Home খেলাধুলা বেলিংহ্যামকে নিয়ে কীভাবে রিয়ালের একাদশ সাজাবেন আনচেলত্তি

বেলিংহ্যামকে নিয়ে কীভাবে রিয়ালের একাদশ সাজাবেন আনচেলত্তি

20

স্পোর্টস ডেস্ক।।

সর্বশেষ ২০২২-২৩ মৌসুমে দলবদলের বাজারে বেশ সরব ছিল রিয়াল মাদ্রিদ। বেশ কিছু খেলোয়াড় দল ছাড়ার পাশাপাশি ভিড়েছেও কয়েকজন। তাই ২০২৩-২৪ মৌসুমে নতুন খেলোয়াড়দের নিয়ে ভিন্ন কৌশলে দলকে খেলাতে হবে কোচ কার্লো আনচেলত্তির। বেশ কয়েকবছর ধরেই ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল। ক্লাবটিতে এখন তরুণ খেলোয়াড়দের ছড়াছড়ি। যেখানে নব্য সংযোজন রেকর্ড দামে দলে ভেড়া ইংলিশ তারকা জুডে বেলিংহ্যাম। সে কথা মাথায় রেখে আগের ৪-৩-৩ ফরমেশন থেকে বেরিয়ে রিয়ালকে ৪-৩-১-২ ফরমেশনে রিয়ালকে আনচেলত্তি খেলাতে পারেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম এএস স্পোর্টস।

৫ নম্বর জার্সি পরে খেলবেন বেলিংহ্যাম। তবে দলে তার ভূমিকা হবে ১০ নম্বর খেলোয়াড়ের মতো। গত মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৪ গোল করেছেন বেলিংহ্যাম। তার গোল করার ক্ষমতা কাজে লাগাতে চান আনচেলত্তি। মূল আক্রমণভাগের নেতৃত্ব দিবেন দুই তরুণ ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিাগো গোয়েস। অবশ্য নিজেদের সক্ষমতার জানান এই দুজন আগেই দিয়েছেন। ভিনিসিয়ুসের ২৩ গোলের সঙ্গে রদ্রিগোর ছিল ১৯ গোল।

২০২২-২৩ মৌসুম শেষে রিয়ালকে বিদায় জানিয়েছেন বেনজেমা। সেই জায়গা পূরণ করতে যদিও ইংলিশ তারকা হ্যারি কেনকে আনার পরিকল্পনা ছিল। নানান দিক বিবেচনায় সেটি আর হয়ে উঠেনি। তবে রিয়ালের চোখ ২০২৪ সালে। পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি যখন শেষ হবে। যদিও হোসেলু এসেছেন, তবে রিজার্ভ স্ট্রাইকার হিসেবে থাকবেন তিনি। অর্থাৎ, সেন্টার ফরোয়ার্ড ছাড়াই খেলতে হবে ক্লাবটিকে। তাই নতুন ফরমেশনে রিয়ালকে খেলাতেই হবে।

২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের এমন একাদশ সাজিয়েছে এএস স্পোর্টস।

রিয়াল মাদ্রিদের ইঞ্জিনরুম হিসেবে পরিচিত মিডফিল্ড অপরিবর্তিতই থাকার কথা। অনিশ্চয়তা ছিল টনি ক্রস, লুক মদরিচ এবং দানি সেবায়োসের ক্লাবে থাকা নিয়ে। তবে নতুন চুক্তি হওয়ায় সেগুলোর সমাধান হয়েছে। বেলিংহাম আসার পর এই তিনজন বাদে রিয়ালের মিডফিল্ডে আছেন চুয়েমানি, কামাভিঙ্গা এবং ফেদে ভালভার্দে। অর্থাৎ, ৭ জনের মধ্য থেকে ৩ মিডফিল্ডার নিতে হবে কোচকে। এদের মধ্যে সবাই ঘুরেফিরে খেলার সময় পাবেন। তবে, তারুণ্যের দিকেই ঝুঁকতে পারে রিয়াল।

যদিও বিষয়টি এমন না যে ক্রুস কিংবা মদরিচ দলে গুরুত্ব হারাবেন। এমন হলে তাদের চুক্তিই বাড়ানোর কথা না। তবে ধরে নেওয়া যায়, আগামী মৌসুমে ভিন্ন মিডফিল্ডই নামাতে পারে রিয়াল। সেক্ষেত্রে ডিফেন্সিফ মিডফিল্ড পজিশনে থাকবেন চুয়েমানি। আর একটু ওপরের দিকে থাকবেন বেলিংহ্যাম। মিডফিল্ডের ডানপাশে ভালভার্দে আর বামপাশে ভালভার্দে। এরা বয়সে সবাই তরুণ সর্বোপরি শারীরিক খেলায়ও সক্ষম। বড় ম্যাচে ক্রুস-মদরিচদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন আনচেলত্তি।

রক্ষণভাগে সামান্য পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। আনচেলত্তির পছন্দের তিনজন কারভাজাল (ডানে), মিলিতাও (মাঝে) এবং আলাবাকে রেখে (মাঝে) এবারে দলে যোগ দেওয়া ফ্রান গার্সিয়াকে বাম পাশে রাখতে পারেন। মেন্দিকে একাদশে না খেলাতে পারেন। পরবর্তী মৌসেুমে আলফানসো ডেভিসকে আনার পরিকল্পনাও আছে। স্টান্ডবাই থাকবেন নাচো আর রুডিগারও।