Home আঞ্চলিক কয়রায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কয়রায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

23

 

কয়রা (খুলনা) প্রতিনিধি।।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে কয়রায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সকাল ১০ টায় কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। র‌্যালী পরবর্তী আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সভাপতিত্বে জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনা অভিন্ন। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাস ঐতিহ্যের সংগঠন। হাটি হাটি পা পা করে ৭৪ বছরে পদার্পণ করলো আওয়ামীলীগ। দেশের মাটি ও মানুষের সাথে জড়িয়ে আছে আওয়ামীলীগ সংগঠনের ইাতহাস। অর্জন করেছে অনেক সুনাম। এক দিনে তৈরি হয়নি এই সংগঠনের গৌরব। মা যেমন সন্তানকে তিল তিল বড় করে তোলে তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সংগঠনকে শক্তিশালী ভাবে গড়ে তুলেছেন।

বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান আজীবন সংগঠন এবং দেশের স্বার্থে সংগ্রাম করে গেছেন। তারই সূযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ভাবে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন। তিনি আরও বলেন, সুখি সমৃদ্ধিশালী দেশ গঠনে আওয়ামী লীগ সরকারের অবদান অপরিসীম। দেশের সুষম উন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় রাখতে হবে।সর্বশেষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে দলকে এগিয়ে নেয়ার জন্য আমাদের সকলে একত্রে কাজ করে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম হারুন অর রশিদ, সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, আওয়ামীগ নেতা সরদার নুরুল ইসলাম, জিয়াদ আরী গাজী, খায়রুল আলম, সমরেশ মন্ডল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেম্বর লুৎফর রহমান, শ্রমিক লীগ সভাপতি আঃ হালিম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দীন হিরো, সালাউদ্দীন আহমেদ, রায়হান চঞ্চল, বেলাল আহমেদ বিল্লুসহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।