এ ঘটনার উদ্ভব হয়েছে বা আবারও একই অবস্থা হতে পারে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল।
আশাশুনি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী ঘোষিত আশ্রয়ন প্রকল্পের ১২১টি ঘর নির্মাণের জন্য ২০২২ সালের মাঝামাঝি নাগাদ উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের আব্দার রহমানের নিকট থেকে প্রতাপনগর ইউনিয়নের সিমান্তবর্তী গড়ুইমহল খাল সংলগ্ন সরকারিভাবে উচ্চ মূল্যে বিঘা প্রতি ১০ লক্ষ টাকা দরে ৩ একর ৬৪ শতক জমি ক্রয় করা হয়। দুই শতক জমি প্রতি একটি করে ঘর নির্মাণের জন্য ২ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়। আনুমানিক গত ৪/৫ মাস আগে ড্রেজার ম্যাসিনের ম্যাধ্যমে ভূগর্বস্থ বালি উত্তোলন করে ভরাট শেষে সদ্য ভরাটিতে বালুর উপর নির্মাণ কাজ শুরু করা হয়। ১২১ টি ঘরের মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকী আছে প্রায় ডেকোরেশনের কাজ। তাও আগামি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার সমূহ সম্ভনা। বিশ্বস্ত সূত্রে জানাগেছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্ধারিত তারিখ পেলেই তালিকাভুক্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করাও হবে।
প্রতাপনগরের স্থানীয় অধিবাসীরা জানান, আব্দার রহমানের নিকট থেকে জমি ক্রয়ের কয়েক মাস পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহাগ খানের সার্বিক ব্যবস্থাপনায় মৎস্য ঘের করা বিলান শ্রেনীর জমিতে গড়ুইমহল খালের পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে কাদমিশ্রিত বালুভরাট কাজ শুরু করা হয়। নিম্নমানের বালি হওয়ায় স্থানীয়দের বাঁধায় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইয়ানুর রহমানের তত্ত্বাবধায়নে খোলপেটুয়া নদীর ভেতরে জেগে ওঠা বালু চর থেকে বালি নিয়ে ওই জমি বাকী অংশ ভরাট করা হয়। ওই প্রকল্পের দুই পাশে রাস্তা ও এক পাশে মাছের ঘের হওয়ায় প্রকল্পের বাইরে রিং বাঁধ (প্যারাসাইট) দেওয়া শুরু হয়। রিং বাঁধের মধ্যে বিক্রয়কৃত ছাড়াও স্থানীয়দের রেকডীয় জমি থাকায় তারা বাঁধা দেয়। এক পর্যায়ে জরিপান্তে তাদের জমি বের করে দিয়ে নতুন করে কারে রিং বাঁধ এর কাজ শুরু করা হলেও কাজ শেষ হওয়ার আগেই ঘর নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ হলেও গত বুধবার থেকে হালকা ও মাঝারি পরিমানের বৃষ্টি শুরু হওয়ায় পানির স্রোতে ভরাটকৃত বালি দ্রুত সরে যেতে থাকে। এতে পশ্চিম পাশের ৪ ও ৫ নং ব্লকের পাশাপাশি নির্মান সম্পন্ন প্রায় দুটি ঘরের নীচের অংশের বালি ধ্বসে গেলে ঘর দুটির কিছু অংশ ভেঙে পড়ে। এছাড়া ১ নং ব্লকের ৩ ও ৪ নং ঘর দুটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বৃষ্টি চলমান থাকায় পানির স্রোতে ওই তিনটি ঘর একেবারে পড়ে যাওয়াসহ আরো কিছু ঘর ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন ব্যহত হতে পারে বলে এলাকার সচেতন মহল মনে করছেন।
গত শুক্রবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে পৌছে দেখাগেছে, আশ্রয়ন প্রকল্পের ১২১টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে। প্যালাসাইটিং বা রিং বাঁধ শেষ না করেই তড়িঘড়ি করে সরকারি কায়দায় ঘর নির্মাণের কাজ শুরু করায় দুই পাশে রাস্তা এবং এক পাশে মৎস্য ঘের হওয়ায় বর্ষার পানি আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে। স্রোতের বেগ বাড়ায় ঘরের ভেতর বা নীচের বালি সরে একটি ঘরের প্রবেশ পথ, একটির বারান্দা ও একটি ঘরের পিছন ধ্বসে পড়েছে। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে দুই দফায় বৃষ্টি হওয়ায় নতুন করে ঘরের বারান্দা ও ভিত ধ্বসে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ঘর সংস্কার এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে তড়িৎ পদক্ষেপ নিতে দেখা গেছে।
