গ্রামীন ব্যাংক রামপাল এরিয়ার বিভিন্ন শাখায় গাছের চারা বিতরন
ফকিরহাট প্রতিনিধি।
বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা গ্রামীন ব্যাংক রামপাল এরিয়ার বিভিন্ন শাখায় গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে খাঁনপুর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপরোক্ত গাছের চারা বিতরন করা হয়। রামপাল এরিয়া ব্যবস্থাপক মোঃ খোশবার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা অফিসের জোনাল ম্যানেজার মোঃ বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন, খুলনা জোনাল অফিসের অডিট অফিসার আবুল বশার সিকদার। খানপুর শাখা ব্যবস্থাপক কৃষ্ণপদ পাল এর সঞ্চালণায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ উৎপল কুমার দেবনাথ, চুলকাটি প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক অমিত কর বিলাস, সাবেক সভাপতি বিপুল চন্দ্র দেবনাথ ও খানপুর ইউনিয়নের ১নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি চিন্ময় কুমার দেবনাথ প্রমুখ। উল্লেথ্য রামপাল এরিয়ার ৯টি শাখায় মোট ১লক্ষ ৬হাজার ৮শত ৩টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরন করা হয়। এর মধ্যে খানপুর শাখায় ১১হাজার ৩শত ৬৬টি ফলজ গাছের চারা বিতরন করা হয়।
এইচআইভি-এইডস্ প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ছিন্নমূল মানব কল্যাণ সোসাইটিএর আয়োজনে, দি গ্লোবালফান্ডপ্রজেক্ট, আইসিডিডিআর,বি-এর অর্থায়নে হেলথ সার্ভিস প্রোভাইডার, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সিবিও রিপ্রেজেন্টেটিভদের নিয়ে স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে দুপুর ০২.৩০মিনিট এএইচআইভি/এইডস্প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী সেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), কেএমপি, খুলনা।
সভায় শুরুতেই স্বাগত বক্তব্য প্রদানকরেন ছিন্নমূলমানব কল্যাণ সোসাইটি, খুলনা এর ডিআইসির ম্যানেজার রুনা লায়লা ইসলাম। তিনি খুলনা ও খালিশপুর সেন্টার এর কার্যক্রমের অগ্রগতি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। প্রধান অতিথি বলেন- এইচআইভি প্রতিরোধে ধর্মীয় অনুসাশন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় এবং সামাজিক অনুশাসন এর কারণে এইচআইভি সংক্রমনের হার কম। তিনি বলেন সকল শ্রোনীকে নিয়েই পুলিশের কাজ সেখানে কোন বিশেষ শ্রোনী নাই। বাংলাদেশ পুলিশ কোন শ্রোনী বিভাজন নিতীতে বিশ্বাস করে না বরং সকলকে সেবা প্রদানই তাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠীকে আলাদা করে দেখার কিছু নাই, সকলকে একই দৃষ্টিতে দেখতে হবে, যাতে এমএসএম এবং হিজড়া জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চত করা যায়। এইচআইভি/এইডস্-এরঝুঁকি হ্রাস করা, তাদের মানবাধিকার ও মর্যাদা’র বিষয় গুলিতুলে ধরেন। সভাপতি সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ তার বক্তব্যে বলেন, এইচআইভি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান কম থাকার কারণে এ বিষয়ে মানুষ সচেতন নয় যার ফলে তারা এই ভয়াবহ ব্যাধি অসেচতন আচরণ করছে। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হতে আহবান জানান। তিনি বলেন সচেতনতার মাধ্যমেই এইচআইভিকে প্রতিরোধ করা সম্ভব। সমাজে অনেক লোক এখনও এইচআইভি/এইডস্-এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় বিধায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম বৃদ্ধি করার জন্য সুপারিশ করেন। সভায় বাংলাদেশ সহবিশ্বে বর্তমান এইচ আইভি সংক্রমনের অবস্থা ও এর সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা করা হয়। উচ্চ ঝুঁকিপূর্ন জনগোষ্টিএমএসএম ও হিজড়াদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের জীবিকা নির্বাহের জন্য বিকল্প কোন উৎস তৈরী করার জন্য আহবান জানানো হয়।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে কয়রায় মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদ ও দক্ষিণাঞ্চলের ১৪ জন সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনার কয়রা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জুন) দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সদর উদ্দীন আহমেদ, মোস্তফা শফিকুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, ইমতিয়াজ উদ্দিন, শেখ সিরাজুদৌল্যাহ লিংকন, শাজাহান সিরাজ কামাল হোসেন, ওবায়দুল কবির সম্রাট, মোঃ, মোঃ তারিক লিটু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সেই ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে তিনি সহ তার লোকজন। আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়েছে এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে জড়িতদের অবিলম্বে ফাঁসির দাবি জানান বক্তারা। এ ছাড়া দক্ষিনাঞ্চলের যে সকল সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়।
কয়রায় সাংবাদিকদের সাথে সম্ভাব্য এমপি প্রার্থী শেখ মনিরুল ইসলামের মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা পাইকগাছার সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের জৈষ্ট পুত্র খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য শেখ মনিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টা কয়রাস্থ তার নিজস্ব বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি কয়রা- পাইকগাছা-খুলনা-৬ আসনে আওয়ামীলীগের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। তার পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য তিনি এই আসনে থেকেই সংসদ সদস্য প্রার্থী হতে চান। কয়রা-পাইকগাছার আওয়ামীলীগ সহ তৃনমুল নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে কাজ করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, বিগত দিনে মানুষের কল্যানে কাজ করেছি আগামীতেও কাজ করতে চায়। