ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে ডেইরি খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা শীর্ষক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের শুভ উদ্বোধন শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় বেতাগা ইউনিয়নের লোক সংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। বাগেরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. জোবায়ের হোসাইন। প্রশিক্ষণে ৪০জন ডেইরি খামারী অংশ গ্রহন করেন। ##











































