স্টাফ রিপোর্টার
আজ বিশ্ব পরিবেশ দিবসে মুজিব শতবর্ষকে টার্গেট করে গ্রীন সোসাইটির উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারী এলাকায় সংস্থাটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর উপস্থিতিতে ‘মুজিব ’শত বৃক্ষরোপন কর্মসূচী’ এর উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচীর আওত্তায় বিশ্ব পরিবেশ দিবসের এ সপ্তাহে একশত ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করবে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা। বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন ও সাংস্কৃতিক বছরগুলোর প্রাকৃতিক দূর্যোগকে মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপন কর্মসূচী হাতে নেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
এ সময়ে অন্যান্যদের মধ্যে সংস্থাটির নির্বাহী সদস্য বাবলা গোলদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোলায়মান গাজী, মোঃ তানজীর মোল্লা, মোঃ ধীরাজ গাজী, মোঃ সজীব, শেখ আদনান, মোঃ এনামুল হক, ওবায়দুল্লাহ হাবিব, জি এম রাকিবুল ইসলাম, রিয়াজুল মুন্সি, মোঃ জাহাঙ্গীর খান, কাজী মাসুদ রানা, মোস্তাফিজ প্রিন্স, সবুজ সিকদার উপস্থিত ছিলেন।









