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড উপস্থাপন করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়নমুলক কাজের লিফলেট তুলে দেন সাংবাদিকদের হাতে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, পাইকগাছা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আফছার উদ্দিন, আরশাদ আলী, পাইকগাছার স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহফুজুল হক, ছাত্রলীগ নেতা মিনহাজ আলম সাগর, ইয়াছিন আরাফাত,এমপি প্রার্থীর পুত্র শেখ আজহারুল ইসলাম সম্রাট প্রমুখ। এ সময় কয়রা উপজেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির মতমিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগর বিএনপির নির্দেশনা মোতাবেক চলমান আন্দোলন কর্মসূচি বেগমান করার লক্ষে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষে ৯ টি ওয়ার্ডে ধারাবাহিক মতমিনিময় সভার অংশ হিসাবে ১ নং আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ডাক্তারবাড়ী ঈদগাহ মাঠে বিএনপি নেতা মোঃ মোসলেম উদ্দীনের সভাপতিত্বে , মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শেখ সেলিম আহমেদ, জাহাঙ্গীর হোসেন খোকা। বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ ইসমাইল হোসেন বাবু, মোল্লা সোহরাব হোসেন, মোঃ নাসির উদ্দীন, বাবুল শেখ, রেজাউল ইসলাম, মোঃ জনি হোসেন , খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, মামুন হোসেন, মাসুদ শেখ, জাসাস নেতা শেখ জিয়াউর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, সাইফুল্লাহ তাজিম,আটরা গিলাতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন ইমন, সাধারন সম্পাদক মজ্ঞুরুল ইমাম, রাকিবুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সৈয়দ শাহারিয়ার, মোঃ হাফিজুর রহমান, মোঃ শাহাবুদ্দিন, তরিকুল ইসলাম, সেলিম শিকদার, জাকারিয়া, জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন, সাগর শেখ , রাব্বি শিকদার প্রমূখ ।
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক ২০২৩
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা শীর্ষক সেমিনার ২০২৩ মঙ্গলবার বিকাল ৪ টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ,কে,এম মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং পুলক সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম, সহকারী পরিচালক ডিইএমও খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রবীর দত্ত, দিঘলিয়া কারিগরী কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবীর তনু, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান ,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন চৌধুরী ,দলিত সংস্থার কমিউনিকেশন ম্যানেজার ইসরাত নূয়েরী হোসেন মুমু,খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন সহ গণমাধ্যম কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বললেন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনতা দেশের সম্পদ। মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারে চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানসম্মত প্রশিক্ষণ প্রদান করছে। মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চার মাস মেয়াদি জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষা চালু রয়েছে। বর্তমানে নিয়মিত ড্রাইভিং দেশ বিদেশসহ ৮ টি ট্রেডে ফ্রি শর্ট কোর্স চালু আছে। সেইফ এর ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ করানো হয় এবং প্রশিক্ষণ শেষে যাতায়াত খরচ বাবদ ১৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া প্রধান অতিথি সূপেয় পানির জন্য মহিলা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে একটি গভীর নলকুপ বরাদ্দ দেওয়ার কথা জানান ।
রাষ্ট্রায়াত্ব আলীম জুট মিলের পাওনা পরিশোধ সহ মিল চালুর দাবিতে অনশন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়াত্ব আলীম জুট মিলের অবসায়ন, অবসরকৃত সকল পাওনা পরিশোধ সহ মিল চালুর দাবিতে খানজাহান আলী থানা জাতীয় শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ৪ ঘন্টা অনশন কর্মসূচি মিলের ১ নং গেট চত্বরে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ আমিরুল সরদারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন শেখ মফিজুর রহমান, শেখ কামরুজ্জামান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ, শহীদ সরদার, নাজির আহমেদ, লায়েক আলী, হাবিব গাজী প্রমূখ। অনশন কর্মসূচি চলাকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন অনতিবিলম্বে মিলগুলি বিআর এম করে চালু, সকল শ্রমিকদের পূর্ণাঙ্গ হিসাব করে বকেয়া পাওনা পরিশোধ, পিছরেট শ্রমিকদের পূর্বের ন্যায় পিছরেট হিসাব করে বকেয়া পরিশোধ, যে সকল শ্রমিকগণ এখনো পর্যন্ত সঞ্চয়পত্র পাইনি তাদের লভ্যাংশ সহ বকেয়া পরিশোধ, ২০২০ সালের ঈদের দুইটা বোনাস ও শিক্ষাভাতা দুই দিনের কাজের মজুরি প্রদান করতে হবে, নতুন চাকরিরত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন শ্রমিক নেতারা।
তূনমূল পার্টির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
তূনমুল পার্টির এক জরুরী মতমিনিময় সভা গতকাল বিকাল ৪ টায় নগরীর খালিশপুরের একটি মিলনাতয়নে অনুষ্ঠিত হয়।মতমিনিময় সভায় সংগঠনের ১ম যুগ্ম মহাসচিব এম,গোলাম কিবরিয়া খুলনার খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মিদের নিয়ে দলের বর্তমান সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন, সভায় তূনমুল পার্টির নেতা ও কর্মিবৃন্দ দলের চেয়ারপারসন তাঁদের খোঁজ খবর নেয় না মর্মে ক্ষোভ প্রকাশ করেন, সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের ১ম যুগ্ম মহাসচিব, এম গোলাম কিবরিয়া শ্রম বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন, জেলা সভাপতি,শেখ বেনজির আহমেদ খালিশপুর থানা আহবায়ক সেলিম শিকদার, যুগ্ম আহবায়ক ছিদ্দিকুর রহমান, ,এনাম আহমেদ লিটু , ১৫ ওয়ার্ড সভাপতি মাকসুদ সহ বিভিন্ন ওয়ার্ড এর নেতা কর্মিরা উপস্থিত ছিলেন, সভা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ৭.৮,৯ এবং১১,১২,১৩ সংরক্ষিত নারী কাউন্সিলদের শুভেচ্ছা জানানো হয়।
ফুলতলায় গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে চারা বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দেশব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি-২০২৩ এর অংশ হিসেবে গ্রামীন ব্যাংক খুলনা জোনের ফুলতলা এরিয়ার ৯টি শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদস্যদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। এরিয়া ম্যানেজার গোলাম সরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জোনাল ম্যানেজার মোঃ বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন জোনাল অডিটর আবুল বশার সিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। ফুলতলার শাখা ব্যবস্থাপক মোঃ কামাল হোসেনের পরিচালনায় ব্যাংকের সদস্যদের মাঝে চারা বিতরণে অন্যান্যের মধ্যে অংশ নেন জামিরা শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, আটরা গিলাতলা শাখা ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান, সিদ্দিপাশা শাখা ব্যবস্থাপক প্রসীদ চক্রবর্তী, মহাকাল শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাইনূর রহমান, বাঘুটিয়া শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, পায়রা শাখা ব্যবস্থাপক সৈয়দ কায়ুম সিদ্দিক, শ্রীধরপুর শাখা ব্যবস্থাপক রিনা রানী, সুন্দলী শাখা ব্যবস্থাপক বিনয় কৃষ্ণ সাহা, সিনিয়র অফিসার মোঃ শাহারিয়ার পারভেজ প্রমুখ। ফুলতলা এরিয়ার ৯টি শাখার সদস্যদের মাঝে লক্ষাধিক ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।
