Home আঞ্চলিক খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল শুক্রবার

খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল শুক্রবার

66

 

খবর বিজ্ঞপ্তি।।

গত ১২ জুন খুলনা ও বরিশালে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে ডিজিটাল প্রহসন, বরিশালে দলের নায়েবে আমীর ও মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের উপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা ও ইসির পদত্যাগের দাবীতে দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ঘোষিত দেশব্যাপী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশহিসেবে আজ ১৬ জুন (শুক্রবার) নগরীর বায়তুর নুর চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

নগর আন্দোলন হতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলের আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন দলের নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানউল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন,জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব,নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন, শেখ হাসান ওবায়দুল করিম,মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ নেতৃবৃন্দ।