Home খেলাধুলা পাকিস্তান ক্রিকেট ছাড়ছেন নাজাম শেঠি

পাকিস্তান ক্রিকেট ছাড়ছেন নাজাম শেঠি

28

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন কিছু নয়। এবার আরও একবার রাজনৈতিক হস্তক্ষেপে উত্তাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ একই কারণে পিসিবির চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন নাজাম শেঠি।

রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর গত ডিসেম্বর থেকে অন্তবর্তীকালীন কমিটি গঠন করে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাজাম। আগামী ২৭ জুন অন্তর্বতীকালীন চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ হবে। এরপর নাজামকেই নতুন মেয়াদে পিসিবি চেয়ারম্যান হবেন মনে করা হচ্ছিল।

তবে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমশ বদলাতে থাকে। গুঞ্জন ওঠে নাজামের জায়গায় জাকা আশরাফ বোর্ড চেয়ারম্যান হিসেবে ফিরছেন। শেষ পর্যন্ত ওতা সত্যি হতে পারেন এমন ধারণা করেই হয়তো চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে দাড়ালেন নাজাম।

গত সোমবার এক টুইট বার্তায় নাজাম বলেন, ‘আমি আসিফ জাদরানি ও শাহবাজ খানের মধ্যে বিবাদের কারণ হতে চাই না। পিসিবির জন্য এই অস্থিরতা ও অনিশ্চয়তা ভালো নয়। এই পরিস্থিতিতে আমি পিসিবির চেয়ারম্যান হওয়ার প্রার্থী হতে চাই না। আমি অন্যদের শুভকামনা জানাচ্ছি।’

এর আগে শুক্রবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়েও নাজাম শেঠি বলেছিলেন, ‘পিসিবি চেয়ারম্যান পদে জল্পনা-কল্পনার কথা শুনেছি।

আমি বিষয়টিতে প্রবেশ করতে চাই না। কারণ এটি পৃষ্ঠপোষকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। পিসিবি-র পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং জারদারি সাহেব যে সিদ্ধান্ত নেবেন, আমি সেটা মেনে নেব। ’
নাজাম শেঠি পিসিবির নাম প্রত্যাহার করার পর জাকা আশরাফ ও পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাফা রামদে মনোনয়ন পেতে পারেন। পিসিবির ১০ জনের গর্ভনিং বোর্ডে থাকবেন তারা। এরপর সেখান থেকে একজনকে পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যেহেতু পিসিবির নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র, ফলে জাকা আশরাফেরই পিসিবির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনাই বেশি।

ইমরান খানের সরকারকে উতকাত করার পর শাহবাজ শরিফ ও আসিফ জাদরানি মিলে সরকার গঠন করেন। শাহবাজ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক আর আসিফ কিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রেসিডেন্ট। পিসিবির চেয়ারম্যান পদে আসিফ তার কাছে লোক জাকা আশরাফকেই দায়িত্ব দিতে চান।