খুলনা প্রেসক্লাবের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ সম্পাদিত ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকা অফিসে ধারালো অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর, জীবননাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নগরীতে দিনের বেলায় ধারালো অস্ত্র নিয়ে একটি পত্রিকা অফিসে ঢুকে সন্ত্রাসীদের এ ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হামলা উল্লেখ করে এক বিবৃতিতে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সাথে এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
ফকিরহাটে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে পূর্ব বেতাগা বড়গাছতলা শ্রী শ্রী শীতলা ও শ্রী শ্রী কালি মন্দির অঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি রতন কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড, রামেশ্বর দেবনাথ। শিক্ষাবিদ দাশ শিশির কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা সোমা ভট্টাচার্য, বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বিশিষ্ট সমাজসেবক দেবেন্দ্রনাথ দাশ, তরুন কুমার কুন্ডু, ইউনিয়ন নামযজ্ঞ কমিটির সভাপতি দেবজিৎ কুমার দাশ ও ইউপি সদস্য অসিত কুমার দাশ। পরে জগন্নাথদেবের রথযাত্রা টেনে বেতাগা কেন্দ্রিয় কালিবাড়ি নিয়ে রাখা হয়। এর আগে শতশত ভক্তবৃন্দরা ঢোল করতাল ও ডাংকা বাজিয়ে এবং নেচে গেয়ে জগন্নাথদেবকে বরন ও তার পূজা অর্চনা শুরু করেন। এছাড়াও ডহরমৌভোগ শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও আট্টাকী সর্বজনীন শীতলা মন্দিরে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে। জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সাথে নানা বাড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে বেড়াতে আসে শিশু জিসান। মঙ্গলবার সকালে ৩ জন বিভিন্ন গাছ থেকে জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় জিসান পানির গভীরে ডুবে গেলে তার সাথে থাকা দুই জন চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে শিশু জিসানকে পুকুর থেকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্ত ততক্ষনে সে মারা যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ইমরান হোসেন জানান, হাসপাতালে আসার আগেই শিশু জিসানের মৃত্যু হয়েছে।
নগর স্বেচ্ছাসেবক লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মো: মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে মঙ্গলবার দুপুর ০১টায় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় হামলাকারী যেই বা যারা হোক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।
মহেশপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে নারীদের মাঝে গাছের চারা বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ৩০ হাজার নারীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার দুপুরে মহেশপুর গ্রামীন ব্যাংকের শাখা অফিসে ব্যাংকের ব্যবস্থাপক এ কে এম আজহারুল হক চারা বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সেকেন্ড অফিসার মনোয়ারুল হক,ফিল্ড অফিসার মামুনুল রশিদ,খলিল হোসেন,মুকুল হোসেন,নিগারিন সুলতানা প্রমুখ।
মহেশপুরে একতা ক্লিনিকে আবারও অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের নেপা মোড় নামক স্থানে বেসরকারী একতা ক্লিনিকে আবারও অপচিকিৎসায় এক নবজাতকের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার ঝিটকিপোতা বেলেপাড়া গ্রামের আমজাদ মিস্ত্রির অন্তঃসত্তা কন্যা নাসরিন আক্তারের পেটে ব্যাথা শুরু হলে চিকিৎসার জন্য নেপামোড়ে আসলে বেসরকারী একতা ক্লিনিক মালিক রাসেল তাকে ফুসলিয়ে ক্লিনিকে নিয়ে ভর্তি করান। কোন ডাক্তার ছাড়াই নাসরিনকে আল্ট্রাসোনো করে এবং তার অভিভাবকদের বলে দ্রুত সিজার করতে হবে না হলে রুগিকে বাঁচানো যাবেনা।
এভাবেই ভয় ভীতি দেখিয়ে কোনো এনেস্থিসিয়া ডাক্তার ছাড়াই মহেশপুরে নিষিদ্ধ ডাক্তার সোহেল রানাকে দিয়ে সিজার করানো হয়। সিজার করার পরে জানতে পারে বাচ্চা অপুষ্ট। পরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে পথের মধ্যে নবজাতকের করুন মৃত্যু হয়। বেসরকারী একতা ক্লিনিকের মালিক রাসেল জানান কাগজ ছাড়া ক্লিনিক চালাই পরিবার পরিকল্পনা কল্যান কর্মকর্তা আমার পকেটে। আপনারা যা পারেন তাই লেখেন,তাতে আমার কিছু যাই আসে না। ক্লিনিক চালাতে হলুদ খাম থাকলে আর কিছুই লাগেনা। ক্লিনিক মালিক রাসেল আরো জানান, সি এস আফিসে আমি প্রতিমাসে খাম পাঠাই। তাইতো আমি ক্লিনিক চালাতে পারি। ইতি পুর্বেও লাইসেন্স বিহির একতা ক্লিনিকে আরো দু’ নবজাতকের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন শুভ্রারানী জানান,নবজাতকের মৃত্যু কোন ভাবেই মেনে নেওয়া হবে না। আমি যতটুকু জানি নেপা মোড় একতা ক্লিনিক এখনও বন্ধ আছে। তদন্ত সাপেক্ষে আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুরে কোন টেন্ডার ছাড়াই সরকারী স্কুলের গাছ কাটা হচ্ছে
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
যে গাছটি বিদ্যালয়ের শিশু ছাত্র-ছাত্রীদেরকে ছায়া দিয়ে আসছিলো আজ সেই গাছটি কোন টেন্ডার ছাড়াই কেটে ফেলা হচ্ছে। এক দিকে প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন বেশী বেশী গাছ লাগানোর জন্য অন্য দিকে সরকারের অসাধু কিছু কর্মকর্তারা নিজের পকেট ভরতে এভাবেই সরকারী গাছ গুলো কেটে সাবাড় করে দেওয়া হচ্ছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে শিশু ছাত্র-ছাত্রীদেরকে ছায়া দিয়ে আসছিলো সেই ৫০ হাজার টাকা মুল্যের পুরাতন মেহেগুনি গাছটি গতকাল মঙ্গলবার সকাল থেকে কাটা শুরু হয়েছে।
জুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক জানান, গাছটি আমরা কাটার পক্ষে ছিলামনা,কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে কাটতে হচ্ছে। তিনি আমাদেরকে চিঠি দিয়ে বলেছেন গাছটি কাটার জন্য। তাই গাছটি কাটা হচ্ছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন জানান, গাছটি কোন টেন্ডার ছাড়াই উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে আজ কাটতে হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষ কর্মকর্তা আবু হাসান জানান, নতুন স্কুল ভবন হবে তাই গাছটি আপাতত কেটে রাখা হচ্ছে। পরে সরকারী ভাবে টেন্ডার দেওয়া হবে। তিনি আরো জানান, গাছটি না কাটলে নতুন ভবন নির্মান কাজের ব্যঘাত ঘটবে তার গাছটি কেটে রাখা হচ্ছে।