এ ব্যাপারে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, ৩ দিনের লাগাতার হালকা মাঝারি বৃষ্টিতে পানির স্রোতে ভরাটকৃত বালি সরে তিনটি ঘরের আংশিক ধ্বসে পড়েছে। তবে প্রথম দিকে নিম্নমানের ইট ও বালি দেয়ায় তার আপত্তি অনুযায়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তা পরিবর্তন করা হয়। তবে রিং বাঁধ না দিলে সেখানকার অবস্থা আরো খারাপ হতে পারে বলে তিনি মনে করছেন।
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান জানান- বৃষ্টির পানির স্রোতের কারণে তিনটি ঘরের ভিতের নীচের বালি সরে যাওয়ায় আংশিক ধ্বসে পড়েছে। পশ্চিম দিকে প্যারাসাইট বা রিং বাঁধ শেষ হলে আর কোন সমস্যা থাকবে না। কাজ শেষ হওয়ার আগেই ক্ষতিগ্রস্ত ঘরগুলো নতুন করে সংস্কার করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইয়ানুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ হলে শুধু আশ্রয়ন প্রকল্প নয়, প্রতাপনগরের জনপদেও তার প্রভাব পড়বে। পানির স্রোতে ক্ষতিগ্রস্ত তিনটি ঘরসহ ৯০ শতাংশের বেশি নির্মাণ কাজ শেষ হওয়া অবশিষ্ঠ ঘরগুলো আগামি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করা হবে এবং প্যরাসাইটের কাজ দ্রুত শেষ করা হবে। ফলে নতুন করে আর ভরাটকৃত বালি ধ্বসে পড়ার সম্ভাবনা তেমন থাকবে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পেলেই তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে। এদিকে, এ রিপোর্ট লেখাকালিন পিআইও সোহাগ খানের সাথে তার ব্যক্তিগত ০১৭১৯-৫৩৭১৩২ নং মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও সুইজড অপ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর কারণে জাতীয় পার্টি তীব্র নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইচ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধু, খুলনা মহানগর জাতীয় পার্টির সভাপতি এ্যাড. মোহানন্দ সরকার, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডাঃ এম হদিউজ্জামান, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, খুলনা জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক ইসমাইল খান টিপু প্রমুখ।
খুলনায় কাঁশবন থেকে যুবতীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
খুলনায় আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তাকে পাশবিক নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত যুবতী বগুড়া সদরের চক ফরিদ গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের মো. আবুল হোসেনের মেয়ে।
নগরীর হরিণটানা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার গাইন জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়রা রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকার কাঁশবনে এক যুবতীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি বলেন, নিহত যুবতীর শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পাশবিক নির্যাতনের পর শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি তদন্ত আরো জানান, প্রথমে নিহত যুবতীর পরিচয় জানা সম্ভব হয়নি। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত যুবতীর আঙ্গুলের ছাপ পরীক্ষা করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার দক্ষিণ মো. তাজুল ইসলাম বলেন, ঐ যুবতী কীভাবে ঐ স্থানে আসল এবং তার হত্যাকাণ্ডের ঘটনায় কে কা কারা জড়িত এবং ক্লু উদঘাটনের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
