Home খেলাধুলা যেভাবে ১ বছর পর আইপিএল খেলতে পারবেন আমির

যেভাবে ১ বছর পর আইপিএল খেলতে পারবেন আমির

15

স্পোর্টস ডেস্ক।।

রাজনৈতিক টানাপোড়েনের জেরে ২০০৮ সালের পর থেকে আইপিএলে খেলার সুযোগ পান না পাকিস্তানের কোনো ক্রিকেটার। তবে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে থাকায় দেশটির পেসার আমিরের সামনে থাকছে আইপিএলে খেলার সুযোগ।

আগামী বছর পাকিস্তানের নাগরিক হয়ে যাবেন আমির। তখন আইপিএলে খেলতে আর কোনো বাধা থাকবে না তার। আমির আইপিএল খেললে ২০০৮ সালের পর তিনি হবেন টুর্নামেন্টটিতে খেলা দ্বিতীয় পাকিস্তানি খেলোয়াড়। পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ায় ২০১১ সালে আইপিএলে খেলেছিলেন আজহার মেহমুদ।

২০১০ সালে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে ৫ বছর নিষিদ্ধ ছিলেন আমির। নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরেন ২০১৬ সালে। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ বল করেছিলেন আমির। জায়গা পেয়েছিলেন ২০১৯ সালের বিশ্বকাপ স্কোয়াডেও। তবে ওই বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন এই পেসার।

 

২০২০ সাল থেকেই ইংল্যান্ডে বাস করছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তিনি আর ভাববেন না বলে জানিয়েছেন। ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘প্রথমত, আমি ইংল্যান্ডের হয়ে খেলবো না। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। দ্বিতীয়ত (আইপিএল প্রসঙ্গে), আরও এক বছর বাকি আছে। সে সময় পরিস্থিতি কেমন হবে, আমি সবসময় বলে এসেছি আমি আস্তে আস্তে ধাপ অতিক্রম করতে চাই। আমরা জানি না আগামীকাল কী হবে এবং ২০২৪ সালে আমি আইপিএল নিয়ে ভাবা শুরু করবো।

পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার বলেন, ‘যখন আমি আমার পাসপোর্ট পাব তখন যেই ভালো সুযোগ আসবে সেটা লুফে নেওয়ার চেষ্টা করবো।’