রূপসায় গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্যে গ্রামীণ ব্যাংক আইচগাতী শাখার আয়োজনে ব্যাংকের সদস্যদের মাঝে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার ২০ জুন সকাল সকাল সাড়ে ১০টায় আইচগাতী ইউনিয়নের বার পূর্ণের মোড়স্থ ব্যাংকের কার্যালয়ে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জোনাল ম্যানেজার মো: বাবর আলী, এরিয়া ম্যানেজার মো:নজরূল ইসলাম,শাখা ম্যানেজার মো:রেজাউল ইসলামসহ অনেকেই।
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
’ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র আজ (বুধবার) ৩২তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের কবিতায় অবিসস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান।
দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ আজ কবির গ্রামের বাড়ী মোংলার মিঠাখালীতে সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও রুদ্রের গান পরিবেশিত হবে।
এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন পালন করবে রুদ্র সংসদ (ঢাকা), সম্মিলিত সাংস্কৃতিক জোট (মোংলা), সিপিবি, কবিতা আবৃতি পরিষদ, পিএফজি (মোংলা), রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
উল্লেখ্য, অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন ‘দিন আসবেই দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্র প্রতীকে’। একই সঙ্গে তাঁর কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্নগ্রাম’ কাব্যগ্রন্থ দুইটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দুই বছর মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।
প্রতারণার অভিযোগে রাসেলের বিরুদ্ধে তরুনীর জিডি
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি
মোবাইল ফোন নিয়ে প্রতারণার অভিযোগে কালিগঞ্জের নলতার উত্তর কাজলা গ্রামের আমিরুল ইসলামের পুত্র নাশকতা মামলার আসামী এবং মটরচালকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেলের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাধারন ডায়েরি করেছে এক তরুণী। ওই তরুণী নাম আজমিরা খাতুন। সে কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দীন গাজী কন্যা।
জিডি সুত্রে জানা যায়, আজমিরার ব্যবহৃত মটোরোলা কোম্পানীর মটো ইডগো প্লাস মডেলের ১ লক্ষ ১৫ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়। ফোনটি সাতক্ষীরার কোন সার্ভিসিং সেন্টার থেকে সার্ভিসিং করাতে না পেরে ঢাকায় অবস্থানরত তার পূর্ব পরিচিত রাইসুল ইসলাম রাসেলের সাথে ব্যাপারটি শেয়ার করে। এসময় রাসেল দামি ফোনের লোভ সামলাতে না পেরে ফোনটি নিজের কব্জায় নিতে বড় মিস্ত্রির থেকে ফোন সার্ভিসিং করে দেয়ার কথা বলে আজমিরাকে ফোনটি কুরিয়ার করে ঢাকায় পাঠাতে বলে। তার কথায় বিশ্বাষ করে গত মার্চ মাসের ২ তারিখে সুন্দরবন কুরিয়ার সার্ভিস সাতক্ষীরা শাখা থেকে ঢাকার কল্যাণপুরে রাসেলের ঠিকানায় আজমিরা ফোনটি পাঠায়। যার রশিদ নং-৩০১২৩০০০০০৬৬৪৯/১। মোবাইলটি রাসেল ওই মাসের ৫ তারিখে সুন্দরবন কুরিয়ারের কল্যাণপুর শাখা থেকে সংগ্রহ করে। এরপর আজমিরাকে মোবাইলটি সার্ভিসিংয়ে দিয়েছে বলে জানায়। দীর্ঘদিন মোবাইল সম্পর্কে রাসেল কোন খবর না জানানোই আজমিরা রাসেলের কাছে কল করে মোবাইল সম্পর্কে জানতে চায়। তখন রাসেল মোবাইলটি ঠিক করতে ২৫ হাজার টাকা লাগবে বলে আজমিরাকে জানায়। ব্যায়বহুল খরজের কথা শুনে আজমিরা মোবাইল সার্ভিসিং করতে অপারগতা প্রকাশ করে এবং মোবাইলটি আজমিরার ঠিকানায় পাঠিয়ে দেয়ার জন্য রাসেলকে অনুরোধ করে। এরপর রাসেল কলটি কেটে দিয়ে লাপাত্তা। আজমিরার কল আর রাসেল রিসিভ করেনা। এক পর্যায়ে আজমিরার মোবাইল নাম্বারটি রাসেল ব্লক লিস্ট রেখে দেয়। এরপর আজমিরা হতাশ হয়ে যায়। সে বিভিন্ন নাম্বার থেকে রাসেলকে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করলে আজমিরার ভয়েস শুনেই রাসেল কল কেটে দিয়ে নাম্বারটি ব্লক লিস্টে ফেলে দেয়। এভাবে একদিন আজমিরা তার ভাইয়ের ফোন থেকে রাসেলকে কল করে এবং কাকতালীয়ভাবে রাসেল কলটি রিসিভ করে কথা বলে। তখন রাসেলকে মোবাইলটি ফেরত পাঠাতে অনুরোধ করলে আজমিরাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার কাছে কোন ফোন নেই বলে আজমিরাকে সাফ জানিয়ে দেয় রাসেল। এবং এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে আজমিরার অবস্থা খারাপ করে দেবে। এবং সে মটরচালকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে বলে তার উপরে হাত অনেক লম্বা। মটরচালকলীগের কেন্দ্রীয় সভাপতি আলী হোসন স্বয়ং তাকে সাপোর্ট দেয় বলে তাকে কেউ কিছু করতে পারেনা বলে হুমকি দিয়ে কল কেটে দেয়। এরপর থেকে প্রতারক রাসেল আর আজমিরার সাথে যোগাযোগ করেনা।
পরে আজমিরা কোন উপায় না পেয়ে রাসেলের স্ত্রী সোহেলী তামান্নার সাথে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে তাকে ব্যাপারটি বলে। তখন রাসেলের স্ত্রী রাসেলকে বাটপার বলে আখ্যায়িত করে চ্যাটিং কনভার্সেশনে বলেন, রাসেল বিভিন্ন জায়গা থেকে এভাবে বাটপারি করে টাকা পয়সা নিয়ে আসে। কয়েকবার করে তাকে প্রতারণা করতে নিষেধ করার পরেও সে কথা শোনেনা। আপনার মোবাইলের বিষয়ে আমি তাকে বলবো। তবে সে আপনার মোবাইল ফেরত পাঠাবেনা। কারণ তার কাছে কোন জিনিস একবার আসলে তা আর ফেরত যায়না। সে বাটপারি করে টাকা পয়সা রোজগার করে বলে তার স্ত্রী চ্যাটিং কনভার্সেশনে জানায়। (কনভার্সেশন সংরক্ষিত)
পরে আজমিরা কোন উপায় না পেয়ে গতকাল সোমবার (১৯ জুন) সাতক্ষীরা সদর থানায় প্রতারক রাসেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করে। যার জিডি নং-১১০৬।
এব্যাপারে জিডির তদন্তকারী অফিসার এএসআই আসাদুর রহমান বলেন, এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও নাশকতা মামলার আসামী প্রতারক রাসেলে বিরুদ্ধে দেশে বিভিন্ন জায়গায় গিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে।
