Home খেলাধুলা মাগুরা শহরে ঈদের জামাতে সাকিব, জানালেন শুভেচ্ছা

মাগুরা শহরে ঈদের জামাতে সাকিব, জানালেন শুভেচ্ছা

12

মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শহরের নোমানী ময়দানে আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা এই জামাতে অংশ নেন।

সকাল ৮টায় নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

এ ছাড়া পিটিআই মসজিদ মাঠ, জজ কোর্ট মসজিদ, ভায়না পৌর গোরস্থান, কলেজপাড়া হাজী সাহেব হুজুরের দরগা শরিফ, নতুন বাজার জামে মসজিদ, মোল্যাপাড়া জামে মসজিদ, শিবরামপুর, আবালপুর, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ জেলার শ্রীপুর, শালিখা, মহম্মদপুর উপজেলায় ৪৬৪টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।