শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোরের সিআইডি পুলিশ আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা মোসাদ্দেক হোসেন রাজু (৩৪)কে আটক করেছেন। গতকাল ১৯শে জুন রংপুর জেলার গঙ্গার চাঁদ উপজেলার হারাগাছা গ্রাম থেকে তাকে আটক করেন। আটক মুদাচ্ছের একই এলাকার মৃত আবু আহালেব ছেলে।
আজ সোমবার যশোর জেলা সি আই ডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
পুলিশ সুপার বলেন, মোদাচ্ছের হোসেন আন্তজেলা প্রতারক চক্রের বড় মাপের হোতা। সে আকিজ গ্রুপের উর্দ্ধতন উদ্ধতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন লোকের কাছ থেকে ২৫ লাখ টাকারও অধিক হাতিয়ে নিয়েছে। এ ঘাটলে এ ঘটনায় আকিজ গ্রুপের পক্ষ থেকে অভয়নগর থানায় মামলা রুজ হয়েছে।
ওই মামলাটি তদন্ত বাহার সি আই ডি পুলিশ গ্রহণ করে মাঠে নামের চক্রটিকে ধরতে। সিআইডি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে মোসাদ্দেকের সন্ধান পায়।গতকাল তাকে আটক করা হয়েছে।
এসপি আরো বলেন, মোসাদ্দেক কে আটকের পর জানা গেছে সে নিজেকে ইএনও,নির্বাহী ম্যাজিস্ট্রে, পুলিশ অফিসার , ইউনিয়ন পরিষদের সচিব পরিচয় দিয়ে বহু লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এক প্রশ্নের জবাবে এসপি বলেন, এই চক্রের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে।











