রূপসায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব গত ২০ জুন সকাল দশটায় কচাতলা বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় । রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। রথযাত্রা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক গুরুপদ পাল । রুপসা উপজেলা রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু। রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন এস আই দীপক কুমার বিশ্বাস, এস আই বাবলা দাস, এ এসআই রাম প্রসাদ, শিক্ষক বিজয় কুমার রায়, স্বপ্না রাণী পাল, ইন্দ্রজিৎ বিশ্বাস, ইউপি সদস্য সুকুমার বৈরাগী, তাপস কুমার বিশ্বাস, কিশোর কুমার ঠাকুর, সাংবাদিক চিত্তরঞ্জন সেন, স্বপন কুমার বিশ্বাস, অশোক কুমার কর্মকার, কার্তিক চন্দ্র পাল, সজল কান্তি বিশ্বাস, সুব্রত পাল , বিষ্ণুপদ পাল, সুজন কুমার বিশ্বাস প্রমূখ । আলোচনা সভা শেষে ধর্মীয় শোভাযাত্রা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের কচাতলা বাজার থেকে শুরু হয়ে সিন্দুরডাঙ্গা, বলটি, ডোবা গ্রাম পার হয়ে ধোপাখোলা প্রদক্ষিণ করে পিঠাভোগ পালপাড়া মন্দির এসে শেষ হয় ।
মাগুরার শালিখার আড়পাড়াতে গ্রামীণ ব্যাংকের কেন্দ্র প্রধানদের বৈঠক ও বৃক্ষ রোপন কর্মসূচী
নওয়াব আলী মাগুরাঃ
“বনজ-ফলজ-ঔষধি রোপণ করব কয়েক কোটি দেশের মাটি করবো মোরা খাঁটি ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখাতে গ্রামীণ ব্যাংকের আড়পাড়া শাখার কেন্দ্র প্রধনদের বৈঠক ও বৃক্ষ রোপন কর্মসূচী মঙ্গলবার বিকাল ৪টায় আড়পাড়া শাখা অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর যোনাল ম্যানেজার মোঃ ইফতেখারুল আলম।তিনি বলেন আমরা বপনাদের উৎসাহিত করার জন্য গাছ দিচ্ছি আপনারা পরিবেশের ভার সাম্য রক্ষার জন্য পর্যাপ্ত গাছ লাগাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়পাড়া শালিখা শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যোনাল অডিট অফিসার মোঃআসাদুজ্জামান,
এরিয়া ম্যানেজার শালিখা এরিয়া মিহির কুমার সরকার, প্রোগ্রাম অফিসার শালিখা এরিয়া মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানে ৪৯ জন কেন্দ্র প্রধান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে তাদের বাড়ীতে লাগানর জন্য কতৃপক্ষ ফলজ বনজ সহ বিভিন্ন জাতের গাছ প্রদান করেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রকাশ্য দিবালোকে একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে অস্ত্রধারী সন্ত্রাসীদের নগ্ন হামলার ঘটনায় গভীর উদ্বোগ প্রকাশ করে বলেন,পত্রিকা অফিসে এধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের সামিল। সাংবাদিক নেতৃবৃন্দ অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানিয়েছেন। অন্যথায় সাংবাদিকতা ও সংবাদপত্রের নিরাপত্তার স্বার্থে খুলনার সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে। যার দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে।
বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।
খুলনায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক’ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল।
কর্মশালায় অতিথিরা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে। দেশের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে হবে। তাঁরা আরও বলেন, কোন ধর্মেই শান্তি বিনষ্ঠ করার কথা বলা নেই, তাই সকল ধর্মকে সমানভাবে সম্মান করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন করেন। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ গড়ে তোলার জন্য আমৃত্য কাজ করেছিলেন। তারই ধারবাহিকতায় বর্তমান সরকার সকল ধর্মের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মুহাম্মদ জালাল আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির ও ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষকদের সাফল্য
উপকূলীয় লবণাক্ত এলাকায় গো-খাদ্যের চাহিদা পূরণ করবে পাকচোং ঘাস
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় লবণাক্ত এলাকায় প্রাণিসম্পদ উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো গো-খাদ্যের অভাব ও দানাদার খাদ্যের উচ্চমূল্য। মাটি ও পানিতে লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় অঞ্চলের জমিতে ঘাসের উৎপাদন আশানুরূপ হয় না। গবাদিপশু পালনের জন্য খামারিকে শুধুমাত্র খড় এর উপর নির্ভর করতে হয়। ফলে এ অঞ্চলের খামারিরা গবাদিপশু পালনে ক্রমান্বয়ে আগ্রহ হারাচ্ছেন। এ কারণে ক্রমশ: এ অঞ্চলে গবাদিপশু থেকে দুধ বা মাংসের প্রত্যাশিত উৎপাদন পাওয়া দুরূহ হয়ে পড়ছে।
এমতাবস্থায় উপকূলীয় লবণাক্ত এলাকায় গো-খাদ্য বিশেষ করে উচ্চফলনশীল সবুজ ঘাসের ঘাটতি দূর করতে পাকচোং জাতের ঘাস চাষ করে সাফল্য পেয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের গবেষকরা। এ বিষয়ে ইতোমধ্যে তিন উপজেলায় দুই শতাধিক খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শীঘ্রই এ গবেষণালব্ধ ফলাফল এ অঞ্চলের খামারিদের উপকারে আসবে এবং গবাদিপশু থেকে মাংস ও দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা গবেষকদের।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এই গবেষণার প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পিএইচডি শিক্ষার্থী পিযুষ কান্তি ঘোষ এই পাকচোং চাষের মূল গবেষক। তিনি ইতোমধ্যে তাঁর গবেষণাকর্মটি সম্পাদন করেছেন।
প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম জানান, কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে ‘ম্যাক্সিমাইজিং ফরেজ প্রোডাকশন ইন স্যালাইন প্রন এরিয়া অব সাউথ-ওয়েস্ট কোস্টাল বেল্ট থ্রু ইমপ্রুভড ম্যানেজমেন্ট প্রাকটিসেস’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পের আওতায় দুই ধাপে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় এ গবেষণাকর্মটি পরিচালিত হয়। প্রথমধাপে এ অঞ্চলে কি পরিমাণ গবাদিপশু আছে এবং গবাদিপশু কি কি কারণে কমে যাচ্ছে সেটা খুঁজে বের করা হয়। খামারিরা কোন কোন ঘাস বা গো-খাদ্য ব্যবহার করেন সে বিষয়েও খোঁজ নেওয়া হয়। সেখান থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ১৭টি ঘাসের জাত নিয়ে ৫টি লবণাক্ততার মাত্রা তৈরি করে টবে চাষ করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. পূর্নেন্দু গাইন মাঠ গবেষণাগারের সেমিকন্ট্রোলড সেডে এগুলো চাষ করা হয়। সেখান থেকে ভিন্ন ভিন্ন লবণাক্ততার মাত্রায় যেগুলো ভালো উৎপাদন হয় সেগুলোর মধ্যে ৪টি ঘাস (নেপিয়ার-৪, পাকচোং, জার্মান ও হাইব্রিড জামবু জাত) পরবর্তী ধাপে গবেষণার জন্য নির্বাচন করা হয়। এই ৪টি ঘাসের জাত বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে মাঠ পর্যায়ে গবেষণার জন্য পাঠানো হয়। মাঠ গবেষণার পর এই ৪টি জাতের মধ্যে সবচেয়ে ভালো উৎপাদন আসে পাকচোং থেকে।
