খবর বিজ্ঞপ্তি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পরামর্শক্রমে পাইকগাছা উপজেলা ও পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকালে ফসিয়ার রহমান মহিলা কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ প্রাঙ্গণসহ উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, প্রভাষক ময়নুল ইসলাম, কালাই মোড়ল, পাইকগাছা উপজেলা যুবলীগের সদস্য এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগ নেতা মুক্ত অধিকারী,রাশেদুজ্জামান রাসেল, শাহিন শাহ বাদশা,তুহিন সরদার, প্রসেনজিৎ প্রমুখ।









































