Home আঞ্চলিক কপিলমুনিতে ফলের দোকান এক জায়গায় করে গড়ে উঠছে ফল মার্কেট

কপিলমুনিতে ফলের দোকান এক জায়গায় করে গড়ে উঠছে ফল মার্কেট

25

 

স্টাফ রিপোর্টার, কপিলমুনি :

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ছড়িয়ে থাকা ফল বিক্রেতারা রাস্তা জুড়ে যানজট সৃষ্টির কারণে তাদেরকে নিদিষ্ট একটি জায়গা স্থায়ী ভাবে ব্যবসা পরিচালনার জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আরাফাতুল আলমের নির্দেশে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার কানুনগো মোজাম্মেল হক, সার্ভেয়ার কাওছার আলী, কপিলমুনি তহশীলদার মোঃ জাকির হোসেন সরেজমিন বাজার ঘুরে তাদের জন্য জায়গা নির্ধারণ করেন।

এ সময় চাউল পট্টির সিঙ্গেল চাঁদনীটি বরাদ্দ করে জায়গা খালি করে দিতে বলা হয় দখলে রাখা ব্যক্তিদের। আগামী সোমবার তাদেরকে উক্ত চাঁদনী বরাদ্দ দেয়া হবে বলে জানান কানুনগো মোজাম্মেল হক।