ড. সফিক আরও জানান, পাকচোং ঘাস ৬০ দিনেই গো-খাদ্য হিসেবে ব্যবহারের জন্য উপযুক্ত হয়। তবে গবেষণার জন্য এটি ৯০ দিন পর্যন্ত রাখা হয়েছিলো। ঘাস চাষের পর প্রথম কাটিং ৬০ দিন পর কেটে গবাদিপশুকে খাওয়ানো যায়। এরপর উন্নত পরিচর্যার মাধ্যমে প্রতি ৪৫ দিন পর পর ঘাস কর্তন করা যায়। একবার রোপণ করলে সামান্য যত্নে ৫ বছর পর্যন্ত এই ঘাস উৎপাদন হবে। এ অঞ্চলে এ ঘাসের গড় উৎপাদন ৬০ দিনে হেক্টর প্রতি ৪৪.৭৭ টন এবং ৯০ দিনে হেক্টর প্রতি ৭৫.৮০ টন। এই ঘাস রোপনের উপযুক্ত সময় ফাল্গুন-চৈত্র মাস (মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য এপ্রিল)। তবে অতিরিক্ত বৃষ্টিতে কাটিং রোপণ করা উচিত নয়।
জানা গেছে, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জন্মানো পাকচোং ঘাস পুষ্টিমান বিবেচনায় খুবই উন্নত। এই ঘাসটি নরম হওয়াতে গবাদি পশু খুবই আগ্রহ সহকারে খাদ্য হিসেবে গ্রহণ করে। এ ঘাসে ৭০% এর উপরে জলীয় পদার্থ থাকে। এ ঘাসে খাদ্যের উপাদানের সবচাইতে দামি অংশ প্রোটিন বা আমিষ তুলনামূলকভাবে অন্যান্য ঘাসের প্রায় সমান থাকে। এ ঘাসে খাদ্যের আরেটি গুরুত্বপূর্ণ অংশ ফাইবার (আঁশ) পর্যাপ্ত পরিমাণে থাকে। এ ঘাসে গড়ে ১.৫% এর উপরে ফ্যাট থাকে, যা গবাদি পশুর দেহের পুষ্টিমান চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘাস সম্পূর্ণরূপে প্রাকৃতিক খাদ্য বলে এটি গ্রহণে প্রাণির রুমেনে কোন ক্ষতিকর পার্শ্ব-প্রতিক্রিয়া হয় না। এমনকি প্রাণী থেকে উৎপাদিত দুধ এবং মাংস মানব স্বাস্থ্যের জন্যও নিরাপদ।
এ বিষয়ে গবেষক পিযুষ কান্তি ঘোষ বলেন, পাকচোং ঘাস চাষাবাদের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘাসের উৎপাদন বৃদ্ধি পাবে, গবাদিপশু লালন-পালন অর্থনৈতিকভাবে টেকসই হবে এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হবেন ও তাঁদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে। একই সাথে বেকারত্ব দূর হবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। সর্বোপরি, আমার বিশ্বাস উপকূলীয় অঞ্চলের গবাদিপশুর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এদেশে প্রাণিসম্পদের বিপ্লব ঘটানো সম্ভব হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করতে গবেষণা অনুদান দেওয়া হচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় অনেক বেশি আগ্রহী হচ্ছেন। এর বাইরেও সরকারি-বেসরকারি অর্থায়নে তারা নানা ধরনের গবেষণা প্রকল্প পরিচালনা করছেন। এসব গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের আপামর জনগোষ্ঠির উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
দৈনিক দেশ সংযোগ পত্রিকার স¤পাদক, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ স¤পাদক, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর স¤পাদক প্রখ্যাত সাংবাদিক নেতা মুন্সি মো: মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে মঙ্গলবার দুপুর ১ টা ০৫ মিনিটে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, নব-নির্বাচিত কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ জাহিদুল হক, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম, নব-নির্বাচিত কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন, এড শামীম আহম্মেদ পলাশ, খাজা মঈনুদ্দিন, শাহাদাৎ হোসেন, তৌহিদুর রহমান দিপু, শিপন চৌধুরী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, মঈন খান সেলিম, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, এ এম আল মামুন চৌধুরী, মশিউজ্জামান খান মশি প্রমুখ।
রামপালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শেখ মোঃ আবু হানিফ
খবর বিজ্ঞপ্তি
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামে রেজাউল শেখের দুইটি ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার (২০ জুন) সকালে রামপালের সন্তান, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ উপস্থিত হয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান ও আর্থিক সহযোগিতা করেন এবং তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম, প্রভাত মন্ডল, ইকবাল ইজারাদার,আসলাম হাজরা, শফিকুল ইসলাম মোল্লা, আবু সালেহ বাবু , শেখ মোঃ রাসেল, শরিফুল ইসলাম, বাচ্চু শেখ, আল আমিন শেখ, ইসমাইল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোকের মাতা মোসাঃ মমতাজ বেগম চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুন) সকাল ৬টায় ইন্তেকাল করেছেন এবং পাইকগাছা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মোঃ মায়নুল ইসলামের পিতা মোঃ হারুন অর রশীদ সরদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুন) রাত ৩টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত উভয় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
মাগুরার শালিখার ছাবড়ী কদমতলা মহাশ্মশান কালি মন্দিরে তালা ভেঙ্গে চুরি
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখা উপজেলার ছাবড়ী কদমতলা মহাশ্মশান কালি মন্দিরে গতকাল রাতে তালা ভেঙ্গে অলংকার,সৌর বিদ্যুতের ব্যটারি ও টাকা চুরি করে নিয়ছে অজ্ঞাত চোরেরা।এ ব্যপারে শালিখা থানায় একটি লিখিত অভিযোগ করেছে মন্দিরের পুরহিত মনিকুমার রায়। অভিযোগ সুত্রে জানাযায় সোমবার রাত ৮টায় মন্দিরের সকল দরজায় তালা লাগিয়ে তিনি বাড়ি পূর্বের ন্যায় বাড়ী চলে আসেন। মঙ্গলবার সকালে সকালে স্থানীয়রা(ভোরে যারা হাটাহাটি করেন) জানান মন্দিরের তালা ভাঙ্গা। তখন তিনি দেখতেপান মন্দিরের দুইটি গেটের তালা ভাঙ্গ। চোরেরা কালি মায়ের কপালের স্বর্নের টিপ, টিকলি ও গলার চেইন,সৌর বিদ্যুতের ব্যাটারি ও প্রনামী বাক্স নিয়ে গেছে।এ মন্দির কতৃপক্ষের অন্তত দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মন্দিরের পুরহিত মনিকুমার রায় বলেন এ চুরির সাথে জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনিদের ফাঁসির দাবীতে মোংলায় মানববন্ধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
একাত্তর টিভি’র জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যাকারী খুনিদের ফাঁসির দাবীতে মোংলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের শেখ আঃ হাই সড়কের পৌর মার্কেটের সামনে মোংলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সিনিয়র সাংবাদিক এনটিভি, জাগো নিউজ ও দৈনিক বাংলা প্রতিনিধি আবু হোসাইন সুমন, একুশে টিভি প্রতিনিধি আবুল হাসান, একাত্তর টিভি প্রতিনিধি এনামুল হক, সময় টিভি প্রতিনিধি মাহমুদ হাসান, বাংলাভিশন টিভি প্রতিনিধি জসিম উদ্দিন, আরটিভি প্রতিনিধি সোহাগ মোল্লা, এটিএন নিউজ প্রতিনিধি নিজান উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি কামরুজ্জামান জসিম, আনন্দ টিভি প্রতিনিধি আলী আজিম, ডিবিসি টিভি প্রতিনিধি সুব্র ঢালী ও এখন টিভি প্রতিনিধি মাছুম বিল্লাহ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম শান্ত, হাসিব সরদার, এরশাদ হোসেন রনি, কাজী ওমর ফারুক, মোঃ ওমর ফারুক, ইলিয়াস হোসেন, এমরান হোসেন বাবুল, ওয়াসিম আরমান, রেজা মাসুদ, ইউসুফ সুমন, শেখ রাসেল, মোঃ রুবেল, মোঃ হাফিজুর রহমান, বায়জিদ হোসেন, মনির হোসেন, রাজু তালুকদার ও এম ইদ্রিস ইমন জজ।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করে ফাঁসি ও সাগর-রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবী জানান। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফতার ও হয়রানী, নির্যাতন বন্ধসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবী জানান বক্তারা। #