খানজাহান আলী থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর ঈদ পরবর্তী এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা ৪ জুলাই রাত ৮ টায় খান জাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান মীর কায়সেদ আলী। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, আসাদুজ্জামান মুরাদ, দিপু,মোঃ রফিকুল ইসলাম শুকুর, আঃ রব মুন্সী, মোঃ আফছার, খয়বার,ফখরুল ইসলাম, মোঃ জামাল হোসেন, যুবদল নেতা মোল্লা সোলাইমান হোসেন, আঃ হালিম, আঃ ওহাব, মোঃ হাদিউজ্জামান, হাবিব,রফিকুল ইসলাম, আজিজুর রহমান, আরিফুর রহমান মন্টু, আশরাফ ঢালী,মো:কিবরিয়া মেম্বার, এনামুল হোসেন, মোঃ ইয়াছিন শেখ, রফিকুল ইসলাম সুজা, জাহিদুল ইসলাম, মহসিন, মিরাজ, হাবিবুর রহমান, মনিরুল, আকাশ,তরিখ প্রমূখ।
ছেলের সঙ্গে বাগবিতণ্ডা, বাবাকে পিটিয়ে মারল প্রতিবেশীরা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ছেলের সঙ্গে বাগবিতণ্ডার জের ধরে বাবা সিরাজুল ইসলাম মোল্যাকে (৫৬) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রায়গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজুল ওই গ্রামের মোকাদ্দেস মোল্যার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, লোহাগড়ার রায়গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মহব্বত সোমবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী ভূমুরদিয়া বাজার থেকে মোবাইলে টাকা রিচার্জ করে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিবেশী শান্তসহ কয়েকজন মহব্বতকে থামিয়ে তার কাছে মাদক আছে বলে তার শরীর তল্লাশি করতে থাকে এবং তাকে মাদক বিক্রেতা ও সেবনকারী বলে মারপিট করে।
মহব্বত বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের বলার পর মহব্বতের পিতা সিরাজুল ইসলাম গ্রামের জোড় মন্দিরের সামনে ঘটনার বিষয়ে শান্ত, মিম ও সবুজের কাছে জানতে চাইলে এ সময় তারা ক্ষিপ্ত হয়ে পড়ে। একপর্যায়ে শান্ত, ইনামুল, রমজান, সত্তার, মিম, জিম, সবুজ, তনু, শিমুলসহ ১৪-১৫ জন লোহার রড ও লাঠিসোটা দিয়ে সিরাজুলের ওপর হামলা চালিয়ে আহত করে। রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত সিরাজুলকে স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মহব্বত জানান, পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধ ও কুরবানির মাংস ভাগাভাগি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকারীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট করে। বিষয়টি আমার পিতা সিরাজুল ইসলাম শুনতে গেলে তারা আমার পিতাকে পিটিয়ে হত্যা করে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম জানান, সিরাজুলের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটকের জোর চেষ্টা চলছে।
হাউসফুল মণিহার, ‘প্রিয়তমা’য় মজেছে দর্শক
যশোর অফিস
দেশের বৃহত্তম সিনেমা হল হিসেবে পরিচিত যশোরের মণিহার। এক সময় ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে এই হলে সিনেমা মুক্তি দেওয়া হতো। অতীতে অনেক ব্যবসা সফল ছবি মুক্তি পেয়েছে হলটিতে। এক সময় জমজমাট ছিল সিনেমার ব্যবসা।
সাম্প্রতিক বছরগুলোতে সিনেমা হলের দুর্দিন যাচ্ছে। এমন দুর্দিনের মধ্যে আশা জাগিয়েছে সদ্য মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমা। ঈদের দিন থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২০টি প্রদর্শনী হয়েছে এই সিনেমা হলে। প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ সিনেমাটি দেখেছেন।
মণিহারে টিকিটের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সেই হিসাবে মাত্র চারদিনেই প্রায় ১১ লক্ষাধিক টাকার টিকিট বিক্রি হয়েছে। যদিও মোট কত টাকার টিকিট বিক্রি হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলতে চাননি হল কর্তৃপক্ষ।
প্রিয়তমা রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। দারুণ গল্প, অভিনয় আর প্রিয়তমার শেষ পরিণতি দেখে অঝোরে কেঁদেছেন অনেক দর্শক। কেউ আবার নিজের জীবনের অতীতকেও খুঁজে পেয়েছেন এই সিনেমায়। আবার কেউ খুঁজতে এসেছেন প্রিয়তমার প্রিয়তমাকে।
