Home খেলাধুলা প্রেমিকা নিয়ে তুলকালামের পর আরেকটি ঝামেলায় নেইমার

প্রেমিকা নিয়ে তুলকালামের পর আরেকটি ঝামেলায় নেইমার

28

স্পোর্টস ডেস্ক।।

এইতো দিন দুয়েক আগেই প্রেমিকার সঙ্গে প্রতারণা এবং পরবর্তীতে নেইমার জুনিয়রের ক্ষমা চাওয়া নিয়ে কম লেখা হয়নি গণমাধ্যমে। বিষয়টি নিয়ে হইচই কমে গেলেও নতুন আরেকটি ঝামেলায় জড়িয়ে আলোচনায় নেইমার। বাড়ি নির্মাণকাজে পরিবেশ লঙ্ঘনের অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

ব্রাজিলের রিও দে জেনেরিওর উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে চলছিল নেইমারের বিলাসবহুল প্রাসাদ তৈরির কাজ। কিন্তু পরিবেশ লঙ্ঘনের অভিযোগে বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। অভিযোগটি প্রমাণিত হলে নেইমারকে ১০ লাখ ডলার জরিমানা করা হতে পারে।

স্থানীয় সরকার কর্তৃপক্ষের অভিযোগ, বিলাসবহুল এই প্রকল্পটিতে পরিবেশ বিষয়ক বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে আছে নদী থেকে অনুমতি ছাড়াই পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন এবং পানির প্রবাহ বাধাগ্রস্ত করা।

স্থানীয় গণমাধ্যমের খবর, ২০১৬ সালে এই জায়গা কেনা হয়েছিল। বাড়ির নির্মাণকাজ বন্ধ করতে এসে নেইমারের বাবার সঙ্গে তর্কও করতে হয়েছে স্থানীয় সরকারের কর্মকর্তাদের। তবে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি নেইমারের পরিবারের কেউ।