ঢাকা অফিস।।
১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ঢাকা ছেড়েছেন মঙ্গলবার (২৭ জুন)। এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (২৮ জুন) নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। রবির সিম ব্যবহারকারী ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।
অপরদিকে, একই সময় ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিমধারী রয়েছেন।
যদিও সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছেন।











