দাকোপের বাজুয়া -খুটাখালী আর্য্যহরি সভার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের বাজুয়া -খুটাখালী আর্য্যহরি সভার আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত। জগন্নানাথ দেবের রথযাত্রার উৎসব উপলক্ষে ২০ জুন মঙ্গলবার বাজুয়া -খুটাখালী আর্যহরিসভা ও ধুতিয়ারা মন্দিরের সহযোগিতায় রথযাত্রার উৎসব
উপলক্ষে সাজ সাজ রব রব নানা আয়োজনের মধ্য অনুষ্ঠিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সকালের দিকে শোভাযাত্রা বিকালের দিকে ভোজন কির্তন ও ভাগবতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই লক্ষে একটি বণার্ঢ্য র্যালী শোভাযাত্রা আকারে বাজুয়া খুটাখালী বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষণ শেষে আর্য্যহরিসভা অঙ্গনে এসে শেষ হয়।
আজই জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়বে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা। এবছর জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পড়েছে আজকের দিনে, অর্থাৎ ২০ জুন, মঙ্গলবার। দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, এ বছর শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে ১৯ জুন সকাল ১১-২৫ মিনিটে। দ্বিতীয়া তিথি থাকবে মঙ্গলবার অথাৎ ২০ জুন দুপুর ১.০৭ মিনিট পর্যন্ত। মঙ্গলবার মূল রথযাত্রা শুরু হবে রাত ১০.৪ মিনিটে। রথযাত্রার সমাপন হবে বুধবার সন্ধে ৭.০৯ মিনিটে। রথযাত্রার ৮ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার দিন নানা শুভকাজের জন্য আদর্শ। নতুন অলঙ্কার, বাহন কেনা থেকে শুরু করে শুভ কাজের জন্য এই তিথি এবং দিনটি খুবই শুভ মানা হয়। আজ দিনভর নানা শুভ মুহূর্ত আছে। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল ১১.৫৫ থেকে দুপুর ১২.৫১ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং আবার দুপুর ২.৪২ থেকে ৩.৩৮ পর্যন্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত। মঙ্গলবার সকাল ৮.১১ থেকে ৯.০৭ পর্যন্ত এবং রাত ১১.২৩ থেকে রাত ১২.০৩ পর্যন্ত শুভ মুহূর্ত যোগ রয়েছে, পঞ্জিকা অনুযায়ী। আজ মহা ধুমধাম সহকারে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়েছে বলে জানা যায়।
ঝিনাইদহে দেড় লক্ষ গাছের চারা বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
“গাছ লাগান পরিবেশ বাঁচান” এই শ্লোগানে দেশ ব্যাপী গ্রামীণ ব্যাংকের বৃক্ষ রোপণের অংশ হিসেবে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের এরিয়ায় ১১ টি শাখার মাধ্যমে সদস্যদের মাঝে দেড় লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ও পোড়াহাটি ইউনিয়নের ভগবাননগর কেন্দ্রের সদস্যদের সহ ১১ টি শাখায় দেড় লক্ষ গাছের চারা এক যোগে বিতরণের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান । সেসময় উপস্থিত ছিলেন অডিট অফিসার মোহাম্মদ ইসমাইল, এরিয়া ম্যানেজার এস এম গফুর উদ্দিন, পাগলাকানাই শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, পোড়াহাটি শাখা ব্যবস্থাপক এহছানুর রহমান।
পরে ঝিনাইদহ সদর শাখা, মহারাজপুর , পদ্মাকর , হলিধানী , ঘোড়শাল, মধুহাটী, হরিণাকুন্ডু উপজেলার কাপাশিটিয়া কালীগঞ্জ উপজেলার কোলা বাজার ও নিয়ামতপুর শাখার সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
গ্রামীণ ব্যাংকের যোনাল ম্যানেজার মোঃ মজিবুর রহমান বলেন, ঝিনাইদহ যোনের ঝিনাইদহ এরিয়ায় সবুজ বনায়ন করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একে এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন এর মহতি উদ্যোগে দেশ ব্যপি বৃক্ষ রোপণের অংশ হিসেবে ঝিনাইদহে গ্রামীণ ব্যাংকের যোনাল এরিয়ায় এক সপ্তাহে ৯ লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।
ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন করেন
ইন্দুরকানী(পিরোজপুর)সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ক্যাম্প উদ্ধোধন । মঙ্গলবার বিকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংড়াখালী পুলিশ ক্যাম্প উদ্ধোধন করেন প্রধান অতিথি ডিআইজি বরিশাল রেঞ্জ এস এম আক্তারুজ্জামান । এসময় মাদক সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী লক্ষে পুলিশ সুপার পিরোজপুর মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পিরোজপুর মোঃ আমিনুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ওসি মোঃ এনামুল হক, আ”লীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান সেলিম,পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন,বীরমুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার,মাহবুব হোসেন,জমিদাতা মোঃ মাহতাব হাওলাদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এ অজপারাগায় পুলিশ ক্যাম্প তার দৃষ্টান্ত । সবসময় ভালমন্দ থাকবে । উন্নয়নের লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে ।
মহেশপুরে বাওড়ের পানিতে ডুবে যাওয়ার ১০ ঘন্টা পর কলেজ ছাত্রের মৃতদহ উদ্বার
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
কলেজে যাওয়ার আগে বাড়ীর পাশের বলুহর বাওড়ের গোসল করতে যায় আসিফ (১৭)। কিন্তু গোসল করতে গিয়ে বাওড়ের পানিতে ডুবে যায় সে। চলে র্দীঘ সময় ধরে খোজা খুজি। কোন সন্ধ্যান না পেয়ে খবর দেওয়া হয় ডুবুরী দলকে। র্দীঘ ১০ ঘন্টা পর ডুবুরীরা বলুহর বাওড়ের তলদেশ থেকে উদ্ধার করে আনেন কলেজ পড়ুয়া ছাত্র আসিফের মৃত দেহ।
জানা যায় বজরাপুর গ্রামের আলতাফ হোসেনের এক মাত্র পুত্র আসিফ হোসেন গতকাল ঢাকা থেকে ভর্তিপরীক্ষা দিয়ে বাড়িতে এসছিলো,আজ দুপুরে বৃষ্টির সময় স্থানীয় বন্ধুদের সাথে কাগমারি বাওড়ে গোসল করতে যায়, তখন তার পিতা অনেক নিষেধ করলেও সে বাঁওড়ে বন্ধুদের সাথে নামে।
স্থানীয়রা জানায়, আশিক ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিলো কিন্তু আশিককে ডুবেযেতে দেখে অন্যেরা বাচানোর চেষ্টা করেও যখন পারে না,তখন তার বন্ধুরা বাঁওড় থেকে উঠে আসে এবং একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।
