Home আঞ্চলিক মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ক্ষমতাসীন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিমসহ আওয়ামী লীগ এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থকেরা।

আলোচনা সভা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।