Home জাতীয় পদ্মায় জেলের জালে উঠল ২৯ কেজির বাগাইড়

পদ্মায় জেলের জালে উঠল ২৯ কেজির বাগাইড়

16

ঢাকা অফিস।।

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাগাইড় মাছ।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি পদ্মা নদীর এলাকায় ধরা পড়ে মাছটি।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাগাইড় মাছ। পরে সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাটে রওশনের আড়ৎ থেকে প্রকাশ্য নিলামে ২৯ কেজির বাগাইড় মাছটি প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ২৯ কেজির বাগাইড় মাছটি ৩৪ হাজার ৮০০ টাকায় কিনেছি। পদ্মা নদীতে দড়ি দিয়ে মাছটি বেঁধে রেখেছি। দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভে বিক্রি করব।