ঘটনাটা দুপুর ১:৩০ এর সময়,তখন থেকেই স্থানীয় জেলেরা পানিতে নেমে অনেক খোজাখুজি করেও না পেলে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করেন তারা এসে খুলনা ডুবুরি টিমকে খবর দিলে, তিন জন ডুবুরি বিকাল ৫:৩০ দিকে এসে খোজাখুজি করছেন। হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমেছে শেষ পর্যন্ত উদ্ধার হয়কিনা দেখার আশায়।
অবশেষে প্রায় ১০ ঘন্টা পর সন্ধা ৭:১৫ এর সময় মৃত আসিফ হোসেনকে ডুবুরিরা উদ্ধার করেন। তখন এক হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।
এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান জানান, বাওড়ের পানিতে ডুবে যাওয়ার প্রায় ১০ ঘন্টা পর কলেজ পড়ুয়া ছাত্রের মৃত দেহটি ডুবুরী দলের টিম লিডার সাইদুল ইসলামের নেতৃত্বে উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরার করারোয়া গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার করারোয়া গ্রামীণ ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। জানাগেছে, মঙ্গলবার ২০ জুন সকাল থেকে সাতক্ষীরা -যশোর এলাকায় গ্রামীণ ব্যাংকের ৯টি শাখায় ৯৩ হাজার ৮ শত ২৬ টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে সাতক্ষীরার কলারোয়া এরিয়া যশোর
গ্রামীণ ব্যাংক যোনের আওতাধীন ৯টি শাখার হেলাতলা কলারোয়া, বাগআঁচড়া শার্শা, বেনাপোল শার্শা, চন্দনপুর কলারোয়া, খোরদো কলারোয়া, কেরাগাছি কলারোয়া, গোগা শার্শা, সরসকাটি কলারোয়া ও কয়লা কলারোয়া শাখার বিভিন্ন কেন্দ্রের সম্মানিত সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, খোরদো কলারোয়া শাখার ব্যবস্থাপক বলরাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলারোয়া এরিয়া ম্যানেজার মো: আয়নুল হক তিনি বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বেশি বেশি গাছের চারা রোপণ করতে সদস্যদের মাঝে উৎসাহ দেন। বৃক্ষরোপণের নিয়মাবলি এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোরদো ফাড়ির পুলিশ প্রধান নবাব আলী, খোরদো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আশিক রেজা, খোরদো শাখার সেকেন্ড ম্যানেজার বি, এম সেলিম ইকবাল, গ্রামের কাগজ প্রত্রিকার মিজানুর রহমান এবং খোরদো শাখার সকল সহকর্মী বৃন্দসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ ও সম্মানিত সদস্যদের অভিভাবকবৃন্দ। এই কর্মসূচিকে কেন্দ্র করে সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
সাতক্ষীরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু, আহত ৩
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। মঙ্গলবার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রউফ কালিগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল গফুর সানার ছেলে। আহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের রেজাউল ইসলাম (৪০), হাফিজুল ইসলাম (৩৮) ও সোহরাব হোসেন (৫৫)।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আব্দুর রউফসহ ১২ শ্রমিক শ্রীরামপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম সরদারের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুরের পর গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে শ্রমিক আব্দুর রউফ সানা ঘটনাস্থলে নিহত হন।
মাদক মামলায় মামা-ভাগনির যাবজ্জীবন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে মাদক মমালায় দুই কারবারির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ জুন) বিকেলে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু সাইদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকার মৃত আব্দুল জব্বার শেখের ছেলে আজিম শেখ (৫০) ও তার ভাগনি একই এলাকার রুবেল আকনের স্ত্রী মোরশেদা বেগম (৩৭)। এর আগেও আরেকটি মাদক মামলায় আজিম শেখের যাবজ্জীবন সাজা হয়েছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি খুলনা থেকে কাটাখালিগামী একটি ট্যাম্পু থেকে আজিম শেখ ও মোরশেদা বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তখন আজিমের লুঙ্গিতে গুজে রাখা ৫০ গ্রাম এবং মোরশেদার জুতার ভেতর থেকে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোংলা উপ-পরিদর্শক মো. মজিবুর রহমান বাদী হয়ে দুজনের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পরে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ বলেন, দণ্ডপ্রাপ্ত দুজনই চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
খুলনায় আ’লীগ ও বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে একই সাথে হামলা!
স্টাফ রিপোর্টার
খুলনা মহানগরীর সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের খুলনা মহানগর এর দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে হামলাকারীরা এ হামলা চালিয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, আওয়ামীলীগ, বিএনপি, সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০জুন) দুপুর একটার দিকে সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত প্রেস ক্লাব ২ এর গেটে ৫/৬জন যুবক
দেশীয় অস্ত্রসহ প্রবেশ করেন। এসময় তারা “মনা” নামের একজনকে গালিগালাজ করে খুজতে থাকে।
একপর্যায়ে তারা আ’লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ’র ব্যবসা প্রতিষ্ঠান দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসের জানালা (কাঠের তৈরি) ও বিএনপি নেতা নাসিরউদ্দিনের কাকন প্রিন্টিংপ্রেস’র কাঁচের দরজা (থাই গ্লাস) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করে চলে যায়। স্থানীয়রা ঘটনার কোন কিছুই বুঝে ওঠার আগে ওই অস্ত্রধারীরা পালিয়ে যায়। এঘটনার সময় আ’লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ ও বিএনপি নেতা নাসিরউদ্দিন নিজ্ব নিজ্ব ব্যবসা প্রতিষ্ঠানেই উপস্থিত ছিলেন। এ হামলার ঘটনাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পুলিশ বলছে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট, ঘটনার রহস্য উদঘাটন করা হবে। উল্লেখ্য, মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনার সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মিঃ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর বলেন, সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা তাদের সণাক্ত ও গ্রেফতারের অভিযান কার্যক্রম শুরু করেছি। হামলাকারীদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হামলার আসল রহস্য পাওয়া যাবে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।











































