Home আঞ্চলিক ছাত্রদল নেতা সবুজকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোর প্রতিবাদ জেলা বিএনপির

ছাত্রদল নেতা সবুজকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখানোর প্রতিবাদ জেলা বিএনপির

27

খবর বিজ্ঞপ্তি||
দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১নং সদস্য মোঃ রবিউল হাসান সবুজকে বাড়ী থেকে ধরে নিয়ে থানায় নিয়ে অস্ত্র মামলা সাজিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। গত শুক্রবার বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেনহাটি ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম-সম্পাদক গাজী এনামুল হাসান মাসুমকে আটকের উদ্দেশ্যে গিয়েছিল পুলিশ। সে তাকে বাড়ীতে না পেয়ে নিরাপরাধ ছাত্রনেতা রবিউল হাসান সবুজকে থানায় নিয়ে সম্পুর্ণ মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে হয়রানিমুলক মামলা দিয়েছে দিঘলিয়া থানার এসআই মোঃ হাসান আলী। গতকাল শনিবার (২৪ জুন) প্রেসবিজ্ঞপ্তিতে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রনেতা রবিউল হাসান সবুজের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, শুধু দিঘলিয়া নয়, জেলার নয়টি উপজেলা বিএনপি’র নিরীহ নেতাকর্মীদের গেল ১৪টি বছর সীমাহীন হয়রানি করেছে পুলিশ। অতিউৎসাহী কতিপয় পুলিশ সদস্য অর্থ ও স্বার্থের প্রলোভনে আওয়ামী পাতি নেতাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে প্রতিহিংসা ও হয়রানিমুলক মামলায় জড়িয়ে দিচ্ছে। জনগনের কাছে গ্রহনযোগ্যতা হারিয়ে ক্ষমতায় ঠিকে থাকার সর্বশেষ অস্ত্র হিসেবে নিরাপরাধ সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র মামলা সাজিয়ে জেলহাজতে প্রেরণ করছে। এতে কিন্তু শেখ হাসিনার লুটেরা সরকারের শেষরক্ষা তো হবেই না, বরং বিরোধী দল-মতের নেতাকর্মীদের হয়রানি করতে দমন-নিপীড়নকারী খুলনার পুলিশ সদস্যদের আরও একটি তালিকা প্রস্তুত করে কেন্দ্রে প্রেরণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ। ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণে পুলিশ ও প্রশাসনের কারণে ইতোমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের স্যাংশন ও ভিসানীতি’র কবলে প্রিয় বাংলাদেশ এবং ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। বিরোধী দল-মতের এমন জনবিরোধী কার্যক্রম চলতে থাকলে জাতিসংঘ শান্তি মিশন থেকে পুলিশ-প্রশাসন না বাদ পড়ে যায়! তাই অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।।