Home খেলাধুলা ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনার ম্যাচে জয় পায়নি কেউ

ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনার ম্যাচে জয় পায়নি কেউ

18

ক্রীড়া ডেস্ক।।

ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা।

এবারের ফুটসালে ব্রাজিল-আর্জেন্টিনার উত্তেজনার ম্যাচে জয় পায়নি দুই দলের কেউ। মর্যাদার ম্যাচটি ড্র হওয়ায় উভয় দলের পয়েন্ট সমান থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

বৃহস্পতিবার রাতে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আয়োজন করেছে অনূর্ধ্ব-১৭ ফুটসাল ফুটবলের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ম্যাচে রাত তিনটায় ব্রি গ্রুপের শীর্ষে থেকে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। আগের ম্যাচেই উরুগুয়ের জালে ৭ গোল দিয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই সেমির টিকিট নিশ্চিত করেছে আরও আগেই। উরগুয়ের বিপক্ষে ব্রাজিল বিশাল ব্যবধানে জয়ের সাথে আর্জেন্টিনাও আগের ম্যাচে ৩-১ গোলে জিতে ইকুয়েডরের বিপক্ষে। তবে ব্রাজিলের বিপক্ষে জয় না পাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাওয়া হলোনা আর্জেন্টিনার।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি নিয়ে ছিল দারুণ উত্তেজনা। দুই দেশের জুনিয়র ফুটবলারদের টুর্নামেন্ট হলেও ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ। আর এ আসরে মেসি-নেইমারদের দেশ একই গ্রুপে হওয়ায় উত্তেজনা ছড়িয়েছে আরও বেশি। ব্রাজিলের বিপক্ষে এ ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে যাওয়ার সম্ভাবনা ছিল আলবিসেলেস্তেদের। তবে কাঙ্খিত জয় পায়নি তারা। প্রথমার্ধ্ব গোল শূন্য কাটলেও দ্বিতীয়ার্ধ্বে এসে পরিবর্তন হয় স্কোরলাইন।

উত্তেজনাপুর্ণ ম্যাচে কাল ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো দিয়াস। ১ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার মাত্র ৪৮ সেকেন্ড আগে আলবিসেলেস্তেদের হয়ে বেত্তনি গোল করলে ১-১ ড্রপ্যে শেষ হয় ম্যাচ। ফলে দুই দলই অপরাজিত থাকায় সমান দশ পয়েন্ট নিয়ে সেমিতে পৌছালো।