Home খেলাধুলা মিরপুরের টেস্ট থেকে বাদ তামিম

মিরপুরের টেস্ট থেকে বাদ তামিম

14

স্পোর্টস ডেস্ক।।

কোমরের চোট কারণে আগে থেকেই অস্বস্তিতে তামিম ইকবাল। শঙ্কা ছিলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের টেস্টে খেলতে পারবেন কি না। কিন্তু শেষ পর্যন্ত মিরপুরের টেস্ট থেকে বাদ পড়লেন টাইগারদের এই ওপেনার।
তার জায়গায় মাহমুদুল হাসান জয়কে একাদশে দেখা যাবে। জয়ের সঙ্গী হবেন ইনজুরি থেকে দলে ডাক পাওয়া জাকির হাসান।

এর আগে জানা গিয়েছিল, মঙ্গলবার অনুশীলনে পর্যবেক্ষণ করা হবে তামিমকে। সে জন্য সকাল ১০টা বাজে মিরপুরে দলের সঙ্গে অনুশীলনেও আসেন তিনি। কিন্তু ইনডোরে গিয়ে বেশীক্ষণ ব্যাটিং করেননি এই ওপেনার।

২৫-৩০মিনিট অনুশীলন করে ড্রেসিংরুমে চলে যান তামিম। আর সিরিজের প্রথম টেস্টে তার একাদশে থাকার বিষয়টি এখনও ধোঁয়াশাতেই রয়ে গিয়েছে। যদিও সংবাদ সম্মেলনে এসে চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, অনুশীলনে তামিমকে পর্যবেক্ষণ করা হবে, এরপর নেয়া হবে সিদ্ধান্ত।

হাথুরুসিংহের ভাষায়, ‘আজ তামিম অনুশীলন করবে, এরপর বোঝা যাবে সে কেমন অনুভব করছে। সে আগে অনুশীলন করেছে এবং কিছুটা অস্বস্তিবোধ করেছে। আজ অনুশীলনের পর তার অবস্থা বোঝা যাবে। আপাতত পর্যবেক্ষনে আছে।’