নড়াইল থেকে পরিবার নিয়ে মণিহার হলে আসা রোকেয়া বেগম জানান, দীর্ঘ ১২ বছর পর সিনেমা হলে এলাম। বাংলাদেশে সিনেমার প্রেক্ষাপট বদলেছে। একটা সময় ছিল পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য মানুষ সিনেমা হলে আসতেন। তবে মাঝে অনেকটা সময় রুচিহীন ডায়লগ আর গল্পে সয়লাব হয়েছিল দেশীয় সিনেমা। সেই জায়গা থেকে পুনরায় ফিরে এসেছে বাংলা ছায়াছবি।
কলেজপড়ুয়া লিজা খাতুন বলেন, হলে সিনেমা দেখার পরিবেশ না থাকায় সাহস করে কখনো আসা হয়নি। এবারই প্রথম হলে সিনেমা দেখলাম। শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে মুগ্ধ হয়েছি।
সবুজ সুলতান নামে আরেক দর্শক বলেন, নিজের জীবনের অতীত দেখতে পেয়েছেন প্রিয়তমা সিনেমায়। মনে ধরেছে সিনেমার একটি ডায়ালগ ‘তোর থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করে দেখাবো’ ।
আরেক দর্শক নিলুফা ইয়াসমিন বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটি অনেক কষ্টের। দর্শকদের চোখে জল চলে আসে। খুব কেঁদেছি।’
সাব্বির হোসেন নামে এক দর্শক বলেন, শাকিব খান যে অভিনয় করে; সেটা থেকে এই সিনেমা ব্যতিক্রম। সিনেমা দেখে অনেক ভালো লাগলো। শাকিবের যে লুক; এই সিনেমাতে অনেক পরিবর্তন হয়েছে। আগের সিনেমা থেকে তার এই সিনেমাতে অভিনয় অনেক ভালো হয়েছে। খুব সুন্দর ছিল সিনেমাটা। বলা যায় অসাধারণ। খুব ইমোশনাল সিনেমা। এই রকম সিনেমা আমরা প্রত্যাশা করি। শেষের দৃশ্যগুলো সত্যি মারাত্মক ছিল।
মণিহার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু জানান, শাকিব খানের ছবি সবসময় ব্যবসা সফল হয়। তবে প্রিয়তমা হয়তো রেকর্ড ভাঙতে চলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত প্রায় সবগুলো শো হাউজফুল চলেছে। দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভিতরে এই সিনেমাটা ব্যবসা সফল। পরানের ও হাওয়া সিনেমার পর ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা। প্রিয়তমা দর্শকদের চাহিদা যতদিন থাকবে, ততদিন প্রদর্শিত হবে।
খুলনার বাজারে ইলিশের আকাল
স্টাফ রিপোর্টার
প্রজনন নির্বিঘ্ন করতে সাগর ও সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। ফলে ইলিশসহ কোনো ধরনের মাছ ধরতে পারছেন না জেলেরা। তবে রূপসা ও কাজিবাছা নদীতে নিষেধাজ্ঞা না থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে খুলনার বাজারে ইলিশ মাছের আকাল দেখা দিয়েছে।
জেলেরা মাঝে মধ্যে চুরি করে যে মাছ ধরছে তার দাম আকাশ ছোঁয়া। এক কেজি ওজনের মাছ কিনতে হলে গুনতে হবে আড়াই হাজার টাকা। অনেক সময় তাও মিলছে না। শুধু ইলিশ নয়, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং খুলনায় উৎপাদিত মাছ সরাসরি পদ্মাসেতু হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যাওয়ায় অন্য মাছেরও আকাল চলছে খুলনার বাজারগুলোতে।
মৌসুমের সময় নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে সবচেয়ে বেশি ইলিশ বিক্রি করেন ব্যবসায়ী আব্দুল মালেক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আড়তগুলো এমনিতেই মাছ পাওয়া দুষ্কর। মাঝে মধ্যে দু-চারটি ইলিশের দেখা মিললে সেগুলো নিতে প্রতিযোগিতা লেগে যায়। মৌসুমের সময় যে মাছ ৪০০-৬০০ টাকা কেজিতে পাওয়া যায় এখন সেই মাছ পাইকারি ২০০০-২২০০ টাকা। এত দাম দিয়ে মাছ কিনে খুচরা বাজারে দু-তিন দিন ধরে বিক্রি করতে হয়। ২৫০০ টাকার নিচে বিক্রি করা যায় না।
একই বাজারের আরেক মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, এখন ইলিশ মাছ পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। জেলেরা চুরি করে মাছ ধরতে যায়। প্রতিনিয়ত তারা ধরা পড়ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যদি দু-একটি ইলিশ আনলে ছোট ছোট ব্যবসায়ীরা সেগুলো কিনতে পারে না।
আব্দুল্লাহ আরও বলেন, একদিকে নেই বৃষ্টি, এরওপর যে মাছ এ অঞ্চলে উৎপাদন হয় তা অধিক লাভের আশায় ঘের মালিকরা পাঠিয়ে দিচ্ছেন ঢাকায়। এখন তারা আর স্থানীয় বাজারে মাছ বিক্রি করতে চান না। ফলে খুলনার বাজারগুলোতে শুরু হয়েছে মাছের আকাল।
নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের ব্যবসায়ী হিরণ বলেন, যখন মৌসুম আসে তখন প্রতিদিন কয়েক মণ ইলিশ মাছ বিক্রি করি। কিন্তু এখন আমার দোকানে দু-তিন কেজি মাছও বিক্রি হয় না।
কারণ উল্লেখ করে তিনি বলেন, ৫০০ গ্রাম ওজনের মাছ কেউ ১৮০০-১৯০০ টাকা কেজি কিনতে চান না। কিন্তু আমরা তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারি না।
ময়লাপোতা সংলগ্ন ইকবাল নগর এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, কোরবানির ঈদের পর বাজারে কয়েকদিন মাছের দাম কম থাকে। ইলিশ মাছও কম দামে বিক্রি হয়। কিন্তু এবার যেন সব মাছে আকাল লেগেছে। ব্যবসায়ীরা বলছেন সাগরে মাছ ধরা বন্ধ, সুন্দরবনেও মাছ ধরা বন্ধ। তাহলে বাজারে মাছ আসবে কোথা থেকে। আশপাশের ঘের ও নদী থেকে যা আসে তাই বিক্রি করতে হয়।
নগরীর রূপসা মৎস্য আড়তের ব্যবসায়ী মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের মালিক মো. আবু মুছা বলেন, আজ আধা কেজি ওজনের ইলিশ পাইকারি ১৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৬০০-৭০০ গ্রামের এক কেজি ইলিশ ২০০০ টাকা। ৭০০-৮০০ গ্রামের মাছের কেজি বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকা। ১ কেজি ১০০-২০০ গ্রাম সাইজের ইলিশ ২৩০০-২৫০০ টাকায়।
রূপসা সাদামাছ আড়তদার বহুমুখী সমবায় সমিতির সদস্য আমিন মোল্লা বোয়িং বলেন, ২০ মে-২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ। আরও ১৮-১৯ দিন পর জেলেরা যাবে মাছ ধরতে। তাদের ফিরে আসতে আরও ১০-১৫ দিন লাগবে। ফলে মাসের আগে আর ইলিশের দেখা পাওয়া যাবে না। এছাড়া সুন্দরবনে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ধরা নিষেধ।
দড়িতে ২৫ বছর বাঁধা শাকিল
খুলনাঞ্চল রিপোর্ট
জন্ম থেকেই প্রতিবন্ধী শাকিল। কথা বলতে পারেন না। বাকপ্রতিবন্ধী। বুক দিয়ে হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারে। কিন্তু হাঁটতে-দৌড়াতে পারেন না। তবুও ঘরের মেঝেতে বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় তাকে। ছোটবেলা থেকে এভাবেই চলছে শাকিলের জীবন। দড়িতে বাঁধা জীবনের কেটে গেছে ২৫টি বছর। মিলছে না মুক্তি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের কোদালিয়াপাড়া গ্রামের হতদরিদ্র মুক্তার হোসেন ও শিখা খাতুনের ছেলে শাকিল হোসেন। জন্ম থেকেই প্রতিবন্ধী শাকিল।
শাকিল হোসেনের মা শিখা খাতুন জানান, শ্বশুরের পৈতৃক ভিটায় ১ কাঠা জমির ওপর ঘর তাদের। স্বামী মুক্তারও মানসিক রোগী। পরিবারে দুই সন্তান। এক মেয়ে ও এক ছেলে। বড় সন্তান শাকিল হোসেন। স্বপ্ন ছিল শাকিলকে পড়ালেখা করিয়ে চাকরিতে দেবেন। ভাগ্যের নির্মম পরিহাস জন্ম থেকেই মানসিক সমস্যা দেখা দেয় শাকিলের।
অন্যের বাড়িতে কাজ করে চলে সংসার। অভাবের সংসার চালাতেই টানাপড়েন। তবুও দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মানসিক ডাক্তার দেখিয়েছেন। তবে ভালো হয়নি। বড় ডাক্তার দেখাতে পারেননি টাকার অভাবে। তাই এভাবেই ঘরের মেঝেতে ছেলেকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।
তিনি আরো জানান, বাঁধা অবস্থায় খাওয়ানোসহ সব কিছু করানো হয়। মানুষ দেখলে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। মাঝে মধ্যে আবার উত্তেজিতও হয়ে ওঠেন শাকিল।
ভেড়ামারা চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, পরিষদের মাধ্যমে যতটুকু সাহায্য-সহযোগিতা করা সম্ভব তা তিনি করে যাচ্ছেন। আর তাকে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখার কথা তিনি জানেন না।
ইউএনও আকাশ কুমার কুন্ডু জানান, বিষয়টি তার জানা ছিল না। খোঁজখবর নিয়ে শাকিল হোসেনের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন। তার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।











































