দাকোপ প্রতিনিধি।।
চালনা পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। উন্নয়ন খাতকে অধিকতর গুরুত্ব দিয়ে ৪৩ কোটি ৫লাখ ১৪ হাজার ৫শত ৮ টাকার বাজেট ঘোষনা করা হয়। (২২ জুন) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ^াসের সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের পরিচালনায় এ বাজেট ঘোষনা করা হয়।
এবারের বাজেটে রাজস্ব থেকে আয় ২ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৫শত ৮ টাকা এবং ব্যয় ১ কোটি ৭৭ লাখ, ৩৬ হাজার টাকা। উন্নয়ন ৪০ কোটি ৯০লাখ টাকা। উদ্বৃত বাজেট ৩৭ কোটি ৭৮লাখ ৫শত ৮ টাকা।
প্রধান অতিথি হিসেবে ভ্যাচুয়ালের মাধ্যমে চালনা পৌরসভার বাজেটের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক মোঃ ইফসুপ আলী। বাজেট সভায় পৌরবাসীদের উদ্দশ্য চালনা পৌর মেয়র সনত কুমার বিশ^াস বলেন, পৌরসভার উন্নয়নে জনগণের সরাসরি অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে গঠন করার লক্ষ্যে ইতিমধ্যে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা, হিসাব ও নিরীক্ষা, সংস্থাপন ও অর্থ,যোগাযোগ ও ভৌত অবকাঠামো, মহিলা ও শিশু বিষয়ক, বাজার মুল্যে পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রন,তথ্য ও সংস্কৃতিক, নগর পরিকল্পনা, নাগরিক সেবা ও উন্নয়ন, কর নিরুপন ও আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। ঐ সকল কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিয়ে পৌরসভার সকল কাজ বাস্তবায়ন করা হবে। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ)ও সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, পৌর প্রকৌশলী সরদার আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী রতন কুমার মন্ডল, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা। বক্তৃতা করেন পৌর কাউন্সিলর যথাক্রমে আব্দুল বারিক শেখ, আমোদীনি রায়, সুধীন্দ্র নাথ বিশ^াস মাখন, আব্দুল বারিক শেখ, রোস্তম আলী খান, আইযুব আলী কাজী, আব্দুল গফুর সানা, চয়ন সাহা, শুভংকর রায়, হাসিনা বেগম ও নাসিমা বেগম, পৌর উচ্চমান সহকারী ওয়াসিব ইকবাল হোসেন, চালনা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গৌতম সাহা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ,দীপক রায়, সাবেক কাউন্সিলর দেবাশিষ ঢালী, ব্যবসায়ী মোহন লাল সাহা, হরিদাস সরদার, অসিম বৈরাগী, যুবনেতা রতন কুমার মন্ডল প্রমুখ।
জামালপুরে সাংবাদিক হত্যা ও খুলনায় হামলার প্রতিবাদে দাকোপ প্রেসকাবের উদ্যোগে মানববন্ধন- সমাবেশ
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা, খুলনায় সম্পাদককে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ অফিসে হামলা এবং সাংবাদিক বাছিতুল হাবিব প্রিন্সের উপর হামলার প্রতিবাদে দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় চালনা ডাকবাংলার মোড়ে দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, উপজেলা সিপিবির সভাপতি কিশোর রায়, চালনা পৌরসভা জাপার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মামুনুর রশিদ, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফ্ফার হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, কুমারেশ বিশ্বাস, যুগ্ম সম্পাদক দীপক সরদার, কোষাধক্ষ্য বিধান ঘোষ, দপ্তর সম্পাদক পারুল বেগম, সাংবাদিক দীপক রায়, যুবায়ের রহমান লিংকন, জি এম আজম, মনিরুল ইসলাম মনি, রুহুলামিন, রুমান আহমেদ, অনিমেষ বিশ্বাস, আলমগীর হোসেন, সাবেক চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, সাবেক কাউন্সিলর শহর আলী শেখ মনি, সাবেক ইউপি সদস্য মলিনা জোয়াদ্দার, রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক অমারেশ ঢালী, যুবদলনেতা রমজান গাজী, রবিউল ইসলাম মনা, মহিলাদল নেত্রী জান্নাতুল ফেরদাউস, চালনা ডাকবাংলা মোটর সাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, সহসভাপতি মহসীন ফারাজী, কোষাধক্ষ্য হাফেজ নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বকশীগঞ্জে ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। খুলনা প্রেসক্লাবের সহসভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক দেশ সংযোগের সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় পত্রিকা অফিসে হামলা করে। খুলনার মাদক এবং জুয়া নিয়ে সংবাদ প্রকাশের পর ওই সন্ত্রাসীরা তাকে জীবন নাশের হুমকি দিয়ে আসছিলো যে কারনে তিনি নিরাপত্তা চেয়ে খুলনা সদর থানায় জিডি করে। এরপর ও এ ধরনের হামলা কিভাবে হয় ? সিসিটিভি ফুটেজে হামলাকারীরা সনাক্ত হওয়ার পর ও কেন আসামীরা গ্রেফতার হচ্ছেনা ? একই দিন তেরখাদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাছিতুল হাবিব প্রিন্সকে রাস্তায় গতিরোধ করে সন্ত্রাসীরা তাকে রক্তাত্ব জখম করে। কিন্তু অদ্যবধী কেন হামলা কারীরা গ্রেফতার হচ্ছেনা ? বক্তারা অবিলম্বে সকল হামলায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন নীপিড়ন বন্দ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারন করেন।











































